এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭০৯৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cb | 68.*.*.* | ১৯ এপ্রিল ২০১৫ ০৮:৩৯660285
  • হ্যাভ টু এগ্রী উইথ এস বি বি

    আমি কালকের ঘটনা গুলো শুনে জাস্ট চুষে গেছি। বন্ধুবান্ধবরা সব অধিক শোকে পাথর হয়ে গেছে। সত্যি বলছি স্মরণাতীত কালে এইরকম হয়েছে বলে মনে করতে পারছি না।

    যে তীব্র খিল্লি দেখছি চারদিকে এই ভোট নিয়ে, তাতে কিছুটা হলেও আশা থাকতে পারে
  • S | 139.*.*.* | ১৯ এপ্রিল ২০১৫ ০৮:৪৪660286
  • সকলের কথা শুনে বুঝতে পাচ্ছি কাল ভোট খুব শান্তিপুন্ন হয়েছে। এবারে সেই শান্তির কিছু নমুনা দিলে ভালো হয়। একটু লিখবেন?
  • dc | 132.*.*.* | ১৯ এপ্রিল ২০১৫ ০৯:০৪660287
  • কালকের ভোটে তিনোদের ইচ্ছেমতো খেলতে দিয়ে কি দিল্লী চাইছে বদলে জমি বিলে তিনোরা একটু সুতো ছাড়ুক? (ঘুড়ি উড়িয়েদের ভাষায় যাকে বলে ঢিল দেওয়া)
  • Ekak | 24.*.*.* | ১৯ এপ্রিল ২০১৫ ০৯:২০660288
  • কাল সেরকম ক্যালায়নি কিছু। সকাল থেকে একাধিকবার ফোনে কথা বলেছি বিভিন্নজনের সঙ্গে। খুব প্ল্যানড ওয়েতে কাট্টা ফাট্টা বের করে ওভারঅল টেরর করেছে। ঘাড়ধাক্কা দিয়ে বের করে দিয়েছে সিপুএম এর পেটোয়া লোকদের। আর সাধারণ সিপুএম ভোটারদের লাইনে যাওয়ার আগেই রাস্তা থেকে চমকে ভাগিয়ে দিয়েছে :D
    শুনে মনে হলো বাইরে থেকে লোক ঢুকিয়েছিল। নিজেদের লোকাল নেটওয়ার্ক দিয়ে করলে রাগিং এর নেচার টা অন্যরকম হয়। পাড়ার হাবুল একটু গলা খাটো করে বলে যায় বৌদি আপনাকে আর কষ্ট করে বেরোতে হবেনা বা বুথে গিয়ে দেখেন ভোট পরে গ্যাছে। এই প্যাটার্নএই এতকাল চলত। এরা একেবারে লোক নাবিয়ে গুলুগুলু করে দিয়েছে :D :D :D এটা কন্ফ্রন্ট করতে গেলে সিপুএম কে চেন ফেন নিয়ে ঝাঁপাতে হত আগে থেকেই। স্পট এ গিয়ে কী করবে মিনমিন করে ফিরে আসা ছাড়া ?এই বাজারে কে সিপুএম এর হয়ে কাট্টা ধরবে বাপু ? ফায়দা নাই কোনো।

    ওই বুদ্ধ-বিমানের ডাকে "মানুষ" জেগে উঠবে ওসব হ্যাজ থিওরি আপনেরা গুরুতেই লিখুন কাজে দেবে। রাজনীতিনিরপেক্ষ ভাবে সব শালাই মনে মনে জানে ভোটের রাজনীতি তে সিস্টেমেটিক রিগিং এর কী মূল্য। সেই পাওয়ার, লোকবল সিপুএম কমপ্লিট হারিয়েছে। কেও আর ওদের হয়ে সন্ত্রাস করছেনা কারণ ফায়দা নাই। এবং সন্ত্রাস করছেনা বলে ক্ষমতায় এসে ফায়দা করে দেবার রাস্তাও বন্ধ, ওদিকে মমতা বেটার অফার দিচ্ছে। দেখা যাক এই সার্কল থেকে কিভাবে বেরয়। ইন্টারেস্টিং গেম !
  • lcm | 118.*.*.* | ১৯ এপ্রিল ২০১৫ ০৯:২৭660289
  • যাক, ট্র্যাডিশন কিপ্‌স কন্টিনিউং - নো চেঞ্জ, নো পরিবর্তন।
  • Spaceman Bells Bump | 47.*.*.* | ১৯ এপ্রিল ২০১৫ ০৯:৩৬660290
  • আরাবুল। গড়িয়া বাঘাযতীনে আরাবুল-তারক মিলে।

    আরাবুলের একটা টীম ১১৫, ১১৪ হয়ে (মেইনলি কেওড়াপুকুর, বাবুপাড়া, কুদঘাট) ওয়্যরলেস দিয়ে (যেখানে রিজেন্ট পার্ক থানা) ৯৯ নম্বরের দিক দিয়ে গেছে, প্রচুর কেলিয়েছে আর পিস্তল ইঃ নিয়ে থ্রেট দিয়েছে। ভিতরদিকের একটু শান্তশিষ্ট পাড়াতে মনু এট অলই যথেষ্ট ছিলো। কোথাও কোথাও রেজিস্ট করেছে লোকজন।

    এককের সঙ্গে একটা ব্যাপারে একমত যে এটার কাউন্টার করতে হলে আগে থেকে উল্টে মারতে হত।
  • cb | 68.*.*.* | ১৯ এপ্রিল ২০১৫ ০৯:৩৭660291
  • হে হে, এই তো পেয়েচি এলসিয়েমদাকে, পরিবত্তন একস্পেক্ট করেছিলেন মমতার কাছ থেকে, হে হে

    মমতা পুরো মুর্গি করে দিয়েছে লোকজনকে, ভদ্রলোকদের পো* এমন মেরেছে, কারুর কথা বলার ক্ষমতা নেই এখন
  • lcm | 118.*.*.* | ১৯ এপ্রিল ২০১৫ ০৯:৪১660292
  • না ভাই, আমি সত্যিই কুনো চেঞ্জ এক্সপেক্ট করি নাই, কুনো কালে, কুনো পার্টির থেকে।
    এই যে ভোটের দিন মারামারি, গন্ডগোল - এ জিনিস কি শুধু পশ্চিমবঙ্গে, সেই কবে থেকে এসব শুনে আসছি।
    তবে যদ্দুর মনে পড়ছে, মিউনিসিপ্যাল ইলেকশনকে কেউ খুব একটা পাত্তা দিত না, এত ঝামেলা ছিল না।
  • chintamani | 122.*.*.* | ১৯ এপ্রিল ২০১৫ ০৯:৪৪660293
  • এ জিনিস কাউন্টার করার ক্ষমতা বামফ্রন্টের কোনকালেই ছিলনা। গত কবছর সরকারিভাবে অত্যন্ত সুস্পষ্ট ভাবে যে বার্তা দেওয়া হচ্ছে তা কেউ আগে দেখেনি। বিহারের রাজনীতি নিয়ে ভাল ধারণা নেই ওখানকার লোকেরা বলতে পারবেন।
  • Ekak | 24.*.*.* | ১৯ এপ্রিল ২০১৫ ০৯:৫৭660295
  • দেখুন সিপিএম এর এখন উল্টে মারার ক্ষমতা নেই। কারণ সিম্পল, সিপিএম ক্ষমতায় নেই,কিছুই পাইয়ে দিতে পারবেনা ....... কাজেই কেও তাদের হয়ে অস্ত্র ধরবেনা। এদিকে মমতার কাছে এখন যেভাবে হোক ক্ষমতায় থাকা দরকারী। পুলিশ কে পুরো ঠুট জগন্নাথ বানিয়ে ফেলেছে। একমাত্র কোনো রাস্তা বেরোতে পারে যদি সিপিএম রাজ্য কংগ্রেস থেকে কেন্দ্র বিজেপি সবার সঙ্গে সমঝোতায় আসে। হান্ড্রেড পার্সেন্ট সেন্ট্রাল পোলিস ফোর্স দিয়ে ইলেকশন করাক তাহলে এটলিস্ট উঠে দাঁড়াবার মত ইনিশিয়াল কয়েকটা আসন পাবে। রাস্তায় নাবা, মানুষকে প্রতিবাদ করতে বলা এসব নাটক যেমন চলছে চলুক কিন্তু আসল খেলা তো ম্যাচের দিন মাঠে। সেখানে আইদার ক্ষমতায় থেকে সন্ত্রাস করতে হবে নইলে কেন্দ্রের সঙ্গে যোগসাজস করে কেন্দ্রীয় বাহিনী দিয়ে রাস্তা ফাঁকা করতে হবে। এর বাইরে কিছু বাস্তব রাস্তা থাকলে আপনারা বলুন। আমি তো কিছু দেখছিনা।
  • lcm | 118.*.*.* | ১৯ এপ্রিল ২০১৫ ১০:০৫660296
  • হ্যাঁ, মিলিটারি বা আধা-মিলিটারি বা সেন্ট্রাল ফোর্স নামিয়ে দিক।
    একজন বলেছিল - ২০০৯-এর লোকসভা ইলেকশনে নাকি নন-বেঙ্গলি স্পিকিং আধা মিলিটারি ফোর্স নামিয়ে দিয়েছিল, তারা এমন ইয়া বন্দুক নিয়ে চকরাবকরা পোষাক পরে বুথের কাছে দাঁড়িয়ে ছিল যে, কেউ ঝামেলা করতে সাহস পায় নি।
  • S | 139.*.*.* | ১৯ এপ্রিল ২০১৫ ১০:১০660297
  • সির্দ্ধাত্য রায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন নাকি শুনেছি এমন করেই ভোট হোতো। আমি একবারই বুথে ভোট দিতে গেছিলাম, ৯০ এর শেষ দিকে - ভোটার কার্ড কাজ করছে কিনা সেটা চেক করার জন্যে। তাছাড়া বিগত অনেক অনেক বছর রাজ্যের বাইরে। তবে আগে অন্তত এটা শিওর ছিলাম আমার ভোট কেউ দিয়ে আসতে পারবেনা। বুথে যাঁরা তিন পার্টি থেকে থাকতো তারা পাড়ার দাদা, বন্ধু, কাকু জাতিয় লোকজনেরা। অতএব ভুয়ো ভোট হওয়ার চান্স নেই। এখন সেটা বলতে পারছিনা।

    একক যেটা বলেছেন সেটাই একমাত্র উপায় বলে মনে হচ্ছে। তবে আরেকটা চান্স আছে - খুবই কম, তবুও - তিনোদের নিজেদের মধ্যে গন্ডগোল।
  • S | 139.*.*.* | ১৯ এপ্রিল ২০১৫ ১০:১১660298
  • ২০০৯ এর লোকসভা ইলেকশনই তো টার্নিঙ্গ পয়েন্ট।
  • একক | 24.*.*.* | ১৯ এপ্রিল ২০১৫ ১০:১২660299
  • নাবাক বললেই তো নাব্বেনা। সমঝোতায় আসতে হবে। মমতাকে নর্থ ব্লকে কেও দেখতে পারেনা। এদিকে সোমেন বুড়ো ঘোড়া হলেও সিপিএম এর পুরনো সাথী। প্রণব মমতাবিরোধী। বিজেপি রাজ্যে ঢুকতে চাইছে। এই পরিস্থিতিতে বিজেপিকে কিছু আসন পাইয়ে দেওয়ার শর্তে কেন্দ্রীয় ফোর্স নাবিয়ে ভোট করাতে হবে। ইন্টারেস্ট না থাকলে ওরাই বা অকারণ সাহায্য করবে কেন ? কান্নাকাটি করে লাভ নেই। ঘরে বসে গেরিলা ওয়ারফেয়ার পড়া অনেক হয়েছে এবার বুদ্ধি খাটিয়ে দাবা খেলুক। কিছু পেতে গেলে কিছু ছাড়তে হয়।
  • S | 139.*.*.* | ১৯ এপ্রিল ২০১৫ ১০:১৭660300
