এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | ১৯ এপ্রিল ২০১৫ ০৬:২২288270
  • হনুমান চালিশা হনুমানের উদ্দেশে নিবেদিত। রাম নয়। এটা আওআধি তে লেখা।
  • Abhyu | ১৯ এপ্রিল ২০১৫ ০৬:০৬288269
  • একটা চ্যান্টিং দি - এইটা নরেন্দ্রপুরে রেকর্ড করা হয়েছিল http://goo.gl/l7d2Lh
  • Atoz | ১৯ এপ্রিল ২০১৫ ০৫:৫৫288268
  • আহা, কী জ্ঞানতৃষ্ণা ড্যাশবাবুর!
    দেখেও আনন্দ হয়। ঃ-)
  • - | ১৯ এপ্রিল ২০১৫ ০৫:৪৪288267
  • এককের জন্য ধন্যবাদ। ঃ-)
    বিশেষ করে রামনামের উত্তরের জন্য। বুঝতেই পারিনি হনুমান চালিশা নিয়ে আলোচনাতে হঠাৎ রামনাম ভালো বলা হল কেন! রামনামেরই অংশ হল হনুমান চালিশা।
    কিন্তু, রামনাম তো শুনে বুঝলাম সংস্কৃতে। এদিকে যে বলা হল হনুমান চালিশা সংস্কৃতে হতেই পারে না। তবে কি করে দুটি রিলেটেড হল?
    অ এককবাবু!
  • 4z | ১৯ এপ্রিল ২০১৫ ০৫:৩৪288266
  • সিকি বলতে পারবে ;-)
  • S | ১৯ এপ্রিল ২০১৫ ০৪:২২288265
  • বেচারা থেরিয়াম সুকুমার রায় না? এর কথা মনে নেই।
  • Bhagidaar | ১৯ এপ্রিল ২০১৫ ০৪:১৭288264
  • নিরব পাঠক। বেচারা থেরিয়াম
  • S | ১৯ এপ্রিল ২০১৫ ০৪:১২288263
  • আচ্ছা নীপা মানে কী? আর বেথে মানে কী?
  • একক | ১৯ এপ্রিল ২০১৫ ০৪:০৯288262
  • ১)পরস্পর পিঠ চুলকানো ২)না, আলাদা। আর তাছাড়া রামনাম সংকীর্তন একটা কমন টার্ম যার মধ্যে অনেক কিছু পরে।
  • - | ১৯ এপ্রিল ২০১৫ ০২:৫২288261
  • ও, আর তিন্নং-টা টি-এর কথা শুনে মনে হয়েছিল, গঙ্গাধর মহারাজ, গুচ আর আনন্দবাজারের মধ্যে কি সম্পর্ক?
  • - | ১৯ এপ্রিল ২০১৫ ০২:৪৯288260
  • দুইটা ক্ষুদ্র কৌতুহল। একক আর অভ্যুর পক্ষে সব চেয়ে সহজে উত্তর দিতে পারার সম্ভবনা বেশী। ইচ্ছে হলে।
    ১। "পপিচু" মানে কি?
    ২। হনুমান চালিশা আর রামনাম সংকীর্তন কি একই?
  • একক | ১৯ এপ্রিল ২০১৫ ০২:১৯288259
  • ব্রিগেডের সামনে দিয়ে যে রাস্তা টা বিগ বাজারের দিকে চলে গেছে।
  • একক | ১৯ এপ্রিল ২০১৫ ০২:১৮288257
  • সেই ভালো হবে, প্রথমে কথা বলে নে। তারপর ইয়ামাহা /কর্গের শোরুম গিয়ে কিনে নিবি। এই ইস্কুল টা খুব নামকরা নয় কিন্তু বাচ্চাদের ইস্কুল বলে যত্ন করে শেখায়। এন্ডিগেন্ডি তে ভর্তি হয়ে থাকে সর্বক্ষণ :)
  • শ্রী সদা | ১৯ এপ্রিল ২০১৫ ০২:১৮288258
  • জেপি নগর সেভেন্থ ফেজ মানে ব্রিগেড মিলেনিয়াম এর কাছে ?
  • শ্রী সদা | ১৯ এপ্রিল ২০১৫ ০২:১৪288256
  • নাঃ, কীবোর্ড লুরুতে কিনবো। টিউটরের সাথে কথা বলে দেখি কী মডেল সাজেস্ট করে। কোলকাতায় একটা ক্যাশিও সেমি-প্রো আছে, কিন্তু পিয়ানো ভয়েস খুব বাজে, সেটা বয়ে এনে লাভ নেই।
  • একক | ১৯ এপ্রিল ২০১৫ ০২:১০288255
  • তোর কিবোর্ড নিয়ে এসছিস ? দারুন তো ! :) শনিবারের শিফটে জয়েন করে ফ্যাল।
  • একক | ১৯ এপ্রিল ২০১৫ ০২:০৮288254
  • জেপি নগর সেভেন্থ ফেজ ধরে বিগ বাজারের দিকে হাঁটলে "থাত্তে ইডলি" নামে একটা দোকান পাবি। তার পাশের গলিটা ধরে সোজা ডাউন দ্য লেন। ডান হাতে মিউসিক স্কুল।
  • শ্রী সদা | ১৯ এপ্রিল ২০১৫ ০২:০৪288253
  • আচ্ছা, মোটামুটি জায়গাটা বলে দিলে খুঁজেও নিতে পারি। এখন আপিসের কাছাকাছি চলে এসে অখন্ড অবসর, শেখাটা কন্টিনিউ করলে কাজে দেবে।
  • একক | ১৯ এপ্রিল ২০১৫ ০২:০১288252
  • সদা, আছে কোথাও লেখা। দেখে রাখবো। নইলে একদিন এদিকে এলে চিনিয়েও দিতে পারি।
  • একক | ১৯ এপ্রিল ২০১৫ ০১:৫৯288251
  • রোগে ধরলো কিনা নিজে নিজে কীকরে বুঝবো :) ফ্যাক্ট চেক করে দেখতে হবে। এই যেন তেন প্রকারেণ পার্টিসিপেট করা একটা সময় প্রচন্ড বেড়ে গেসলো। সময়টা আন্দাজমত বলছি ধর ৯৮-২০০০ থেকে শুরু। শিখে গাওয়া লোক কমছিলো। আর সর্বদা বায়নাক্কা। ওই সময়টা একটানা পুজো কমিটি ইত্যাদি তে থাকতুম। তারপর তো দুহাজার পাঁচ অনওয়ার্ডস বাইরে। টিভি প্রোগ্রামের প্রভাবে যদি আবার শেখা শুরু হয় ভালই তো। কিন্তু বাংলা গান তো শুনি। তিনটে শেড চোখে পরে। এক যারা ক্লাসিকালে, আগেও ছিল এখনো আছে। দুই যারা গান শিখেছে, সখে গায় কিন্তু নিয়মিত নয় বলে হিসেবে রাখা যায়না। তিন যারা পপ সঙ্গীত ধারা ধরে উঠেছে। ওই একইরকম গিটার রিফ আর ঘুরেফিরে কয়েকটা কর্ডে ঘ্যানঘ্যান করে। এর মধ্যে আবার সুমন এলেন। প্রচন্ড ভালো বাণী কিন্তু সুর তথৈবচ। সোশিও-কালচারালি বিগ ফেনোমেনা কিন্তু টেকনিকালি গানের জগতে ভ্যালু এডিশন নিল। আর কই ? এখনো তো যারা রেগুলার ভালো গাইছে /বাজাচ্ছে মানে ধর কৌশিকী বা বিক্রম বা শাহিদ পারভেজ এর কিছু ভালো ছাত্র .......এরাও তো আমাদের সময় -এরই :)

    আমার ঠিক সময় ধরে আমাদের সময় ভালো প্রমান করার কুনো ইচ্ছে নাই। যেটা বলার সেটা হলো এই জিনিসগুলো যারা সাধনা করেছে, পরে থেকেছে তাদের মধ্যে থেকেই ভালো গাইয়ে-বাজিয়ে উঠে এসেছে। "কারিয়ার" ও থাকবে আবার অনুষ্ঠানে "পাত্তিসিপেট" ও করব এরকম পাবলিক রা কোনদিন কন্সিস্তেন্ত্লি ভালো গাইছে এরম দেখলুম না। একটা সময়ের পর কিছুটা জীবিকার চাপেই বাঙালির মধ্যে এই দ্বিতীয় দলের লোক বেড়েছে। তবে এখন যারা ফাইভ-সিক্স এ পড়ছে তাদের কাছে আশা করি :) তারা আবার আগের মত খেটেখুটে শিখছে খবর পাই। ডাক্তার নইলে ইঞ্জিনিয়ার হইতেই হইবে তে আইদার ভাঁটা নইলে স্টেবিলিটি কিছু একটা এসছে বধায় :d
  • শ্রী সদা | ১৯ এপ্রিল ২০১৫ ০১:৪৩288249
  • এককদা, জেপি নগরে যে পিয়ানো টিচারের কথা বলছিলে তার কনট্যাক্ট আছে ?
  • pi | ১৯ এপ্রিল ২০১৫ ০১:৪২288248
  • হাউসিং আর পাড়ার টইটা খুলেই ফেল, অনেকের ঝোলাঝুলি থেকে অনেক গপ্পো বেরোবে ঃ)
  • pi | ১৯ এপ্রিল ২০১৫ ০১:৪০288246
  • এদিকে এখানে বিহুর কী ধুমধাম রে ভাই। কদ্দিন ধরে চলে তো চলেই। আর গান, নাচ দুই ই রীতিমতন শক্ত ঃ(, তাও কী অবলীলায় করে সব !
    পাশের গ্রাম থেকে এখন রোজ প্রায় সারারাত ধরে ঢাক ঢোলের আওয়াজ। বেশ লাগে। থ্রি বি। সারারাত বৃষ্টি, বিহু আর বউ কথা কও।
  • Abhyu | ১৯ এপ্রিল ২০১৫ ০১:৪০288247
  • অ্যাকচুয়ালি এটাও বেশ লাগে। যখন জোর করে গাওয়াত তখন ততো লাগত না যদিও।
  • Abhyu | ১৯ এপ্রিল ২০১৫ ০১:৩৯288245
  • রামনাম খারাপ হবে কেন? এটা আমার বেশ লাগে
  • pi | ১৯ এপ্রিল ২০১৫ ০১:৩২288244
  • কী জানি একক, আমি তো তিন চার জায়গায় পরের প্রজন্ম দেখলাম, খারাপ কিছু হতে দেখিনি, বরং কিছু কিছু ব্যাপার আরো প্রফেশনালও হতে দেখেছি। জানিনা সেটা টিভির এই নাচ গানের প্রতিযোগিতার সুফল কিনা।
    আর রীতিমতন প্রিপারেশন চলে এখনও। ভাইঝির ছোটোবেলাটা দেখলে নিজেরটাকেই ফ্ল্যাশব্যাকে দেখছি মনে হয়, মানে এইসব হাউসিং এর ফাংশন টাংশনের ব্যাপারে।
    তোক ঐ আমাদের সময়ে সব ভাল ছিল সিনড্রোমে ধরলো না তো ? :P

    তবে হ্যাঁ,বিদেশে বাঙালিদের সমোস্কিতিচচ্চার অভিজ্ঞতা বেশ কিছু ক্ষেত্রেই বেশ পীড়াদায়ক।
  • একক | ১৯ এপ্রিল ২০১৫ ০১:২৭288243
  • *সনৎ সিংহ হবে।
  • potke | ১৯ এপ্রিল ২০১৫ ০১:২২288242
  • আবির রায়?
  • একক | ১৯ এপ্রিল ২০১৫ ০১:০৬288241
  • হাউসিং কলচরের দুটো প্রজন্ম পরপর দেখেছি। প্রথমদিকে কিন্তু এই রাম্পার্ট বেসুরো গাওয়া ইত্যাদি ছিলনা। কয়েকজন কাকু -কাকিমা ছিলেন যাঁরা রেগুলার গাইতেন। বন্ধুদের মধ্যে কেও কেও ধরে বেঁধে শিখত গান-বাজনা। আমরা যারা গান জানিনা তারা খোঁজ রাখতুম এই পাই এর মত জনতার এবং অনুষ্টান হলে তাদের পাকড়াও কত্তুম। ন্যাচেরালি সনৎ সেন গেয়ে উঠলেন তারপর কেও আজেবাজে গাইলে লোকে আওয়াজ দিয়ে শেষ করে দেবে। সবার মধ্যেই করলে ভালো করে করতে হবে এই ব্যাপারটা ছিল। অনেকে নিজে প্রফেশনাল শিল্পী নিজের হাউসিং এর জন্যে আলাদা করে সময় রাখতো। রিহার্সালে অন্যদের হেল্প করত।

    অবক্ষয় শুরু হলে পরের দিকে। একটা অদ্ভুত জেনেরেশন তৈরী হলো যাঁরা নিজেদের বাচ্চাদের স্টেজে দেখতে চান এন্ড উইদাউট এনি প্রিপারেশন !! "পাট্টিসিপেট করা" র হিরিক লাগলো। তাদের সুযোগ না দিলে মুখ কালাকালি। লোকে ভুল করলে আওয়াজ দিতে ভুলে গ্যালো। এই সময়টাই বোধহয় পপিচু কলচরের উত্থানের সময় :| তারপর সেই ট্রাডিশন নর্দমা দিয়ে বহে চলেছে তো চলেছেই .....
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত