এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ১৩ এপ্রিল ২০১৫ ১১:০৫286919
  • "You can see now.
    Yes I can see now"
  • S | ১৩ এপ্রিল ২০১৫ ১১:০৫286920
  • পরে সেটা নিয়ে রাজেশ খান্না সাহাব একটি অতি খাজা সিনেমা বানিয়েছিলেন - কি ওভার অ্যাক্টিঙ্গ।
  • hu | ১৩ এপ্রিল ২০১৫ ১১:০৪286918
  • হ্যাঁ, সিটি লাইট্স অন্ধ মেয়েটার গল্প।
  • S | ১৩ এপ্রিল ২০১৫ ১১:০৩286917
  • হ্যাঁ অভ্যু। লাস্ট সিনে এখনো চোখ ভিজে যায়। চার্লস চ্যাপলিনের অভিনয়্টা চোখে লেগে রয়েছে।
  • Abhyu | ১৩ এপ্রিল ২০১৫ ১১:০২286915
  • ও স্যানও নামটা বলেছিল দেখছি।
  • Abhyu | ১৩ এপ্রিল ২০১৫ ১১:০২286916
  • সিটি লাইটস কি সেই অন্ধ মেয়ের গল্পটা? খুব ভালো।
  • S | ১৩ এপ্রিল ২০১৫ ১১:০১286913
  • অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ণ ফ্রন্টের সেই সিন যেখানে স্যৈনটি বাড়ি ফিরেছে - আর পাড়া পড়শিরা বোঝাচ্ছে কি করে জার্মানীর যুদ্ধে এগোনো উচিত।

    প্লিজ প্লিজ আরেকটু বড় হলে (আজকাল কোন বয়সে ছেলেরা বড় হয়?) ফুল মেটাল জ্যাকেট আর শ্যশান্ক দেখাবেন। একা একা যেন দেখে। পুরুষ হওয়ার জন্যে প্রচন্ড প্রয়োজনীয়।
  • Abhyu | ১৩ এপ্রিল ২০১৫ ১১:০১286914
  • স্যান কেন থ্যাঙ্কু পেল? বার করলাম তো আমি!
  • hu | ১৩ এপ্রিল ২০১৫ ১১:০০286911
  • গ্রেট ডিক্টেটর তো আমি যতবার খুশি দেখতে পারি। তবে চ্যাপলিন আমার সব চেয়ে প্রিয় সিটি লাইটস। অমন প্রেমের গল্প আর দেখলাম না।
  • pi | ১৩ এপ্রিল ২০১৫ ১১:০০286912
  • নিখিলেশের উপর আমার কিছুটা ব্যথা ছিল। নিখিলেশ, ভিক্টর দুইই। সিনেমাটা যদিও বেশ অপছন্দ হয়েছিল, বিশেষ করে উপন্যাসের তুলনায়। কিন্তু তারপর থেকেই ভিক্টরকে ঐ টলিউডি সিনেমায় বস্তাপচা রোলগুলোতে দেখলে এত দুঃখু হত যে কী বলব, অনেকদিন বাদে জগার্স পার্ক দেখে একটু তাও ভাল লেগেছিল।
    কী ভাগ্যি রজিত কাপুর আলবাল সিনেমা করতেন না। পরে ভেবে দেখেছি, ব্যোমকেশ না করলেও মানিক মুল্লার জন্যেই ব্যথা জন্মাতেই পারতো। ঐ একটা সিনেমাও আবার দেখতে হবে। তরিবত ক'রে।
  • hu | ১৩ এপ্রিল ২০১৫ ১০:৫৯286910
  • হ্যাঁ, এটাই মনে হচ্ছে। অভ্যু আর স্যানকে থ্যাঙ্কু ঃ-)
  • kiki | ১৩ এপ্রিল ২০১৫ ১০:৫৮286909
  • অভ্যুর মতই ঋভু ও যখন তখন গ্রেট ডিক্টেটর দেখতে পারে। আর পারে টম অ্যান্ড জেরি, ডিজনির যেকোন মুভি দেখতে। সে আমিও পারি। কিন্তু রেট ডিক্টেটর কখন ও পুরোটা একসাথে বসে দেখে ওঠার ধৈর্য্য পেলাম না, কেন কে জানে!
  • kiki | ১৩ এপ্রিল ২০১৫ ১০:৫৫286908
  • আম্মো বেঙী আর ঝিকিকে মিসাচ্ছি।

    আমার ছেলে প্রথম শ্রীমান পৃথ্বীরাজ দেখে অবাক হয়ে শুধিয়েছিলো, ফেল করলে বিয়ে দিয়ে দেয়? আমিও ফেল করলে না বকে বিয়ে দিয়ে দিও। ঃ)

    ওয়েস্টার্ন ফ্রন্ট ও ছেলেকে জোর করে দেখিয়েছিলাম, ব্যাটার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমায় ব্যপক অ্যালার্জি। কিন্তু চুপ করে বসে দেখেছিলো, কত ছোট তখন। মানকে ঠিক ই বলে, আমিই হাতে করে ছেলেটাকে ভোগে পাঠালাম। শেখাতে কিছুই পারলাম না, কেবল উচ্ছন্নে যাওয়া ছাড়া।
  • dc | ১৩ এপ্রিল ২০১৫ ১০:৫৪286907
  • আর মনে পড়লো "ব্যবধান"। ভিক্টর, মুনমুন আর আমাদের তাপস পাল। ভিক্টরের বুকের ওপর মুনমুন। উফ!
  • pi | ১৩ এপ্রিল ২০১৫ ১০:৫৩286906
  • বিনয় পাঠক বললেই দস ভিদানিয়া মনে পড়ে যায়। আর জনি গদ্দার। এই একটা সিনেমা, যতবার দেখি, চমকিত হই।
  • S | ১৩ এপ্রিল ২০১৫ ১০:৫১286905
  • ক্লাস থ্রিতে/ফোরে সুন্দরবন বেড়াতে যাই। সেখানে রাত্রে লন্চে সিনেমা দেখানো হবে। মডার্ণ টাইমস দেখলাম। খুব হেসেছিলাম। এখন দেখে অবশ্যি হাসির আর কিছুই পাইনা।

    তারপরে শুরু হোলো তেজাব। আমাকে সোজা শুয়ে পড়ার নির্দেশ দেওয়া হোলো।
  • dc | ১৩ এপ্রিল ২০১৫ ১০:৫০286903
  • ওহো, পুরনো একটা গান মনে পড়ে গেল "বলো বলো তুমি মোরে ভালোবাসা কাকে বলে"। ভিক্টর ব্যানর্জি, হিরোয়িনের নাম মনে নেই। সেসব গান দেখে আর শুনে যে কি ব্যাথা লাগত :d
  • Abhyu | ১৩ এপ্রিল ২০১৫ ১০:৫০286904
  • সরি, এইটে
  • pi | ১৩ এপ্রিল ২০১৫ ১০:৪৬286902
  • অনেকদিন অব্দি আমার বরাদ্দ ছিল হলে বছরপ্রতি একটি সিনিমা। জন্মদিনের দিন। এই করে করে এক বছর মডার্ণ টাইমস, এক বছর বর্ন ফ্রি, এক বছর টোয়েন্টি থাউজ্যাণ্ড লিগস .. । সিনিমার পরে কাফে ডি মোনিকো। ওর জানলা দিয়েই দেওয়াল লিখন দেখে চমকে গেসলুম, আমার জন্মদিনের তারিখকে মহান টহান এসন বলছে কেন রে বাপু ! সেই প্রথম মাও সে তুং এর নাম জানা।

    হিন্দি সিনেমা প্রথম, শোলে, ঠাকুমার সাথে ঃ)। তারপর হাউসিং এর মাঠে বড় স্ক্রিন টাঙিয়ে আবার শোলে। তারপর টিভিতে আবার শোলে। অব তক কত বার হল কে জানে। এদিকে সিনিমাটি যে পলিটিক্যালি মহা ইনকারেক্ট এই বোধোদয় হওয়ার পরে ওটিকে আরেকবার দেখলাম। আগের মতই ভাল লাগল, প্রায় :P

    আর হলে তখন বাংলা সিনেমা, ঐ তিনটিই মনে আছে, হীরাদে, গুরুদক্ষিণা আর কড়ি দিয়ে কিনলাম। শেষ দুটো দেখে কেঁদেওছিলাম। প্রথমটাতে চোখ বুঁজে ফেলেছিলাম আর পরের দুটোয় চোখ দিয়ে জল টল বেরিয়েছিল, মনে আছে। যদিও গানের লিরিকস নিয়ে খুবই খুঁতখুঁত করেছিলাম, এও মনে আছে। ফুল কেন লাল হয়, এ কি জানা যায় এর পরের লাইন ভালোবাসি একথা কি মুখে বলা যায় কেন হল, এটা কিছুতেই বুঝতে পারিনি, ওটা ভালোবাসি কেন একথা কি জানা যায় টায় হলে ঠিক হয় মনে হয়ে খুব খোঁচাচ্ছিল, কিন্তু সেকথা বাবা মাকে বলতে না পেরে খুব অস্বস্তিতে ছিলাম। মন দিয়ে কাঁদতেও পারিনি।
  • Abhyu | ১৩ এপ্রিল ২০১৫ ১০:৪৫286901
  • এই নে
  • san | ১৩ এপ্রিল ২০১৫ ১০:৪৩286900
  • হু কি "পিয়া কা ঘর" এর কথা বলছে ?
  • S | ১৩ এপ্রিল ২০১৫ ১০:৪২286899
  • এখানে সব্বাইকে অনুরোধ করবো পারলে "ফুল মেটাল জ্যাকেট" দেখতে। অবশ্যই সাবটাইটেল দিয়ে। এই সিনেমা না দেখা থাকলে আপনি এখনো বড় হননি।
  • S | ১৩ এপ্রিল ২০১৫ ১০:৪০286898
  • যুদ্ধ (মানে অবশ্যই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার) নিয়ে অনেক গল্প ইত্যাদি শুনে বড় হয়েছি। আর তার সাথে গানস অব নাভারুন, হোয়ার ইগলস ডেয়ার। যুদ্ধের শৌর্য্য সাহস বিরত্ত্ব ইত্যাদি। কিন্তু তারপরে উচ্চমাধ্যমিকে কতগুলো পিস পড়লাম। পরে দেখলাম "অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ণ ফ্রন্ট", "দ্য ওয়াল", "বর্ণ অন দ্য ফোর্থ", "দ্য থিন রেড লাইন" আর অবশ্যই "ফুল মেটাল য্যাকেট"। এখন আর ঐ বিরত্ত্বের যুদ্ধের সিনেমা দেখতে ভালো লাগেনা।
  • hu | ১৩ এপ্রিল ২০১৫ ১০:৩৯286897
  • বাসু চ্যাটার্জী, কমিউনিটি ইত্যাদি প্রসঙ্গে মনে পড়ল। একটা সিনেমা দেখেছিলাম হিন্দীতে। একটা ফ্ল্যাটের গল্প। ছোট দু-কামরার ফ্ল্যাট মনে হয়। তাতে অনেক লোক। থাকার সমস্যা। এরই মধ্যে সে বাড়িতে বিয়ে হয়ে আসে জয়া ভাদুড়ী। স্থানাভাবের জন্য নব-দম্পতি এক সাথে থাকার সুযোগই পাচ্ছে না। লুকিয়ে-চুরিয়ে দেখা করছে। সিনেমাটা মনে থেকে গেছে। নাম ভুলে গেছি। আবার পেলে দেখতে পারি।
  • j | ১৩ এপ্রিল ২০১৫ ১০:৩৪286896
  • না বোলে তুম না ম্যায়্নে কুছ কাহা গান টার সিনেমাটার নামটাও মনে পড়ছে না ....

    ভাল লেগেছিল
  • hu | ১৩ এপ্রিল ২০১৫ ১০:৩৩286895
  • আমার প্রথম হলে গিয়ে দেখা ছবি লব-কুশ। আর ইংরিজি ছবি হারকিউলিস। হারকিউলিস প্রথম দেখা রঙীন ছবিও বটে। আর কেউ দেখেছে এগুলো? তখন শুধু ঠাকুর-দেবতার সিনেমা হলেই দেখতে দিত। ত্রৈলঙ্গস্বামী, বাবা তারকনাথ সব দেখেছিলাম। মহাপুরুষের জীবনী হলেও দেখতে পেতাম। যেমন বিদ্যাসাগর, সুভাষচন্দ্র, দাদাঠাকুর ইত্যাদি। ছোটদের ছবি তো খুব একটা বানানো হত না। হীরক রাজার দেশে টিভিতে দেখেছিলাম। বাড়ি থেকে পালিয়েও। তবে এগুলোর সময় মনে হয় থ্রি-ফোরে পড়ি।
  • b | ১৩ এপ্রিল ২০১৫ ১০:৩১286890
  • আমার দেখা প্রথম সিনেমা সজন বিনা সুহাগন কিম্বা জয় বাবা তারকনথের মধ্যে দুটোর কোনো একটা।
    এই শোনেন গান
  • adhuli | ১৩ এপ্রিল ২০১৫ ১০:৩১286891
  • এরে কয় কনফিডেন্স মামু। আচড় কেটে লক্ষ টাকা, কোন শালার বাপের কি ? হীরক রানীর অমর, অজর, অক্ষয় টই তা কোথায় গেল ?

    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=16960&boxid=13224578
  • S | ১৩ এপ্রিল ২০১৫ ১০:৩১286892
  • এই সেই দুর্ধর্ষ সিনটা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত