এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২০ এপ্রিল ২০১৫ ১৩:১৮288449
  • এই খোলামেলা পোশাক পরা, মেয়েদের পর্ন দেখা এসব নিয়ে ক'দিন ধরে ফেবু গ্রুপে প্রচুর তর্ক চলছে।
    একজন লিখেছিলেন, আমাদের সমাজে মেয়েদের খোলা পোশাক পরা টা কতটা সেন্সিবল কাজ, তিনি নিজে মেয়ে হলে পরতেন না ইঃ ই ঃ। তো, প্রশ্ন ওঠে, তাহলে আমাদের সমাজে মেয়েদের বাইরে বেরোনো, কাজ করা বা রাত অব্দি বাইরে থাকাই বা কতটা 'সেন্সিবল' আর সেই ভেবে সেগুলো বন্ধ করা উচিত কিনা।

    অভিজির নন্দী তারপর একটু সুতো খোলেন, এই প্রশ্ন নিয়ে। সেখানে এখনো তক্কো চলছে।
    ' নারী কম পোষাক পরলে যদি কোন পুরুষের ঝাঁপিয়ে পড়ার ইচ্ছে হয়, তার জন্য দায়ী পুরুষটি। তার কথা ভেবে নারীটি পোষাক নির্বাচন করবে কেন? এটা তার ব্যাক্তি অধিকারের বিষয়।
    এটা অবশ্যই মানি।
    কিন্তু, সিনেমায় নায়ক-নায়িকার নাচের চারপাশে যে মেয়েগুলি কটিবস্ত্র পরে নাচের ভান করে, তাদের দেখে কোন অস্বস্তি হওয়া কি শুধুই পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গীর প্রতিফলন?
    আবার, শরীর প্রদর্শনকে কেউ যদি profession হিসেবে নেয়, সেটাও তো তার ব্যাক্তিগত অধিকার বলে মেনে নিয়েছি।
    তাহলে কি, এই অস্বস্তি শুধুমাত্র morality থেকেই তৈরী হচ্ছে? বুঝতে পারছি না। What should be my stand-point in this regard? (সত্যিই বুঝতে চাইছি, কোন কায়দা না করেই, বুঝতে চাইছি অধিকার ও নৈতিকতার মেলবন্ধনের জায়গাটা)
    '
  • san | ২০ এপ্রিল ২০১৫ ১৩:১৮288450
  • গাপিত্তি জ্বলে গেল। এ পাশের ঘরে চলা মানেও অত্যাচার। তা সে যাক। চুপি চুপি আসে ভালই লাগল, এক্কেরে আগাথা ক্রিস্টি জনরা। হানাবাড়ি একটু স্লো তাও মন্দ না। কিন্তু বৈদূর্য রহস্য দেখে আমি অবাক। সিনেমা যা হয়েছে হয়েছে, কিন্তু মুনমুন সেন তো অল্পবয়েসে বেশ খাসা দেখতে ছিল। আপনারা এত নিন্দেমন্দ করেন ক্যানো ??
  • sosen | ২০ এপ্রিল ২০১৫ ১৩:০৯288448
  • ডোনাল্ডকেও প্যান্ট পত্তে হবে, হে ভগোমান!
  • সিকি | ২০ এপ্রিল ২০১৫ ১৩:০৮288446
  • এই যাঃ, সিনেমা সেশ হয়ে গেল। সিনেমার নাম ছিল শ্বশুরবাড়ি জিন্দাবাদ। :) এখন কুমার শানু গান গাইছেন।
  • একক | ২০ এপ্রিল ২০১৫ ১৩:০৮288447
  • কার্টুন দেখলেই মনে প্রশ্ন জাগে ডোনাল্ড প্যান্ট পরেনা ক্যানো ? :(
  • sosen | ২০ এপ্রিল ২০১৫ ১৩:০৭288444
  • কিম্বা ফুড সাফারি?
  • সিকি | ২০ এপ্রিল ২০১৫ ১৩:০৭288445
  • কার্টুন চলবে তো। সাড়ে তিনটেয় কন্যে ফিরবেন। তারপরে ননস্টপ নিনজা হাতোড়ি, আর মোটু পাতলু চলবে, যতক্ষণ না ঘুমোয়।
  • sosen | ২০ এপ্রিল ২০১৫ ১৩:০৬288443
  • শুনুন, আপনারা এইসব না দেখে কার্টুন দেখেন্না কেন?
  • একক | ২০ এপ্রিল ২০১৫ ১৩:০৪288442
  • খুবই ঝান্ত্জ্বালা সিনেমা :)

    বাট ইফ ইউ ডোন্ট মাইন্ড, একটা প্রশ্ন : এইযে তোমার মনে হলো কী পোশাক পরেছিল দেখি, তারমানে কী এরকম যে তোমার একটা থ্রেসহোল্ড আছে সেটাই চেক করছিলে ? মানে ধরা যাক জীনস-টি শার্ট অবধি ঠিক আছে কিন্তু যদি উঠে গিয়ে দেখতে মাইক্রো মিনি এবং হল্টার নেক তাহলে একটু কেমন কেমন লাগতো ? আই মীন হোয়াটেভার হার উইশ নয়, একটা থ্রেসহোল্ড থাকেই ....বুম্বার হোক বা তোমার। তাই কী ?

    আমার যেমন আছে। মারতে কখনই যাবনা কিন্তু পরিস্কার জানিয়ে দেব গ্রামে মোটামুটি জেনেরালি একসেপ্টেবল পোশাক না পরলে বিপদ আসতে পারে। নাও হার চয়েস।
  • সিকি | ২০ এপ্রিল ২০১৫ ১৩:০৩288441
  • হ্যাঁ, ক্ষমা চেয়ে একপ্রস্থ নাচাগানাও হয়ে গেছে। সোমু রিতুপন্নাকে আর মারবে না বলেছে, আর রিতু বলেছে, সোমু যেন দরকার মনে করলেই তাকে আবার, আবার মারে।

    এখন রিতুর মা সোমুর সঙ্গে রিতুর বিয়েটা মেনে নিচ্ছে না। অন্য কার একজনের সঙ্গে বিয়ে দেবার চেষ্টা করছে। আফটার অল, সোমু গ্রামের ছেলে।
  • pi | ২০ এপ্রিল ২০১৫ ১৩:০০288440
  • ক্ষমা চাইলো কিনা আপডেট দিও।
  • সিকি | ২০ এপ্রিল ২০১৫ ১২:৫৪288439
  • ন্নাঃ, ন্না, বাড়িতে বসে কাজ করার পোচ্চুর মজা। পাশের ঘরে টিভিতে বুম্বাদা আর রিতুপন্নার কী একটা সিনিমা হচ্ছে স্টার জলসায়।

    রিতুপন্না শহরের মে। গ্রামে এসছে। গ্রামের সুভাষ বোস হচ্ছে বুম্বাদা। শিভালরাস পুং। রিতুপন্না "খোলামেলা" পোষাক পরে গ্রামের রাস্তায় ঘুরেছে, তাই গ্রামের কিছু "কুকুর" তাকে দেখে আওয়াজ টাওয়াজ দিয়েছে। অমনি কোথা থেকে বুম্বাদা এসে ধড়াদ্ধড় কেলিয়ে পাট করে দিল তাদের। রিতুপন্না বিগলিত হয়ে "থ্যাংক ইউ সোমু" বলে যেই এগিয়ে এসেছে, অমনি বুম্বাদা রিতুকেও ধরে সপাটে একটা চড় মেরে দিল।

    - তুমি ... তুমি আমায় চড় মারলে?
    - হ্যাঁ, মারলাম। ঐ রাস্তার কুকুরগুলো তোমায় দেখে অসভ্যতা করছিল, তাই ওদের মেরেছি, আর তুমি এই রকম নোংরা অসভ্যের মতন পোশাক পরে ঐ কুকুরগুলোকে ক্ষেপিয়ে তুলেছো, তাই তোমাকেও মেরেছি। অসভ্যতা দেখলেই আমি মারি, ছেলে মেয়ের ধার ধারি না।

    - ইউ ইডিয়েট ...
    - এ-ই, ও সব ইংরেজি ফিংরেজি তোমাদের শহরে গিয়ে কপচিও, এইখানে গ্রামে আমার সাথে কথা বলতে হলে বাংলায় কথা বলো, আর এর পরে আবার এই রকমের পোশাক পরার আগে দু বার ভেবো। আমার মারটা মনে রেখো।

    এই পর্যন্ত শুনে উঠে দেখতে গেলাম রিতুপন্না কী পোশাক পরে ছিল, তো গিয়ে দেখি সীন পাল্টে গেছে। সেখানে একজন বৌদি রিতুকে বলছে - তুই গিয়ে সোমুর কাছে ক্ষমা চেয়ে নে। ও ভালো ছেলে, কিছু মনে রাখবে না।
  • একক | ২০ এপ্রিল ২০১৫ ১২:৪১288438
  • আর উনি নরেন দত্তর ভক্ত ছিলেন। সাহসী ছিলেন। এগুলো নিয়ে কোনো দ্বিমত নাই। কিন্তু নরেনের সঙ্গে একাসনে বসালে আছে। নরেন জানতেন তিনি একটা বিশাল বড় শক্তির পথ খুলে যাচ্ছেন ভবিষ্যত প্রজন্মের সামনে যেটা একটু ধরতে পারলেও ভেতরে বাঘের শক্তি জন্মাবে। তাই পই পই করে বলেছিলেন "নেতা হইতে যাইও না, নেতৃত্বের সমুদ্রে বহু তরণী ডুবিয়াছে "। বারংবার নির্দেশ দিয়েছেন ডিরেক্ট পলিটিক্স এ জড়াবে না। আর যে নেতা হয়ে গ্যাছে অলরেডি তাকে অটো এলিমিনেসনে ফেলার জন্যে বলে গেছেন "শিরদার তো সর্দার "। যাতে বাবল টা ব্রেক করে যায়। সুভাষ নরেনের থেকে শক্তি নিয়ে একটা সাস্টেইনেবল বাবল বানাবেন ভেবেছিলেন। তাই শিরদার হয়ে নিজের কাইন্ড অফ অমরত্ব পেয়েছেন। কিন্তু পেছনে নেতৃত্বের খিদেটাও ছিল তাই তরণী ডুবেছে। দুজনে তুলনীয় বলে মনে হয়না।
  • একক | ২০ এপ্রিল ২০১৫ ১২:৩২288437
  • বড় করে লেখার কী আছে ? উনি তো প্রথমদিকে সন্ত্রাসী দের দলে ছিলেন না। দিব্য মেইনস্ট্রিম পলিটিক্স করছিলেন। তারপর গান্ধী অবধি কাঁধ থেকে হাত তুলে নিলেন সীতারামাইয়া কে নিয়ে দুর্বল স্টেটমেন্ট দিয়ে। সুভাষের জায়গা ভবিষ্যত কংগ্রেসে হবেনা এটা পরিস্কার হয়ে গেসলো। এর পরের পর্বে দেশ ছাড়া, সৈন্য সংগ্রহ, সংগঠিত সন্ত্রাসের জন্যে রেডি হওযা। যাবতীয় যা কিছু।

    আমি বরং রাসবিহারী কে অনেক পিওর সন্ত্রাসবাদী মনে করি। সুভাষ কেমন যেন মেইনস্ট্রীমে জায়গা করতে না পেরে সন্ত্রাসী।
  • kc | ২০ এপ্রিল ২০১৫ ১২:২৭288436
  • সন্ত্রাসসত্ত্বা? সুভাষ বোসের? একটু বড় করে লিখুন। (১৫ নম্বর)
  • একক | ২০ এপ্রিল ২০১৫ ১২:২৩288434
  • স্মৃতি কিরকম যেন বলছে রাইটার্সে সন্ত্রাসবাদী হামলার পর তদানীন্তন মেয়র এস সি বোস সন্ত্রাসবাদীদের সঙ্গে কংগ্রেসের যোগাযোগ ঘোষিত ভাবে অস্বীকার করেন। ওনার নিজের সন্ত্রাসসত্বা জাগার সঙ্গে কংগ্রেসের পাওয়ার পলিটিক্স থেকে অবহেলা ও ছিটকে যাওয়ার যোগ নেই ?
  • d | ২০ এপ্রিল ২০১৫ ১২:২৩288435
  • আরে কেলাস ফাইভে আমি সুভাষ বলছি ৩ খন্ড পড়ে আমি খুব উলুতপ্লুত হয়েছিওলাম। তা ছোটমামার বন্ধুদের সামনে কি যেন বলেওছিলাম, সব্বার কি হ্যা হ্যা করে হাসি। বলে বড় হয়ে আটু পড়াশোনা করে আবার আসিস। তা বড় হলাম, চাট্টি পড়াশোনাও করলাম, তখন কাঁ চুমাচু হয়ে ছোটমামাকে বলতে গেলাম। আবার হ্যা হ্যা করে হাসল!!
    কোনও একটা ইসে নেই!
  • kc | ২০ এপ্রিল ২০১৫ ১২:১১288433
  • ভাবার কী আছে? ওরকম দুর্নিবার দেশপ্রেম, ওরকম বাঁধভাঙা আবেগ ওরকম একবগ্গা সততা আর কারুর মধ্যেই ছিলনা। নরেন দত্তর কার্বন কপি পুরো।
  • সিকি | ২০ এপ্রিল ২০১৫ ১২:১০288432
  • আরে হ্যাঁ হ্যাঁ। সেই একবার ধর্মতলার মোড়ে আনন্দবাজারের রবিবাসরীয় পোড়ানো হয়েছিল তো, নেতাজির বিয়ে হয়েছে তাই নিয়ে আর্টিকল বেরিয়েছিল।
  • b | ২০ এপ্রিল ২০১৫ ১২:০৬288431
  • কেসি, কিন্তু এটাও ভাবি, লোকটার তো চয়েস ছিলো। কোনো রকমে মুখ গুঁজে ইন্ডিয়ায় সুখে ও স্বচ্ছন্দে থেকে যাবার, নিদেন আরেকবার বা দুবার কলকাতার মেয়র হবার, চাই কি স্বাধীনতার পরে একটা ছোটোখাটো মন্ত্রী বা এম এল এ হবার। সেগুলো তো হয় নি।
  • কেসি | ২০ এপ্রিল ২০১৫ ১১:৫৯288430
  • এরকম ভাবনার পিছনে সুভাষ বোসেরও ভাল হাত ছিল। রচনাবলীর ফার্স্ট পার্টটা পড়ুন। দিলীপ রায়ের স্মৃতিচারণা পড়ুন।
  • b | ২০ এপ্রিল ২০১৫ ১১:৫৪288429
  • "বিবাহ, সন্তানজন্ম দূরে থাক, সুভাষ কোনদিন নারীর অঙ্গস্পর্শ করে নি" (রানারা)
    এটা সত্যি দেখেছি।
  • Abbe Calm Plumpness | ২০ এপ্রিল ২০১৫ ১১:৪৪288428
  • নতুন নয় বল্লাম তো।
  • কেসি | ২০ এপ্রিল ২০১৫ ১১:৪০288427
  • ধুস, লতুন তো কিসুই নাই।
  • একক | ২০ এপ্রিল ২০১৫ ১১:৩৮288426
  • যারা "আমি সুভাষ বলছি" তে নিমজ্জিত তারা ডিকটেটরশিপ পছন্দ করেনা এমন মনে হওয়ার কারণ কী ? ইন্ডিয়ানরা পপুলিস্ট ডিকটেটর ভীষণ পছন্দ করে তো ! এখন ট্রু ডিকটেটর পপুলিস্ট হয়না বলে লাভ নাই কারণ গণতন্ত্রে সবকিছুই বিগার মাস এর চোখে যা ঠিক তা ঠিক :)
  • d | ২০ এপ্রিল ২০১৫ ১১:৩৫288425
  • থিঙ্কুসসস
  • Abbe Calm Plumpness | ২০ এপ্রিল ২০১৫ ১১:৩৪288424
  • মেলে পাঠায়া দিমুনে।
  • d | ২০ এপ্রিল ২০১৫ ১১:৩২288423
  • আচ্ছা পিটি দ্য নেশান আর গ্রেট ওয়্যার অব সিভিলাইজেশান-এর সফট কপি আছে কারো কাছে?
    পেপারব্যাক বইগুলো কেমন যেন হয়ে গেছে।
  • kc | ২০ এপ্রিল ২০১৫ ১১:২৬288421
  • লিং দাও।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত