এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | ২০ এপ্রিল ২০১৫ ১৬:১৫288510
  • তোর মুন্ডু। মাথা ন্যাড়া করলে কিভাবে এগিয়ে যাওয়া হয় আমাকে বুঝিয়ে দে দিকি?
    নানা, হিজাব আর স্কার্ফ বাঁধা ডিফারেন্ট। হিজাব সুন্দর দেখায় আবার খুলেও যায় না। নকাব এর কথা বলছিনা।
    তিমি এটা পর্বে পর্বে তে রেখে দাও প্লিজ
  • একক | ২০ এপ্রিল ২০১৫ ১৬:১৪288509
  • বারবার ভিজে হিজাব বললে হিজিবিজিহিজিবিজি হয়ে যাবে :|
  • একক | ২০ এপ্রিল ২০১৫ ১৬:১২288508
  • পাই
    আসছে তো :( আমি তো সর্বদাই বলি যে কোনো আইডিয়াল স্বাধীনতায় বিশ্বাসী নই। বাই ডিফল্ট রাইটস এ বিশ্বাসী নই। ওপর থেকে গ্লিটার গুঁড়র মত ছড়িয়ে দেওয়া হয় এরকম কোনো ব্যাপারেই বিশ্বাসী নই। অসুবিধে টা কী :)) যার যেমন এফোর্ড করার ক্ষমতা আছে সে তেমন স্বাধীনতা ভোগ করে। স্বাধীনতা সর্বদাই ট্রেড অফ।
  • Tim | ২০ এপ্রিল ২০১৫ ১৬:০৭288507
  • ভিজে হিজাব পরলেই তো হয় বেশ অনুপ্রাস আছে
  • Kaju | ২০ এপ্রিল ২০১৫ ১৬:০৬288505
  • ছেলেরা অনেকেই দেখি চুল উঠে যাচ্ছে এমন পরিস্থিতিতে কুলকাল নেড়া হয়ে যায়। মেয়েরা এদিকটায় এখনো কিন্তু পিছিয়ে আছে।
  • একক | ২০ এপ্রিল ২০১৫ ১৬:০৬288506
  • সেকী, পিওর কটন এর হিজাব পাওয়া যায়তো। গরম না।
    আমি ধুলো বাঁচাতে স্কার্ফ পরি তো, কটন এর। নো গরম। উদ্দাম ধুলো ব্যাঙ্গালোরে :|
  • Tim | ২০ এপ্রিল ২০১৫ ১৬:০৪288504
  • অবতার সিং পাশের কবিতা পড়তে পড়তে একটু অনুবাদ করতে ইচ্ছে হলো। খুবই চ্যালেঞ্জিং লাগলো কাজটা, কবিতার অনুবাদ তো হয়্না, সে যাহোক। ভাটেই লিখলাম। এটা "সবসে খতরনাক হোতা হ্যায় হামারে সপনো কা মর যানা" কবিতাটার বেশ খানিকটা।
    ---------------

    মজুরির লুট হয়ে যাওয়া খুব হতাশার
    পুলিশের মার, বেইমানি, লোভের আঙুলগুলো .. মারাত্মক
    কিন্তু এসবের থেকেও অনেক বেশি খারাপ
    সবচেয়ে খতরনাক স্বপ্নের মরে যাওয়া

    আচমকা ধরা পড়ে যাওয়া,
    শীতল নৈঃশব্দ্যে জড়িয়ে যাওয়া-খতরনাক
    কিন্তু সবচেয়ে বিপজ্জনক না
    সবচেয়ে মারাত্মক শ্মশ্মানের প্রশান্তি নেমে আসা
    অস্থিরতাহীন, সয়ে নেওয়া সময়ে-
    রোজকার কাজে যাওয়া, ঘরে ফেরা নিয়ম মতন
    সবচেয়ে খতরনাক স্বপ্নের মরে যাওয়া।

    তোমার কবজি থেকে ফ্যালফ্যালে চেয়ে থাকা
    যে ঘড়িটা চলছে কিন্তু স্থির
    সব দেখেও না দেখার ভান করে-
    মরা তুষারের মত তোমার যে চোখ
    পাশ ফিরে শোয় পৃথিবীর মায়া ভুলে
    আর রোজকার জীবনের সুখে ভেসে যায়,
    সবচেয়ে মারাত্মক সেই চাঁদ, যা
    এক একটা খুনের পরেও নির্লজ্জ, শূন্য উঠোনে উঠে আসে
    আর তোমার চোখ জ্বালা করেনা
    সবচেয়ে ভয়ঙ্কর সেই লক্ষ্যহীন দিশা, যাতে
    ভেতরের মানুষটা নিভে যায় - সবচেয়ে খতরনাক
    স্বপ্নের, স্বপ্নদের মরে যাওয়া।
  • sosen | ২০ এপ্রিল ২০১৫ ১৬:০৩288503
  • দ্যাট্স নট অ্যান অপশন
  • Kaju | ২০ এপ্রিল ২০১৫ ১৬:০২288502
  • গরম লাগে তো মুন্ডিতমস্তক হলেই হয়।
  • sosen | ২০ এপ্রিল ২০১৫ ১৫:৫৭288501
  • এদিকে আমি হিজাব বাঁধা শিখলাম চুল বাঁচাবো বলে। কিন্তু কি মারকাটারি গরম লাগে রে ভাই
  • Tim | ২০ এপ্রিল ২০১৫ ১৫:৫৪288499
  • একক কি অক্লেশে ক্লিশে সার্ভাইভাল স্ট্র্যাটেজি আর প্র্যাগম্যাটিজমকে উপাদেয় করে (ড্রুক জুসের মত) নতুন নতুন বোতলে ভরে পরিবেশন করে, এদিকে ব্যবসাটা করবেনা। এখনও ব্যবসা টা শুরু না করলে আর কবে বিলিওনেয়ার হবে? ;-)
  • pi | ২০ এপ্রিল ২০১৫ ১৫:৫৪288500
  • আরে বুরখাও ইনক্লুডেড ওতে, আগের পোস্টে দুটোই লিখেছিলাম তো।
    কিন্তু তোর ঐ ঝামেলা হলে স্প্যাগেতি নিষিদ্ধ করার স্টেটমেন্ট থেকে এগুলোও আসছে কিনা সেটা তুইই বল।
  • pi | ২০ এপ্রিল ২০১৫ ১৫:৫১288497
  • তবে ফেবুগ্রুপের ব্যাপারে সিকি কিছুটা ঠিক বলেছে, এতো বিবিধ বিচিত্র ব্যাকগ্রাউণ্ডের লোকজন আসেন, যে দৃষ্টিভঙ্গিতে ঠোকাঠুকি প্রায় অনিবার্য। মাকু-নকু-তিনোর বাইরে করতকমের মতবিরোধ হতে পারে দেখা যায়। তবে একটা প্লাটফর্মে এই মতবিনিময় হলে একদিকে ভালই, অনেক বিরোধ্তাই তথ্য সম্বন্ধে বা অন্যের বক্তব্যের পিছনে যুক্তি, ব্যাখ্যা সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞতা থেকে আসে। সেগুলো অন্ততঃ দূর হয়, আর একদম গাঁট লোকজন না হলে তর্কাতর্কির পর আস্তে আস্তে অবস্থান বদলায়ও।
  • একক | ২০ এপ্রিল ২০১৫ ১৫:৪৭288496
  • আহা রিডাকশন কচ্ছিস যখন এক্সট্রিম টাও কর। আমি এমনকি ব্যান্ডউইথ না থাকলে বুরখা পরতেও বলতে পারি :)
  • pi | ২০ এপ্রিল ২০১৫ ১৫:৪২288495
  • ওকে, তাহলে তোর কথা অনুযায়ী জিনস পরা নিয়ে ঝামেলা হচ্ছে দেখলে তুই জিনস পরা ব্যান করতে বলবি। খামোখা আর এস এস, ভি এইচ পি, বিবিধ বাবা, মোল্লা, রেজ্জাক মোল্লারা গাল খান।
  • d | ২০ এপ্রিল ২০১৫ ১৪:৫৫288494
  • কিন্তু .... কিন্তু বেদের উদ্ভব হরপ্পা সভ্যতার পরে না? ও ডিডি?

  • d | ২০ এপ্রিল ২০১৫ ১৪:৫০288493
  • কলির মন্তব্য চাই

  • san | ২০ এপ্রিল ২০১৫ ১৪:৪০288492
  • :-)
  • সিকি | ২০ এপ্রিল ২০১৫ ১৪:৩৬288489
  • আমরা তখন ঘাটালে থাকতাম, একটা ভূতুম প্যাঁচা এসে আমাদের কোয়ার্টারে এসে পড়ে ছিল। কেউ ঠুকরে দিয়েছিল, উড়তে পারছিল না। বেশ কয়েকদিন ঝুড়িচাপা দিয়ে তাকে খাইয়ে দাইয়ে আপ্যায়ন করা হয়েছিল। তারপর সুস্থ হয়ে এক রাতে সে চলে গেল।

    স্যান, ওভারসিমপ্লিফিকেশন নয়। শাইনিং ইন্ডিয়ার ক্ল্যাশই একমাত্র কারণ তা বলছি না, তবে কিছুটা তো বটেই। তুই যে শহরে থাকিস, সে শহরের গল্প তোর কাছে আর কী বলব। র‌্যাপিড আর্বানাইজেশনের ফলে কী কী ঘটছে ওখানে, সবই জানিস।
  • d | ২০ এপ্রিল ২০১৫ ১৪:৩৬288490
  • হ্যাঁ প্যাঁচার গায়ে হেবি দুগ্গন্দো! সেই সেভেনে না এইটে পড়ি সময় একটা কুটুরে প্যাঁচা এসে কী করে যেন আমাদের বাড়ীর সামনের নালায় পড়ে গেছে আর উঠতে পারে না। তাকে রেস্কিউ করার সময় পুরো পৌষ্টিকতন্ত্র উল্টে বমি এসে যাবার দশা। :-(
  • একক | ২০ এপ্রিল ২০১৫ ১৪:৩৩288488
  • সিম্প্লিফিকেসনের থ্রেসহোল্ড ? :)
  • Tim | ২০ এপ্রিল ২০১৫ ১৪:৩১288487
  • ইন ফ্যাক্ট আমি ম্যাগি খায় এরম প্যাঁচাও দেখেচি। এখন মনে পড়লো
  • san | ২০ এপ্রিল ২০১৫ ১৪:৩০288486
  • একটু বেশিই সিম্পলিফিকেশন হয়ে যাচ্ছে।
  • san | ২০ এপ্রিল ২০১৫ ১৪:২৮288485
  • মানে সবই শাইনিং ইন্ডিয়ার দোষ, এই তো ? আর সব্বাই বেচারা।
  • একক | ২০ এপ্রিল ২০১৫ ১৪:২৭288484
  • পেঁচা তো আগে কত্ত ছিল আমাদের কাশিপুর বরানগর সাইডে। কুরুলে প্যাঁচা, লক্ষী প্যাঁচা ভত্তি একদম। আর টালা ব্রিজ দিয়ে যখন হেঁটে ফিরতুম কখনো একটা কখনো দুটো .......একটা পেল্লায় পেঁচা এসে রেলিং ধরে বসতো। পাশ দিয়ে যাওয়ার সময়েও ওরে না। তবে প্যাঁচার গায়ে হেব্বি গন্ধ আর পেঁচার বাসায় যে পরিমান হাড়গোর জড়ো হয় আর যা গন্ধ ব্যাংদি দেখলে ফিনায়লের কারখানা উপুড় করে দেবে। কলেজে ঘড়িঘরে ইয়াব্বর প্যাঁচার বাসায় আমরা ঘড়ি সারাতে উঠেছিলুম।
  • Tim | ২০ এপ্রিল ২০১৫ ১৪:২৬288483
  • আমি দেখিচি ডানা ছড়ানো প্যাঁচা, বসে থাকা প্যাঁচা। বিশাল স্ট্রেচ সে মানে বিশ্বাস করা যায়না।
  • একক | ২০ এপ্রিল ২০১৫ ১৪:২১288482
  • এবার ঝামেলি টা বাধে যখন দীপিকা জোসনার পাশে দাঁড়িয়ে এফোর্ড করতে পারে। দীপিকাকে কামড়াতে এসে জোস্নাকে কামড়ে দিয়ে যায়।
  • সিকি | ২০ এপ্রিল ২০১৫ ১৪:১৯288481
  • এখন এই নেটের দৌলতে প্রত্যন্ত গ্রাম, আর পশ মেট্রোপলিস, দুজনেই একই গুরু-ফেবু গ্রুপে এসে গেছে। তাই লাগছে ক্ল্যাশ, এ ওকে বলছে পারভার্ট, ও তাকে বলছে সিকুলার, সেখান থেকে তোর বাপ, তোর মা, তুই চাড্ডি, তুই ছাগু, ভার্চুয়াল যুদ্ধু যুদ্ধু খেলা। হেব্বি মজা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত