এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ১৭ এপ্রিল ২০১৫ ২২:৪৯288059
  • বেশ পরশু দুপুরবেলা চেষ্টা কর্বো। না ওনাকে তো চিনিনা, গেলে আলাপ করে নেবো।
  • Atoz | ১৭ এপ্রিল ২০১৫ ২২:৪৯288060
  • আমি একটা অদ্ভুত কোরিলেশন পাই দুটো ভিন্ন ভিন্ন জিনিসের মধ্যে। ভারী অদ্ভুত ব্যাপার। এই "নেহরু সুভাষকে গুপি করেছেন" এই ব্যাপারটা যাদেরই দেখেছি খুব জোরগলায় প্রচার ও বিশ্বাস করতে, সেই তারাই তফশিলী জাতি ও উপজাতির সংরক্ষণের ব্যাপারটা একেবারেই সহ্য করতে পারে না। একদম খড়্গহস্ত। অত্যন্ত রাগ। বলে"পেটে বোমা মারলে এক অক্ষর ইংরেজী বেরোবে না, ব্যাটা ইলেকট্রিক আপিসে চাকরি পেয়ে গ্যাছে এইসব সংরক্ষণের ফাজলামো নিয়মে।"
    এই দুটো জিনিসের কোরিলেশন ঘুরে ঘুরে আসে। অবাক হয়ে যাই। কেজানে হয়তো স্যাম্পল সাইজ তেমন বেশী না বলেই অবাক হই।
    এরাই অনেকে আন্না বাবু তেড়ে ওঠার পরে পরে "জয় হিন্দ" লিখে লিখে বার্তা দিতেন। কেজানে সেটারও কোনো কোরিলেশন হয়তো আছে উপরের দুটোর সঙ্গে।
    কিংবা হয়তো কিছুই নেই। কে বা বলতে পারে!
  • potke | ১৭ এপ্রিল ২০১৫ ২২:৪৭288057
  • আহা, এইটা বুঝলেন না? আটকে রেখেছিল যাতে লোক জানাজানি হয়, বই লিখে বিক্রি করা যায়!

    নেতাজী এখনো বেঁচে আছেন জানতেন?
  • pi | ১৭ এপ্রিল ২০১৫ ২২:৪৭288058
  • টি নগর বেঙল অ্যাসোসিয়েশন এ। পরশুও আছে। প্রকল্পদার সাথে আলাপ আছে ?
  • dc | ১৭ এপ্রিল ২০১৫ ২২:৪৬288056
  • কাল তো অফিস, পরশু চেষ্টা কর্বো। কোথায় চলছে?
  • potke | ১৭ এপ্রিল ২০১৫ ২২:৪৫288055
  • কেশী, "টোকিও থিসিস" আর "জাপান থিসিস" এর সফট কপি পেলে দেখো তো!
  • pi | ১৭ এপ্রিল ২০১৫ ২২:৪৩288053
  • ডিসি, কাল চেন্নাইয়ে বইমেলায় যাচ্ছেন ? গুরুর কিছু বই থাকছে।
  • Atoz | ১৭ এপ্রিল ২০১৫ ২২:৪৩288054
  • হায়, ভস্ম হয়ে গেলে আর ভয়েস কোথায়?
  • dc | ১৭ এপ্রিল ২০১৫ ২২:৪১288052
  • কেন কুকুরে কি আপত্তি? কুকুরের ভয়েস তো আসছেই না, ভস্মও রাখা যাবেনা?
  • Atoz | ১৭ এপ্রিল ২০১৫ ২২:৩৯288051
  • কিন্তু আটকে রাখা তো রিস্কি, কখন কোনদিক দিয়ে পালায়! স্ট্যালিন তো তারচেয়ে একেবারে খেলখতম পয়সা হজম করে দিলেই পারতো! গুড়ুম গুড়ুম গুড়ুম। ঝামেলা শেষ।
  • Atoz | ১৭ এপ্রিল ২০১৫ ২২:৩৫288050
  • ছি ছি ছি !
    কুকুরের ভস্ম!!!!!
  • potke | ১৭ এপ্রিল ২০১৫ ২২:৩৪288049
  • ওক্কে,কেশী।।।

    আতোজ,"সুভাষ ঘরে ফেরে নাই" টাইপের বইতে থিওরি হল নেহরু বোসকে রাশিয়ায় আটকে রেখেছিল স্ট্যালিন কে দিয়ে, সেইজন্য ইন্ডিয়া-রাশিয়া ভাই ভাই আর রেনকোজি মন্দিরে যে চিতাভস্ম রাখা আছে তা একটি কুকুরের ঃ)
  • kc | ১৭ এপ্রিল ২০১৫ ২২:৩১288048
  • আর পড়াশোনা না করা লোকেদের সঙ্গে এ বিষায়ে আলোচনাতেই যেওনা। বোগাস।
  • Atoz | ১৭ এপ্রিল ২০১৫ ২২:৩০288047
  • মাঝে মাঝে এদিক ওদিক চোখে পড়ে এই সুভাষ আর নেহরু নিয়ে। ব্যাপারটা আসলে কী? নেহরুই কি সুভাষকে গাপ করে দিয়েছিল, এরকম কোনো থিওরি?
  • কেসি | ১৭ এপ্রিল ২০১৫ ২২:২৯288046
  • সফট কপি যদি পাও, আমায় দিও তো।
  • potke | ১৭ এপ্রিল ২০১৫ ২২:২৮288043
  • ওতে কিছু হবে না! প্রফ মুখার্জী কে নেহরুর দালাল বলে গাল দেবে, যেটা এখন বেন জাকারিয়া খাচ্ছে।
  • Atoz | ১৭ এপ্রিল ২০১৫ ২২:২৮288044
  • ওরা মনে হয় ঐ দুষ্কৃতকারীদের ভয়েস আনতে গ্যাছে।
  • kc | ১৭ এপ্রিল ২০১৫ ২২:২৮288045
  • হ্যাঁ, আমি দেশে গিয়ে পড়ে এলাম।
  • potke | ১৭ এপ্রিল ২০১৫ ২২:২৬288042
  • কোনটা? নেহরু অ্যান্ড বোস?
  • kc | ১৭ এপ্রিল ২০১৫ ২২:১৬288041
  • যারা ন্যাকামো কচ্ছে এবং করেই চলেছে, তাদেরকে রুদ্রাংশু মুখার্জির লেটেস্ট বইটা প্রেস্ক্রাইব কর। সব ন্যাকামি গুটিয়ে যাবে।
  • | ১৭ এপ্রিল ২০১৫ ২২:১৪288040
  • আচ্ছা ঢাকায় টিএসসির সামনে পয়লা বৈশাখের দিন মাস মলেস্টেশানের ঘটনায় মলেস্টারদের কোলে তুলে নেওয়া কোনও থিয়োরী ঐ শাক্য ইত্যাদিরা এখনও বানিয়ে ওঠেন নি? আমার ফেসবুক ফীডে মলেস্টেশানের সমর্থনে বক্তব্য দেখতে দেখতে মনে হল এঁরা এখনও চুপ কেন? সমর্থনে এক টুকরো থিয়োরী নামবে না হায়?
  • potke | ১৭ এপ্রিল ২০১৫ ২২:০১288039
  • সুভাষ বোস কে নিয়ে নতুন ন্যাকামো শুরু হয়েছে।
  • 4z | ১৭ এপ্রিল ২০১৫ ২১:২৪288038
  • সিকি'র কি পাইএর অমন ম্যাগির মত চুল চোখে পড়ল না যে টাকে এফসি দিল?
  • সিকি | ১৭ এপ্রিল ২০১৫ ২১:১৫288037
  • পাইয়ের টাকে এফসি দিয়ে গেলাম।
  • hu | ১৭ এপ্রিল ২০১৫ ২১:১৩288036
  • The High Court too rejected the plea and directed that the victim will have to deliver the child under the supervision of the Bhavnagar district collector and instructed him to ensure that the child is born with proper medical care and not abandoned.

    তার মানে বাচ্চাটিকে নিজের কাছেই রাখতে হবে? নাকি কেউ যদি অ্যাডাপ্ট করতে রাজি হন তাকে দেওয়া যাবে? স্টেট যদি দায়িত্ব না নেয় তাহলে কি অনিচ্ছায় সন্তানের জন্ম দিতে বাধ্য করতে পারে?
  • pi | ১৭ এপ্রিল ২০১৫ ২১:১২288035
  • 'অ্যানুয়ালের রেজাল্ট
    হাতে বাড়ি ফিরল ছেলে
    মা বলল-কোন পেপারে কত
    নাম্বার পেলে?
    হিস্ট্রিতে মম, এইটি ফোর,
    ম্যাথসে নাইন জিরো
    মা বললো-ফ্যানটাস্টিক,
    জাস্ট লাইক এ হিরো।
    সায়েন্সে ড্যাড নট সো ফেয়ার,
    ওনলি সিক্সটি নাইন
    ইংলিশে জাস্ট নাইনটি টু,
    অলটুগেদার ফাইন
    জিওগ্রাফির
    পেপারেতো হান্ড্রেডে হান্ড্রেড
    ডুবিয়ে দিলো বেঙ্গলিটাই
    ভেরি পুওর গ্রেড
    ছেলের মাথায় হাত
    রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে
    নেভার মাইন্ড
    বেঙ্গলিটা না শিখলেও চলে
    বাবা বলল-বেশ বলেছ বঙ্গমাতার
    কন্যে
    বাংলা টাংলা আমার
    মতো অশিক্ষিতের জন্যে
    বিদ্যাসাগর রবীন্দ্রনাথ
    নেহাৎ ছিলেন বোকা
    না হলে কেউ শখ করে হয়
    বাংলা বইয়ের পোকা
    মা বলল চুপ কর তো, ওর
    ফল্টটা কিসে
    স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায়
    না ইংলিশে।'
  • সিকি | ১৭ এপ্রিল ২০১৫ ২১:১০288034
  • বাহ, ছড়াটা টুকে দেবার জন্য ধন্যবাদ।

    আরেকটা ছড়া ছিল এই রকমই - অনেক পুরনো ছড়া - "ওদের কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে?" এই ছিল লাস্ট লাইন। কেউ টুকে দিতে পারবে?
  • achintyarup | ১৭ এপ্রিল ২০১৫ ২০:৩৬288033
  • হ্যাঁ, ভুল লিখেছিলুম। থ্যাঙ্কু পাই
  • pi | ১৭ এপ্রিল ২০১৫ ২০:৩৫288032
  • ইংরেজি জানেনা না বাংলা জানেনা ?

    'বাংলাটা ঠিক আসে না!

    ছেলে আমার খুব ‘সিরিয়াস’ কথায়-কথায় হাসে না
    জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসেনা।
    ইংলিশে ও ‘রাইমস’ বলে
    ‘ডিবেট’ করে, পড়াও চলে
    আমার ছেলে খুব ‘পজেটিভ’ অলীক স্বপ্নে ভাসে না
    জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসে না।
    ‘ইংলিশ’ ওর গুলে খাওয়া, ওটাই ‘ফাস্ট’ ল্যাঙ্গুয়েজ
    হিন্দি সেকেন্ড, সত্যি বলছি, হিন্দিতে ওর দারুণ তেজ।
    কী লাভ বলুন বাংলা প’ড়ে?
    বিমান ছেড়ে ঠেলায় চড়ে?
    বেঙ্গলি ‘থার্ড ল্যাঙ্গুয়েজ’ তাই, তেমন ভালোবাসে না
    জানে দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসে না।
    বাংলা আবার ভাষা নাকি, নেই কোনও ‘চার্ম’
    বেঙ্গলিতে
    সহজ-সরল এই কথাটা লজ্জা কীসের মেনে নিতে?
    ইংলিশ ভেরি ফ্যান্টাসটিক
    হিন্দি সুইট সায়েন্টিফিক
    বেঙ্গলি ইজ গ্ল্যামারলেস, ওর ‘প্লেস’ এদের পাশে না
    জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসে না।
    বাংলা যেন কেমন-কেমন, খুউব দুর্বল প্যানপ্যানে
    শুনলে বেশি গা জ্ব’লে যায়, একঘেয়ে আর ঘ্যানঘ্যানে।
    কীসের গরব? কীসের আশা?
    আর চলে না বাংলা ভাষা
    কবে যেন হয় ‘বেঙ্গলি ডে’, ফেব্রুয়ারি মাসে না?
    জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসে না।
    ইংলিশ বেশ বোমবাস্টিং শব্দে ঠাসা দারুণ ভাষা
    বেঙ্গলি ইজ ডিসগাস্টিং, ডিসগাস্টিং সর্বনাশা।
    এই ভাষাতে দিবানিশি
    হয় শুধু ভাই ‘পি।এন।পি।সি’
    এই ভাষা তাই হলেও দিশি, সবাই ভালোবাসে না
    জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসেনা।
    বাংলা ভাষা নিয়েই নাকি এংলা-প্যাংলা সবাই মুগ্ধ
    বাংলা যাদের মাতৃভাষা, বাংলা যাদের মাতৃদুগ্ধ
    মায়ের দুধের বড়ই অভাব
    কৌটোর দুধ খাওয়াই স্বভাব
    ওই দুধে তেজ-তাকত হয় না, বাংলাও তাই হাসে না
    জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসেনা।
    বিদেশে কী বাংলা চলে? কেউ বোঝে না বাংলা কথা
    বাংলা নিয়ে বড়াই করার চেয়েও ভালো নিরবতা।
    আজ ইংলিশ বিশ্বভাষা
    বাংলা ফিনিশ, নিঃস্ব আশা
    বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না
    জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসেনা।
    শেক্সপীয়র, ওয়ার্ডসওয়ার্থ, শেলী বা কীটস বা বায়রন
    ভাষা ওদের কী বলিষ্ঠ, শক্ত-সবল যেন আয়রন
    কাজী নজরুল- রবীন্দ্রনাথ
    ওদের কাছে তুচ্ছ নেহাত
    মাইকেল হেরে বাংলায় ফেরে, আবেগে-উচছ্বাসে না
    জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসেনা।'
  • achintyarup | ১৭ এপ্রিল ২০১৫ ২০:২৯288031
  • আমার ছেলে ইংরিজি জানে না টাইপের একটা ছড়া, ভবানীপ্রসাদ মজুমদারের লেখা, কয়েকদিন ধরে হোয়াট্স্যাপে ঘুরছিল। কারও কারও কাছে থাকলে দেবেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত