এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১৩ এপ্রিল ২০১৫ ১০:৩১286893
  • ঐ সময়ে কথার কথাও না বললেই নয়। আর চশমে বদ্দুর। সই পরঞ্জপের মত মহিলা পরিচালক হিন্দিতে ক'জন হয়েছেন জানিনা।

    বাসু চ্যাটার্জির সিনেমাগুলো তখন মন্দ লাগতো না, কিন্তু এখন দেখতে গিয়ে দেখি তেমন ভালো লাগে না, হৃষিকেশ মুখার্জি তখন খুব ভাল লাগতো, এখন পাছে খারাপ লেগে যায় সেই ভয়ে আর দেখিনা। তবে বাসু চ্যাটার্জির সিনেমায় পার্সি কম্যুনিটি টা বেশ ভাল উঠে এসেছিল। আরো অন্য সিনেমাতেও যা দেখেছি, এই কম্যুনিটিটা বেশ একটু অন্যরকম, টিপিক্যাল কিছু চরিত্র থাকে, জানিনা স্টিরিওটাইপিং কিনা।
  • S | ১৩ এপ্রিল ২০১৫ ১০:২৯286888
  • ছোটোবেলায় মামাবাড়ি গিয়ে হলে দুটো সিনেমা দেখেছিলাম। এইগুলো মনে হয় আমার প্রথম। একটাতে একটা গান ছিলো যেটা অনেক বড় হয়ে মনে থেকে যায় ঃ দিল কি আরমান। আরেকটা সিনেমাতে একটা পুলিশ অফিসার টুপি খুলে তার মধ্যে ঘুষের টাকা রেখেছিলো। এই দুটো কি একই সিনেমা?
  • d | ১৩ এপ্রিল ২০১৫ ১০:২৯286889
  • গানস অব নাভারোন আর দ্য ডে অব দ্য জ্যাকল।
    উফফ কি সিনেমা!
  • Abhyu | ১৩ এপ্রিল ২০১৫ ১০:২৭286887
  • টোয়েন্টি থাউজেন্ড লিগস আন্ডার দ্য সি দেখেছিলাম আই এস আইতে। গানস অফ ন্যাভারোন দেখেছিলাম টি আই এফ আরে বড় স্ক্রীনে। ওখানে গ্রীক ফোক সঙটা খুব ভালো লাগে।
  • j | ১৩ এপ্রিল ২০১৫ ১০:২৫286885
  • প্রথম হলে গিয়ে দেখা সিনেমা কিংকং ... বড়মামুর হাত ধরে গৌতমে

    তারপর এক্কেরে কলিকাতায় গুগাবাবা
  • b | ১৩ এপ্রিল ২০১৫ ১০:২৫286886
  • শ্রীমান পৃথ্বীরাজে সবচেয়ে খারাপ ছিলো পৃথ্বীরাজের অভিনয়। একদম কত্তে পারে নি। মাখনা সেই তুলনায় বেশ বিশ্বাস যোগ্য।
    আর বিশ্বজিৎ যখন এক মাথা সিঙাড়া নিয়ে কোণ থেকে পিস্তল বাগিয়ে কুঁজো হয়ে এগিয়ে এলেন, মাইরি, হাসবো না কাঁদবো।
    আর তপন বাবু মাঝে মধ্যে বড্ড বেশি সেন্টিমেন্টালের দিকে চলে যেতেন। যাকে ন্যাকামি-ও বলা চলে।
  • S | ১৩ এপ্রিল ২০১৫ ১০:২৪286882
  • ইউ উইল বার্ন দ্য ফেস অব দ্য কান্ট্রি।
  • Abhyu | ১৩ এপ্রিল ২০১৫ ১০:২৪286883
  • আমি গ্রেট ডিক্টেটর যে কোনও দিন যে কোনও সময় দেখতে পারি।
  • Tim | ১৩ এপ্রিল ২০১৫ ১০:২৪286884
  • গানস অফ ন্যাভারোন ডিসি ভালো মনে করালেন। আর এককের সাথে বেশ মিল পেলাম। চত্ববেলায় আমিও বাবার সাথে রাত জেগে সিনেমা দেখেছি, মার্শাল আর্ট, আফ্রিকান সাফারি ইত্যাদি। পরে বিশদে লিখছি। টোয়েন্টি থাউজেন্ড লিগস আন্ডার দ্য সি মনে হয় প্রথম হলে গিয়ে দেখা ছবি।
  • j | ১৩ এপ্রিল ২০১৫ ১০:২২286881
  • ডর, দিল, ডিডিএলজে, খলনায়ক, মোহরা, ফুল অউর কাঁটে .... নব্বই নব্বই
  • d | ১৩ এপ্রিল ২০১৫ ১০:২১286879
  • গোলমাল, পড়োশন, নমকহালাল আর ..... আর শোলে আমি যে কোনও দিন যে কোনও সময় দেখতে পারি।

    কিন্তু কিন্তু এই আলোচনার দুই স্তম্ভ ঝিকি আর ব্যাঙ। এরা কোথায়? এদের ছাড়া হিন্দী সিনেমার আলোচনা হয় নাকি?? ধুসসস
  • j | ১৩ এপ্রিল ২০১৫ ১০:২১286880
  • তোর দাদু বেঁচে থাকলে অ্যাদ্দিনে দু তিনটে.......
  • dc | ১৩ এপ্রিল ২০১৫ ১০:১৯286878
  • নব্বুইয়ের দশক বলতে কি ত্রিদেব, ঘায়েল, অর্জুন, হিরো এগুলো? এরকম সিনেমা আমাদের খুব ফেভারিট ছিল, কারন অ্যাকশন সিনগুলো ভালো হতো। তবে এসব সিনেমা কোনটাই হলে গিয়ে দেখিনি, ভিসিপিতে দেখতাম। হলে গিয়ে বাংলা ছাড়া খুব একটা সিনেমা দেখিনি।
  • Abhyu | ১৩ এপ্রিল ২০১৫ ১০:১৬286876
  • ওখানেও উৎপল দত্ত - তুমি একদিন দেশের মুখোজ্জ্বল করিবে।
  • Abhyu | ১৩ এপ্রিল ২০১৫ ১০:১৬286877
  • বলেছিলাম। স্পোক।
  • S | ১৩ এপ্রিল ২০১৫ ১০:১৩286875
  • চুম্বন। সেটা বলতেই মাখনার বুকটা ধড়াস করে কেঁপে উঠলো। ঐ সিনেমায় সবথেকে ভালো লেগেছিলো ঠাকুমাকে। ভদ্রমহিলা এতো ন্যাচারাল অভিনয় কি করে যে করলেন।
  • Abhyu | ১৩ এপ্রিল ২০১৫ ১০:১১286874
  • চু-চু-চু...?
  • S | ১৩ এপ্রিল ২০১৫ ১০:০৯286873
  • হাসির সিনেমা বলতে বাঙ্গলায় দেখতে পারেনঃ শ্রীমান পৃথ্বিরাজ। আলেকজান্ডারের সাথে পৃথ্বিরাজের লড়াই। আর সেই আঠারোশো, সতেরোশো, ষোলোশো .........
  • S | ১৩ এপ্রিল ২০১৫ ১০:০৭286872
  • আমি আবার ৯০ এর বলিউডের একদমই ভক্ত নই। তার থেকে ২০০০-২০১০ সাল আমার কাছে খুব প্রিয়।

    আন্দাজ আপনা আপনার প্রথমটাঃ
  • j | ১৩ এপ্রিল ২০১৫ ১০:০৬286871
  • অমলবাবুও ফাটিয়ে দিয়েছিলেন, তবে দইওয়ালা তো দইওয়ালাই
  • dc | ১৩ এপ্রিল ২০১৫ ১০:০৫286870
  • আগে হিন্দি সিনেমা দেখতাম মারপিটের জন্য। বাংলায় অ্যাকশন সিনগুলো ঠিক জমাতে পারতো না। এমনকি আমার গুরু পোসেন ও মারপিটটা ঠিক রপ্ত করতে পারেনি :p
  • Abhyu | ১৩ এপ্রিল ২০১৫ ১০:০৪286869
  • গোলমাল শুধুমাত্র উৎপল দত্তের জন্যেই ভালো লাগে।
  • j | ১৩ এপ্রিল ২০১৫ ১০:০৩286868
  • যারা নাইন্টিস জঁরার মেনস্ট্রীম বলিঊডের ভক্ত - দম লাগাকে হেইসা ট্রাই করতে পারেন

    মিউজিকটাও ৯০ সালের, কুমার শানুর এযাবৎকালের সবচেয়ে হিট গান সমৃদ্ধ
  • S | ১৩ এপ্রিল ২০১৫ ১০:০১286867
  • জানে ভি দো ইয়ারো ওয়াজ টু স্মার্ট টু বি কাল্ট। কারণ ঐসব ডায়লগ বা সিন ফলো করা খুব মুশকিল।
  • dc | ১৩ এপ্রিল ২০১৫ ১০:০০286866
  • গুলিয়ে ফেলেছি, গোলমাল হৃষিকেশ মুখার্জীর বানানো। বাসু চ্যাটার্জি হলো বাতো বাতো মেঁ (টিনা মুনিমের জন্য বারবার দেখতাম) আর শওকিন।
  • S | ১৩ এপ্রিল ২০১৫ ০৯:৫৯286865
  • অভয় দেওয়ালের কাজ করার মতন সিনেমা করা বন্ধ হয়ে গেছে। আরেকটা সিনেমা দেখে আমার একদম ভালো লাগেনি কিন্তু সক্কলে খুব পোশোন্সা করেছে - জিন্দেগি না মিলেগা দোবারা।
  • hu | ১৩ এপ্রিল ২০১৫ ০৯:৫৬286864
  • ওয়ে লাকি, লাকি ওয়ে ও ভালো। অভয় দেওলকে বেশ ভালো লাগতে শুরু করেছিল। তারপর কোথায় যে হারিয়ে গেল!
  • hu | ১৩ এপ্রিল ২০১৫ ০৯:৫৫286863
  • গোলমাল তো হৃষিকেশ মুখার্জীর। হিন্দী সিনেমার প্রতি চুড়ান্ত অভক্তির সময়েও এনার সিনেমা ভালো লাগত।

    আর জানে ভি দো ইয়ারো কি কাল্ট ছবি। অনেক পরে দেখেছি। খুব ভালো লেগেছিল। তবে ঐ সময়ের মেইন স্ট্রীম ছবির মধ্যে পড়ে না।
  • Abhyu | ১৩ এপ্রিল ২০১৫ ০৯:৫৩286862
  • খোশলা কা ঘোসলাও আমি বহুবার দেখেছি। শুরুর সিনটাই কি অসাধারণ - রাজমা চাউল!
  • S | ১৩ এপ্রিল ২০১৫ ০৯:৪৬286861
  • খোশলা কা ঘোসলা এই সপ্তাহে আরেকবার দেখলাম। বোমান ইরানী আর বিনয় পাঠক গুরুদেব লোক। আর নবিন নিস্চলের একটা ডায়ালগ জাস্ট কাত করে দেয় "হ্যালো এভরিবডি"। তবে সবথেকে ছুঁয়ে যাওয়া দৃশ্য যখন পাঠক (আসিফ ভাই) বলে ওঠেন "যয় মাতা দি"।

    বোমান ইরানী আরো ভালো অভিনয় করেছিলেন নতুন ডনে। একাই সিনেমাটা এগিয়ে নিয়ে গেলেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত