এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | ১৪ এপ্রিল ২০১৫ ২১:১৬287490
  • থাকত আজ ঝিকি ......
  • byaang | ১৪ এপ্রিল ২০১৫ ২১:১৪287489
  • তো তুই ঠিকঠক লিরিক লেখ না, দেখি কতটা পার্থক্য থাকে?
  • Div0 | ১৪ এপ্রিল ২০১৫ ২১:১১287488
  • এই সোসেন আর ব্যাঙদি দুটোই ইচ্ছেমত ভুলভাল লিরিক লিখে চলেছে। সিনেমাবিমুখ মনোযোগী ছাত্রছাত্রীরা যেমন গান গায় আর কি।
  • byaang | ১৪ এপ্রিল ২০১৫ ২১:০৭287487
  • দিল আশনা হ্যায়
  • byaang | ১৪ এপ্রিল ২০১৫ ২১:০১287486
  • দিব্যা ভারতীর একটা সিনেমাই আমি হলে গিয়ে আজ অব্দি দেখেছি। তার বেশি দেখার আগেই মরে গেল ফট করে।
    সেই সিনেমাটার ডিরেক্টর ছিল হেমা মালিনী। সেটা শারুখ খানের প্রথম সিনেমা হওয়ার কথা ছিল, মানে ডেবিউ সিনেমা, কিন্তু এটা রিলিজ করার আগেই দিওয়ানা রিলিজ করে গেল।
    যাই হোক, সিনেমার নাম দিল আশনা হলেও আমি আর অর্ণব সারা ক্ষণ গোয়েন্দা সিনেমা দেখার মত করে গেস করে গেলাম, দিব্যা ভারতীর বাবামা কে? সেই সিনেমাটায় দিব্যা ভারতীর তিন সেট বাবামা ছিল।
  • sosen | ১৪ এপ্রিল ২০১৫ ২০:৫৭287485
  • কেডিদা, ম্যালামিউট শান্ত? না হাস্কিটা?
  • sosen | ১৪ এপ্রিল ২০১৫ ২০:৫৫287484
  • আর দিব্যা ভারতীর সেই ঘ্যান ঘ্যান করে ইসমে দিলকা ক্যা কসুর! খুব আবেগ সহকারে গাইতে হোতো
  • sosen | ১৪ এপ্রিল ২০১৫ ২০:৫৩287483
  • ইয়েস ইয়েস। বাব্বা কতো গান ছিলো বলো সিনেমাটায়! ইয়ে আক্ষা ইন্ডিয়া জানতে হ্যায় হাম তুমপে মরতে হ্যায়/ দিল ক্যা চিজ হ্যায় জানম আপনে জান তেরে নাম করতা হ্যায়/ফার্স্ট টাইম দেখা তুঝে---
    এইসব গান বাড়িতে শুনলে মা কি রেগে যেতো!
  • byaang | ১৪ এপ্রিল ২০১৫ ২০:৪৫287482
  • না না সরি। সিনেমাটার নাম ছিল জান তেরে নাম।
  • byaang | ১৪ এপ্রিল ২০১৫ ২০:৪০287481
  • সোসেন এটা সেই রনিত রয়ের সিনেমাটা না?
    সেই যেটায় গান ছিল,
    "তেরে সে ম্যারেজ করনেকো ম্যায় বম্বে টু গোয়া আয়া,
    লেকিন আতে হি ড্যাড নে তেরে মুঝে রেড সিগন্যাল দিখলায়া,
    ফাদার সে তেরা কেয় লেনা হ্যায় মুঝে।
    তু চাহে মুঝকো, ম্যায় চাঁহু তুঝে"

    সিনেমাটার নাম কি জানম সমঝা করো ছিল?
  • একক | ১৪ এপ্রিল ২০১৫ ২০:৩৯287480
  • বরানগর। ঘরের দোরগোড়ায়।
  • I | ১৪ এপ্রিল ২০১৫ ২০:৩৭287479
  • এককের কোন মিশন? পুরু না নরে?
  • sosen | ১৪ এপ্রিল ২০১৫ ২০:৩৬287478
  • ইশশ দিব্যা ভারতীর কতো পোস্টকার্ড ছিলো আমার। মনে করিয়ে দিলো এরা। সেই সাংঘাতিক সময়টা, ফারহিনের সিন্মা বেরিয়েছিলো একটা তাতে গান ছিলো কাল কলেজ বন্ধ হো যায়েগা তুম আপনে ঘরকো যাওগে /ফির এক লড়কা/ এক লড়কিসে/ যুদা হো যায়েগা/ উয়ো মিল নেহি পায়েগা---শুনলেই বিরহব্যথায় প্রায় জ্বর এসে যেত। আর খালি ভাবতুম কবে কলেজ যাবো।
  • একক | ১৪ এপ্রিল ২০১৫ ২০:৩৩287477
  • আরে আমি নিজেও বহুবার কানমলা,নিল ডাউন ইত্যাদি হয়েছি স্যার দের কাছে :D ক্লাসে গপ্পের বই পড়ার জন্যে, গোটা ক্লাস কাটিয়ে দিয়ে বাগানে ঘুরে বেড়ানোর জন্যে, জ্যামিতি ক্লাসে জ্যামিতি বক্স না নিয়ে যাওয়ার জন্যে ......বিশাল লিস্টি। আমাদের নীচু ক্লাস থেকেই এত ক্লাস কাটানোর অভ্যেস ছিল যে শেষে ক্লাস টিচার এতেন্দেনস এর কপি রেখে যেতেন। তবে গার্জেন কল কোনকালে হয়নি ইস্কুলে। মহারাজই লোকাল গার্জেন ছিলেন বলতে গেলে। করিডোর দিয়ে যেতে গিয়ে দেখলেন বাইরে দাঁড়িয়ে আছি। জিগালেন.....আজ আবার কী ? তাপ্পর কোনো একটা উত্তর শুনে ....বেশ হয়েছে বলে কিরকম হতাশায় বাতাসে হাত নাড়তে নাড়তে চলে গেলেন :|

    স্বল্পভাষী মানুষ ছিলেন। একবার প্রচন্ড বৃষ্টির দিনে ছাতা ভুলে ক্লাসরুমে রেখে এসছিলুম। পরের দিন গিয়ে শুনি বলেছেন : যে ছেলে বৃষ্টির মধ্যেও ছাতা ভুলে যায় .....সেন্টেন্স এর বাকীটা ওই হাত নাড়া !
    অপ্র আর আমি রেগুলারলি ওনার কার্টুন আঁকতুম ব্ল্যাকবোর্ড এ। একটা দাঁত উঁচু ছিল সেটা হাইলাইট করে। সেটাও একবার দেখে ফেলে.......হতাশা ও বাতাসে হাত :D :D
  • কেডি | ১৪ এপ্রিল ২০১৫ ২০:৩২287476
  • না না, কুকুরেরও দু'রঙের চোখ হয়। আমাদের পাড়াতেই একটা বাড়িতে একটা ম্যালামিউট আর তার পাশের বাড়িতেই একটা সাইবেরিয়ান হাস্কি আছে/ছিলো - দু'টোরই একটা ব্রাউন, একটা নীল চোখ। খুব ঠান্ডা জাতের কুকুর - আমার ছেলে বন্ধুদের সঙ্গে ওই দু'টোর পেছনে ট্র্যাশক্যানের ঢাকনা বেঁধে টোবোগানিং করতো সারা শীত।

    ওই হাস্কিটার বাড়িতে আর একটা কুকুর আছে/ছিলো - নিউফাউন্ডল্যান্ড, প্রায় গ্রিজলির সাইজ। কিন্তু এমন মাথাঠান্ডা জন্তু আর দেখিনি - বাচ্চারা কী যে অত্যাচার করতো কী বলবো, সব নির্বিবাদে সহ্য করতো।
  • byaang | ১৪ এপ্রিল ২০১৫ ২০:৩০287475
  • আমাকে একবার ক্লাসে কথা বলার জন্য দুই পিরিয়ড দাঁড় করিয়ে রাখা হল। তারপর শাস্তিপর্ব শেষ হলে ভারি মন নিয়ে সীটে বসে সরু গলায় "তীরবেঁধা পাখি আর গাইবে না গান" গাইছিলাম, সেই শুনে পাশে বসা ক্লাসলীডার অর্পিতা কেঁপে কেঁপে হেসে উঠে শাস্তি পেয়ে গেল, ক্লাসে বসে অকারণে হাসার জন্য।
  • hu | ১৪ এপ্রিল ২০১৫ ২০:২৯287474
  • দিব্যা ভারতী মারা যাওয়ার সময় আমি মনে হয় সিক্স বা সেভেনে পড়ি। আমার এক বন্ধু ছিল। ক্লাসে টেন পর্যন্ত তাকে দেখেছি প্রতি বছর দিব্যা ভারতীর মৃত্যুবার্ষিকী পালন করতে। তার পরেও হয়ত করত। আমি স্কুল ছেড়েছিলাম বলে জানি না।
  • byaang | ১৪ এপ্রিল ২০১৫ ২০:২৫287473
  • আমি এক অদ্ভুত নীরবতা পালন দেখেছিলাম একবার।
    এইচ এসের ইংরাজির দুটো পেপার পরীক্ষা দিয়ে বাবার সাথে বাড়ি ফিরছি। প্রায় সন্ধ্যে ছটা। সেই সিঁথির মোড়ের এক স্কুলে সীট পড়েছিল। বাড়িতে ঢোকার মুখে বাড়ির সামনের মাঠে দেখি ভাই আর ভাইয়ের বন্ধুরা লাইন দিয়ে দাঁড়িয়ে মাথা নীচু করে দাঁড়িয়ে আছে। গম্ভীর মুখে। ওরকম দৃশ্য আগে কখনও দেখি নি। ফলে দাঁড়াতেই হল। দুই মিনিট শেষ হলে আমাদের তিনতলার লাল্টু মানে ভাইয়ের লাল্টুদা বলে উঠল, "স্ট্যান্ডাটিজ"। ভাই, বুবাই, সন্দীপ, নানু, রন্টি, বাবু সবাই হাঁফ ছেড়ে বাঁচল। এলোমেলো হয়ে দাঁড়িয়ে লাল্টুদার পরের নির্দেশের জন্য অপেক্ষা করতে লাগল।
    আমার কি আর তর সয় এর পরেও! গিয়ে জিগালাম, "কী হয়েছে রে? তোরা এরকম অদ্ভুতভাবে দাঁড়িয়ে ছিলি কেন?"
    ক্লাস থ্রীয়ে পড়া ভাই বলল "আজ দিব্যা ভারতী মারা গেছে। লাল্টুদা আমাদের সবাইকে তাই দুই মিনিট নীরবতা পালন করাল।"
  • Tim | ১৪ এপ্রিল ২০১৫ ২০:১৭287471
  • তবে এসব টিফিনের সময় উসুল হয়ে যেত। তাই কোন ক্ষোভ নাই ঃ-)
  • Tim | ১৪ এপ্রিল ২০১৫ ২০:১৭287472
  • এই এককের মত লোকেদের জন্য আমি একবার নিল ডাউন হয়েছিলাম পুরো দু পিরিয়ড। তাও আবার সেদিন এমনিতেই বাবার স্কুলে আসার কথা ছিলো, গার্জেন কল।
  • একক | ১৪ এপ্রিল ২০১৫ ২০:০৬287470
  • অতকাল আগে কী উপলক্ষে নীরবতা পালন হত মনে নাই। সব নীরবতাই একরকম ছিল। সামনের জনের বেল্ট ধরে টুক করে টেনে দেওয়া, কেও তাকালে মুখ ভেংচে দেওয়া, সিরিয়াস টাইপ জনতাকে হাসিয়ে ঝাড় খাওয়ানো এগুলোই নীরবতার অঙ্গ।
  • সে | ১৪ এপ্রিল ২০১৫ ২০:০০287469
  • আগে দুমিনিটের নীরবতারই চল ছিলো। শোকসভা টভা তেও দুমিনিট। তারপরে একসময় দেখলাম নীরবতাগুলো কমিয়ে এক মিনিট করে দিয়েছে। সর্বত্র। কারোর আর সময় নেই।
  • byaang | ১৪ এপ্রিল ২০১৫ ১৯:৫৬287468
  • দুই মিনিটের নীরবতা পালন হত।
  • byaang | ১৪ এপ্রিল ২০১৫ ১৯:৫৫287467
  • সে, জানব আবার না। ঐ নীরবতাটা পালনের সময় আমাকে প্রতি বছর কান ধরে একতলায় নামিয়ে উঠোনে দাঁড় করিয়ে রাখা হত দুই পিরিয়ড ধরে। নীরবতা পালন করতে গিয়ে কারুর না কারুর চোখে চোখ পড়ে গিয়ে দমকে দমকে হাসি উঠে আসত। আর ব্যাস। শাস্তি।
  • 4z | ১৪ এপ্রিল ২০১৫ ১৯:৩৯287466
  • দু মিনিটের নীরবতা। টাইম মনে নেই।
  • pi | ১৪ এপ্রিল ২০১৫ ১৯:৩০287465
  • ইন ফ্যাক্ট এখনো রেস্ট্রিক্টেড হলিডে ই। কিন্তু কিছুদিন আগে ছুটি বলে ঘোষণা করে দেওয়া হয়, এরকম অনেক বছরই হয়েছে। যদ্দুর মনে হচ্ছে, এবছর কেন্দ্রীয় সরকারি লিস্টে প্রথমে রেস্ট্রিক্টেড ই ছিল, ক'দিন আগে ছুটি বললো। পরশু কনফার্ম করতে পারবো।
  • সে | ১৪ এপ্রিল ২০১৫ ১৯:২৭287464
  • আরেকটা মনে পড়ছে, অবশ্যই খুব ছোটোবেলা-গান্ধীর মৃত্যুদিনে সকাল এগারোটা কি বারোটা নাগাদ এক মিনিটের নীরবতা। সাইরেন বাজত তখন। আর কেউ জানে?
  • dc | ১৪ এপ্রিল ২০১৫ ১৯:২৫287463
  • আমি কলকাতায় থাকতে প্রচুর বিল্লি পুষেছি। ব্যাটারা খেয়েদেয়ে মোটা হতো আর সারাদিন ধরে ঝিমতো। রাত্রিবেলা চরতে বেরতো। বেড়ালদের চিত করে শুইয়ে পেটে সুড়সুড়ি দিলে হেব্বি আরাম পায়, তখন একেবারে চুপচাপ শুয়ে থাকে, শুধু লেজের ডগাটা টুকট্ক করে নাড়তে থাকে।
  • সে | ১৪ এপ্রিল ২০১৫ ১৯:১৯287462
  • আম্বেদকরের জন্মদিনে ছুটি দিতো। এইমাত্র কনফার্ম করলাম স্কুলের বন্ধুদের থেকে।
  • pi | ১৪ এপ্রিল ২০১৫ ১৯:১৭287460
  • কী সাঙ্ঘাতিক ! এবিপি আনন্দের সাইট দেখুন।
    মহারাষ্ট্রে শিবসেনা যে বলেছিল, মুসলমানের্দের ভোটিং রাইট কেড়ে নেওয়া উচিত, তাই নিয়ে পোল। ~৬০% বলেছে, উচিত !
    কতজন নিয়েছেন জানিনা।
    এখানে মন্তব্যগুলোও আছে।
    https://polldaddy.com/poll/8799577/?view=results
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত