এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kiki | ১৭ এপ্রিল ২০১৫ ১৪:২৯287970
  • টিম্ভাই,
    ##%&#@!#%%^
  • kiki | ১৭ এপ্রিল ২০১৫ ১৪:২৮287969
  • আপ্নারা কেই আস্ক মি বাজার দট কম থেকে জিনিস কিনেছেন? কি জালি!!

    তবে দোষ আমাদের ও ছিলো, ঋভুকে(উফ! সোসেন নিশ্চয় ঘুমুতে গেছে) কতবার বলেছি লোভ করিসনে, কোনো কিছু সস্তায় দিলে বুঝতে হবে গলতা আছে, শুনলে তো। রিবকের কি ঘড়ি চারশোটাকায় দিচ্ছিলো দেখে কিনলো। তা সে ঘড়ি এসেছে বটে, তবে সেটা গ্রান্ডের নীচে ফুটে যা বিক্কিরি হয়, তার চেয়েও ওঁচা(ঘটনাটা মাস তিনেক আগের, পরীক্ষার জন্য এ নিয়ে অত ভাবা যায় নি), সেকেন্ডের কাঁটা ভাঙা আর ভিতরে মেশিনটা আদেও আছে কিনা সন্দেহ। তারা ফোন করলেই নতুন নতুন কমপ্লেন লিখে নেয়, কেউ আর ফেরত নিতে আসেনা।ঃ(
  • Tim | ১৭ এপ্রিল ২০১৫ ১৪:২৭287968
  • সিকি কাকে দেখতে কাকে দেখেছে। একটু অপেক্ষা করা যাক ঃ-)
  • Tim | ১৭ এপ্রিল ২০১৫ ১৪:২৬287967
  • একি বাচ্চাদের ঘুমের ওষুদ বিক্কিরি করেছে? ফার্মাসিস্টের জেল হবে পুলুস জানলে
  • একক | ১৭ এপ্রিল ২০১৫ ১৪:২৪287966
  • হুরে বাবা ! এতো বচ্ছর কারো মুখ মনে থাকে !
  • kiki | ১৭ এপ্রিল ২০১৫ ১৪:২৩287965
  • সেরেছে! সিকি, বহুত ঝামেলায় পরতে যাচ্ছো। ভালো করে প্রোফাইল ঘাঁটলে দুটো কেস হবার প্রচন্ড সম্ভবনা। এক মিষ্টি স্মৃতি ঘেঁটে চটকে যাবে।(যা আমার হয়েছিলো) অথবা অন্য চাপে পরে যাবে(অনেকের হয়)। শিগ্গিরি ব্লকিয়ে এসো।:P

    আর অ্যালপ্রাজোলামেই তাহলে আমার সব ঘেঁটেছে? এই যে আমার রিসেপ্টার খারাপ হয়ে গ্যাছে, তা এই জন্যই? আগে বলতে হয়! কিন্তু আহা! এর মত ওষুধ হয় নাকো। অ্যামিট্রিপটিলিনের চেয়ে ঢের ভালো।
  • Tim | ১৭ এপ্রিল ২০১৫ ১৪:১৪287964
  • তোমার প্রস্তাব পেয়ে কার্ডটা ক্লোজ করে দিয়েছি যাতে ভবিষ্যতে অস্বস্তি এড়ানো যায়- এইটাও বলা যেতে পারে।
  • সিকি | ১৭ এপ্রিল ২০১৫ ১৩:২৪287963
  • এদিকে আপনারা বললে পেত্যয় যাবেন কিনা জানি না - সেই যে একদিন ভাঙা প্রেমে গল্প লিখেছিলাম - কমলা সালোয়ার কামিজ আর ঘিয়ে রঙের সোয়েটার? আমার সেই ক্লাস ইলেভেনের ইয়ে, আজ হঠাৎ ফেসবুকে তার দেখা পেলুম। পুউরো জীবনানন্দ কেস - জীবন গিয়াছে চলে কুড়ি কুড়ি বছরের পার, শেষ দেখেছিলাম ১৯৯৫ সালে।
  • pi | ১৭ এপ্রিল ২০১৫ ১৩:১৮287961
  • হুম্ম, কিছু একটা যেভাবে হোক বলতে হবে।
  • সিকি | ১৭ এপ্রিল ২০১৫ ১৩:১৮287962
  • বলো, ক্যাশ দাও, চেক দাও বা অ্যাকাউন্ট ট্রান্সফার করে দাও। কার্ডে নয়।
  • সিকি | ১৭ এপ্রিল ২০১৫ ১৩:১৭287960
  • আমি কাউকেই কার্ড নাম্বার দিই না। আমার বাবাকেও না।

    এইটা বলো।
  • একক | ১৭ এপ্রিল ২০১৫ ১৩:১৩287959
  • সরাসরি না বলা যাবেনা ?
    বেশ, তাহলে বল কার্ড মান্থলি পেমেন্ট সাইকল এ আছে। হুটহাট ভেঙ্গে পেমেন্ট করলে অসুবিধে হবে।

    যদিও কার্ড নাম্বার নিয়ে টাকা ঝাঁপা যায়না তবু দেওয়া সেফ নয়
  • S | ১৭ এপ্রিল ২০১৫ ১৩:০৩287958
  • সেকি, কার্ড নাম্বার নেওয়ার জন্যে জোরাজুরি? কেন? মানে কোথা থেকে ট্রান্সফার করবে? অন্য অনেক সেফ অপশান থাকতে একেবারে ডেবিট কার্ড কেন?
  • pi | ১৭ এপ্রিল ২০১৫ ১২:২৮287957
  • সহকর্মী, এই অব্দিই। কার্ড নং দেবার জন্য খুব জোরাজুরি করছে। না ই বা কী কারণ দেখিয়ে বলবো বুঝতে পারছিনা।
  • সিকি | ১৭ এপ্রিল ২০১৫ ১২:২৬287956
  • দিও না - অ্যাকাউন্ট নম্বর দাও - আইএফএসসি কোড সমেত, বলো সেইখানে টাকা ট্রান্সফার করতে।

    ব্যক্তিটি কতটা পরিচিত/বিশ্বসযোগ্য?
  • pi | ১৭ এপ্রিল ২০১৫ ১২:২১287955
  • আচ্ছা, কেউ কি ক্রেডিট/ডেবিট কার্ড থেকে ক্রেডিট/ডেবিট কার্ডে টাকা ট্রান্সফার করা নিয়ে কিছু জানেন ? একজনকে টাকা দিয়েছিলাম, ফেরত দেবার জন্য কার্ড নং চাইছেন। দেওয়া নিরাপদ ?
  • সিকি | ১৭ এপ্রিল ২০১৫ ১০:৫৯287954
  • হুঁ, দিল্লিতে আবার বসোন্ত ফিরে এসেচে রাউলদার সঙ্গে। পাশে দেবদারুগাছে তিনখানা স্ট্রে কোকিল সকাল থেকে তারস্বরে ডেকে ডেকে মাথা ধরিয়ে দিয়েছে, সাতটার সময়ে বেরোতে হয় সকালে, ঠাণ্ডা হাওয়ায় রীতিমত শীত কচ্চিল।
  • - | ১৭ এপ্রিল ২০১৫ ১০:৩৬287953
  • দুর্ধর্ষ ডিডি ঃ-)
  • dd | ১৭ এপ্রিল ২০১৫ ০৯:৫০287952
  • হ্যাঁ,ইয়েস। রাউলদা ফিরে এয়েছেন। তিনি মোক্ষ লাভ করেছেন তাইল্যান্ডের বোধিবৃক্ষের নীচে,সাবাটিখেয়াল না কি জানি একটা করে। তবে পায়েস নিয়ে কোনো খপোর আপাততঃ নেই।

    ভারোতের নিপীড়ীতো সরোল গোলগাল কৃষকেরা আজ মুক্তির নিঃশ্বাস লিচ্ছেন। কাল থেকেই গ্রাম ভারোতে উঠবে আন্দোলনের ঝান্ডা। ফেটে যাবে সাম্রাজ্যবাদের আন্ডা। হাসবে রাউলদার ডান্ডা। অত্যাচারীরা সব ঠান্ডা।

    এটাই আমার ফান্ডা।
  • - | ১৭ এপ্রিল ২০১৫ ০৯:৪৪287950
  • ডিডি কি রাউল গান্ধির খপোরটা দেখেছেন?
  • একক | ১৭ এপ্রিল ২০১৫ ০৯:৪৩287949
  • এই জন্যেই আপনি ভেবে উঠতে পারছেননা :D পলিটিকালি ইনকারেক্ট স্টেটমেন্ট সিমুলেট করতে গেলে ফ্লেভার টা ধরতে হয়। একটা এক্সাম্পল দিচ্ছি : এই ভাটপাতার ছোটো গন্ডির বাইরে প্রচুর লোক আছে যারা গুরুকে আউটরাইট তৃণ মনে করে। সঙ্গে নকু। আমি কী মনে করি সেটা লিস্ট বদারিং। টপিক বানাবো লোকের মধ্যে ঝগড়া লাগানোর জন্যে আবার সেটা যুক্তিযুক্ত হবে তাই হয় নাকি :D গুরু কে ভালো করে স্টাডি করুন। প্রচুর ঝামেলার পয়েন্ট পাবেন :)
  • S | ১৭ এপ্রিল ২০১৫ ০৯:৪০287948
  • ইজারইলের সমর্থনে লিখতে পারি। কিন্তু তার জন্যে অনেক পড়াশুনা করতে হবে। শুধু ইউকি দিয়ে বেশিদুর যেতে পারবোনা। আর ওয়ালমার্টের খাবার বড্ড তাড়াতাড়ি পচে যায়। আমার কেমিস্ট্রির গ্যান বড্ড কম - অতএব বিটি বাদ।
  • aka | ১৭ এপ্রিল ২০১৫ ০৯:৩৪287947
  • না না, আজগাল ধর্ষন চলছে বাজারে। ধর্ষনের সমর্থনে লিখলে মারকাটারি হবে। তব্বে ধক চাই।
  • dd | ১৭ এপ্রিল ২০১৫ ০৯:৩০287946
  • বিটি কটেন, ওয়ালমাট বা ইজারইলের সমর্থনে লিখতে পারেন। জমবে।

    তবে একাই লড়তে হবে।

    আমি এদানী পোলিটিকেলি ইনকরেক্ট টই থেকে রিটায়ার করিচি। লোকে তেমন সিরিয়াসলিও নেয় না আমায়।এলেবেলে বলে পাশ কাটিয়ে যায়।
  • dd | ১৭ এপ্রিল ২০১৫ ০৯:২৬287945
  • আরেঃ। ওটা অ্যালজলামের দোষ? দ্যাখো আমি সেই দু দশক ধরে খেয়েই যাচ্ছি, আর মেমরিটেমরি ঘেঁটে যাওয়ায় সুদু মুদু ওল্ড মং রামকে দোষ দিতেম। ব্যাচারা ইননোসেন্ট।

    যাগ্গে। ক্ষুরধার মেমরি নিয়ে করবই বা কি? কাউকে তো আর টাকা ধার দিচ্ছি নে।
  • S | ১৭ এপ্রিল ২০১৫ ০৯:২৩287944
  • একক,
    ১) গুচ তিনো হোলো কবে থেকে? গুচ হোলো শৌখিন বামেদের ইসের যায়্গা। আই মিন আড্ডার। আর তৃতীয় ধারার মানে কি থার্ড ক্লাস বলতে চাইছেন?
    ২) নীপা মানে কী? ডিজিটাল কন্সপিরেসি আণলীশড - এই সব টেকো ব্যাপারে আমার কোন আইডিয়া নেই।
    ৩) নারীবাদি পুরুষঃ এ আবার কেউ আছে নাকি? সুহেল শেঠ এনডিটিভিতে বসে ঢপ মারে নিজের সুবিধের জন্যে। এক বাক্যেই আলোচোনা শেষ হয়ে যায়। আর এই ব্যাপারে আমি স্পিকটি নট। সেদিন সিনেমার হালকা আলোচনায় একবার বলে ফেলেছিলাম যে পুরুষ হওয়ার জন্যে দুটো সিনেমা দেখা দরকার - আরেব্বাবা তার সঙ্গে সঙ্গে দুটো ঝাঁঝাঁলো কোস্নো আমার দিকে এলো, আমি আর ঐদিকে নেই।
    ৪) ওঁরা থাকেন ওপারেঃ আমি ভাবলাম ভুতের টই।
    ৫) এই শাইনিং দের কারা দেয় ? কিছুই বুঝলাম না।
    ৬) বাঙাল ও সিপুএম হতে বাঙালি কে রক্ষা করুন ঃ ইয়ার্কি হচ্ছে? আমি নিজে বাঙাল।

    অতএব।
  • aka | ১৭ এপ্রিল ২০১৫ ০৯:১৮287943
  • সে ভালো বাইট খচ্চা হবে না।
  • sosen | ১৭ এপ্রিল ২০১৫ ০৯:০১287942
  • এর একটাতেও আমি কিচ্ছু লিখবোনা
  • kiki | ১৭ এপ্রিল ২০১৫ ০৮:০৭287941
  • আহা! আঠাশ অবধি ঠান্ডা থাক। বিয়ে বাড়ীতে নইলে কি হবে! এত বছর পর নিজের শ্বশুরবাড়ীর কোন (মামাশ্বশুরবাড়ীর প্রচুর অনুষ্ঠানে গেলেও ব্যানার্জী বাড়ীর প্রথম) অনুষ্ঠানে যাবো, শাড়ী, গয়নায় পোঁটলা হয়ে থাকতে হবে। বাবারে!! তাও সেখেনে শ্বাশুড়ী হিসেবে............ আবার এই কিউট নাতী ও আছে।

    আর চোখে চালশে হয়ে গেলো কিন্তু চশমা করতে যাওয়া হচ্ছে না। কতদিনের সখ এবার পুরবে কদমছাঁট নুন মরিচ চুল আর গম্ভীর চশমা। ব্যস! এটুকু চাওয়া।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত