এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ১৬ এপ্রিল ২০১৫ ০৩:৪০287759
  • আর আমি বলে অনেকটা খাটো হয়েও ওর থেকে অনেকটা বেশি।
  • bhagidaar | ১৬ এপ্রিল ২০১৫ ০২:৫৭287758
  • ছয় একে পঁচাশি কিলো তো ভালো। আমি বলে বেশ কিছুটা খাটো হয়েও প্রায় ঐই একই ওজন :(((
  • Atoz | ১৬ এপ্রিল ২০১৫ ০২:৩০287757
  • ইদানীং নতুন নতুন সব লেখকদের লেখা দেখি প্রথম পাতায়। এনারা কি ফেবুগুরুর থেকে ?
  • kk | ১৬ এপ্রিল ২০১৫ ০২:১৬287756
  • ফোজ্জি, থ্যাংকিউ।
  • Atoz | ১৬ এপ্রিল ২০১৫ ০২:০৪287754
  • একশো বারো।
    ঃ-)
  • 4z | ১৬ এপ্রিল ২০১৫ ০২:০৪287755
  • কলিদি, সম্ভব।
  • Abhyu | ১৬ এপ্রিল ২০১৫ ০২:০৩287753
  • হ্যাঁ - আমিই তো একশ পাঁচ।
  • T | ১৬ এপ্রিল ২০১৫ ০২:০১287752
  • পঁচাশি! ও আর অ্যামন কি? কোনো চাপ নিস না।
  • kk | ১৬ এপ্রিল ২০১৫ ০১:২৮287751
  • গুরুর টেক স্যাভিরা আমাকে একটা কথা বলুন দেখি। কেউ যদি স্মার্টফোন থেকে তার জিমেল ইউজ করে আমায় ইমেল পাঠায় তার আই পি অ্যাড্রেস ট্রেস করা কি সম্ভব?
  • শ্রী সদা | ১৬ এপ্রিল ২০১৫ ০১:১৮287750
  • ভাগীদা, চারবছর আগে অব্দি আমি প্রচন্ড রোগা ছিলাম। ছয় এক হাইটে আটান্নো কিলো ওজন - পুরো জীবন্ত কংকালের মতো লাগতো। তখন খাওয়াদাওয়াও খুব কম করতাম, সকালে কয়েকটা পাঁউরুটি খেয়ে কলেজ, সারাদিন যথেচ্ছ চা-বিড়ি, বিকেলে আড্ডা দিয়ে এদিক ওদিক ঘুরে রাত্তিরে ফিরে এসে দিনে প্রথমবার ভারী কিছু খাওয়া। ক্ষিদে পেতো ও না তেমন। তারপর চাগ্রীতে ঢুকে দায়ে পড়েই ঠিকঠাক সময়ে খাওয়াদাওয়া শুরু করতেই ক্ষিদে এবং ওজন দুইই তরতরিয়ে বেড়ে গেল।
    তখনকার ছবিগুলো দেখলে এখন কিরকম একটা লাগে। এই গতমাসে ওজন নিলাম, পঁচাশী কিলো ঃ)
  • Tim | ১৬ এপ্রিল ২০১৫ ০১:১৫287749
  • ইসে, চ্যাঃ লিঃ কেউ দ্যাখেনা?
  • Tim | ১৬ এপ্রিল ২০১৫ ০১:১৩287748
  • হ্যাঁ যৈবনকালে রোগা ছিলাম তো। খেলাধুলোও করতাম
  • Bhagidaar | ১৬ এপ্রিল ২০১৫ ০১:০৭287747
  • আমার উল্টো। চিরকাল খাইয়ে, কিন্তু জৈবনকালে রোগার দিকে বা ঠিকঠাক চেহারা ছিল। মা বলত হাড়ে ফুটো। যাগ্গে সদা ব্ল্যান্কি ভালো করে খাক।
  • Tim | ১৬ এপ্রিল ২০১৫ ০১:০৪287746
  • ভাগীর জন্যঃ আমি কোনদিনই তেমন খাইয়ে নই, উপরন্তু পেটরোগা বলে বেজায় বদনাম। অবিশ্যি চ্যায়রা দেখে বোঝার উপায় নাই, বেজায় মোটাসোটা।
  • Atoz | ১৬ এপ্রিল ২০১৫ ০১:০৩287745
  • ঈশ শ শ শ।
    লোকজন সদাকে "আয় খাবি" আয় খাবি ?" করে ডাকছে!
    ঃ-)
  • pi | ১৬ এপ্রিল ২০১৫ ০০:৫৮287744
  • পোটকেদা, ঃ)
  • Bhagidaar | ১৬ এপ্রিল ২০১৫ ০০:৫০287743
  • ও আচ্ছা। তাইলে ব্যাংদির ভাই আমাদের ব্যাচমেট। নামটা ভুলে গেছি।
  • Abhyu | ১৬ এপ্রিল ২০১৫ ০০:৪৯287742
  • না না, সিকি এক বছরের বড় আমার থেকে। কে কতো মা বলে একটা টই খুলেছিলাম না এককালে?
  • Tim | ১৬ এপ্রিল ২০১৫ ০০:৪৭287741
  • সিকি না সিকি আমাদের ছিনিয়র
  • bhagidaar | ১৬ এপ্রিল ২০১৫ ০০:৪১287740
  • ধুর অভ্যু! তুমি আমি সিকি টিম ব্যাচমেট না? চুরানব্বই মাধ্যমিক?
  • Abhyu | ১৬ এপ্রিল ২০১৫ ০০:৩৮287739
  • তবে যে ভেবেছিলাম ভাগী আমার থেকে একটু বড়? আমিই তো প্রায় চল্লিশ।

    এনিওয়ে, একবার বুনুকে আমরা খাওয়াতে নিয়ে গিয়েছিলাম। আমি আর আমার বউ যা খাই, তার তিন চার গুণ খাবার অর্ডার দিলাম। জানতাম বুনান বেচারী খেতে একটু ভালোবাসে, কিন্তু তবু যখন সব খাবার এলো আমরা দুজনে মুখ চাওয়াচাইয়ি করছি দেখে বুনু আশ্বাস দিল - কোনো চাপ নেই অভ্যুদা।

    তারপর শুধু মুগ্ধ বিস্ময়ে দেখে গেলাম। শেষে যখন বুনুকে পৌঁছতে হোটেলে গেলাম তখন ওর ঘর দেখে আমার মনে হল ও যখ্ন হোটেল ছাড়বে তখন ক্লিনিংএর পয়সা কে দেবে?
  • Bhagidaar | ১৬ এপ্রিল ২০১৫ ০০:১৮287738
  • আচ্ছা সদার এই খাবারের পরিমান কি সবার বেশি লাগে সত্যি নাকি শুধু বেচারার পেছনে লাগতেই এরম বলে সবাই? এই জন্য জিগাচ্ছি যে অল্পবয়েসে, এই ধরুন মধ্য টীন থেকে কলেজ/ইউনিভার্সিটি পেরোনোর সময় অবধি আমি এর চেয়েও বেশি খেতাম, এমনি রেগুলার বেসিসে। মা বলত "তোর তো তোলা/আটপৌরে পেট আছে, বাড়ির খাবারের জন্য একরকম, নিমন্ত বাড়ির জন্য আরেক।" এখন যে খাইনা সেটা শরীরের কথা ভেবে, কারণ আমি প্রায় চল্লিশ আর আমাদের বাড়ির লোকেরা বেশিদিন বাঁচেনা।
  • Abhyu | ১৬ এপ্রিল ২০১৫ ০০:১৭287737
  • তোরা ব্যাঙ্গালোর পার্টি না? সানন্দ পর্যন্ত যাবি বিফ খেতে? বিজেপির উপর অ্যাত্তো রাগ?
  • শ্রী সদা | ১৫ এপ্রিল ২০১৫ ২৩:৫৪287736
  • পটকেদা, সানন্দে ঃ)
  • potke | ১৫ এপ্রিল ২০১৫ ২৩:৪৫287735
  • সদা, বিফ স্ট্যু খাবি? উইকেন্ডে চলে আয়।
  • potke | ১৫ এপ্রিল ২০১৫ ২৩:৪৪287733
  • আশা।
  • potke | ১৫ এপ্রিল ২০১৫ ২৩:৪৪287734
  • আষ করি ইনি মশামেসো নন, কারন উনি এরকম ভুল করতেই পারেন না।
  • শ্রী সদা | ১৫ এপ্রিল ২০১৫ ২৩:৪০287732
  • আরে টিমদা, শরীরটাকেও তো রাখতে হবে ঃ) স্বর্গের আগের স্টেশনে বড় সুন্দর হজম হয়, সারাক্ষণই মনটা খাইখাই করে। এবার কোলকাতায় গিয়ে গরমের চোটে তেমন খাওয়াদাওয়া করা গেলনা ঃ(
  • pi | ১৫ এপ্রিল ২০১৫ ২৩:২৯287731
  • আমি চিলিচিকেন, ফ্রায়েড রাইস, আমের চাটনি, ঘরে তৈরি গোলাপজামুন।সেসব কথা নয়। এসব কোনোটাই বানাইনি সেটাও কথা নয়। কথা হল, চিলিচিকেনের জন্য একজনকে কর্নফ্লাওয়ার আনতে দেওয়া হয়েছিল। তো, সে দোকানে গিয়ে যখন ফোন করে জিগেশ করেছিল, কোন ফ্লেভারটা আনবো, এখানে তো দেখি অনেক অপশন, ম্যাঙ্গো, স্ট্রবেরি, চকোলেট, তখনও তেমন সন্দেহ করা হয়নি, আজকালকার রিমিক্সের যুগের ছোঁয়া কর্নফ্লাওয়ারেও লাগা নিয়ে। বলে দেওয়া হয়েছিল, হলুদ প্যাকেট হবে। হলুদ প্যাকেটই এল। কর্নও বটে। তবে .. বুঝতেই পারছেন, কী এসেছে।
    আমার সৌভাগ্য, চিলিচিকেনটা তাই দিয়ে নয়, পরে কিনে আনা কর্নফ্লাওয়ার দিয়েই বানানো হয়েছিল।
    আর দুর্ভাগ্য, আগেরদিন একজনকে সাত্তু আনতে পবা পর একটা বড় প্যাকেট সাবু হাজির হবার পর এখনো তার কোন সদ্গতি বা সেরকম হবার কোন সম্ভাবনার কথাও জানা যায়নি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত