এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শাক্য | ১৪ এপ্রিল ২০১৫ ১১:৪৯287250
  • মোদ্দা কথা হল বর্ণহিন্দুদের যেখানে পারা যায় যেভাবে পারা যায় পেছনে বাঁশ ঢোকানো হোক। এক্কটা প্রিভিলেজড অবস্থান থেকে গুরুগম্ভীর জ্ঞান দিয়ে যাবে কোটা দরকার কি না, দরকার থাকলেও ঠিক কতটা দরকার, এতে দলিতদের কতটা সুবিধে হবে, এ যেন হোয়াইট মেল গেজ, যারা ওপর থেকে ঠিক করে দেবে কালোদের কিসে ভাল হবে কিসে খারাপ। এদের কেস দেওয়া হোক। সব সুযোগ সুবিধে কেড়ে নেওয়া হোক এবার। চরে বেড়াক কিছুকাল
  • san | ১৪ এপ্রিল ২০১৫ ১১:৪৮287249
  • বচ্ছরকার দিন আপ্পমের সঙ্গে মাটন স্ট্যু না খেয়ে শুধুই রসম ? যাঃ।
  • san | ১৪ এপ্রিল ২০১৫ ১১:৪৫287247
  • সরকারী চাকরি না থাকলেও বেসরকারী চাকরি তো থাকবে।
  • dc | ১৪ এপ্রিল ২০১৫ ১১:৪৫287248
  • দেশকে মধ্যযুগের অন্ধকার থেকে বার করে আনার সবথেকে সহজ উপায় হলো দেশে আইসিস, বোকা হারামি আর জামাতিদের ভয়েস আসতে দেওয়া। এদের সবাইকে ডেকে এনে লিজিটিমেসি দেওয়া হোক। এক ঝটকায় অন্ধকার থেকে বেরিয়ে আসবে।
  • d | ১৪ এপ্রিল ২০১৫ ১১:৪৩287246
  • এই শাক্যটি কোন গ্রীনহাউসে বেড়ে উটেছে?? আম্বেদকরের জন্য সরকারী ছুটি তো বেশ কিছু বছর হয়ে গেল।
    এরকম ভয়াবহ জনবিচ্ছিন পাবলিককে কিছু হাটে মাঠে ঘাটে ঘুরতে পাঠালে সকলেরই ভাল হবে।
  • dc | ১৪ এপ্রিল ২০১৫ ১১:৪১287245
  • আজ তামিল নববর্ষ, সবাইকে জানাই তামিল নববর্ষের শুভেচ্ছা। পারলে দুপুরবেলা একথালা গরম ভাত সাম্বার মেখে খাবেন, সাথে আপ্লাম আর তারপর একবাটি রসম।
  • sosen | ১৪ এপ্রিল ২০১৫ ১১:৪০287244
  • আম্বেদকারকে ঘৃণা করার মতো চিনলামই না। ভয়েস আসেনি। শাক্য একখানা জমিয়ে টই লিখুক আম্বেদকার ও বর্ণহিন্দুদের ঘৃণা এবং মন্ডল কমিশান নিয়ে। তাইলে গুছিয়ে ঘৃণা করা যাবে।
  • sosen | ১৪ এপ্রিল ২০১৫ ১১:৩৭287242
  • উফ্ফ তাইলে বাঁচা যায়। কোটাও দরকার নেই। চাকরির চেষ্টাই কেউ করবেনা, শান্তি। শাক্যর মঙ্গল হোক।
    কিন্তু শাক্য কেনো জানেনা আজ ছুটি? এতো ইল-ইনফর্মড হলে হয়? সব সেন্ট্রাল আপিস ছুটি।
    মহাবীর জয়ন্তীতেও ছুটি ছিল
    গুড ফ্রাইডেতেও ছিলো
    কিন্তু কাল ছুটি নাই
  • d | ১৪ এপ্রিল ২০১৫ ১১:৩৭287243
  • ছাগোল লগ্ন! :-))

    আরে কাল আপিস থেকে ফিরছি, তা আমাদের বাড়ীর ক্যাম্পাসের বাইরেটায় বেশ তরকারি, মাছ, চিকেন, পাপড়ি-চাট ইত্যাদি বসে। সেখান থেকে দুজন লোক আমার সামনে হাঁটতে শুরু করলেন তরকারির ব্যাগ নিয়ে। দেখি বাঙালি, একজন যিনি একটু বয়স্ক, খোঁচা খোঁচা পাকা দাড়ি ও ধুতিকে লুঙ্গির মত করে পরা, খুবই উত্তেজিত কোনও কারণে। সোসাইটি অ্যাডমিনের ওপরে খাপ্পা হয়ে বলতে বলতে চলেছেন "আরে এই ছাগোলের পাঁটাগুলো .... কিসু বোঝেও না, বোঝালেও বোঝে না। ছাগোলের পাঁটাগুলোকে বললাম ছাদের তালার চাবিটা আমাদের কারো কাছে দিয়ে দাও, তা ছাগোলের পাঁটাগুলো শুনলই না।'

    "ছাগোলের পাঁটা'!!! - এরকম বিচিত্র গালি জীবনে শুনি নাই।
  • kumu | ১৪ এপ্রিল ২০১৫ ১১:৩৫287241
  • আম্বেদকর জয়ন্তীর অনুষ্ঠান দিল্লীতে হয়,দেখেছি।
  • সিকি | ১৪ এপ্রিল ২০১৫ ১১:৩৩287240
  • আপনি জানেন, আমি জানি - শাক্য জানে কিনা জানি না।

    যাকগে।
  • kumu | ১৪ এপ্রিল ২০১৫ ১১:৩১287239
  • যতদূর জানি আজ সব সরকারী আপিসে ছুটি।
  • সিকি | ১৪ এপ্রিল ২০১৫ ১১:২৭287238
  • শাক্যর আজকের বাণী -

    আজ আম্বেদকরের জন্মদিন। এমনিতে দেশের অনেক বড় বড় নেতাদের জন্মদিন মহা সমারোহে পালিত হয়, জাতীয় ছুটি ঘোষণা করা হয়। আম্বেদকরের জন্য সেসব কিছুই রাখা নেই, বর্ণহিন্দুর একরাশ ঘৃণা বাদে। আজ আম্বেদকরের জন্মদিনে বাবাসাহেবের প্রতি সত্যিকারের শ্রদ্ধা জানানো হবে যদি লোকসভায় বিল পাশ করানো হয় যে আগামী ৫ প্রজন্ম কোনো উচ্চবর্ণের হিন্দু সরকারী চাকরী পাবে না। সমস্ত ধরণের সরকারী চাকরী থেকে উচ্চবর্ণের হিন্দুদের বাদ দিয়ে দেওয়া হোক। খুব সমস্যা থাকলে নাহয় ৫% কোটা করে দেওয়া হোক। দলিত, এস সি, এস টি, ওবিসি এবং মুসলিমদের জন্য ১০০% (বা ৯৫%) সরকারী চাকরি রাখা হোক। দেশকে মধ্যযুগের অন্ধকার থেকে বার করে আনার জন্য আর কোনো রাস্তা আছে কি না জানি না। এটাই হবে বাবাসাহেবের প্রতি আসল শ্রদ্ধার্ঘ্য
  • dd | ১৪ এপ্রিল ২০১৫ ১১:১৯287237
  • পচ্চিম বংগে বছর কুরি আগেই কথা উঠেছিলো পাঁজি পাল্টাবার। বর্তমানে পপুলার যে পাঁজি পাওয়া যায় তাতে যা তিথি নির্দেশ আছে সেটা সরকারী অ্যালমানাকের সাথে আদৌ মেলে না, একেবারেই না।

    কিন্তু মুলতঃ জ্যোতিষ ও পুরুত লবীর বাধাতেই সেটা সম্পন্ন হয় নি। কারন পাঁজি পাল্টালেই আপনি বিপদে পরবেন। সমূহ বিপদ। অ্যাদ্দিন জেনে এসেছেন আপনে বিছে রাশি ছাগোল লগ্নো, এবারে জানলেন তো তো নয়। আপনি আসলে ষাঁড় রাশি ডলফিন লগ্নো। আপনি পরে আছেন তিন রতি পান্না অথচো উচিৎ ছিলো আড়াই রতির মরকত।
  • kumu | ১৪ এপ্রিল ২০১৫ ১০:৩৩287236
  • বাংলাদেশে প্রতি বছরই ১৪ এপ্রি=১লা বৈশাখ??
    বেণীমাধব,এবার তুমি বদলে নিয়ে ভাবো।
  • d | ১৪ এপ্রিল ২০১৫ ১০:৩০287235
  • বাংলাদেশে আজ নববর্ষ, কারণ ওরা ক্যালেন্ডারটা অ্যাডজাস্ট করে নিয়েছে। কিন্তু আমাদের জরদগব সিস্টেম মানে এই বেণীমাধব শীল ইত্যাদি পঞ্জিকারা পৃথিবীর ঘোরাঘুরির সাথে ক্যালেন্ডার অ্যাডজাস্ট করে নাই বলে পশ্চিমবঙ্গে কাল নববর্ষ।
  • kc | ১৪ এপ্রিল ২০১৫ ১০:২৭287234
  • বাংলাদেশে আজ নববর্ষ।
  • kumu | ১৪ এপ্রিল ২০১৫ ১০:২৫287233
  • নববর্ষ কাল।বিশ্বেস না হলে বেঙ্গল অ্যাসোর পাতা দ্রষ্টব্য।
  • hu | ১৪ এপ্রিল ২০১৫ ১০:২৪287232
  • কাল। আজ সংক্রান্তি।
  • san | ১৪ এপ্রিল ২০১৫ ১০:১৪287231
  • নববর্ষ আজ না কাল ? ফেবুতে এত শুভ নববর্ষ দেখছি যে ?
  • sosen | ১৪ এপ্রিল ২০১৫ ১০:০৮287230
  • অভ্যুদা কই?
  • Spaceman Bells Bump | ১৪ এপ্রিল ২০১৫ ০৯:৫৩287229
  • টই খোলেন, আমি বাদামভাজা কিনে আনছি।
  • kumu | ১৪ এপ্রিল ২০১৫ ০৯:০৬287228
  • সোসেন ৭ -২৩
    হ্যাঁ, হোকটই।
  • S | ১৪ এপ্রিল ২০১৫ ০৮:৪৭287227
  • রি-চাষ করা মানে কাল্টিভেট করা।
  • - | ১৪ এপ্রিল ২০১৫ ০৮:৪৬287226
  • রিচাষটা ব্ড়ই পিচাশ পিচাশ শুন্তে!
  • sosen | ১৪ এপ্রিল ২০১৫ ০৭:২৩287224
  • এখানে এতো লোক রিচাষ করে, এতোজন পি আই বা ভাবী পি আই বা প্রাক্তন পি আই, রিচাষ এবম পি আই ব্যাশিং নিয়ে এট্টা টই হোক না? স্কলার ব্যাশিং ও করা যাবে। ফান্ডিং এজেন্সি ব্যাশিং ও করা যাবে। শুধু গুগল বা উইকি থেকে কপি পেস্ট নিষিদ্ধ থাকবে। আর কেউ লোকজনের আসল নাম জানতে চাইতে পারবে না।
  • | ১৪ এপ্রিল ২০১৫ ০৭:২১287223
  • রান্নার জায়গায় শুরু হয়েছে গানের অনুষ্ঠান। বিচারকদের মধ্যে আমার প্রিয় হরিহরণও আছেন। যেই গান শুরু কল্লেন, হায়, গান ওকে ছেড়ে চলে গেছেঃ((
  • Atoz | ১৪ এপ্রিল ২০১৫ ০৬:৪৭287222
  • ওদের সেই রোবো নির্ঘাৎ ওদেরই মস্তিষ্ক ভালো করে প্রক্ষালন করে দিয়েছে। ঃ-)
  • 4z | ১৪ এপ্রিল ২০১৫ ০৬:২৭287221
  • মিনসের দল একটা মস্তিস্ক প্রক্ষালন যন্ত্র তৈরি করতে পারে না? নিদেনপক্ষে একটা প্রটোটাইপ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত