এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | ১৪ এপ্রিল ২০১৫ ১৪:৫৭287370
  • আমি এই সময়ের আগেই ইস্কুল ছেড়েছি।
  • hu | ১৪ এপ্রিল ২০১৫ ১৪:৫৬287368
  • আমাদেরও আধাসরকারী স্কুল ছিল। আমার মনে আছে স্কুলের মাঠে জন্মজয়ন্তী পালন হচ্ছে। সে-দি আর শাক্য বলছেন ছুটি থাকত না। আরো কেউ একটু মনে করে বল। ছুটি যদি নাও থাকে আম্বেদকর নামটার সাথে স্কুলের মাধ্যমেই পরিচয় হয়েছিল। আমার স্কুলে পড়ার সময়ে (১৯৮৯-১৯৯৫) আম্বেদকর মোটেই কোন অবহেলিত নাম নয়।
  • শাক্য | ১৪ এপ্রিল ২০১৫ ১৪:৫৬287369
  • আমি যেমন বর্ণকে জেন্ডারের আগে রাখার পক্ষপাতী। তবে সেটা পার্সোনাল চয়েস
  • শাক্য | ১৪ এপ্রিল ২০১৫ ১৪:৫৫287367
  • প্রিভিলেজ, কাস্ট, জেন্ডার বৈষম্য এগুলো তো কোনো কংক্রীট জিনিস নয়। এগুলো সব কটাই এক একটা ডিস্কোর্স যা সময়ের সাথে সাথে নিজেকে রি-ইনভেন্ট করে। একটি উচ্চবর্ণের মেয়ে না কি একটি নিম্নবর্ণের ছেলে কে বেশি প্রেফারেন্স পাবে সেই নিয়ে আলোচনা চলুক না ! হায়ারার্কি কিরম হবে সেটাও তর্কের মাধ্যমেই দেখা যাক
  • Tim | ১৪ এপ্রিল ২০১৫ ১৪:৫৪287364
  • দলিত ছেলে বনাম বর্ণহিন্দু মেয়ে, দলিত মেয়ে বনাম মুসলিম মেয়ে এরকম নানা ইন্টারেস্টিং কেস আছে। ঃ-)
  • de | ১৪ এপ্রিল ২০১৫ ১৪:৫৪287365
  • অসাম্যকে অসাম্য দিয়েই কাউন্টার করা কি যায়? বরং সাম্য দিয়ে যায়।
  • একক | ১৪ এপ্রিল ২০১৫ ১৪:৫৪287366
  • বেড়াল বড় আদুরে প্রাণী। আর খালি ঘুমায়। কাছে এসে গুটি পাকিয়ে কোলে বসলো মানেই ঘুম। পুরো ল্যাদের গুষ্টি।
  • san | ১৪ এপ্রিল ২০১৫ ১৪:৫২287361
  • আর বর্ণহিন্দু মেয়েদের জন্যে কী বিধান ? তারা বর্ণহিন্দু বলে প্রিভিলেজড না মেয়ে বলে আনপ্রিভিলেজড ? বুঝবেন কি করে, মাপবেন কি করে ?
  • Tim | ১৪ এপ্রিল ২০১৫ ১৪:৫২287362
  • এর থেকে বর্ণহিন্দুদের দেশ ছেড়ে বেরিয়ে যেতে বললেই বেশি ভালো হয়। বা নাগরিকত্ব কেড়ে নিয়ে স্বল্পকালীন ভিসায় থাকতে দেওয়া হলো।
  • সে | ১৪ এপ্রিল ২০১৫ ১৪:৫২287363
  • পুত্রভ্রূণ হত্যাও তো হয়। সেটা বন্ধ হবে। d র 02:11 র পোস্টে যে খবরটা আছে, সেটা চালু হলে।
  • শাক্য | ১৪ এপ্রিল ২০১৫ ১৪:৫১287360
  • রিভার্স অসাম্য বলে কিছু হয় কি? বা রিভার্স সেক্সিজম? বা রিভার্স কাস্টিজম? আমার ধারণা এগুলো হওয়া সম্ভব নয়
  • Tim | ১৪ এপ্রিল ২০১৫ ১৪:৪৯287359
  • এর ফলে পুত্রভ্রূণ হত্যা শুরু হবেনা? অসাম্য ঘোচানোর জন্য রিভার্স অসাম্য মডেল?
  • সে | ১৪ এপ্রিল ২০১৫ ১৪:৪৮287358
  • আম্বেদকরের জন্মজয়ন্তীর জন্যে ছুটি আমরাও কখনো পেয়েছি কিনা মনে পড়ছে না। আধাসরকারী ইস্কুলে পড়েছি। কিন্তু জয়প্রকাশ নারায়নের মৃত্যুসংবাদের জন্যে দুবার ছুটি পেয়েছিলাম। একবার ভুল খবরে টিফিনের পর থেকেই ছুটি হয়ে গেল, হাফডে। অন্যবার ঠিক খবরে ফুল ছুটি।
  • শাক্য | ১৪ এপ্রিল ২০১৫ ১৪:৪৬287357
  • আর দিল্লীর রাস্তায় যেটা লিখেছিলাম সেটা নিয়ে ৫ মিনিটের মধ্যে কারেকশন করেছি। কিন্তু আমার সেই লেখার ফোকাস ওই ঘটনাটা ছিল না। ওই ঘটনা না থাকলেও লেখাটার বক্তব্য পালটায় না। বোঝার সুবিধের জন্য লিখে দিলুম আবার

    "কাল দিল্লীর রাস্তায় গাড়ী ওভারটেক করা নিয়ে বচসায় এক মুসলিমকে পিটিয়ে মারল জনতা। এর আগে পুনেতে বা নাগাল্যান্ডে বা কলকাতাতেও মুসলিমদের ওপর মব-লিঞ্চিং হয়েছে এবং বেড়েই চলেছে। ভারতের একজন সাধারণ নাগরিক হিসেবে এই বেড়ে চলা ইস্লামোফোবিয়াতে আমি ভীত। আমি ইকুয়ালিটি চাই না, জাস্টিস চাই। ইকুয়ালিটি বলে হিন্দু-মুসলিম সব ধর্মকে সমানভাবে ট্রীট করো। সব জাতকে সমান চোখে দেখো। আমি চাই না ওই সাম্য। যারা জন্মগতভাবে দৌড় শুরু করেছে একশো মাইল পিছিয়ে, আমি বর্ণহিন্দু হয়ে গায়ের জোরে তার অধিকার আর আমার অধিকার সমান করে দেবার পক্ষপাতী নই। আমি চাই তার বেশি অধিকার, আমার কম অধিকার। অতীতের জমিয়ে রাখা পাপের প্রায়শ্চিত্ত হোক। সব জায়গায় রিজার্ভেশন চালূ হোক। দলিতদের জন্য, মুসলিমদের জন্য, মেয়েদের জন্য। আইন আলাদা হোক, মুসলিম বা দলিত বা মেয়েদের মব লিঞ্চিং করলে শাস্তি বেশি হোক, বর্ণহিন্দুদের করলে শাস্তি কম হোক। মোদ্দা কথা, এক্সিস্টিং সুযোগ সুবিধের ৭০% বরাদ্দ থাক মুসলিম দলিত এলজিবিটি মহিলা এস সি এস টি ওবিসি এদের জন্য। আমরা, যারা নিজেদের প্রিভিলেজ ক্যারি করি, তারা সবচেয়ে কম সুবিধে পাক এবার থেকে।

    দৌড়ের শুরুটাই যদি অসম হয়, তাহলে এখন ফালতু সাম্যের কথা বলে লোক হাসানোর মানে হয় না। জাস্টিস চাই, কারণ এই পরিবেশে ইকুয়ালিটির কথা বলা মানে এই এতদিন ধরে চলে আসা এক্সপ্লয়েটেশনের হাতগুলোকেই শক্ত করা হয়"
  • শাক্য | ১৪ এপ্রিল ২০১৫ ১৪:৪৩287356
  • আমার সরকারী স্কুল ছিল। ১৯৮৯ থেকে ২০০১ পর্যন্ত পড়েছি। কোনোদিন ছুটি পাইনি। পরে কি হয়েছে জানি না
  • Tim | ১৪ এপ্রিল ২০১৫ ১৪:৪২287355
  • আঁচড় কপিরাইটেড। মব্যা বাদে কেউ আঁচড় দিলেই পুলুস আসবে
  • pi | ১৪ এপ্রিল ২০১৫ ১৪:৪১287354
  • না না, আঁচড় পড়লে তো ভাল, পড়লেই ছবি তুলে নেবেন। তিনটে আঁচড় তিন লাখ। #হোকআঁচড়
  • d | ১৪ এপ্রিল ২০১৫ ১৪:৪০287353
  • উঃ এই লাফানো কার্সার!!

    উঁঃ বেড়ালের সবচে বড় দোষ হল বেড়াল বড় ছোঁচা আর চোর। কুকুরকে হাতে করে তুলে না দিলে একটা খাবারেও মুখ দেবে না, করুণ চোখে তাকিয়ে থাকবে, ল্যাজ নাড়বে কিন্তু মুখ দেবে না। এদিকে বেড়াল সুযোগ পেলেই মুখ দেবে, চুরি করে নিয়ে যাবে।
    অতীব বদ প্রাণী।
  • d | ১৪ এপ্রিল ২০১৫ ১৪:৩৮287352
  • উঁঃ বেড়ালের সবচে বড় দোষ হল বেড়াল বড় ছোঁচা আর চোর। কুকুরকে হাতে করে তুলে না দিলে একটা খাবারেও মুখ দেবে না, করুণ চোখে তাকিয়ে থাকবে, ল্যাজ নাড়বে কিন্চুরি করে নিয়ে যাবে। তু মুখ দেবে না। এদিকে বেড়াল সুযোগ পেলেই মুখ দেবে,
    অতীব বদ প্রাণী।
  • Tim | ১৪ এপ্রিল ২০১৫ ১৪:৩৪287351
  • আহ, উদাহরণগুলো একটু খুঁজেপেতে নিলেই শাক্যর থিওরি ভ্যালিড হবে। থিওরির মালিক শুধু এক্সেপশন হ্যান্ডল করে। বাকি জনগণের দায়িত্ব।
  • Tim | ১৪ এপ্রিল ২০১৫ ১৪:৩২287350
  • এত বেড়াল যখন রিচাষ করো দেখি। এমন বেড়াল বানাতে হবে যেগুলো একটা করে প্লাস্টিকের কভার নিয়ে জন্মাবে। ঘরদোর নোংরা হবেনা, আঁচড় কামড়ের ঝামেলা নাই।
  • potke | ১৪ এপ্রিল ২০১৫ ১৪:৩১287349
  • এস-বি-বি, ভারতের বেশীর ভাগ কন্ফারেন্স পেপার ই এমন হয়, আর রিভিউ করব না ঠিক করেছি।
  • hu | ১৪ এপ্রিল ২০১৫ ১৪:২৮287348
  • শাক্যজিৎ একটি অপার বিস্ময়। এই সেদিন লিখেছিল দিল্লিতে নাকি মুসলিম বেছে বেছে মব লিঞ্চিং হচ্ছে, তারপর দেখা গেল যে মরেছে, যারা মেরেছে সবার ধর্মীয় পরিচয় এক। আজ বলছে আম্বেদকরকে কেউ মনে রাখেনি ইত্যদি। ছোট থেকেই দেখে আসছি স্কুলে আম্বেদকর জয়ন্তীতে ছুটি থাকে। আমার মত যারা বাংলা স্কুলে গেছিল তারাও সম্ভবত দেখেছে। নিজের থিয়োরীতে বুঁদ হয়ে না থেকে একটু মাটিতে পা ফেললে ভালো হয়।
  • T | ১৪ এপ্রিল ২০১৫ ১৪:২৪287347
  • ঃ), বেড়াল নিয়ে হ্যাটা দিচ্চে। কিন্তু আমি কি করব, কোত্থেকে সব হাজির হয়ে যাচ্ছে। একক থাকলে বেড়াল নিয়ে একটা স্টার্টাপের প্ল্যানই করে ফেলত মনে হয়। তো, এইমাত্র দুটোকে ঘাড় ধরে বার করে দিলুম। দুচারবার ম্যাও ম্যাও করে সরে পড়ল সব। আছে ভালো।

    আর গল্পের প্ল্যান ছিল তো। অ্যাকচুয়ালি রিটায়ারমেন্ট নিয়ে হিমালয়ের চলে যাওয়ার প্ল্যানই কচ্ছিলুম বোধহয়। কিন্তু মাঝখান থেকে দৈত্য বেড়া টপকে ঢুকে পড়ল। আকাশের অবস্থাও ভালো নয়।
  • সে | ১৪ এপ্রিল ২০১৫ ১৪:২৩287346
  • তিনটে খবরই ভালো। অন্ততঃ শুরুতো হচ্ছে।
  • d | ১৪ এপ্রিল ২০১৫ ১৪:১৪287345
  • সেক্স এডুকেশান চালু হয়েছিল তো। তারপর সেটা জীবনশৈলী হয়ে আদ্ধেক জিনিষ বাদ চলে গিয়ে যেটুকু আছে, সেটুকুও নাকি পড়ানো হয় না। আমাকে আমার এক ব্যাচমেট যে নিজে শিক্ষক বলেছিল গতবছর 'ছেলেমেয়ের বয়সী বচ্চাগুলোকে এইসব পড়াবো কী করে? ওসব সায়েবদের দেশে হয়'
  • d | ১৪ এপ্রিল ২০১৫ ১৪:১১287343
  • ভাল পদক্ষেপ। কিন্তু রাজেশ খান্নার বাংলোর ওপরে বোধহয় এইটা ভ্যালিড হবে না যেহেতু পরে এসেছে

  • সে | ১৪ এপ্রিল ২০১৫ ১৪:১১287344
  • সেক্স এজুকেশনের মধ্যেও রক্ষণশীলতা থাকবে আশাকরি এই কারিকুলামে।
  • Spaceman Bells Bump | ১৪ এপ্রিল ২০১৫ ১৪:০১287342
  • আচ্ছা, ইশকুলে কি আজকাল পাংচুয়েশন কীভাবে দিতে হয় তাও শেখায় না? কমা, ফুলস্টপের পরে একটা স্পেস দিতে হয় - এতো ছোটবেলা থেকে জানি!!! ধেড়েবুড়ো লোকজন একনাগাড়ে এই ভুল করে কী করে?
  • d | ১৪ এপ্রিল ২০১৫ ১৩:৫৯287341
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত