এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ১৩ এপ্রিল ২০১৫ ১২:৪১286980
  • সিলভার লাইনিংস প্লেবুক খুব ভালো। লরেন্স আর কুপার দুজনেই অসাধারণ। কিন্তু অনুপম খের ওখানে কি করছিলো?
  • Title: Hilbert's Nullstellensa | ১৩ এপ্রিল ২০১৫ ১২:৪০286979
  • দি রিডার বেশ লেগেছিল। সিলভার লাইনিংস প্লেবুক বেশ লেগেছে।
  • pi | ১৩ এপ্রিল ২০১৫ ১২:৩৯286978
  • একটা সময় বিভূতি মুখুজ্জেরো বিশাল নেশা হয়ে গেছি। লাইব্রেরি থেকে সমগ্রর পর সমগ্র সাবড়াতুম। ঐ বাল্য/কৈশোর প্রেম, বিয়ে এসবের পুরো সুগারকোটেড বড়ি হলে গিলতে যেমন ভাল লাগে আর কি।
  • S | ১৩ এপ্রিল ২০১৫ ১২:৩৮286977
  • শ্রীমান পৃথ্বীরাজ নিয়ে কিছু ফিসফাস আমরাও করেছিলাম। কিন্তু আমাদের অনেক বেশি আলোচনা হোতো ওয়ার্ল্ড দিস উইক নিয়ে। সত্যিই মুক্তির জানলা ছিলো - একমুঠো ঠান্ডা বাতাস। এই কারণেও এখনো বরখা দতকে সহ্য করেনি।

    রিসেন্ট ভালো হিন্দি সিনেমাঃ দেড় ইস্কিয়া। তারপরে মনে পড়ছে না।
  • Tim | ১৩ এপ্রিল ২০১৫ ১২:৩৭286976
  • মরাল জেঠিমা নামটা ঠিক জমছেনা। মরাল কোথায় একটা ইয়ে পেলব রোমান্টিক পাখি তার সাথে জেঠিমা যায়? ;-)
  • Tim | ১৩ এপ্রিল ২০১৫ ১২:৩৫286975
  • শ্রীমান পৃঃ র লাস্ট সিনের জন্য পরিচালকের (তখনো জানিনা ভদ্রলোক পাড়াতেই থাকেন, গৌড়কাকুর জামাইবাবু) ওপর খচে বোম হয়ে গেছিলাম। কারণ ঐ সিনটা এলেই সবাই গম্ভীর হয়ে যেত আর সিনেমা শেষ হলেই পড়াশোনা নেই সারাদিন খেলা আর টিভি দেখ এই নিয়ে ঝাড়।
  • pi | ১৩ এপ্রিল ২০১৫ ১২:৩১286973
  • স্কুলে ঐ শনি রবিবারের ডিডি বরাদ্দ সিনিমার পরের সোমবার ছিল সিনেমা ফিসফাস ডে। সারাদিন ই ঐ দুটো সিনেমার কিছু না কিছু নিয়ে আলোচনা চলতো। বাংলাই তখনো বেশি। তবে দুটো সিনেমা নিয়ে উত্তেজিত ফিসফাস হপ্তাখানেক গড়িয়েছিল মনে আছে, পথে হল দেরি আর শ্রীমান পৃথ্বীরাজ। শেষেরটি অবশ্যই শেষের দৃশ্যের জন্য ;)
  • Title: Hilbert's Nullstellensa | ১৩ এপ্রিল ২০১৫ ১২:৩১286974
  • বাই সাইকেল থিফ কি আজকের সিনেমা। শেষ কোন সিনেমাটা বেশ ভাল লেগেছে?
  • Tim | ১৩ এপ্রিল ২০১৫ ১২:২৮286972
  • না না শ্রীকান্ত, মনে পড়েছে ঃ-)
  • Tim | ১৩ এপ্রিল ২০১৫ ১২:২৭286970
  • সুভাষচন্দ্র ঃ-(
  • j | ১৩ এপ্রিল ২০১৫ ১২:২৭286971
  • হরিহরের বাড়ী ফিরে আসার দৃশ্যায়ন খুব অ্যাভয়েড করার চেষ্টা করতাম, দুতিনবার ঐ জায়গাটা স্কিপ করে দেখেছি
  • S | ১৩ এপ্রিল ২০১৫ ১২:২৬286969
  • সিনেমা প্যারাডিসো দেখেছিলাম। এইটা নাকি একটা জনারের স্রস্টা যেখানে সিনেমার মধ্যে সিনেমা দেখানো হয়েছে। কিন্তু এখানে তো যুদ্ধু ছিলোনা।

    ইতালিয় সিনেমার মধ্যে (খুব কম দেখেছি) বাইসাইকেল থিফ খুব ভালো লেগেছিলো। আমাদের মফস্বলের মতন।
  • pi | ১৩ এপ্রিল ২০১৫ ১২:২৫286968
  • নাঃ, প্রথম কান্না বোধহয় দুর্গার জন্য।
  • j | ১৩ এপ্রিল ২০১৫ ১২:২৪286967
  • সেই !

    আর কাজলও দাদুর হাতে জোর ক্যাল খেতে খেতে বেঁচে গেছিল
  • pi | ১৩ এপ্রিল ২০১৫ ১২:২৩286966
  • লাইফ ইজ বিউটিফুল বললে সিনেমা প্যারাডিসো আর ইল পোস্তিনো মনে পড়ে যায়। কিন্তু পরের দুটো অনেক বেশি ভাল লেগেছিল।
    পিয়ানিস্ট আমারো ভাল লাগেনি। দুর্দান্ত লেগেছিল টেকিং সাইডস কিন্তু সেটার কথা তেমন শুনিনা।
  • S | ১৩ এপ্রিল ২০১৫ ১২:২২286965
  • বেচারা শালাবাবু মাঝখান দিয়ে চড় খেলো। আর কি কষিয়ে মেরেছিলো।
  • j | ১৩ এপ্রিল ২০১৫ ১২:২১286964
  • অপুর সংসারের শেষ দৃশ্য দেখে .....
  • S | ১৩ এপ্রিল ২০১৫ ১২:২০286963
  • শত্রুর আগে তো কান্দার কথা না।
  • pi | ১৩ এপ্রিল ২০১৫ ১২:১৯286962
  • যদ্দুর মনে পড়ে, আনন্দ দেখে।
  • সিকি | ১৩ এপ্রিল ২০১৫ ১২:১৪286961
  • প্রথম হলএ দেখা সিনেমা - ওগো বধূ সুন্দরী। তারপরে হীরাদে। তারপরে দুটি পাতা, বাবলা, শত্রু।
  • S | ১৩ এপ্রিল ২০১৫ ১২:০৯286960
  • সরি, আপনার আগের উত্তরটা জে আমার পোস্নের সেটা বুঝিনি। ভেবেছিলাম কোনো হাইফাই সিনেমার নাম ঃ) থ্যান্কু সো মাচ।
  • sosen | ১৩ এপ্রিল ২০১৫ ১২:০৬286958
  • VS-8? সে৫ হয়ে গড়িয়া নয়?
    চিংড়িহাটা হয়ে গড়িয়াও হতে পারে
  • S | ১৩ এপ্রিল ২০১৫ ১২:০৬286959
  • ছোতোবেলায় রাজা হরিস্চন্দ্র পুতুল নাচ দেখেছিলাম।
  • j | ১৩ এপ্রিল ২০১৫ ১২:০৪286957
  • প্রথম কবে চোখের জল সিনেমা দেখে ?

    না পড়লেও অসুবিধে নেই, ফিলিং ও চলবে
  • quark | ১৩ এপ্রিল ২০১৫ ১১:৫৫286956
  • তা ঠিক। অত লম্বা সিনেমা, দুটোই প্রায় সাড়ে তিন ঘন্টা বোধহয়।
  • S | ১৩ এপ্রিল ২০১৫ ১১:৫৪286955
  • সেক্টর ফাইভ থেকে গড়িয়া অবধি কোনো চার্টার্ড বাস আছে?
  • S | ১৩ এপ্রিল ২০১৫ ১১:৪৯286953
  • আরেকটা সিনেমা দেখেছিলাম ছোটোবেলায় - কয়েকদিন আগে আবার খুজে বেড় করে দেখলাম - টোপক্যাপি।
  • b | ১৩ এপ্রিল ২০১৫ ১১:৪৯286954
  • আমার এক মাস্টারমশায় (আই এস আই -এর সূর্য্যপ্রতীম ব্যানার্জীঃ পাবলিক নিশ্চয় চিনবে), বলেছিলেন, উনি টেন কম্যান্ডমেন্ট্স, বেন হার ইত্যদি খুব উপভোগ করেন। কেন? ধরুন সিনেমা চলচে। আপনার ইচ্ছে হল একটু চা সিঙাড়া সিগারেট পেঁদিয়ে আসি। তা চলেগেলেন, চা সিঙাড়া খেলেন, বন্ধুদের সাথে একটু হাসি ঠাট্টা করে আবার দশ মিনিট পরে এসে বসলেন। তবুও সিনেমাটা ফলো করতে একটুইও অসুবিধা হয় ন্না।
  • S | ১৩ এপ্রিল ২০১৫ ১১:৪৪286950
  • টেন কম্যান্ডমেন্টসে মোজেসএর চরিত্রটা মনে হয় ওরকমই হওয়ার কথা। মানে ভগবান সয়ং দেখা দিয়েছেন, আদেশ দিয়েছেন। সক্কলকে ঠিক করতে হবে। একটু গব্বও আছে, চোখ রাঙ্গিয়েই সক্কলকে সোজা করে দেবে।

    চ্যারিয়েট রেসে নাকি কত ২০০ টা ক্যামেরা ব্যবহার করা হয়েছিলো।

    আর টেন কমান্ডমেন্ডসে সেই সমুদ্র ভাগ হয়ে যাওয়া।
  • hu | ১৩ এপ্রিল ২০১৫ ১১:৪৪286951
  • লাইফ ইজ বিউটিফুল প্রথম দেখার পর অসাধারন লেগেছিল। এখন একটু কম ভালো লাগে। পিয়ানিস্ট ভালো লাগেনি। রিডার ভালো লেগেছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত