এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২৯৬৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Oneiric Ocelot | 131.*.*.* | ১৬ অক্টোবর ২০১২ ১৩:৩৫518854
  • সিপিএমের সমালোচনা তো হামেশা করি। কিন্তু রিপ্লেসমেন্ট না দিয়ে সোল রেসিডেন তিনোর পোস্ট থেকে রিজাইন করা চলবে না।
  • | 132.*.*.* | ১৬ অক্টোবর ২০১২ ১৬:০৫518855
  • ঃ)))))))
  • PT | 213.*.*.* | ১৬ অক্টোবর ২০১২ ১৮:৪৭518856
  • "Wrong news items and canards are being circulated by a section of the media, particularly some news channels, to target the government.......http://timesofindia.indiatimes.com/india/Media-seeks-to-glorify-rape-Mamata-Banerjee-says/articleshow/16829775.cms

    ইসস, এই বাণীখান বামেদের আমলে একবারও zদি কইতেন দিদি তাইলে অহনে এত্ত হ্যাঁপা পোয়াইতে হইত না!!
  • aranya | 154.*.*.* | ১৬ অক্টোবর ২০১২ ২০:৫৩518857
  • 'সিপিএমের সমালোচনা তো হামেশা করি' - এই টা কি নির্মল আনন্দে যাবে ;-)।

    অবিশ্যি, সমালোচনা -টা কোথায় করেন তা কবি বলেন নি, গুরুর পাতায় না হয়ে অন্য কোথাও হলে তা গুরু পাঠকদের চোখে তেমন না পড়াই স্বাভাবিক।
  • Oneiric Ocelot | 24.*.*.* | ১৬ অক্টোবর ২০১২ ২১:০৮518858
  • আজ্ঞে গুরুর পাঠকরা (আপনি বাদে) অনেকেই জানেন।
  • aranya | 154.*.*.* | ১৬ অক্টোবর ২০১২ ২১:৩৫518859
  • তা হতেই পারে। আমি মাত্তর ২০০৭ থেকে গুরু পড়ছি, তার পর থেকে গুরুর পাতায় তেমন কিছু চোখে পড়ে নি, এই আর কি।
  • Binary | 208.*.*.* | ১৭ অক্টোবর ২০১২ ০১:৩০518860
  • শুনলাম নাকি কলকাতায় খবরের কাগুজে হকাররা তিনোমুলি ইউনিয়ানের গুঁতোয়, আন্দবাজার, টিওআই এসব আর বেচছে না। তাই নিয়ে নাকি এইসব মিডিয়া মুগোলদের হাতে হ্যারিকেন কেস হয়ে গেছে ? সত্যি নাকি ? না গুজব ?
  • Binary | 208.*.*.* | ১৭ অক্টোবর ২০১২ ০১:৩৩518861
  • তাহলে তো আন্দবাজারের আইতে শাল যাইতে শাল অবস্থা। সিয়ায় থাকে না তিনোমুলে থাকে।

    কিডিং ....... ঃ)))
  • kd | 69.*.*.* | ১৭ অক্টোবর ২০১২ ০৪:২৬518863
  • অরণ্য, এখানে কট্টর সিপিএম হিসেবে কমনলি পরিচিত সকলের মধ্যে আমি কিন্তু একমাত্র অরিজিতকেই পার্টির (বা এর লোকেদের) নেগেটিভ কমেন্ট করতে দেখেছি। বেশ কয়েকবার।

    তাই রাজনৈতিক যে কোন ইস্যুতেই ওর বক্তব্য মন দিয়ে পড়ি। সবসময় না হ'লেও কখনও কখনও এগ্রীও করি।
  • ranjan roy | 24.*.*.* | ১৭ অক্টোবর ২০১২ ০৪:৫৩518864
  • বাইনারি,
    এখনো অব্দি তেমন কিছু চোখে পড়েনি তো! আমি তো হকারের মাধ্যমে ফর্ম ভরে আবাপ ও এই সময় এর ছয়্মাসের গ্রাহক হয়ে গেলাম। গণশক্তিও নিয়মিত পাচ্ছি।
    আপনার পাওয়া খবরটি হয়তো কোন এলাকার আইসোলেটেড ঘটনা। সরকার পরিবার কঠিন সময়ে দিদিকে ভালই সাপোর্ট দিয়ে গেছেন তো।
  • Oneiric Ocelot | 131.*.*.* | ১৭ অক্টোবর ২০১২ ০৯:৩৬518865
  • ধুর, এগুলো (অরণ্যর পোস্ট) নিয়ে শব্দ খরচ করার মানেই হয় না।
  • | 127.*.*.* | ১৭ অক্টোবর ২০১২ ০৯:৪৮518866
  • হ্যাঁ অরন্য দা। খেয়াল করো নি হয়তো তুমি কিন্তু অরি বেশ ব্যালেন্সড কথাবার্তা বলে এই ব্যাপারে। তাই আমি বিরোধী হলেও কোন ইস্যু তে ও কি বলছে মন দিয়ে পড়ি।
  • | 24.*.*.* | ১৭ অক্টোবর ২০১২ ১০:৪২518867
  • একবার ভাবলাম অরণ্যকে চাট্টি লিং দিয়ে স্মৃতিবর্ধনে সাহায্য করি। তারপর ভাবলাম দুদ্দুর বাইটের অপচয় করে কি হবে।
  • PT | 213.*.*.* | ১৭ অক্টোবর ২০১২ ১৯:১৩518869
  • ....her plans to "refurbish" Kolkata and make it like London would take time as the metropolis was not a planned city like Delhi. http://www.dnaindia.com/india/report_kolkata-cannot-be-refurbished-in-a-day-mamata-banerjee_1753223

    উপলব্ধি আসিতেছে ক্রমে ক্রমে। অথবা প্রাক-নির্বাচনী ঢপ থেকে বেরোনোর প্রচেষ্টা শুরু হচ্ছে।
  • aranya | 154.*.*.* | ১৭ অক্টোবর ২০১২ ২০:২১518870
  • কাব্লি-দার পোস্ট কোন ঢাকাই কুট্টি পড়লে বলত - আস্তে কইয়েন কত্তা, গুড়ায় হাসব। পার্টির অনেস্ট সমালোচক, আবার কট্টর পার্টি সমর্থক, শুধু সিপিএম বলে নয়, যে কোন পার্টিরই - এ যেন সোনার পাথরবাটি, এ যেন জলে ভাসে শিলা, এ যেন ভূতের মুখে রামনাম, এ যেন ....
  • aranya | 154.*.*.* | ১৭ অক্টোবর ২০১২ ২০:২৫518871
  • অরণ্যের পোস্ট নিয়ে শব্দ খরচ, ফাগোল নাকি, বিশেষতঃ যেখানে নিজের লেগ পুলড হচ্ছে !!!
    তার চেয়ে রেগুলার বোতিনের লেগ পুল করে যাওয়া বা হীরক রানী প্রতিদিন নতুন কি মাখালেন, সেই নিয়ে পোস্ট করা অনেক বেটার।
  • aranya | 154.*.*.* | ১৭ অক্টোবর ২০১২ ২০:৩৫518872
  • তবে সর্বহারার পার্টি, গরিবের মসিহা সিপিএম তাদের দলকে চোখের মণির মত রক্ষা করতে গিয়ে যে প্রমাণিত গণহত্যাগুলো করেছে - নন্দীগ্রাম - ১৪ই মার্চ, সাতেঙ্গাবাড়ি - ৭ সেপ্টেম্বর, নেতাই, কেশপুর, গড়বেতা, করণ্ডা ইঃ - সেগুলো নিয়ে কিছু শব্দ খরচ করলে ভাল হয়; এমন কিছু শব্দ যেগুলো পড়লে শুধু লিপ সার্ভিস মনে হয় না, মনে হয় এই মৃত লোকগুলোর জন্য বক্তার বুকে সত্যিই কিছুটা কষ্ট আছে।
  • siki | 24.*.*.* | ১৭ অক্টোবর ২০১২ ২০:৪৪518874
  • অরণ্য,

    একটু কষ্ট করে খুঁজুন মশাই। গুরুর বাইরেও আমরা ছিলাম, অরিজিৎও ছিল। দুহাজার সাতের আগেও আমরা ছিলাম, অরিজিৎও ছিল। একতরফা এইসব আওয়াজ দেবার আগে অন্যদের বক্তব্যও একটু শুনুন। অরিজিতের প্রতিবাদ অনেক জায়গায় ছড়িয়ে আছে।
  • PT | 213.*.*.* | ১৭ অক্টোবর ২০১২ ২০:৫২518875
  • বরুণ সেনগুপ্তর সঙ্গে সিপিএম নিয়ে কতটা "নিরপেক্ষতা"-র সঙ্গে আলোচনা করা যায়?
  • aranya | 154.*.*.* | ১৭ অক্টোবর ২০১২ ২০:৫৬518876
  • বুদ্ধ বাবু, বিমান বোস - এদের আত্মসমালোচনাও অনেক জায়গায় ছড়িয়ে আছে। এই গণহত্যা গুলোর জন্য সিপিএমের ভোট কিভাবে কমছে বা কমতে পারে - এই জায়গা থেকেই মূলত সমালোচনা গুলো আসে, মৃতের প্রতি দরদ থেকে নয়।

    খোলা পাতায় যখন ইচ্ছে, যেমন ইচ্ছে বোতিনের লেগ পুল করা যাবে, কিন্তু অরিজিতের করা যাবে না - এটাও ইন্টারেস্টিং।
  • PT | 213.*.*.* | ১৭ অক্টোবর ২০১২ ২০:৫৮518877
  • গণহত্যার জন্য ভোট কমলে ক-অ-বে মোদীর ক্ষমতা থেকে চলে যাওয়ার কথা!!
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ১৭ অক্টোবর ২০১২ ২১:৫৪518878
  • রেজ্জাক মোল্লা আবার বলেছেন প্রকাশ কারাট কেন, যাঁরাই নেতার আসনে রয়েছেন তাঁরা আসলে এক একজন ম্যানেজার। কমিউনিস্ট পার্টির নেতা হওয়ার যোগ্যতা এঁদের একজনেরও নেই। কী দিয়ে এই যোগ্যতা বিচার হয় গুরুর কমিউনিস্ট পার্টির সমর্থকেরা বলুন।
  • h | 127.*.*.* | ১৮ অক্টোবর ২০১২ ০৯:১১518881
  • কমিউনিস্ট পার্টির আভ্যন্তরীন মতবিরোধ টা বহুদিন ধরে মিডিয়ার ইনফাইনাইট স্পেকুলেশন এর বিষয়। তবে কয়েকটি অলিখিত আইন আছে, স্মৃতিভ্রংশ না হলে সেগুলো ভোলা মুশকিল।

    হিরো ভিলেন এর রোল এক্সচেঞ্জ টা যাকে বলে, এফিং বিউটি।

    যতক্ষণ মতান্তর টা রাজ্যের ভেতরে, ততক্ষণ শত্রু হল 'আলিমুদ্দিন'। এটি এখন আর রাস্তা না, একটি নৈর্ব্যক্তি, রক্তকরবীর রাজা, আপিশ। এই খেলায় কাগজের 'মিত্র' অনেকে। কখনো বুদ্ধ, কখনো রেজ্জাক, কখনো সুভাষ। অবশ্য একটা ছোটো করোলারি আছে। রেজ্জাক আইডেন্টিটি পলিটিক্স এর সমর্থনে কথা বলছেন এই ইন্টারপ্রিটেশন এর সংগে বাইলাইন হল 'অনুমতি দিতে বাধ্য হল আলিমুদ্দিন'। এবং বিচিত্র হেড লাইন, মার্ক্স এর থেকে মহম্মদ বড়। স্মিথ, কিন্স ছাড়ুন, মায় টম ফ্রিডম্যান কিন্তু ওদিকে জনইক সমাজিক বিপ্লবী যীশুখ্রীষ্টের থেকে বড় বা জাপানের ফাইনান্স মিনিস্টার ধরে নেওয়া যায় গৌতম বুদ্ধের থেকে এতটাই বড় এ কোনো হেড লাইন হয় না। কিন্তু পরের দিন ই আবার সম্পাদকের প্রতি চিঠিতে লেখা, ধর্মীয় সংগঠনের, সংগঠিত ধর্মের সংগে আপস করার জন্য সিপিএম এর প্যাসনেট সমালোচনা। দুটো তেই লক্ষ্য জনৈক 'আলিমুদ্দিন'।
    কিন্তু আলিমুদ্দিন মাঝে নাম পাল্টে হয়ে যান, 'বাংলা' (মদ নন, মা/মাতৃভাষা/স্বদেশ ইত্যাদি)। তখন উনি ভালো হয়ে যান এবং মুসল্মান থাকেন না। তখন শত্রু হলেন প্রকাশ কারাত।, কারণ বাংলা কে এবং সোমনাথ কে বোঝেন না। এবং আগে শুধু জে এন ইউ কে বুঝতেন, এখন সেটাও বোঝেন না। এর পরে কাহিনীর টুইস্ট। এইখানে মহান আবাপ র থেকে মহান টাইম্স অফ ঈন্ডিয়া আলাদা হবেন। কারণ রাজ্যের স্বার্থের থেকেও বড় বিজেপির স্বার্থ। আপাতত এটা শিফ্ট হতেই পারে। প্যারালেল লইন ও চলতে পারে, এটি টাইম্স অফ ইন্ডিয়ার টুইস্ট। কিন্তু প্রকাশ কারাত ও আস্তে আস্তে ভালো হয়ে যাবেন, যদ্দিন পর্যন্ত তাঁর প্রতিবাদ থাকবে প্রধানমন্ত্রী দপ্তরের প্রতি। ওনাকে খারাপ হতে হলে আবার লেখা লিখবেন বিশুদ্ধ কমিউনিস্ট রা, যাঁরামনে করবেন প্র্কাশ একটি সমঝোতার নাম, তার পরের দিন ই, বেশি দেরী না, আরেকবার লেখা হবে, প্রকাশ আসলে একটি গোঁড়ামোর নাম। কারণ উনি বাংল কে বোঝেন না। এর পরে রিফ্রেন।
    অতএব ডিস্ক্রেডিট এর মূল লক্ষ্য নীতি নির্ধারণে যারা প্রভাবশালী বলে মনে করা হয় তারা। সংগথন সবসায়েই শত্রু, ব্যক্তি কখনো কখনো বন্ধু।
    তো এই হল গিয়ে সাংবাদিকতার মহান ঐতিহ্য, এই এবং অন্যান্য সময়ে, বিপ্লবী পত্রিকায় বা বাজারী কাগজে, লাইন টা এক ই, কারণ লক্ষ্যও এক। অবজেক্টিভ আলোচনা না করে, বোল্ড অ্যান বিউটিফুল টাইপের আলোচনায় যেটা হয়, ক্ষমতার করিডোরে আনাগওনা ও বিভিন্ন অলিখিত 'বার্তা' এই সংক্রান্ত ন্যারেটিভ দিয়ে রাজনইতিক ইস্যুর আলোচনা করা হয়, যাতে বিশ্লেষণাত্মক আলোচনা আদৌ হেড লাইন না হয়। এর পরের দিন আমি রাজনইতিক মহল নামে আরেক ভদ্রলোক এর কথা লিখবো। উনি খুব ই প্রভাঅব শালী ওনার স্ক্যান্ডাল ও আছে, শুধু উনি নেইঃ-))
  • h | 127.*.*.* | ১৮ অক্টোবর ২০১২ ০৯:১৩518882
  • এমনকি জ্যোতিবাবু, তিনি ও মাঝে মাঝে বন্ধু, যখন শত্রু আলিমুদ্দিন। যথা ১৯৯৬ ইত্যাদি, অন্যত্র তিনি ব্লাড থার্স্টি এলিট অথবা মানুর বন্ধু। কিন্তু কখনো-ই গ্রহণযোগ্য নন, মনে করেন নি রাজনইতিক মহল।

    এই হল সংবাদের গল্প। এই তো সাংবাদিকতা ও প্রতিভা।
  • তাতিন | 127.*.*.* | ১৮ অক্টোবর ২০১২ ০৯:২০518883
  • আচ্ছা, এই ক্রাইম থ্রিলার মার্কা ছবি না দিলে কি এই সময়ের পাঠকরা বুঝবেন না যে অপরাধ হয়েছে?
  • অবাস্তব | 71.*.*.* | ১৮ অক্টোবর ২০১২ ০৯:২২518885
  • ম্যাক্সিমিনদির প্রশ্নটাই আরেকটু ঘুরিয়ে করি, কম্যুনিস্ট নেতাদের কি মাটির সাথে যোগ থাকা জরুরী? মাটির সাথে যোগ মানে যারা ঢ্যাঁড়স ফলায় তাদের সাথে নিয়মিত ওঠাবসা ইত্যাদি।
  • h | 127.*.*.* | ১৮ অক্টোবর ২০১২ ০৯:২৪518886
  • এই যেমন অরিজিত ততক্ষন ই ভালো যতক্ষন সে আলিমুদ্দিন বিরোধী, আমি ততক্ষন ই ভালো যতক্ষন আমি আলিমুদ্দিন বিরোধী, আবার আমরা খারাপ যখন আমরা যথেষ্ট বিরোধী না, বুকে কষ্ট নেই, বুকে শুধু রাম সীতা র জায়্গায় মার্ক্স আর এংগেল্স। ব্ল্যাংকি ততক্ষণ ই ভালো যতক্ষন সে পাহাড়ে থাকে, এবং রাজনীতি নিয়ে কথা বলে না।

    এই হল অ্যাফেক্টেড রিডিং অফ নিউজ। যেখানে আপনি শুধু ই নিউজ পড়ছেন না, অসংখ্য 'বার্তা' পাচ্ছেন, শিখছেন রাজনইতিক মহলের কাছে, বন্ধুজ্ঞান লোপ পাচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন