এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৩৫৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PM | ২৬ এপ্রিল ২০১৭ ১৪:২৩712428
  • " চেয়েছি পবতে এতো উর্বর জমি, সেখানে শিল্প নয় কৃষি হোক।" তাহলে শ্রমীকরা কম টাকা পাচ্ছে অন্য রাজ্যের তুলনায় তাতে অসুবিধা কি? যা পাচ্ছে তাও তো পাবার কথা নয় কল্লোলাদার মতে

    এই উক্তি বাঁধিয়ে রাখা হোক-- শিল্প হচ্ছে না, শ্রমীকরা সব জায়গা থেকে কম মাইনে পাচ্ছে এরকম অভিযোগ কেউ করলেই তাকে কল্লোলদার বক্তব্য দেখিয়ে ঘার ধাক্কা দিয়ে ছত্তিসগড় পাঠানো হোক ঃ)
  • SC | ২৬ এপ্রিল ২০১৭ ১৪:২৬712429
  • "আরাবুল, অক্সিজেন কেষ্টো ইত্যাদির বিকৃত রাজনীতির পথ ধরেই অমিত শাহর উত্থান"
    কি বলবো জানি না। মানে অমিত শাহ কে, কোন রাজ্যে রাজনীতি করে উত্থান ঘটেছে, উইকি তে একটু জেনে এসে লিখলেও তো হয়। এইরকম অজ্ঞানতার কারণেই হয়তো বামেরা বিজেপি কে ভোট দিচ্ছে।
  • }8>X | ২৬ এপ্রিল ২০১৭ ১৪:২৯712430
  • কে জানতো এ পাতা একদিন .....

    "কল্লোলিনী কলাপাতা" হবে।
  • PT | ২৬ এপ্রিল ২০১৭ ১৪:৩৪712431
  • বলার কিছু নেই। আপনি ব্যক্তি দেখেন আর আমি দল দেখি। ফারাকটা ঐখানেই।
    ওজন্যেই তিনোরা ও তিনোপন্থীরা "মোদী হটাও দেশ বাঁচাও" শ্লোগান দেয়। হয় তারা রাজনীতিটাই বোঝে না, নাহলে পরিষ্কার সিগনাল পাঠায় যে নেতৃত্ব বদল হলে বিজেপির সঙ্গে যেতে তাদের অসুবিধে নেই। সেই কারণেই মন্ত্রীর হাত দিয়ে রাজনাথ সিং-কে ফুল ও মিষ্টি পাঠানো হয়।
    এত তক্কাচ্ছেন আর এই সামান্য ব্যাপারটা বোঝেন না?
  • }8>X | ২৬ এপ্রিল ২০১৭ ১৪:৪০712432
  • ".... এইরকম অজ্ঞানতার কারণেই হয়তো বামেরা বিজেপি কে ভোট দিচ্ছে।"

    মারাত্মক অবমাননাকর উক্তি। কে না জানে, বাম সে যে বামই হোক, মেকি, হঠকারী, অতি, নাতি, বদ, না-বদ, ইত্যাদি, প্রভৃতি, প্রমুখ প্রত্যেকেই শ্রীল শ্রীযুক্ত সর্ব্ব, সর্বোচ্চ, সর্ব্বশ্রেষ্ঠ সর্ব্বজ্ঞানসম্পন্ন।

    এই "অজ্ঞানতার" শব্দটির জন্য এঁর বিরুদ্ধে মানহানির মামলা হোক।
  • sm | ২৬ এপ্রিল ২০১৭ ১৫:১৩712433
  • আচ্ছা,মোদির চেয়ে বাজপেয়ী ভালো ছিলো না?অর্থাৎ এখন মোদির পরিবর্তে যদি শারীরিক ভাবে সুস্থ বাজপেয়ী পি এম হতো; তাহলে অনেকেই পছন্দ করতেন বলে মনে হয়।
    হাজার হোক, স্বয়ং জ্যোতি বসু যখন তাঁর হাত ধরেছিলেন।
    তখন বামেদের খুব মিষ্টি লেগেছিলো।
    কেউ স্লোগান দিতো না বি জেপি হটাও দেশ বাঁচাও।
    বাজপেয়ী কে বামেরা খুব ই শ্রদ্ধা করতো শুনিছি।
  • }8>X | ২৬ এপ্রিল ২০১৭ ১৬:২৪712434
  • হয়তো এক টানা দু চোখ বুঁজে থাকার ব্যাপারে উনি বামেদেরও অবলীলাত হারিয়ে দিতেন বলে, ,,

    জানিনা কান বন্ধ রাখার প্রতিযোগিতায়ও হারাতেন কিনা....
  • }8>X | ২৬ এপ্রিল ২০১৭ ১৬:২৫712435
  • অবলীলায়
  • amit | ২৬ এপ্রিল ২০১৭ ১৬:৩৯712436
  • আচ্ছা, কল্লোল দাকে আবার সেই এক বিরক্তিকর প্রশ্ন:

    সিপিএম কে বিরোধী দলের ভূমিকা ঠিক থাকে পালন করতে বলার এতো ব্যাকুলতা কেন ? 2011 - তে যখন আওয়াজ তোলা হয়েছিল, যে আসে আসুক, সিপিএম যাক, সেই আশা তো পূর্ণ হয়েছে। কিন্তু বিরোধী দলের ভূমিকা পালন ইত্যাদি কি তখন একুয়াশন এ ছিল ?

    সিপিএম গেছে, যিনি আসার এসেছেন, এবার রাজনীতি যে দিকে টেনে নিয়ে যায় যাক না, সে পথে বাঘ আসুক বা কুমির, বিজেপি হোক বা জামাতি, যা ইচ্ছে হোক। সিপিএম নামক মরার ওপর খাড়ার ঘা কেন আর ?
  • sm | ২৬ এপ্রিল ২০১৭ ১৭:০৬712438
  • বিজেপি বঙ্গে ক্ষমতায় এলে কুনো সমস্যা নাই তো!গনতান্ত্রিক দেশে ভোট জিতেই আসবে।গোল কোথায়?
    সমস্যা; সিপিএম বা বাম দল ও তাদের লেজুড় রা যখন হোলিয়ার দ্যান দাউ, প্রমান করার আপ্রাণ চেষ্টা করে। বাজপেয়ীর মালপো খাবার গল্প নিয়ে আসে।যাবতীয় নষ্টের মূল বুদ্ধিজীবী বলে গালি পাড়ে।যেন নিজেরা ধো তু !
    বামেদের আমলে রাজনৈতিক খুনো খুনি,শিক্ষা ক্ষেত্রে নৈরাজ্য, কর্ম নো-- সংস্কৃতি , বন্ধ-হরতাল,ঠিকাদারি -প্রোমোটারি রাজ্,সিন্ডিকেট বাজি,হুমকি -চমকি এগুলো যেন কিছুই হয় নি।
    বামেরা যে বিজেপি কে রুখতে পারবেনা বরঞ্চ তলে তলে সাহায্য করবে, এটা জনগণ বিলক্ষণ জানে।
  • amit | ২৬ এপ্রিল ২০১৭ ১৭:৪৮712439
  • উত্তরের অপেক্ষায় রইলুম কল্লোলদা। অন্তত আপনি নিশ্চয় ভূমি সংস্কারের পুরোনো ঘায়ের জ্বালা শুকোতে এখানে সিপিএম কে গাল দিতে আসেন না, একটা নির্দিষ্ট রাজনৈতিক বোধ থেকেই সেই দাবি তোলেন, তার সাথে আমার মতামত মিলুক বা নাই মিলুক।

    আমার যুক্তি, মমতার আমলে আমাকে কলকাতার বাড়ি রং করতে গেলে মিস্ত্রি থেকে রং সর্বত্র তোলা দিতে হচ্ছে। সে ক্ষেত্রে তোলা দিতেই হলে সেটা শ্রীরাম কি জয় বলে দি বা না বলে দি, কি আর তফাৎ হবে -? মহরমের মিছিল এ যদি অস্ত্র থাকে, তাহলে র্যাম নবমীর মিছিল এ থাকলে আর বেশি কি ক্ষতি হবে ? বন্ধ হলে দু পক্ষেই হোক না।

    বাম আমলে অনেকের হয়তো অনেক খারাপ অভিজ্ঞতা আছে, আমার সেই ভাবে নেই, কি আর করা যাবে, সেটা তো আমার দোষ নয়। আমি মনে করি সিঙ্গুর, নন্দীগ্রাম হলে ভালো হতো, আপনি করেন না। সেটা ঠিক আছে। এবার বিজেপি এলে যদি নতুন বড়ো প্রজেক্ট আসে, এলে আমার অন্তত ক্ষতি নেই, বরং লাভ। সুতরাং চরম স্বার্থপরের মতো আমি 2019 -এ বা 2021 -এ আমার নিজের ইন্টারেস্ট দেখতে চাই, যেভাবে অনেকে 2011 -এ দেখেছিলেন।
  • T | ২৬ এপ্রিল ২০১৭ ১৭:৫৮712440
  • তাই যেন হয় ওগো তাই যেন হয়। সবাই যে যার স্বার্থটাই যেন দেখে। 'ছোটোলোকরা' নিজেদের স্বার্থটুকুন দেখলেই হবে। :)
  • pi | ২৬ এপ্রিল ২০১৭ ১৮:০৯712441
  • ঃ)
  • কল্লোল | ২৬ এপ্রিল ২০১৭ ১৯:৫৬712442
  • পিটি। তিনো নয় সিপুয়েম যে পবতে বিজেপির নক্ষীপ্যাঁচা সে তো কাঁথির ভোটেই প্রমান হয়ে গেছে। তিনোদের ভোট বেড়েছে, বিজেপির ভোট বেড়েছে, বাম আর কং ভোট কমেছে। অর্থাৎ গত ভোটে যারা বাম-কংকে দিয়েছিলো তারাই হয় তিনো নয় বিজেপিকে দিয়েছে। এসব নিয়ে দিস্তে দিস্তে লেখা বহু কাগজে বেরিয়েছে।
    তিনোরা নিজেদের জয় ধরে রেখেছে ও ভোট বাড়িয়েছে। বাম-কং ভোট তোনোরাও টেনেছে, বিজেপিও টেনেছে। তাহলে তিনো বিজেপিকে ডেকে আনছে এমন আজগুবি তত্ত্ব হাওয়ায় ভাসিয়ে তোমাদের আত্মতুষ্টি হতে পারে, কিন্তু একেই বলে নিজের নাক কাটলে পরের যাত্রাভঙ্গও হলো না। নাকের বদলে নরুণও মিললো না।

    অমিত/পিটি।
    সিপুয়েম আজ বিজেপি তাড়াবে - একটাই উপায় আছে। এই কথাটা বড় বড় করে দেওয়ালে দেওয়ালে লিখে দিলে পব বিজেপি হাসতে হাসতে পাগল হয়ে যাবে। পাগলেরা ভোটে দাঁড়াতে পারবে না। ব্যস।
    সিপিএম ঠিকঠাক বিরোধী ভূমিকা পালন করুক এটা আমার ভালো লাগার জায়গা থেকে বলি। সিপিএম আবার রাস্তায় নামলে, আবার প্রতিবাদ প্রতিরোধের পথে ফিরলে আমার ভালো লাগবে। এই একটাই রাস্তা যেটা করলে সিপিএম থেকে বদ রক্ত বেরিয়ে যাবে। তাতে আমার ভালো লাগবে।

    "আমার যুক্তি, মমতার আমলে আমাকে কলকাতার বাড়ি রং করতে গেলে মিস্ত্রি থেকে রং সর্বত্র তোলা দিতে হচ্ছে।" - বাম আমলেও এই একই কাজ হতো, অনেক সংগঠিতভাবে। অমিত আপনার সে অভিজ্ঞতা নেই, তার জন্য অন্যদের অভিজ্ঞ্তা নাকচ হয়ে যায় না। বাম আমলে এই একই লোকেরা তোলা তুলতো। প্রতিটি বাড়ির মেরামত, রং, রেনোভেশন পিছু টাকা আদায় হতো। করতো এই আজকের তিনো মাস্তানরাই। এরাই ইঁট-বালি-সিমেন্ট-রং সাপ্লাই করতো সিন্ডিকেট পাড়ায় পাড়ায় শুরু বাম আমলেই। সুভাস চক্রও আজকের তিনোদের মতো একই যুক্তি দিতেন - বেকার ছেলেরা করবে কি? "সৎ" ভাবে ব্যবসা করে খাচ্ছে, না হলে তো ডাকতি করতো। তিনোরা সিপিএমের মতো এতো সংগঠিত নয়, তাই সেই সুজিত, অমিতাভরাই ফ্রি হ্যান্ড পেয়ে গেছে।

    অমিত, আপনি লিখেছেন - "মহরমের মিছিল এ যদি অস্ত্র থাকে, তাহলে রাম নবমীর মিছিল এ থাকলে আর বেশি কি ক্ষতি হবে ? বন্ধ হলে দু পক্ষেই হোক না।"
    মহরমের মিছিলে আপনি আপনার ছোট্টবেলা থেকেই অস্ত্র দেখে আসছেন। অস্ত্র দেখেছে্ন গুরু নানক, গুরু অর্জুন সিংহ, গুরু গোবিন্দ সিংহের জন্মদিনের মিছিলেও। এগুলো সেই ধর্মের প্রথা। বলুনতো ঈদে কবে অস্ত্রহাতে মিছিল দেখেছেন? গতবারের ঈদেও কি দেখেছেন? না দ্যাখেন নি। দূর্গা পূজোর ভাসানে, কালি পুজোর ভাসানে অস্ত্রহাতে মিছিল দেখেছেন? এবার হয়তো দেখবেন। রামনবমী কি বস্তু আজও জানেন কি?
    এসব অদ্ভুত বালখিল্যতা আপনাকে মানায় না অমিত।
  • কল্লোল | ২৬ এপ্রিল ২০১৭ ১৯:৫৯712443
  • আর হ্যাঁ পিটি। আমি এখন কলকাতাতেই থাকি। কলকাতায় এলে, যোগাযোগ কোরো। আড্ডা মারা যাবে।
  • PT | ২৬ এপ্রিল ২০১৭ ২০:২০712444
  • "পিটি। তিনো নয় সিপুয়েম যে পবতে বিজেপির নক্ষীপ্যাঁচা সে তো কাঁথির ভোটেই প্রমান হয়ে গেছে। "
    আবার অর্থহীন বাক্যব্যয়। কাঁথিতে তিনোরা হারলে বামেদের ঘাড়ে ভোট কাটার দায় চাপিয়ে তাদের প্যাঁচা বল যেত। যেমন কিনা তিনোরা খড়্গপুরে চাচাকে হারিয়ে দিলীপ ঘোষকে জেতানোর জন্যে প্যাঁচা হয়ে কংগ্রেসের ভোট কেটেছিল আর নিজেদের নাকও কেটেছিল। ঐ ভোটে বাম কর্মীরা ভোটারদের ঘরে ঘরে গিয়ে হাত জোড় করে বামেদের প্রাপ্য ভোট কংগ্রেসেকে দেওয়ার জন্যে অনুরোধ জানিয়েছিল।
    পব-র রাজনীতিতে বিজেপির সাম্প্রতিক দাপটের শুরু দিলীপ ঘোষের জয়ের পর থেকেই।

    "তাহলে তিনো বিজেপিকে ডেকে আনছে এমন আজগুবি তত্ত্ব হাওয়ায় ভাসিয়ে তোমাদের আত্মতুষ্টি হতে পারে, "
    আবার ইতিহাস বিকৃতি করে তিনোদের রক্ষা করার প্রচেষ্টা। একজন সুমনবাদী তিনোপন্থীর কাছ থেকে এর চাইতে আর বেশী কিই বা আশা করা যেতে পারে। কাঁথির ভোটের বহু আগেই বিজেপি/আরেসেস অনেকখানি ঢুকে এসেছে পব-তে। তিনো আমলে শুধু আরেসেসের শাখার সংখ্যাবৃদ্ধির হার দেখলেই সেটা পরিষ্কার বোঝা যায়।

    "দু’বছরেই উলটপুরাণ, বিজেপি ২৭ থেকে ১৮৩, আপ ২৩৯ থেকে ৪৪"
    যাক বামেরাই যে শুধু "ক্যাবলা" এমন মনে করার কোন কারণ নেই!! গুরুর আপামর জনসাধারণ এখন আর আপ নিয়ে বিশেষ উৎসাহ দেখান না।
  • dc | ২৬ এপ্রিল ২০১৭ ২০:৩০712445
  • কাঁথিতে কিন্তু বামপন্থী সমর্থকরা বিজেপিকে ভোট দিয়ে ভালোই প্যাঁচামি করেছে।
  • cm | ২৬ এপ্রিল ২০১৭ ২০:৩৬712447
  • “ এবারে জয় শ্রী রাম বলাটা ভালো করে প্র্যাক্টিস করুন, নইলে আবার ইতিহাস হয়ে যেতে পারেন।” দিলীপ ঘোষের উক্তি কোটেশন ছাড়া কে লিখতে পারেন? একমাত্র দিলীপ ঘোষ। এর থেকে আমরা সিদ্ধান্ত করতে পারি দিলীপ ঘোষ কোন ছদ্মনামে এখানে লিখছেন।
  • কল্লোল | ২৬ এপ্রিল ২০১৭ ২০:৩৬712446
  • পিটি। অসাধারণ উক্তি - "যাক বামেরাই যে শুধু "ক্যাবলা" এমন মনে করার কোন কারণ নেই!! গুরুর আপামর জনসাধারণ এখন আর আপ নিয়ে বিশেষ উৎসাহ দেখান না।"
    আপ ক্যাবলামো করছে বলে সিপুয়েমের ক্যাবলামো জায়েজ। হতাশার কোন পর্যায়ে এরকম উক্তি করা যায়।
    কাঁথিতে তিনোরা জিতেছে। কাকে হারিয়ে? বিজেপিকে। তিনোর সাথে বিজেপির ভোট বেড়েছে। এটা পরিস্কার, তিনোরা বিজেপিকে ভোট দেয় নি। বরং বহু বাম ও কং তিনোকে ভোট দিয়েছে। তবে বিজেপির ভোট বাড়লো কোংকোয়ে? বাম ও কংএর অন্যাংশের ভোট নিয়ে। এইতো গপ্পো ভইটি। একে আর তুমি ঘোরাবে কোদ্দিয়ে?? চেষ্টা করে যাও। শুভেচ্ছা রইলো।
  • sm | ২৬ এপ্রিল ২০১৭ ২১:৫৪712449
  • কি অদ্ভুত গুণীন এর পাল্লায় পড়েছিরে বাপ্পা!
    কাঁথি তে দিলীপ বিধায়ক সিট্ জেতার পর ই বাংলার মাটি গেরুয়া হয়ে গেলো।বাংলার সব্বোনাশের শুরুওয়াদ হয়ে গেলো।সম্পূর্ণ তিনো দের ভেলকি।
    কিন্তু দমদমে তপন শিকদার কে জিতিয়ে কিন্তু সব্বোনাশের শুরু হয় নি।
    তিনো দের এমন হাত গোনার ক্ষমতা বাঘা গুণীন ছাড়া আর কেই বা জানতে পারে।
    আবার,খড়্গপুরে চাচা কে হারিয়ে, নিজেরা হেরে -তিনোরা নাক কাটা হয়ে ঘুরে বেড়াচ্ছে। একেবারে হরর মুভি। কিন্তু, কাঁথি তে বিজেপি কে জেতানোর আপ্রাণ চেষ্টা করে নিজেদের জামানত বাজেয়াপ্ত হয়েও বামেরা কেমন খাড়া নেকো ঘনাদা হয়ে ঘুরে বেড়াচ্ছে।
    দেখলে হবে?খচ্চা আছে।
  • PT | ২৬ এপ্রিল ২০১৭ ২১:৫৮712450
  • "এটা পরিস্কার, তিনোরা বিজেপিকে ভোট দেয় নি।"
    কি করে জানলে? কাগুজে খবর তো এও জানাচ্ছে যে অনেক তিনো নেতাই নাকি বিজেপি যাওয়ার জন্য পা বাড়িয়ে আছে। হয়্ত তাদের সমর্থকরাও, কে জানে? তিনোর অনেক মেজ সেজ নেতা দিলীপ ঘোষেদের পদযাত্রায় অস্ত্র হাতেও সঙ্গী হয়েছে। একজন প্রাক্তন বিধায়ক কাল না পরশু বিজেপিতে নাম লিখিয়েছে। কে জানে বেশ বিপুল সংখ্যায় ঐ সব বর্তমানে তিনো কিন্তু সম্ভাব্য বিজেপি সমর্থকরা বিজেপিকে ভোট দিয়েছে কিনা। আর বিজেপি আটকানোর জন্যে বিপুল পরিমাণে বাম ও কংগ্রেস ভোটাররা তিনোদের ভোট দিয়েছে!! কে জানে!!

    কিন্তু কল্লোলদার এই প্রবল তিনো-প্রীতি আমাকে অন্য কিছু ভাবতে বাধ্য করছে। সত্তরে দেখেছিলাম প্রাক্তন নক্শালেরা কংশাল হয়েছিল। সে সময়েও সিপিএম তাদের টার্গেট ছিল। মাওবাদীরা সাম্প্রতিক কালে শয়ে শয়ে সিপিএম সমর্থকদের জবাই করে তিনোশাল হয়েছে ইতিহাসের শিক্ষা নিয়েই। এবার বোধহয় তাত্বিক মাওব্যথীদের পালা তিনোতে নাম লেখানোর। শুধু ঝেড়ে কাশলেই হয়। বার বার সুমনবাদী বিশেষণটা আর লিখতে হয় না। সরাসরি তিনোপন্থীই লিখতে পারি।
  • কল্লোল | ২৭ এপ্রিল ২০১৭ ০৬:২৪712451
  • হ্যাঁ, পিটি। এটা একটা যুক্তি হতেই পারে। তিনোরা বিজেপিকে ভোট দিয়েছে, আর বাম-কং তিনোকে। তাই তিনো জিতেছে, আর বিজেপির ভোট বেড়েছে।
    কিন্তু কোশ্ন হলো বাম-কং তিনোকে ভোট দেওয়াতে তিনো শুধু জিতেই গেলো না, ভোট বাড়িয়েও নিলো প্রচুর। তবে তো বাম-কং ভোট বাম বা কংকে দিলেই ল্যাঠা চুকে যেতো। কিন্তু তা দিলোনা কেন? পিটি লিখছে - "আর বিজেপি আটকানোর জন্যে বিপুল পরিমাণে বাম ও কংগ্রেস ভোটাররা তিনোদের ভোট দিয়েছে!! কে জানে!!"
    মাথা ঠিক আছে তো পিটি। বিজেপিকে আটকানোর জন্য শ্যাষে তিনো??????? বাম-কং এমনটা মনে কত্তে পাল্লে?? নাকি তুমি তিনোয়েম হয়ে গেলে!!!!!!
    হায় হায় এদিনও দেখতে হলো।
  • কল্লোল | ২৭ এপ্রিল ২০১৭ ০৬:৩০712452
  • তাইলে আর চিন্তা নেই, এবার ভোটে সব বাম-কং ভোট তিনো পাচ্ছে, তিনো ভোট বিজেপিতে যচ্ছে। তাহলে কাঁথির মতোই পবতে তিনো আবার জিতছে অনেক ভোট বাড়িয়ে। বিজেপি প্রধান বিরোধী দল। বাম ও কং মহালয়ার দিন জল পাবে। কারন বাম-কং মিলিতভাবে বিজেপি ঠেকাতে তিনোকে ভোট দেবে।
    আমেন
  • PT | ২৭ এপ্রিল ২০১৭ ০৭:৩২712453
  • "`তবে তো বাম-কং ভোট বাম বা কংকে দিলেই ল্যাঠা চুকে যেতো। "
    আমি যতদূর জানি এবারে বাম-কং কাঁথিতে একসঙ্গে লড়েনি। তাই ভোটটা ভাগ হয়ে যাবে এই শঙ্কায় বাম-কং ভোটাররা "হয়ত" বিজেপিকে আটকানোর জন্য তিনোকে ভোট দিয়েছে। কে জানে? তাতে কেউ তিনোয়েম হয়ে যায়না। ২০১১-তে যে বামেরা তিনোদের ভোট দিয়েছিল তারা ভুল করেছিল আর এবারে কাঁথিতে দিয়ে থাকলেও ভুল করেছে।

    "বিজেপিকে আটকানোর জন্য শ্যাষে তিনো???????"
    কল্লোলদা এক্কেবারে ছেলেমানুষী করছে। অনেক সময় নাকি ভোটাররা ট্যাকটিকাল ভোটিং করে বলে জানা আছে। কাঁথিতে যেহেতু বাম বা কং-এর জেতার কোন সম্ভাবনাই ছিল না তাই বাম-কং ভোটাররা বিজেপিকে আটাকাতে তিনোর ঝুলিতে ভোট দিয়েছে। তবে প্যাটার্নটা সব জায়গায় এমনটাই হবে ভবিষ্যতে এমন ভাবার কোন কারণ নেই। খর্গপুরে বাম ভোট প্রচুর পরিমাণে কংএর পক্ষে গিয়েছিল। তিনোরা বিজেপিকে সাহায্য না করলে চাচাই জিততেন।

    ও হ্যাঁ, দিল্লীতে রাজনীতিহীন উদ্ভ্রান্ত কেজরীকে সরাতে ভোটাররা কল্লোলদার লাইন "যে আসে আসুক....." লাইন ধরে বিজেপিকে ভোট দিয়েছে। পব-তে ঐ লাইন ঠিক হলে দিল্লীতেও ঠিক!! পব-তেও ভবিষ্যতে ভোটাররা ঐ লাইনকেই ঠিক মনে করতে পারে?!!
  • sm | ২৭ এপ্রিল ২০১৭ ০৭:৪৫712454
  • বামেরা বিজেপি ঠেকাতে তিনো দের ভোট দিয়েছে আর তিনোরা দলে দলে বিজেপি কে ভোট দিয়েছে!
    নাজুক! এই না হলে প্রচার!বাম নেতারাও এমন কথা মুখে আনছে না।
    গোয়েবলস সাহেব বেঁচে থাকলে, কত্ত গর্ব করতেন।।
  • কল্লোল | ২৭ এপ্রিল ২০১৭ ০৭:৫০712455
  • সে যা হবার হবে। কিন্তু আমার প্রশ্ন বাম ভোটারেরা কি করবে? তারা তবে বিজেপিকে আটকাতে তিনোকে দেবে? নাকি নোটয়। কিন্তু আগে ঠিক হোক কাকে আটকাতে হবে। তিনো না বিজেপি? দুটোকেই একসাথে অটকনোর ক্ষমতা বামেদের নেই।
    ওহো, কাথিতে বমেদের ভোট কে দিলো? বাম ও কঙ্গ তো তিনোকে দিয়েছে। তাহলে বাম আর কঙ্গকে দিলো কারা? বিজেপি নয়তো????
    ইস ক্ষি ক্ষন্ডো - সিপিজেবি, কজেবি, তিনোয়েম, বিজেনো। কত্তো লত্তুন লাম!!
    পিটি ভোটবিগ্গানে অস্কার।
  • T | ২৭ এপ্রিল ২০১৭ ০৭:৫৯712456
  • সিপিয়েম তৃতীয় হয়েচে, কল্লোলদার খুব আনন্দ, কেননা ওরা তো আসলি বাম নয়।
    এরপর তৃণমূল দ্বিতীয় হবে তখনও কল্লোলদার খুব আনন্দ হবে, কেননা ওরা তো বামই নয়।
    বুঝতেই পাচ্চেন...
  • dc | ২৭ এপ্রিল ২০১৭ ০৮:২১712457
  • পরের ভোটে বাম-কং-তিনো জোট হবে। বামেরা তিনোদের ভোট দেবে, কঙেরা বামেদের ভোট দেবে আর তিনোরা কংকে ভোট দেবে।
  • amit | ২৭ এপ্রিল ২০১৭ ০৮:২৩712458
  • বড়োই জটিল গল্প। সিপিএম এখন ইতিহাস, দিদির যদি লড়তে হয়, নিজের মুরোদে লড়তে এতো ভয় কেন ? কেন বিরোধী ভোট ভাগাভাগি করে বাঁচার এতো চেষ্টা ? আর দেখায় যাকনা, আরো কটা সাঙ্গপাঙ্গ জেলে ঢুকলে তাদের কজন দিদির নৌকোয় ভেসে থাকে ২০১৯ অবধি বা তারপর।

    আর ট্রেডিশন এর নাম করে মহরম এর মিছিল কে জাস্টিফাই করার দরকার কি ? তাহলে তো সতীদাহ, তিন তালাক সবাইকে জাস্টিফাই করতে হয়। রামনবমী কি আমার না জানলেও চলবে। আমার সোজা কথা, যদি একদল কে অস্ত্র নিয়ে মিছিল করতে দেওয়া হয়, তাহলে অন্য দলেও দেওয়া হোক, নাহলে সব দলকে বন্ধ করা হোক। গত ৫০০ বছর ধরে চলেছে বলে আজকেও চলবে, আমি মানতে পারলুম না জাস্ট। আপনি মানতে পারলে আপনার দিদিকে ভোট দিন।
  • কল্লোল | ২৭ এপ্রিল ২০১৭ ০৮:২৪712460
  • টি। এইত্তো দেখছেন সব কং আর বামেরা লাইনদিয়ে বিজেপি ঠেকাতে তিনোকে ভোট দিচ্ছে, তিনোরা বাম ঠেকাতে বিজেপিকে ভোট দিচ্ছে, বিজেপি কি জানি কাকে ঠেকাতে বাম আর কংকে ভোট দিচ্ছে, তার মধ্যে তুচ্ছ এসব ফাস, সেকেন, থাড্ডো নে কথা বলার কি আছে? অ্যাঁ।
    হগ্গলে আমরা হগলের তরে - এসব পড়েন নাই??
    আনন্দ বলে আনন্দ!! এতো নিম্মল আনন্দ জেবনে পাই নি কো। পিটি কয়েছে বিজেপি ঠেকাতে তিনোকে ভোট দিচ্ছে বামেরা, নিজেদের থাড্ডো করে। এ আনন্দ রাখি কোই?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত প্রতিক্রিয়া দিন