  • এককের সাথে একমত। সেইটাই তো আসল পলিটিক্স। হ্যাঁ ব্যাপক র‌্যাফ মোতায়েন করলে, দিদি অবশ্যি চেঁচাবে ভোট ঠিকমত হয়নি বলে, কিন্তু কাজের কাজটা হয়ে যাবে। আজকে যখন দিদি বলেছেন যে শান্তিপুন্ন্য ভোট হয়েছে তখনই বুঝেছি যে ব্যপক হারে কারচুপি হয়েছে। তবে তার আগে অন্য পার্টিগুলোর ভোট ব্যান্ক ঠিক ঠাক করতে হবে - এখন শান্তিপুর্ণ ভোট হলেও তিনোরাই জিতবে - অবশ্যই কম মার্জিনে। সেইটা বদলালে তবেই র‌্যাফের কথা ভাবা যেতে পারে। আর সেটা করতে হবে রাজ্যের বিধানসভা ভোটে।
  • একক | 24.*.*.* | ১৯ এপ্রিল ২০১৫ ১০:২৪660301
  • জিতবে তৃণরাই। কিন্তু সিপিএম শহরের বুকে গোটা ছয়েক সীট পাবে যদি ১৬ র প্রিপারেশন নেয়। ঘুরে দাঁড়াবার পক্ষে সেটাই যথেষ্ট। খুব সোজা হিসেব, আপনার হাতে যদি কিছু পাওয়ার থাকে সেটা ভাঙিয়ে আন্দোলন -দাদাগিরি এসব ধীরে ধীরে বাড়ানো যায়। এরকম শুন্য হাতে কৌটো বাজানো ছাড়া কিছুই হয়না।
  • S | 139.*.*.* | ১৯ এপ্রিল ২০১৫ ১০:৩১660302
  • দিদি তো সেইটাই করতে দিচ্ছেন না। দেবেনও না। কারণ জানেন একবার অন্যদিকে জোর বাড়লেই এদিকটা ফাঁকা হয়ে যাবে। তাই একবারেই একটা বড় ধাক্কা চাই যেখানে তিনোরা আবার গুটিয়ে ৩৫ এ নেমে যাবে। আমার কে জানি মনে হচ্ছে সেটা হবেও, তবে সময়ের আগে কিছুই হয়্না। অন্যদিকেও তো তেমন কেউ নাই। কঙ্গ নিস্চিহ্ন, বিজেপির কোনো বড় নেতা নেই, ছিপিয়েমের তো হাল নিম্নগামী। লোকেই বা কাকে ভরসা করে ভোট দেবে। যে এলাকা থেকে অন্যদিকে ভোট যাবে সেখানকার লোকেদের প্রোটেকশন কে দেবে?
  • একক | 24.*.*.* | ১৯ এপ্রিল ২০১৫ ১০:৪২660303
  • কলকাতায় বিজেপির রাহুল একটা ভুলভাল চয়েস। একদম খোদ chaddi কমিউনিটিতেই ওর রেপুটেশন খারাপ। আরেকটা ব্যাপার আছে। কলকাতার পুরনো ব্যবসাদারদের মধ্যে কিন্তু গুজ্জু প্রাধান্য কম। আগরওয়াল কমিউনিটি বেশি। সিপিএম যখন ক্ষমতায় ছিল তখন ব্যবসায়ী কমিউনিটি নিয়ে রাজনীতি করার যোগ্যতা দেখায়নি। এখন ন্যাচেরালি আগারয়াল রা তৃণ ভোটার। আপ রাজনীতিতাকেও সিপিএম থীয়রিবাজি করে ভুলভাল ইন্টারপ্রেট করেছে। ভেবেছে ওটা বুঝি বামপন্থী আন্দোলন। ওটা একচুয়ালি এন্টি গুজ্জু লবির জমায়েত। যদি এই বাম থিওরি দিয়ে বিশ্বসংসার এর বাইনারি বিভাজন না করে যেখানে যত লোক পার্সোনাল-ব্যবসায়িক যা খুশি কারনে তৃণদের ওপর খ্যাপা তাদের একজায়গা করতে পারে তবে কিছু হতে পারে। এখনো ওই বসে বসে সাদা চুলো দের হ্যাজ শুনলে আরও ক্যালান আছে কপালে।
  • একক | 24.*.*.* | ১৯ এপ্রিল ২০১৫ ১০:৪৫660304
  • আর অতি বাম দের ইউস করুক। আপ এর স্টাইলেই করুক। অতিবাম দের ইউস করে ক্ষমতায় এসে ভাগিয়ে দেবে। ওরা তো এমনিতেই মার্সেনারি সোলজার হয়ে গ্যাসে। খচ্চার খাতায়।
  • S | 139.*.*.* | ১৯ এপ্রিল ২০১৫ ১০:৫০660307
  • দিদি তো নন্দিগেরামে সেটাই করেছিলেন।
  • Spaceman Bells Bump | 47.*.*.* | ১৯ এপ্রিল ২০১৫ ১০:৫০660306
  • ভোটের লড়াই একটা কনস্ট্যান্ট প্রসেস। আগামী এক বছর ধরে পাড়ায় পাড়ায় "জনসংযোগ" ছাড়াও তিন চারজন মিলে এক একটা তারক দাসকে ধরে উত্তমধ্যম দিয়ে (যাতে আর দাঁড়াতে না পারে) নর্দমায় ফেলে রাখতে পারবে না - এটা বিশ্বাস করি না।
  • S | 139.*.*.* | ১৯ এপ্রিল ২০১৫ ১০:৫১660308
  • সেইটি করার জন্যেই তো বহিরাগতরা আছেন।
  • dc | 132.*.*.* | ১৯ এপ্রিল ২০১৫ ১০:৫২660309
  • "এই পরিস্থিতিতে বিজেপিকে কিছু আসন পাইয়ে দেওয়ার শর্তে কেন্দ্রীয় ফোর্স নাবিয়ে ভোট করাতে হবে" - এখানে পুরো একমত হলাম না, কারন বিজেপি চাইলে নিজের স্বার্থেই ফোর্স নামিয়ে জেতার চেষ্টা করতে পারে। কিন্তু কথা হলো দিল্লীতেও অনেক কিছু দেওয়া নেওয়ার আছে, পবতেও আছে, সেই টেবিলের নীচে খেলায় কার কি বাজি সেটা আমরা জানিনা। এখন তো সিবিআইও গুটিয়ে গেছে। বিজেপি আদৌ পবতে আসতে চায় কিনা, পবতে না এসে কিছু পেতে চায় কিনা এগুলো বড়ো ফ্যাক্টর। সিপিয়েম বা অন্য কোন লোকাল পার্টি বিজেপির সাথে এই দরাদরি করার জায়্গায় নেই, বরং তিনোরা আছে।
  • . | 134.*.*.* | ১৯ এপ্রিল ২০১৫ ১১:১৫660310
  • সেই ভাড়াটে মালগুলোতো কিছু এখন বিদেশে বসে আছে।আর বাকি গুলোর ফান্ডিং বন্ধ করে দিয়েছেন নরেনমুদী।
  • PT | 213.*.*.* | ১৯ এপ্রিল ২০১৫ ১১:২০660311
  • বিজেপি কেন তিনোদের তাড়াবে?
    তাত্বিক দিক থেকে বিজেপি বামেদের নিশ্চিহ্ণ দেখতে চায়। আর নিজেদের রাজনৈতিক অস্তিত্ব রক্ষার তাগিদেই তিনোরা বামেদের ক্ষমতায় ফিরতে দিতে চায় না। এই ঐতিহাসিক সমাপতনকে বিজেপি নিজের স্বার্থে ব্যবহার করবে না সে কি করে হয়?

    আর "প্রণব মমতাবিরোধী"? কবে থেকে? তিনিই তো দিল্লীর (কিংবা অন্য কারো?) নির্দেশে তিনোদের ক্ষমতারোহন যজ্ঞের প্রধান পুরোহিত ছিলেন।
  • sm | 53.*.*.* | ১৯ এপ্রিল ২০১৫ ১১:৩৭660312
  • সবাই যদি এমন বামেদের পতন ও দৃশ্য হীনতায় খুশি হয়, ইনক্লুডিং ছাগল জনগণ; তা আপনি এরকম নকল বুন্দির গড় রক্ষার দ্বায়ীত্ব নিয়েছেন কেন?
  • একক | 24.*.*.* | ১৯ এপ্রিল ২০১৫ ১১:৪০660313
  • কেন্দ্রীয় ফোর্স নাবিয়ে ভোট পাওয়া যায়না যদি না ভোটার অলরেডি কনভার্ট হয়ে থাকে।কাজেই বিজেপি ফোর্স নাবালেও আসন পাবেনা। ভোটাররা এখনো কনভার্ট হয়নি।
    আর বিজেপির ওরকম তাত্ত্বিক দিক বলে কিস্যু হয়না। ওরা পশ্চিমবঙ্গে এন্ট্রি পাবার জন্যে যার হাত ধরলে কাজ হবে তাকেই ধরবে।
    প্রণব মুখুজ্যে কোনদিন কারো সাপোর্টার নন। উনি নিজের সাপোর্টার। ছেলের আসন এনসিওর করতে তৃনমূলকে দরকার ছিল। যে কেও পশ্চিমবঙ্গে নিরঙ্কুশ ক্ষমতা ভোগ করছে এটা মুখুজ্যের পো কোনদিনই ভালো চোখে দেখেনি,ভবিষ্যতেও দেখবেনা।

    সর্বভারতীয় রাজনীতি টা ঠিক কার কী তত্ব, কে আগে কী করেছে ওভাবে চলেনা।
  • একক | 24.*.*.* | ১৯ এপ্রিল ২০১৫ ১১:৪৬660314
  • তবে ডিসির সন্দেহ টা ঠিক। সিপুএম এখন দরাদরি করতে চাইলেও যে কেন্দ্র আদৌ পাত্তা দেবে সেই সম্ভাবনা ক্ষীণ।
  • ranjan roy | 24.*.*.* | ১৯ এপ্রিল ২০১৫ ১১:৫১660315
  • নির্বাচনের গল্প
    ===============
    এটা সম্ভবতঃ ২০১৩য় কিছু মিউনিসিপ্যালিটির ইলেকশনের গল্প।
    আমার এক কনিষ্ঠ বন্ধু, ২২ ব্ছর ধরে ভোটে পোলিং অফিসারের দায়িত্ব পালন করা বাম-সমর্থক সরকারি কর্মচারির গল্প।

    ঃ(এসডিও সাহেবের চেম্বারে ঢুকে) ডেকেছেন স্যার।
    ঃ হ্যাঁ, ভাই অমলবাবু, একটা বিশেষ অনুরোধ।
    ঃ বলে ফেলুন, বিগত বাইশ বছর ধরে তো 'অনুরোধ'ই করেছেন স্যর! কী ব্যাপার! ইলেক্শনের আগে ছুটি নেওয়া যাবে না এই তো?
    ঃ আরে না, না! সে তো আপনি কখনই নেন না। অন্য একটা জরুরি ব্যাপার। আপনাকে বুথ নং X এর নির্বিঘ্নে শান্তিপূর্ণ ভোটদান করার দায়িত্বটি পালন করতে হবে। আপনিই ওর চিফ পোলিং অফিসার।
    ঃ এতে বিশেষ অনুরোধের কী আছে?
    ঃ আরে না না। ওই বুথটি বিদায়ী চেয়ারম্যান এলাকার বিখ্যাত বাম নেতাটির পাড়ার, ফলে খুব সংবেদনশীল।
    ঃ তা আমি কী করব?
    ঃ বুঝছেন না, আপনাকে নির্বিঘ্নে শান্তিপূর্ণ ভোট করানোর দায়িত্বটি নিতে হবে।
    ঃ এসব কী বলছেন স্যার? আমি কি পুলিশ অফিসার?
    ঃ আরে ওই বুথে কেউ ডিউটি করতে রাজি নয়; বলে আমাকে লালপাহাড়িতে ট্রান্সফার করে দেবেন, তাও সইবে। কিন্তু--
    তাই বলি, আপনার সবচেয়ে ঠান্ডা মাথা। আপনিই পারবেন। এযাত্রা আমাকে উদ্ধার করে দিন ভাই।
    ঃ স্যার, আপনিও রোঁদে আসবেন তো?
    ঃ না না। আমার আসার দরকার নেই। আপনি একাই সামলে সুমলে ভোটটা করিয়ে দিতে পারবেন। আপনার ট্রান্সফারের অ্যাপ্লিকেশনটাও মন্ত্রীর ফাইলে রেকমেন্ডেশন শুদ্ধু পৌঁছে গেছে।

    দুটো অব্দি পোলিং বেশ হচ্ছিল। নিয়মমাফিক। কোন গোলমাল নেই। পোলিং এজেন্টরাও নিয়মরক্ষার্থে কিছু প্রশ্ন করে ছেড়ে দিচ্ছে। সবাই বেশ খোশ মেজাজে।
    একটি অল্পবয়সী মেয়ে এল। এই এলাকার ভোটার। বিয়ে হয়ে শ্বশুরবাড়ি। আজ শুধু ভোট দিতে এসেছে।
    কিন্তু মেয়েটির কাছে কোন পরিচয় পত্র নেই, শুধু ভোটার স্লিপ। আমি বললাম- মা, কিছু একটা দেখাও। ভোটার কার্ড না থাকুক অন্য কিছু। গ্যাসের কার্ড, ইলেক্ট্রিক বিল, প্যান কার্ড, নিদেন পক্ষে ব্যাংকের পাসবই। মেয়েটি শুধু ওর ভোটার স্লিপ বাড়িয়ে দেয়।
    -- মা, আমি কী করে বুঝব যে তুমিই তুমি? কিছু একটা তো দেখাও। যাও, বাড়ি গিয়ে নিয়ে এস। সময় আছে।

    মিনিট কুড়ি কাটেনি হইহই করে ঢুকে পড়লেন জনাবিশেক মহিলা। পোষাক আশাক চালচলনে মধ্য এবং উচ্চবিত্তের ছাপ, কিন্তু কথায়?শুরুই হল- কোথায় ব্যাটা শুয়োরের বাচ্চা এম এর দালাল? মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার! গায়ে হাত দেওয়া? মেরে চামড়া গুটিয়ে নেব।
    আমরা হতভম্ব, আমাদের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত। আমার ছোট খাট সাদামাটা চেহারার তুলনায় সম্ভবতঃ সহকারী পোলিং অফিসারের ব্যক্তিত্বসম্পন্ন আকর্ষক চেহারায় ওকেই পোলিং অফিসার ভেবে দুজন মহিলা ওর চুলের মুঠি ধরে দেয়ালে মাথা ঠুকে দিলেন। ও আমার দিকে ভয়ে ভয়ে তাকাল। আমি ইশারায় চুপ থাকতে বলে ওকে জিগ্যেস করলাম-- রক্ত বেরিয়ে্ছে কি? ফাটে নি তো? দেখান দিকি।
    অমনি ছয়জন মহিলা আমাকে ঘিরে ধরল। -- নড়বি না শালা! তাহলে আমাদের গায়ে হাত তোলার কেস খাবি।
    আমি সাহায্যের আশায় পোলিং এজেন্টের দিকে তাকাতেই একজন বাদে সবাই হাওয়া হয়ে গেল। পুলিশ বুথের বাইরে, কে ডাকবে? আমি?পাগল নাকি!
    তখন দেখি বাকিরা এভিএম মেশিনের দিকে এগুচ্ছে।
    ভেতরে ধুকধুক করছে কিন্তু চেঁচিয়ে উঠলাম-অ্যাই, মেশিনে কেউ হাত দেবেন না বলছি। আমাকে মারুন ধরুন, যা ইচ্ছে করুন কিন্তু মেশিনে হাত দেবেন না। তাহলে কেস খেয়ে যাবেন। আমি -- আমি ছাড়ব না।
    'শুনে তারা লম্ফ দিয়ে উঠে
    চেঁচিয়ে উঠল হা-রে-রে-রে!'
    -- শোন ব্যাটা চামচিকে! তুই কেস খাওয়াবি? তার আগে নিজে খাবি। আমদের সঙ্গে অশ্লীল অভদ্র আচরণের দায়ে। অ্যারেস্ট হবি, সাসপেন্ড হবি, চাকরি খোয়াবি। বউ-বাচ্চা তোকে ঘেন্না করবে।
    একজন সান গ্লাসে চোখ ঢাকা ইংরেজি করে বললেন-- আউটরেজ অফ মডেস্টি। এই তুলিকা, তোর ব্লাউজের পেছনের হুকগুলো ছিঁড়ে দে!
    আমি সভয়ে হাতজোড় করি।
    -- মা জননীরা! পায়ে পড়ছি, আমি চেয়ার থেকে নড়ব না। আপনারা প্লীজ একটু শুনুন।
    ততক্ষণে পট পট করে গোটা বিশবার বোতাম টেপা হয়ে গিয়েছে। ওরা বেরিয়ে যাবার উপক্রম করছে।
    ঃ এবার আমার কথা শুনুন। আপনাদের কাজ হয়েছে? নাকি কিছু ইচ্ছে অপূর্ণ রয়েছে?
    তাহলে সেটাও পূর্ণ করে ফেলুন। বলেন তো আমিও কিছু কিছু --!
    বেশ, এবার আমার কথা শুনুন। আপনি ভাবছেন বোতাম টিপলেই কাজ হল? মোটেই না, এসব ভোট অবৈধ, কাউন্টিং এর আগেই খারিজ হয়ে যাবে।
    কেন? তবে শুনুন। আমাকে কত ভোট পড়েছে তার হিসেব মেলাতে হবে। কত লোকের নাম ছিল, কে কে অনুপস্থিত তার লিস্টি বানিয়ে। সেগুলোর কপি করে ফর্ম ভরে এজেন্ট দেরও দিতে হবে আর সিন্দুক ভরে মেশিনের সঙ্গে সেই লিস্টও সীল লাগিয়ে জমা করতে হবে। তাতে এজেন্টদেরও সই চাই। এত সোজা নয়। আপনাদের এজেন্টকে এখানে বসে বেগার দিতে বলুন। আমার হাত কাঁপছে।
    ওরা থমকালেন। মুহুর্তে আমি শু বা থেকে স্যার হয়ে গেলাম। স্যার যা যা বলছেন মন দিয়ে কর।
    এজেন্ট কাজে লেগে গেল।
    -- এবার আমরা চলি স্যর? সময় ফুরিয়ে আসছে, আরো দুটো বুথে যেতে হবে।
    --- লাস্ট কথা! আমাকে শু বা বললেন কেন? বা বা মানে বাঘের বাচ্চাও বলতে পারতেন তো! আগামীবার ভেবে দেখবেন।
    সন্ধ্যেয় এসডিও দফতরে।
    -- কী কী হয়েছে শুনবেন স্যার?
    -- না, না। আমি কিস্যু শুনতে চাই না। শুধু জানি যে ঠিক লোককেই পাঠিয়েছিলাম। ঠান্ডা মাথায় শান্তিপূর্ণ ভাবে ভোটকার্য সম্পন্ন করে এসেছেন। আপনার জন্যে এসি গাড়ি রেডি। সোজা কোলকাতায় আপনার বাড়ি পৌঁছে দিয়ে আসবে। আর এই শেষবার। বছর দুই পরে রিটায়ারমেন্ট। একমাসের মধ্যেই হোমটাউনে ট্রান্সফার।
  • dc | 132.*.*.* | ১৯ এপ্রিল ২০১৫ ১১:৫৭660317
  • হ্যাঁ রাজনীতিতে কোন তত্ত্ব নেই, বিজেপির তো আরোই নেই। আর বামেদের এমন কোন ইনফ্লুয়েন্স নেই যে তাদের নিয়ে বিজেপি তাত্ত্বিকতা শুরু করবে। মুদির পোর প্রথম লক্ষ্য নিজের লিগেসি বানানো, তার জন্য অন্তত আরেকটা টার্ম প্রধানমন্ত্রী হতে চায়। আরেকটা লক্ষ্য কংমুক্ত ভারত, বা অন্তত আগামী বছর দশেক যাতে কংএর ক্ষমতা হ্রাস হয়। এর জন্য পবতে যে ক্ষমতায় আসতেই হবে এমন কোন দরকার নেই, বরং তিনোদের সাথে ইনডায়রেক্ট আন্ডারস্ট্যানডিং হলে রাজ্য সভায় মুদির কিছু বিল পাশ করতে সুবিধে হয়। আর বিগ ইনভেস্টররাও তাই চায়। এগুলো যে হবেই তা বলছিনা, তবে এগুলো সম্ভাব্য সিনারিও। বিজেপি হয়তো বুঝেছে ১৬তে ক্ষমতায় আসবেনা, তাই তিনোদের সাথে পবর ক্ষমতার বদলে বোঝাপড়া করতে চাইছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন