এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | ১২ এপ্রিল ২০১৫ ২১:০১286710
  • বুঝলা রোবু, আমার দিন পাল্টাচ্ছে মনে হয়, ম্যানিউ জিতছে, মোহনবাগানও জিতছে, এবার যদি রেড ডেভিলদের মত যদি রেড পতাকাও .......
  • robu | ১২ এপ্রিল ২০১৫ ২০:৪৭286709
  • কী ডার্বি হচ্ছে রে দাদা!
  • dc | ১২ এপ্রিল ২০১৫ ২০:০৭286708
  • "পিরিয়ড অশুচি নয়, এই মর্মে ট্যাবু নিয়ে লড়া দরকার, না এই শুচি অশুচি কনসেপ্টটাই বালের সেই নিয়ে?"

    আমার মনে হয় দুটো নিয়েই। আগে ভাবতাম শুচি-অশুচি, কুসংস্কার, এসব আস্তে আস্তে কমে যাবে। এখন মনে হয় এগুলো কমানো বেশ শক্ত, আর একরকম কুসংস্কার গেলে আরেকরকম আসে। আগের থেকে কিছু কুসংস্কার কমেছে, তবে কমতে অনেক সময় লাগে। তাই শুচি-অশুচি এই পুরো সেটটার বিরুদ্ধে লড়াই করা তো উচিতই, তবে তার মধ্যে আলাদা আলাদা বিষয় নিয়েও লড়াই করা যায়। নাহলে হয়তো কিছু কিছু জিনিষে শুচি-অশুচি যাবে, কিন্তু অন্য কিছুতে মেনে চলা হবে।
  • pi | ১২ এপ্রিল ২০১৫ ১৯:৪৬286706
  • কেরালায় ঐ ন্যাপকিন পড়ে থাকা নিয়ে স্ট্রিপসার্চের প্রতিবাদে ম্যানেজারকে ন্যাপকিন পাঠানো সমর্থন করি।
  • pi | ১২ এপ্রিল ২০১৫ ১৯:৪২286704
  • হ্যাঁ, ওখানে একজন মেয়েই আপত্তি তুলেছে।
  • pi | ১২ এপ্রিল ২০১৫ ১৯:৪২286705
  • সবরীমালা মন্দিরে তো ১০ থেকে ৫০, প্রজননক্ষম কোন মেয়েদেরই ঢুকতে দেওয়া হয়না, এমনিতেই, মন্দিরের ঠাকুর ( বা ওরকম কিছু) ব্রহ্মচারী বলে। বাস থেকে সেজন্যই মেয়েদের নামিয়ে দিয়েছিল। কোন মেয়ের পিরিয়ড না চললেও ঢুকতে দেওয়া হয়না।
    কথা হল, পিরিয়ড অশুচি নয়, এই মর্মে ট্যাবু নিয়ে লড়া দরকার, না এই শুচি অশুচি কনসেপ্টটাই বালের সেই নিয়ে ?
  • সিকি | ১২ এপ্রিল ২০১৫ ১৯:৩৮286703
  • বেশ কিছু না, একজনকেই দেখলাম। অভিঘাতের প্রভাবে তিনি ফেসবুক গ্রুপ থেকেই বিদায় নিলেন। অজস্রবার ছি ছি ছি বলবার পরে। কোনও যুক্তি শোনার দিকেই মন দিলেন না।
  • সে | ১২ এপ্রিল ২০১৫ ১৯:৩৪286702
  • a x 07:32 পোস্টকে সমর্থন জানালাম।
  • pi | ১২ এপ্রিল ২০১৫ ১৯:৩২286699
  • ফেডেক্স ইঃ সব ক্যিরিয়ারই হাত তুলে দিয়েছে দু'দিনে পৌঁছতে পারবেনা বলে, স্পিডপোস্টে ভরসা করা যায় ?
  • সে | ১২ এপ্রিল ২০১৫ ১৯:৩২286700
  • একদম ঠিক শব্দ। লজ্জা। কুসংস্কারের চেয়েও বেশি আছে লজ্জা। কিন্তু কেন?
  • a x | ১২ এপ্রিল ২০১৫ ১৯:৩২286701
  • আর এই অশুচি ইত্যাদি দিয়েই তো আন্দোলন শুরু। কেরালাতে তিনটে ঘটনা ঘটে। ১) ৪০ জন মহিলার স্ট্রিপ সার্চ, ২) একজন মহিলাকে (তিনি রিপ্রোডাক্টিভ এজের কাজেই "হয়ত" তখন পিরিয়ড চলছে) বলে বাস থেকে নামিয়ে দেওয়া, এবং পুলিশের অভিযোগ নিতে অস্বীকার করা, ৩) এই ঘটনার প্রতিবাদে গোটা পাঁচেক মহিলা (রিপ্রোডাক্টিভ এজের) ঐ আয়াপ্পাগামী বাসে উঠে সীটে বসলে আবার নামিয়ে দেওয়া এবং এবার পুলিশের উল্টো কেস দেওয়া। এই তিনটে ঘটনার প্রতিবাদে প্যাড্স এগেইন্স্ট সেক্সিসম ক্যাম্পেন করে ঐ কোংএর ম্যানেজিং ডাইরেক্টরকে মেইল করে স্যানিটারি ন্যাপকিন পাঠানো হোক। প্রসঙ্গত, এই একই অ্যাক্টিভিস্টরাই কিস ফর লাভ শুরু করে। যেখান থেকে হোকচুম্বন। কেরালার ক্যাম্পেনের সলিডারিটি হয় জামিয়া। এবং তার পরে যাদবপুর।

    তো ভারতবর্ষ তো এরাই রুল করে, যারা একটি মেয়ের সম্ভাব্য মেন্স্ট্রুয়েশন কল্পনা করে তাকে বাস থেকে নামিয়ে দিতে পারে, এবং পুলিশ উল্টে কেস তো নেয়ই না, বরং তাদেরকেই কেস দেয়। এটারই প্রতিফলন বিভিন্ন ভাবে সবদিকে। এরপরেও হায় কোথা রিপ্রেশন, কোথা অশুচি, কোথা ট্যাবু করে লোকে হাতড়ে বেড়াবে।
  • a x | ১২ এপ্রিল ২০১৫ ১৯:২৪286698
  • ঐ আমার পিরিয়ড শুরু হল বলে পোস্টটা আপাত আননেসসারি হতে পারত, যদিনা ওর তলার কমেন্টগুলোই প্রমাণ করত, এক্স্যাক্টলি কেন ঐ পোস্ট। তাতে দেখলাম বেশ কিছু মেয়ে খুব স্ক্যান্ডালাইজড। তারা কেউ মাসিমা জেঠিমা বয়সের না। কি করে মেয়ে হয়ে মেয়েদের এই "লজ্জা"র কথা এরকম পাব্লিকলি বলতে পারে কেউ! ছিছিকার! ঃ-))
  • san | ১২ এপ্রিল ২০১৫ ১৮:০৩286696
  • ঐ টইটা আমি বড়ো হয়ে পড়ব বলে তুলে রেখেছি :-)
  • sosen | ১২ এপ্রিল ২০১৫ ১৭:৫৯286695
  • এম্নিই সিন্মা দেখিনে,ঐ টইটি সম্পূর্ণ হৃদয়বিদারণকারী। সিন্মা দেখা যে আমার উচিত নয় পোষ্কার বুঝ্লুম।
  • dd | ১২ এপ্রিল ২০১৫ ১৭:৩৭286694
  • হবেই। অমন কঠিন ভাষায় লিখলে টই তো সামান্য ব্যাপার ধরণীও দ্বিধা হয়। সিনেমার মধ্যেও এতো ব্যাকরণ ছিলো - জানতেন?

    আর নয়ের কে নোয়া বল্লে টইএর জঁর আসে - এ তো সবাই জানে।
  • সিকি | ১২ এপ্রিল ২০১৫ ১৭:১০286693
  • শৈলীর ভ্রান্তি আবার দুখানা এন্ট্রি হয়ে গেছে টইতে।
  • dc | ১২ এপ্রিল ২০১৫ ১৬:৪৩286692
  • সব ধর্ম তুলে দিতে পারলে, বা অন্তত আস্তে আস্তে পাব্লিক স্প্ফিয়ারে এগুলোর ইনফ্লুএন্স কমিয়ে আনতে পারলে, তো বিরাট লাভ হয়। একেবারেই ব্যক্তিগত আচরনবিধি হিসেবে থাকুক, কিন্তু পাবলিকলি কিছু করলে আশেপাশের লোক অবাক হয়ে তাকাবে বা বিরক্ত হবে। এরকম যদি করা যায়! তবে মনে হয়না হবে বলে।
  • সে | ১২ এপ্রিল ২০১৫ ১৬:৪১286691
  • অফিসে ছুটি নেওয়া নিয়ে একটা ঘটনা বলি। এতে মেন্‌স্ট্রুয়েশনের কিছু নেই।
    বছর পাঁচেক আগে একটা ছেলে (অফশোরে কাজ করে উইপ্রো বেঙালুরুতে) আমায় চ্যাট এ বলল যে সে কোলকাতা যাবে, সেদিনই সন্ধ্যের দিকে কি রাতের ট্রেন। সাতদিনের ছুটি চাই। ছুটি মঞ্জুর করে দিলাম। কাজের চাপও নেই তখন। অন্য আরো তিনটে ছেলে তখন ছিলো অফশোরে, তারা বেশ সামলাতে পারবে কাজ। এখন ঐ অফশোরে ওর আরেকজন বস আছে, সেই বস (নাম হর্ষ) কিন্তু এইরকম ব্যাপারে একটু পাওয়ার দেখাতে চায়। ছেলেটি তা জানে, তার পূর্ব অভিজ্ঞতা আছে। সে বলছে, কী অজুহাত দেবো? বাবা মায়ের অসুখ? কিন্তু বাবা মা সম্পূর্ণ সুস্থ।
    তখন আমরা দুজনে মিলে ফন্দি আঁটলাম। বললাম তোর কোনো বোন আছে?
    না। আমরা দুই ভাই।
    বেশ, তবে এক কাজ কর। হর্ষকে গিয়ে বল, আমায় আজই কোলকাতা যেতে হবে জরুরী তলব। যদি ডিটেল শুধোয়, তাহলে বাবা মায়ের অসুখ নিয়ে কোনো কথা বানিয়ে বলবি না।বানিয়ে যদি বলতে হয়, নতুন গপ্পো ফাঁদ।
    কী গল্প?
    বলবি, ছোটোবোন বাড়ীতে না জানিয়ে বেজাত প্রেমিকের সঙ্গে ভেগে গেছে। বাবা ফোন করেছিলো, এখন আমায় অবিলম্বে গিয়ে বোনকে উদ্ধার করে আনতে হবে সেই প্রেমিকের কবল থেকে।
    ছেলেটা এসব শুনে প্রথমে একটু থমকালো।
    বললাম, দ্যাখ, বাবার অসুখ বললে, কী অসুখ, কত বয়েস, এরকম হাজারটা জিনিস শুধোবে। এইরকম ছোটোবোনের ভেগে যাবার কেস দিলে ও আর্জেন্সী বুজে যাবে। পরে জানাস কী হোলো।
    মিনিট দশেকের মধ্যেই ফীডব্যাক পেলাম।
    হর্ষ ওর এই অজুহাত শুনে স্তম্ভিত হয়ে গিয়েছে। বলেছে, তোমার যদি টিকিট পেতে অসুবিধে হয়, আমাদের ট্র্যাভেল ডিপার্টমেন্টকে বলে দিচ্ছি, তুমি ফ্লাইটে যাও, ট্রেনে কেন যাবে?
  • সে | ১২ এপ্রিল ২০১৫ ১৬:২৪286690
  • পুজো করা ব্যপারটাই অপ্রয়োজনীয় - এটা মানতে পারছি না।
    আমি নাস্তিক তাই পুজো করছি না। বেশ। ভালো।
    যে আস্তিক, সে পুজো করুক। কিন্তু মেন্‌স্ট্রুয়্শন হয়েছে বলে নিজেকে অশূচী ভাবা - এইখানেই আমার আপত্তি। সেফ্ল এস্টিমের অ্যায়সি কি ত্যায়সি।
    তাহলে তো সমস্ত ধর্মই তুলে দিতে হয়। বা হিন্দু ধর্মটা আলাদা করে তুলে দেওয়া হলো। এইদিকেই কি ভাবছি আমরা? তাহলে তো বিরাট বড়ো পদক্ষেপ।
  • achintyarup | ১২ এপ্রিল ২০১৫ ১৬:২২286688
  • আপিসে একাধিক মেয়ে পষ্ট ভাষায় এই কারণ দেখিয়ে আমার কাছে ছুটি চেয়েছে তো। কখনো কখনো কিছুই মনে হয়নি। কখনো কখনো কেউ শুধু শক দেওয়ার চেষ্টায় বলেছে, সেটাও বুঝেছি
  • dc | ১২ এপ্রিল ২০১৫ ১৬:২২286689
  • "ডিসি যেটা বললেন, পিরিয়ড স্রেফ একটা জৈবিক ব্যাপার, এই প্রচারটা তো ফিমেল হেল্থ অ্যান্ড হাইজিন সংক্রান্ত ক্যাম্পেনের একটা বড় পার্ট !"

    নিশ্চয়ই, আর এই ক্যাম্পেনগুলো খুবই জরুরি, সরকারের উচিত এরকম ক্যাম্পেন অনেক বেশী করে করা। তার সাথে যদি কোন আন্দোলনও হয় তো তাতে অ্যাওয়ারনেস বাড়বে বলেই মনে হয়।
  • dc | ১২ এপ্রিল ২০১৫ ১৬:১৯286687
  • পিরিয়ডের সাথে রান্না না করার কুসংস্কার কিন্তু শুধু কলকাতা না, নানান জায়গাতেই শুনেছি। দক্ষিন ভারতেও শুনেছি, চেন্নাইতেও এরকম কিছু ব্যপার আছে, ঠিক জানিনা।

    তবে আমার লাস্ট পোস্টে একটা ডিসক্লেমার দিতে ভুলে গেছিলাম, আরেকবার লিখে দি।

    সব বাড়িতেই যে প্রেজুডিস ভাঙ্গা যাবে তা তো নয়! কিন্তু আপনি যদি প্রচার করতে পারেন যে পিরিয়ড স্রেফ একটা জৈবিক ব্যাপার, এর সাথে শুচি - অশুচির কোন সম্পর্ক নেই তাহলে দেখবেন আস্তে আস্তে বেশ কিছু কুসংস্কারও কমে যাবে। ডিসক্লেমারঃ শুচি-অশুচি জিনিষটা নিজেই কুসংস্কার, তবে তার মধ্যে পিরিয়ডের একটা আলাদা চ্যাপ্টার আছে। তেমনি পুজো করা ব্যপারটাই অপ্রয়োজনীয় আর সময় নষ্ট করা, তবে তার মধ্যে পিরিয়ডের আলাদা বিধিনিষেধ আছে।
  • সে | ১২ এপ্রিল ২০১৫ ১৬:১৫286686
  • যে সমাজে ভ্রূণহত্যা নিয়ে ট্যাবু নেই, সেই সমাজেই মেন্‌স্ট্রুয়েশন নিয়ে ট্যাবু।
  • সে | ১২ এপ্রিল ২০১৫ ১৬:১২286685
  • অসুখ বিসুখের ডিটেল অফিসকে জানানোর দরকার নেই তো। তারা কি চিকিৎসা করবে? অসুখ করেছে, ব্যস্‌। তারপরে যদি বেশিদিনের অসুখ হয়, তখন ডাক্তারের সার্টিফিকেট দেওয়া হবে। তাতেও রোগের ডিটেইল না দেওয়াই ভালো। আমার সর্দিজ্বর হয়েছে, কি পেট কন্‌কন্‌ করছে, না চোদ্দোবার পাতলা হেগেছি, এসব ডিটেইল দিয়ে অফিস কী করবে? তাদের সন্দো হলে ডাক্তার দিয়ে পরীক্ষা করিয়ে নিক।
  • সে | ১২ এপ্রিল ২০১৫ ১৬:০৬286684
  • ;-)))
  • san | ১২ এপ্রিল ২০১৫ ১৫:৫৩286683
  • অন্তত এইটুকু ভাল হল এই যাদবপুরের ঘটনাটা হয়ে। কতকিছু সামনে এল।
    ঠিকই বলেছেন, সে। অন্য অন্য কোলকাতাগুলোকে খানিক জানা হল।

    পিরিয়ডকে পিরিয়ডকে বলা নিয়েও যে এত ট্যাবু আছে, জানতাম না।
    বরাবর তো মেয়েদের নিজের মধ্যে পিরিয়ড বলে রেফার করতেই শুনি। (অবশ্য আপিসিয়াল মেইলে কেউ মেন্সট্রুয়াল ক্র্যাম্প লেখেনা, অক্ষদি উবাচ )
  • সে | ১২ এপ্রিল ২০১৫ ১৫:৪০286682
  • আমারো কনফিউজড লাগে।
    হয়ত কোলকাতার মধ্যেই অনেক কোলকাতা আছে, যেমন ভারতের মধ্যেই অনেক ভারত আছে। সংস্কারমুক্ত পরিবারে/পরিবেশে বেড়ে উঠেছি- এতদিনে বুঝতে পারি।
  • সে | ১২ এপ্রিল ২০১৫ ১৫:৩৪286681
  • আতুরঘরের ট্যাবুও তো আজ আর নেই বলেই মনে হয়।
    সদ্যপ্রসূতি মায়েরা সন্তানের জন্মের কদিন পরে ঘরে ফিরে রান্নাবান্না করেন বলেই জানি। তাঁদের একমাস (নাকি চল্লিশ দিন?) দূরে সরিয়ে রাখা হয় কি আজকের দিনে? হয় না মনে হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত