এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৩ এপ্রিল ২০১৫ ১৬:৪৭287070
  • এদিকে ইটিভি যে কালার্স বাংলা হয়ে গেলো! - সবাই চতু নিয়ে আলোচনা করছে, কিন্তু ইটিভি বাংলা নিয়ে কারো হেলদোল নাই!

    আমি এবার শবর দেখতে চাই। নেটে কি পাওয়া যাচ্ছে?
  • শ্রী সদা | ১৩ এপ্রিল ২০১৫ ১৬:৪৬287068
  • এই সেই স্টার্টাপ - প্লাম্বিং আর হাউসক্লিনিং এর কাজ করালাম, বেশ ভালো সার্ভিস, খরচা ও ঠিকঠাক।
  • byaang | ১৩ এপ্রিল ২০১৫ ১৬:৪৬287069
  • দে আগে বাদশাহি আংটি দেখো, তারপর অঞ্জনের শেষ ব্যোমকেশ, তারপর এবার শবর দেখো। তারপর বোলো কোনোটা জঘন্য।
  • de | ১৩ এপ্রিল ২০১৫ ১৬:৪৪287067
  • চতুষ্কোণের পরম আমার ভাল্লেগেছে!
  • de | ১৩ এপ্রিল ২০১৫ ১৬:৪৩287066
  • জঘন্য সিনিমা " এবার শবর"! পুরোটা দেখে উঠতে পারলাম না -
  • Kaju | ১৩ এপ্রিল ২০১৫ ১৬:৪১287065
  • চারজনের গল্পগুলোও শুরু হতেই শেষ যেন। শেষের টুইস্টটা সত্যিই রেখে রেখে একেবারে শেষে ছেড়েছে। পায়েল-ইন্দ্রাশিষ-রাহুল যে আসলে অপর্ণা-দীপকদা-গৌতম ঘোষ (যা ক্যানকেনে গলা পায়েলের, ও যে অপর্ণা কে বোঝে !) বা শুরুতে আত্মঘাতী মহিলাটি যে ছোটবেলার পরমের মা বা অন্য কেউ - এটাও বোঝার উপায় ছিল না। মানে আমি বুঝতে পারছিলাম গেস করে, সিওর ছিলাম না।

    না শেষের ওটা অন্যভাবে ভাবলে - রাত্তিরে হলে রাশিয়ান রুলে তো জমবেই, কিন্তু সকালবেলার ওরম একটা পরিবেশে 'একটা পাঁউরুটি দাও তো তৃণাদি' করে শুরু করে শেষে সবার কালঘাম ছোটানো অবস্থায় নিয়ে যাওয়া যেখানে কিনা সত্যিই পিস্তল লোডেড ছিল, এটা একটা কৃতিত্ব জয়ব্রত-র আর অসম্ভব unpredictable। এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার, বলে না !
  • cb | ১৩ এপ্রিল ২০১৫ ১৬:৪০287063
  • এবার শবরের ভালো প্রিন্ট কেউ জানেন নাকি মহায়?
  • একক | ১৩ এপ্রিল ২০১৫ ১৬:৪০287064
  • বাড়িতে লিকুইড নাইট্রোজেন নেই ? এসব কী ফিনাইল,ওয়েট ওয়াইপস ইউস করেন ?
  • byaang | ১৩ এপ্রিল ২০১৫ ১৬:৩৯287062
  • আমি কি কিকি নাকি? কিকি তো কলিন স্প্রে নাকি মিস্টার মাসল দিয়ে এলসিডি টিভি আর ল্যাপটপ ধোয়।
  • byaang | ১৩ এপ্রিল ২০১৫ ১৬:৩৮287061
  • কুমুদি ফিনাইল দিয়ে চান করাই নি। শুধু ওয়েট ওয়াইপস দিয়ে মুছতাম বাইরে থেকে ঘরে ফিরে।
  • S | ১৩ এপ্রিল ২০১৫ ১৬:৩৭287059
  • ব্যাটম্যান না বোঝার তো তেমন কিছু ছিলোনা। সামান্য একটু কমপ্লেক্স প্লট। ঐ জন্যেই তো ইঙ্গরাজি সিনেমা সিরিয়াল দেখি। নোলানের ব্যাটম্যান ইজ অ সুপারহিরো মুভি উইদাউট এ সুপারহিরো। বিশেষত শেষেরটা।
  • byaang | ১৩ এপ্রিল ২০১৫ ১৬:৩৭287060
  • কুমুদি অনেক আছে, হাউসজয়, হোমসাফাই ইত্যাদি।
  • kumu | ১৩ এপ্রিল ২০১৫ ১৬:৩৩287058
  • ব্যাং, ফোনই তো।দুবেলা ফিনাইল চান হয়্তো নিতে পারেনি।
    সদা সেই স্টার্টাপ কোংএর নাম কী?
  • dc | ১৩ এপ্রিল ২০১৫ ১৬:৩০287056
  • আমি এই ভয়ে ইংরেজি সিনেমাই দেখিনা, খালি জ্ঞান দেবে আর কিছু বুঝতে পারবো না বলে :d তবে টার্মিনেটার বলে একটা সিনেমা দেখেছিলাম, ওটা খুব ভাল্লেগেছিল। বহুত অ্যাকশন ছিল।
  • একক | ১৩ এপ্রিল ২০১৫ ১৬:৩০287057
  • না লাইসেন্স কেড়ে নিলে কেস জমবেনা । উল্টে সিলপ-সিল্পী-অধিকার এইসব বলে হ্যাজ দেবে । অনুপম এর কানের গোড়ায় কাট্টা ঠেকিয়ে বলতে হয় কথা ফথা হাটা শুধু সুর দিয়ে দেখা। কী অসহ্য বোরিং সব কথাচচ্চড়ি বানায় আর কিছু পাবলিক সেগুলো রাদ্দিন শেয়ার /ট্যাগ করে :/
  • শ্রী সদা | ১৩ এপ্রিল ২০১৫ ১৬:২৭287055
  • ব্যাং দি, সোনু কে ফোনে কনট্যাক্ট করতে পারিনি। তারপরে নিউক্লিও বলে একটা কোম্পানীকে দিয়ে করালাম।

    নোলানের ব্যাটম্যান দেখে আমার ঋজুদার গল্পের কথা মনে পড়ে গেছিল। সবাই সবাইকে জ্ঞান দিয়ে গেল গোটা সিনেমা জুড়ে। আর গোথাম সিটি একটা আইসোলেটেড সিস্টেম, তার বাইরে আর পৃথিবীতে কিছু নেই। স্পেশাল ফেক্টগুলো বাদে কিসুই তেমন জমেনি।
  • একক | ১৩ এপ্রিল ২০১৫ ১৬:২৪287054
  • অনুপম এর গান মানে তো কথাচচ্চড়ি । বসন্ত এসে গেছে-র রিফ টা ক্যাচি কিন্তু সেটা নিয়ে আর এগোয়নি । বাকিগুলো এক্কেরে সাবস্ট্যান্ডার্ড ।
  • S | ১৩ এপ্রিল ২০১৫ ১৬:২৩287053
  • নোলানের সিনেমা মানেই অসাধারন। ব্যাটম্যান সিরিজ সর্বকালের সর্বসেরা সিনেমাগুলোর মধ্যে পরে। পিরিয়ড।
  • byaang | ১৩ এপ্রিল ২০১৫ ১৬:২২287052
  • সৃজিতের সিনেমা বানানোর লাইসেন্স আর অনুপমের গান বানানো আর গাওয়া দুটোরই লাইসেন্স করে নিলে প্রাণটা ঠান্ডা হয়।
  • dc | ১৩ এপ্রিল ২০১৫ ১৬:২০287051
  • চতুষ্কোণ দেখে একটাই কথা মনে হয়েছিল, লাস্ট গপ্পোটা সকাল বেলা না বলে রাত্তিরের দিকে বললে আরেকটু জমাটি ক্লাইম্যাক্স হতো। তাছাড়া খারাপ লাগেনি।
  • byaang | ১৩ এপ্রিল ২০১৫ ১৬:১৮287050
  • শ্রীসদা,
    সোনু এসেছিল?
  • byaang | ১৩ এপ্রিল ২০১৫ ১৬:১৭287047
  • শ্রীসদার উপর ব্যাঙাচি চটল বলে।
  • Kaju | ১৩ এপ্রিল ২০১৫ ১৬:১৭287048
  • বোবা টানেল নিয়ে এত লোকে আহা আহু করছে, আমি তো সেই একঘেয়ে অনুপমী টান শুনে বোর হয়ে গেলাম কাল। সেই 'নে-এ-এ-এ-ই তোর ক্কেউ নেই' বা 'বাড়িয়ে দা-আ-আ-ও তোমার হাত', এবার একঘেয়ে লাগছে সুরগুলো। বা-শ্রার গানের সুরগুলো তবু অন্যরকম ছিল বা হেমলক সোসাইটির 'আমার মতে তোর মতন কেউ নেই' ভালো ছিল।
  • byaang | ১৩ এপ্রিল ২০১৫ ১৬:১৭287049
  • বেশি না। দুই পুরতে আর বিশ দিন মত বাকি ছিল।
  • শ্রী সদা | ১৩ এপ্রিল ২০১৫ ১৬:১৬287046
  • অপনাদের কারো নোলানের ব্যাটম্যান সিরিজ অখাদ্য লাগে ? আমার লাগে।
  • একক | ১৩ এপ্রিল ২০১৫ ১৬:১৪287045
  • চতুষ্কোণ দেখা হয়নি। ইউটিউবে গান গুলো শোনার চেষ্টা করেছিলুম।
  • Kaju | ১৩ এপ্রিল ২০১৫ ১৬:১৩287044
  • সেকি ! কত বয়েস হয়েছিল? RIP।
  • byaang | ১৩ এপ্রিল ২০১৫ ১৬:১০287043
  • আমার ফোন দেহ রেখেছেন।
  • সিকি | ১৩ এপ্রিল ২০১৫ ১৬:০৯287042
  • স্যান যখন সাড়া দিল না, এখানেই লিখে দিই। শ্রীজাত-র উটকো লোক কবিতাটা কেউ টুকে দেবেন?
  • de | ১৩ এপ্রিল ২০১৫ ১৬:০৫287041
  • কোয়ার্ক ঃ))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত