এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | ১৩ এপ্রিল ২০১৫ ১৭:২২287100
  • না লিকুইড নাইট্রোজেনে ঘাবড়াই নি। ঐ মলের ফুটেজ দেখতে বলায় ভয় পেয়েছি।
  • | ১৩ এপ্রিল ২০১৫ ১৭:২১287098
  • ট্রায়াল না দিয়ে সালোয়ার কামিজ কেনা চাপ। আলাদা কাট আর ডিজাইনে দুটো ড্রেসসাইজ আলাদারকম ফিট হয়। আমার তো ফ্যাবইন্ডিয়ায় সবসময় হয়ঃ(
  • hu | ১৩ এপ্রিল ২০১৫ ১৭:২১287099
  • যাঁদের ঘন্টার পর ঘন্টা সি সি টিভির দিকে চোখ রেখে বসে থাকতে হয় তাঁরা কিভাবে পারেন কে জানে! আমি তো বারান্দা দিয়ে লোক যাওয়া দেখতে দেখতেও দিবাস্বপ্নে ঢুকে পড়ি। ওরকম বিচ্ছিরি ঝিরিঝিরি ফুটেজ দেখতে হলে তো কোনমতেই মনসংযোগ করতে পারতাম না।
  • একক | ১৩ এপ্রিল ২০১৫ ১৭:২০287097
  • হ্যা,আমি তো ডিসি কে দেখতে বলেছি :)
    ব্যাং বোধায় লিকুইড নাইট্রোজেন শুনে ঘাব্রেছেন :D
  • de | ১৩ এপ্রিল ২০১৫ ১৭:১৮287096
  • আমি কোন কালে ট্রায়াল রুমে যাই না - ওই ছুপা ক্যামেরার ভয়ে - এখন দেখতে পাচ্ছি ভয়টা অমূলক নয়-
  • de | ১৩ এপ্রিল ২০১৫ ১৭:১৭287095
  • বারান্দা দিয়ে নীচে লোকজন দেখতে অবিশ্যি ভালোই লাগে - বিশেষ করে পুজোর সময় -
  • d | ১৩ এপ্রিল ২০১৫ ১৭:১৫287093
  • না না ডিসিকে দেখতে বলেছে তোমায় না। তুমি ভয় পেয়ো না।
  • | ১৩ এপ্রিল ২০১৫ ১৭:১৫287094
  • আমার জানলা দরজা দিয়ে মূলত পশুপাখি লাইভ দেখা যায়- অ্যানিমাল প্লানেটঃ)
  • Tim | ১৩ এপ্রিল ২০১৫ ১৭:১৪287092
  • :P টা পড়েনি
  • Tim | ১৩ এপ্রিল ২০১৫ ১৭:১৩287091
  • আরে ভয়ের কিছু নেই, একক সিরিয়াল কিলার না
  • byaang | ১৩ এপ্রিল ২০১৫ ১৭:১২287090
  • এই একককে আমার একেক সময়ে সিরিয়াসলি ভয় করে।
  • Tim | ১৩ এপ্রিল ২০১৫ ১৭:০৯287089
  • সিসিটিভির ফুটেজ কেন দেখবে? জানলা দিয়েই তো লাইভ দেখা যায়। মেসেজহীন থেটারের মত লাগবে। ;-)
  • | ১৩ এপ্রিল ২০১৫ ১৭:০৮287088
  • কি বাজে। কোনো গল্পই তৈরি হয়না। স্ক্রিনের চারটে পার্টে চারটে ছবি চলতে থাকে-তাও ঝিঝঝিরেঃ((
  • একক | ১৩ এপ্রিল ২০১৫ ১৭:০৪287086
  • আমি মলের ফুটেজ দেখেছি :) প্রচুর ছোট ছোটো স্টোরিলাইন তৈরী হয় আবার ভেঙ্গে যায়। মন্দ না।
  • san | ১৩ এপ্রিল ২০১৫ ১৭:০৪287087
  • কুমুদি, ঈ পৃ ভা পেলে তোমায় মেইল করে দেব।
  • de | ১৩ এপ্রিল ২০১৫ ১৭:০২287085
  • সিসিটিভি ফুটেজ বোরিং -
  • de | ১৩ এপ্রিল ২০১৫ ১৭:০০287084
  • ব্যাং, বা আং দেখার সাহস জোগাড় করে উঠতে পারিনি -

    আমার কন্যা পরমের প্রচন্ড ফ্যান - এমনকি "ছড়াই" ও বসে বসে দেখেছে -
  • শ্রী সদা | ১৩ এপ্রিল ২০১৫ ১৬:৫৯287081
  • আশ্চর্য প্রদীপ আমার বেশ ভালো লেগেছিল। তার কিছুদিন আগেই ফাইট ক্লাব দেখেছিলাম বলে হয়তো রিলেট করতে পেরেছিলাম কিছুটা। শেষদিকটা ঝুলিয়েছে, কিন্তু বাংলাবাজারে ঐরকম সিনেমা বানানোর জন্যে ধক লাগে।
  • san | ১৩ এপ্রিল ২০১৫ ১৬:৫৯287082
  • মানে কবিতার নাম উটকো লোক ? সেটা হলে আমার কাছে আপাতত নেই। আর যদি রঞ্জিনীকে হয়, সেটার শেষ লাইনে ছিল "ইতি তোমার উটকো লোক " -সেটা বলছ কি ?
  • একক | ১৩ এপ্রিল ২০১৫ ১৬:৫৯287083
  • আপনি শপিং মলের সিসিটিভি ফুটেজ ট্রাই করতে পারেন। জাস্ট দেখতে দেখতেই ভুলতে থাকবেন। আর প্রচুর চরিত্র। দারুন জামাকাপড়। কোনো মেসেজ নাই :) খরচ তো কম পরবেই।
  • | ১৩ এপ্রিল ২০১৫ ১৬:৫৭287080
  • ইউটিউবে এবার শবরের ভালো প্রিন্ট তো দেখছি নাঃ(
  • byaang | ১৩ এপ্রিল ২০১৫ ১৬:৫৬287079
  • আমি আবার একদিনে পর পর তিনটে দেখেছিলাম। সন্দীপ রায়, অঞ্জন দত্ত, অরিন্দম শীল। ইন ফ্যাক্ট বাদশাহি আংটি দেখার পরে যে কোনো সিনেমাই ভালো লাগবে।
  • dc | ১৩ এপ্রিল ২০১৫ ১৬:৫৫287078
  • তারপর শাশ্বতর আশ্চর্য্য প্রদীপ আরেকটা মজার সিনেমা। আমার এখনকার সিনেমাগুলো এইজন্য ভাল্লাগে যে একদম হাল্কা আর পয়সা উশুল হয়। দেখো আর ভুলে যাও, গম্ভীর কোন মেসেজ নিয়ে মাথা ঘামানোর ব্যাপার নেই।
  • | ১৩ এপ্রিল ২০১৫ ১৬:৫২287076
  • অ্যাকিলিস- চির
    হেক্টর-তাপস
    হেলেন- মুনমুন

    উরিবাবাঃ))))
  • san | ১৩ এপ্রিল ২০১৫ ১৬:৫২287077
  • সিকি সরি। উটকো লোক কোনটা ? রঞ্জিনীকে লেখা আমার চিঠি ?
  • dc | ১৩ এপ্রিল ২০১৫ ১৬:৫০287073
  • হুঁ রাতের বদলে সকালবেলা শুরু করাটা একটা টুইস্ট বলা যেতে পারে। তবে কিনা ততক্ষনে পুরোটা বুঝে গেছিলাম বলে ওটা আর টুইস্ট মনে হয়নি।

    পরমের সিনেমাগুলো আমার খারাপ লাগেনা। চলো লেটাস গো ভালোই লেগেছিল, ভুতের ভবিষ্যত তো খুব মজার, হেমলক, একলা আকাশ, বাইশে শ্রাবন, হাওয়া বদল, সবই বসে দেখা যায়। ভালো টাইমপাস।
  • একক | ১৩ এপ্রিল ২০১৫ ১৬:৫০287074
  • ইউটিউবে দেখলুম তো। বোরিং হ্যাজের সিনিমা :| শাশ্বত থাকা সত্ত্বেও।
  • Kaju | ১৩ এপ্রিল ২০১৫ ১৬:৫০287075
  • সৃজিতকে আরো থ্যাংকস যে চতুষ্কোণে স্বস্তিকাকে নেয় নি। বাপরে !
  • Kaju | ১৩ এপ্রিল ২০১৫ ১৬:৪৯287072
  • ১৫ বছর তো চালালো ইটিভি বাংলা। আর মিঠুন্দার রান্না শেষ হয়ে গেল, সে নিয়ে কারুর দুখ্যু নাই?
  • শ্রী সদা | ১৩ এপ্রিল ২০১৫ ১৬:৪৮287071
  • ব্যাটম্যান কমপ্লেক্স প্লটের জন্যে ঝুল লাগেনি। ওর চেয়ে বেশী কমপ্লেক্স প্লট এর অনেক সিনেমা ভালোবেসে দেখেছি/দেখি। শুধু ঐ এসে বসো জ্ঞান দিই অ্যাপ্রোচটা পোষায়নি। সায়েন্স ফিকশন হিসেবে বরং খারাপ লাগেনি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত