এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • SS | ১২ এপ্রিল ২০১৫ ২৩:২৪286770
  • নাহ, ফোবজিকাতে বরফ প্রায় ছিলনা বল্লেই চলে। আর প্রচুর ব্ল্যাক নেকড ক্রেন দেখেছি।
    ছবি দিচ্ছি, কিন্তু খুবই পুচকে (টেলিফোটো লেন্স ছিলনা)।
  • একক | ১২ এপ্রিল ২০১৫ ২৩:২২286769
  • ডিসেম্বর মানে ফবজিখা তে বরফ পাওয়ার কথা। ব্ল্যাক নেক ক্রেন অবশ্য তার আগে ভ্যালি ছেড়ে যায়। আমার খুব প্রিয় জায়গা ফবজিখা।
  • একক | ১২ এপ্রিল ২০১৫ ২৩:২১286768
  • হু খুব ইসি রুট। লাস্টে দু কিলোমিটার ভাঙ্গাচোরা রিস্কি ছিল। এখন সারিয়ে ফেলেছে নিশ্চই। দারুন ভিউ আসে। মনাস্ট্রির ছাদ থেকেও ভালো ভিউ।
  • SS | ১২ এপ্রিল ২০১৫ ২৩:২০286767
  • এইবার ডিসেম্বরে গেছিলাম।
    ফোবজিকা ভ্যালিও গেছি।
    খুব ভালো ঘুরেছি।
  • SS | ১২ এপ্রিল ২০১৫ ২৩:১৯286766
  • হ্যা (চন্দ্রবিন্দু কীভাবে দেয় ভুলে গেছি), ঘন্টা তিনেকের রাস্তা কিন্তু পৌছতে পারলে চমত্কার ভিউ।
  • একক | ১২ এপ্রিল ২০১৫ ২৩:১৮286765
  • তাকসাং মনাস্ট্রি :) কবে গেলেন ?
  • Tim | ১২ এপ্রিল ২০১৫ ২৩:১৩286764
  • হেব্বি জায়গা টা
  • SS | ১২ এপ্রিল ২০১৫ ২৩:১২286763
  • টেস্ট

  • SS | ১২ এপ্রিল ২০১৫ ২৩:০৯286762
  • যাঃ, ছবিটা এলোনা কেন?
  • SS | ১২ এপ্রিল ২০১৫ ২৩:০৮286761
  • টাইগার নেস্ট মনাস্ট্রি, ভুটান

    http://postimg.org/image/o5swm2x2x/

    অনেকদিন পরে লিখছি।
    শুভ রবিবার সক্কলকে!
  • Tim | ১২ এপ্রিল ২০১৫ ২৩:০৭286760
  • প্রসঙ্গতঃ সেদিন লিটল হোয়াইট লাইজ দেখলাম। ভালো হতে হতেও খুব সাধারণ সিনিমা হয়েছে। জমলোনা।
  • একক | ১২ এপ্রিল ২০১৫ ২৩:০২286758
  • ঋতুপর্ণর সিনেমা আমারও ভাল্লাগে। পুরো ইন্টিরিয়র ডেকোরেশন থেকে শুরু করে বুটিক কাপড়ের অনন্ত সমুদ্র ! প্রডিউসার পেলে একটা ট্রিবিউট নাবাতুম ঋতু কে নিয়ে। সেখানে বই এর টেবিলে হাত রাখলেই গোটিয়ে, মেঝেতে পা পরলে জয়পুর টাইলস, আঁচল দোলালে শর্বরী দত্ত, কাঁদলে মেবেলায়ন লেড ফ্রি কাজল ও হাসলে চিরচেনা কোলগেট এর এড বেড়িয়ে আসতো। সর্বক্ষণ জিঙ্গল শোনা যেত ব্যাকগ্রাউন্ড এ। ডায়ালগ এর দরকার ই হতনা :) প্রডিউসার এর টাকা হলে রীলিস করার আগেই উঠে আসতো !
  • b | ১২ এপ্রিল ২০১৫ ২৩:০২286759
  • চ্ছোঃ। সেকালে এন ডি টি ভি লুমিয়ের বলে একটি চ্যানেল ছিলো। সেখানে আমি একটি ফরাসী ফিলিম দেখেছিলাম। আধ ঘন্টা ধরে নায়ক আধো অন্ধকারে দাঁত মেজে গেলো। কখোনো ক্লোজ শট, কখোনো ডিপ ফোকাস, কখোনো টিল্টেড। মাজছে তো মাজছেই। হাত ডান থেকে বাঁদিকে, বাঁদিক থেকে ডানদিকে, মুখে ফেনা ভরে গেলে খোয়াক করে বেসিনে থুতু, আবার লেফট রাইট, রাইট লেফট। জঁর টা জানি না, নোয়া-শাঁখা-পলার মধ্যে একটা কিছু হবে।

    এর কাছে ঋতুপর্ণ তো নস্যি।
  • | ১২ এপ্রিল ২০১৫ ২৩:০১286757
  • ঐরকমভাবে নীহার গুপ্ত কিরীটির গল্প লিখতেন।
    "কে?
    আমি।
    ওহ তুমি?
    হ্যাঁ।
    আচ্ছা।
    খেয়েছ?
    না।
    খাও নি?!
    নাহ।
    আচ্ছা।'

    এরকম এক বা দুই শব্দের কথোপকথন দিয়ে পাতা ভরিয়ে মোটকা বই। আর বিমল মিত্তির হেজিয়ে হেজিয়ে ইয়াম্মোটা। নিন্দুকে বলত প্রকাশকেরা নাকি পাতা গুণে রয়ালটি দেয়।
  • Tim | ১২ এপ্রিল ২০১৫ ২২:৫০286756
  • এবং টাইটেলঃ (মদ্যপানের) অসুখ :P
  • Abhyu | ১২ এপ্রিল ২০১৫ ২২:৪৬286754
  • - জল খাবে? (দীর্ঘশ্বাস এবং বিরতি)
    দীর্ঘতর শ্বাস এবং আরো বিরতি।
    - হুইস্কি নেই?
    দীর্ঘতম শ্বাস এবং সমাপ্তি।
  • শ্রী সদা | ১২ এপ্রিল ২০১৫ ২২:৪৬286755
  • এই সৃজিত, পরমব্রত, অনুপম গোষ্ঠীর সিনেমাগুলো অসম্ভব বাজে হয়, কিন্তু এদিকে ক্ষী জনপ্রিয়। আমাদের জেনারেশনের লোকজন অন্ততঃ এদের রীতিমতো আইকন মনে করে ঃ) আমার ব্যক্তিগতভাবে হরনাথ চক্রবর্তী বা অঞ্জন চৌধুরীদের সো কলড অনাঁতেল কাজ এর থেকে বেশী অনেস্ট মনে হয়।
  • 4z | ১২ এপ্রিল ২০১৫ ২২:৪৪286753
  • সুখেন দেবতা! আহা ওনার সেই লাফিয়ে লাফিয়ে চড় মারা বা মারার চেষ্টা (কারণ ভিলেন ওনার থেকে অন্তত হাত তিনেক লম্বা)
  • T | ১২ এপ্রিল ২০১৫ ২২:৪১286752
  • আরে অদ্ভুত গান অদ্ভুত। জ্জিও গুরু...
  • Tim | ১২ এপ্রিল ২০১৫ ২২:৩৮286751
  • এতবার করে জল সাধলে দীর্ঘশ্বাস ছাড়া আর কীই বা আশা করা যায় ? ;-)
  • Abhyu | ১২ এপ্রিল ২০১৫ ২২:৩৪286749
  • দেখুন, বাংলা সিনেমার এই একটা গানই আমার ভালো লাগে
  • kiki | ১২ এপ্রিল ২০১৫ ২২:৩৪286750
  • তিতাস, ভালো হবে না কিন্তু.......................
  • kiki | ১২ এপ্রিল ২০১৫ ২২:৩৩286748
  • মরেচে!! হাইফেন আবার নারদের ভুমিকায়।:D
  • T | ১২ এপ্রিল ২০১৫ ২২:৩২286746
  • ওফ্‌, ওই ঋতুপর্ণর সিনেমা। হেবি অখাদ্য লাগে। চরিত্রেরা যে স্পীডে ডায়লগ বলে, তারচেয়ে বাজপেয়ী তাড়াতাড়ি ভাষণ দিত। যেমন,
    - জল খাবে? (দীর্ঘশ্বাস এবং বিরতি)
    আরো বড় দীর্ঘশ্বাস এবং আরো বিরতি।
    - দাও।
  • kiki | ১২ এপ্রিল ২০১৫ ২২:৩২286747
  • আমি কোনদিন ও পাড়ার মোরে, দোতলায় থাকতে চাই না। উফ! সব চোঙ জানালার সামনেই বসে। আর কিছু না কিছু লেগেই থাকে। এতক্ষন ভোটের কচকাচানি চলছিলো, এবার বছর শেষ আর শুরুর যে লাগাতার কীর্ত্তন শুরু হয়, তাই। ভদ্রমহিলা কি কেঁদেই চলেছে। বাপ্পো!! লোকের সহ্য ক্ষমতা দেখে অবাক হই।
  • - | ১২ এপ্রিল ২০১৫ ২২:৩০286745
  • কি সুন্দরই না লাগছে, চাঁদনী আকাশ সোনা ঝরা রোদ্দুর পড়ন্ত বিকাল আর নরম ঊষা ঃ-)
    ভাটে খেলার আলোচনা এত ভালো এর আগে কখনও লাগেনি। এমং কি সুখেন্দাকেও সুখেন-দেবতা মান্তে আপত্তি হচ্ছে না ঃ-)
  • kiki | ১২ এপ্রিল ২০১৫ ২২:২৮286744
  • আহা! আমার তো ঋতুত্তোর ঝিন্চ্যাক মুভি বাদ্দিলে সব ঋতু ইস্টাইল ই লাগে। আপনেরা আমার সুক্ষ (উফ! বানানেরা সব পালিয়ে বেড়ায়) সেন্স তুলে কথা কইবেন্না, আগেই বলে গেলুম।
  • 4z | ১২ এপ্রিল ২০১৫ ২২:২৬286743
  • হাই ফাইভ কেসিদা!
  • kc | ১২ এপ্রিল ২০১৫ ২২:২৪286741
  • ফজ্জিকে হাই ফাইভ।
  • - | ১২ এপ্রিল ২০১৫ ২২:২৪286742
  • উফ্ফ! অবশেষে ভাটের মেন্স্ট্রুয়াল ক্র্যাম্পের গ্রহণ মুক্তি হল। শান্তি!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত