এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ২০ এপ্রিল ২০১৫ ১৮:৫২288540
  • সার্ভেলান্স যে শুধু রাষ্ট্রের হাতে তা কিন্তু নাও হতে পারে, সাধারন মানুষও কাজে লাগাতে পারে। ধরুন আপনি সারাদিন ঘরের বাইরে থাকেন, ফিরতে ফিরতে রাত হয়ে যায়। এবার ঘরে একটা আইপি ক্যামেরা লাগিয়ে নিন, যখন ইচ্ছে ফোনে আপনার ক্যামেরা অ্যাক্সেস করুন। বেশ কাজের সলিউশন।
  • san | ২০ এপ্রিল ২০১৫ ১৮:৩৯288538
  • কালচারাল প্রতিরোধ যতটাই প্রতিরোধ, ততটাই কালচারাল ও আবার।
  • san | ২০ এপ্রিল ২০১৫ ১৮:৩৫288537
  • কি মুশকিল, সার্ভায়লেন্স একটা পদ্ধতি, সেটা রাষ্ট্রের হাতে। কালচারাল প্রতিরোধ জনগোষ্ঠীর হাতে, সেটাকে রাষ্ট্রের অপশন বলে কনসিডার করবই বা কেন ? রাষ্ট্রের তাহলে প্রকৃত প্রস্তাবে একটি বিনে অপশন নেই, সেটাই কি বলছেন ?আর সার্ভায়ল্যান্স চালু হলে কালচারাল প্রতিরোধ কমবে বা উঠে যাবে, এমত ভাবার কারণই বা কী ? ট্রেড-অফ হতে গেলে অন্তত সেইটুকুর গ্যারান্টি তো থাকবে !
  • একক | ২০ এপ্রিল ২০১৫ ১৮:২৭288536
  • এটা কেও ঠিক করেনা। বহতা জলের মাঝে একটা খুঁটি পুঁতে দিলে খুঁটির ওপর /খুঁটির নীচে ভাগ হয়েই যায়। তাতে জল পাল্টায় না এটা যেমন জলের কাছে সত্যি, খুঁটি ধরে যে বাঁচার চেষ্টা করছে তার কাছে ওপর -নীচ টাও সত্যি। জগৎ বাইনারি নয়। কিন্তু আমরাও জগৎ নই। ফ্রেম ধরলেই বিভাজন আসবে। সে যেখানেই দাঁড়ান।
  • একক | ২০ এপ্রিল ২০১৫ ১৮:২৪288534
  • এটা অনেকটা সেই ঘরের কুকুর, বনের কুকুরের গপ্প। ঘরের কুকুর সবরকম সিকীয়রিটি পায় কোনো দল না পাকিয়েই। পরিবর্তে সে কলার পরে থাকে। সর্বদা নজরবন্দী।ওদিকে বনের কুকুর দলছাড়া হলেই চিতাবাঘের পেটে যায়। এবার ঘরের কুকুর আমেরিকা তাদের কলচার দিয়ে, ইন্ডিভিজুয়াল সিকীয়রিটি দিয়ে,ফ্রিডম অফ চয়েস দিয়ে বনের কুকুর কে এন্তার লোভ দেখিয়ে যাচ্ছে আয় আয় ঘরে আয় :) ওদিকে বনের কুকুর ভাবচে সেই একা চালাক, কলার এড়িয়ে ঠিক ঘরের খাবারটুকু সাঁটিয়ে পালাবে। যেদিন পেটে সুখাদ্য যাবে সেদিন গলায় ও কলার পরবে এই লেফট লিব কুকুরদের।
  • san | ২০ এপ্রিল ২০১৫ ১৮:২৪288535
  • ব্যক্তিগতভাবে আমার সার্ভায়ল্যান্স এ কোনো সমস্যা নেই, সে অন্য কথা।
  • san | ২০ এপ্রিল ২০১৫ ১৮:২২288533
  • আহা এই ডাইকোটমি কে ঠিক করল ? যে এদিকে না গেলে ওদিকে যেতেই হবে ? রাষ্ট্র অত অসহায় নাই হতে পারে।
  • একক | ২০ এপ্রিল ২০১৫ ১৮:১৫288532
  • মাতুলালয় ই তো চাইছেন :) কিসের সঙ্গে কী জড়িয়ে কেন জড়িয়ে এটা সম্পূর্ণ বিস্মৃত হয়ে আরবিট দাবি জানানো তো মাতুলালয় এই চলে :D :D ট্রেড অফ অস্বীকার করে কিছু হয়না। যার যেমন ক্রস তার তেমন জার্নি।
  • san | ২০ এপ্রিল ২০১৫ ১৮:১১288531
  • মানে কনস্ট্যান্ট সার্ভায়লেন্স এর বিপক্ষে থাকলে - স্টেট এর কনফ্লিক্ট মিনিমাইজ করার যেকোনো ( যেকোনো টা আন্ডারলাইনড) টুল ব্যবহার করার স্বাধীনতার পক্ষে বলতে হবে নাকি ? এ কি মাতুলালয় ? :-)
  • sosen | ২০ এপ্রিল ২০১৫ ১৭:৫৬288530
  • দারুণ লাগছে। এখন পর্যন্ত
  • d | ২০ এপ্রিল ২০১৫ ১৭:৪৩288529
  • আহা এইটে দেখতে হবে। একজন বললো নাকি খুবই ভাল হয়েছে।
  • sosen | ২০ এপ্রিল ২০১৫ ১৭:২৯288528
  • স্যান পড়া করে আবার কাল আসবে।;)
    আমি মার্গারিটা দেকতে এলুম
  • একক | ২০ এপ্রিল ২০১৫ ১৭:২০288527
  • হ্যা, বলেছিলুম তো ! ব্যক্তি তার সামর্থ্য মত চলে কিন্তু রাষ্ট্র কে চাপে রাখতেই হবে যাতে সে ব্যান্ডউইথ বাড়ায়। বেটার মেসার নেয়। মোর প্রটেকটিভ হয়। আমি কী বলি আমার খেয়াল থাকে :)

    এবার ঘটনা হচ্ছে রাষ্ট্র সিকিওরিটি দেবে না প্রটেকশন ? আপনি ঝামেলা হলে এফআইআর করতে পারবেন এটা কিন্তু প্রটেকশন না। শুধু সিকীয়রিটি। প্রটেকশন মানে হচ্ছে চারদিক দিয়ে ঘিরে রাখা যাতে বিপদ ঘটতেই না পারে বা মিনিমাম ঘটে। যখন হাই এনট্রপি স্টেট রান করে তখন শুধু সিকীয়রিটি দিয়ে হয়না, প্রটেকশন লাগে। দেন ইউ নিড রাউন্ড দ্য ক্লক সার্ভায়ল্যানস। প্রত্যেকটা লোককে ইউনিক আইডি দিয়ে বেঁধে ফেলা। সেটা গ্রামে ব্যান্ডউইথ নেই আর শহরে করতে দেওয়া হচ্ছেনা। তাহলে প্রটেকশন আসবে কোদ্দিয়ে ? এদিকে একই ঘটনার এফআইআর বারংবার এলে সেটা পুলিশের অপদার্থতা ধরা হয়। ক্রাইম ডেটা এফেক্ট করে। এসেম্বলি তে তাই নিয়ে গলাবাজি হয়।

    আধপাকা শাইনিং রা চেঁচাবে চেঁচাক। ইন্ডিয়া একটা গোটা দেশ না, বিভিন্ন হাইলি ডিফারেন্ট কালচারের ছড়ানো ভুখন্ড। অর্বানায়সেসনের হাত ধরে ইন্ডিয়াতে রাম্প্যান্ট ফোর্সড মাল্তিকাল্চারালিস্ম আসছে। এটার গ্রোথ রেট্ আগের চে অনেক বেশি। ঐযে আপনি বললেন জীনস দেখলে অভ্যেস হয়ে যাবে .......ওটা একটা লং টার্ম গ্রোথ। ফোর্সড মাল্তিকাল্চারালিস্ম এ মানুষ সেই স্প্যান পায়না। হটাত তার চারপাশ বদলাতে থাকে খাপছাড়া ভাবে। এবার ইকনমি কে তো চাপা দিয়ে রাখা যায়না। তাই কোনো একটা ব্যালান্সিং রোল স্টেট কে নিতে হয় যাতে ফাস্ট কালচারাল চেঞ্জ এর কনফ্লিক্ট মিনিমায়স হয়।
    এটা সোশালিস্ট রা করে কালচারাল প্রতিরোধ তৈরী করে। মেয়েরা ছোটো প্যান্ট পরবেনা। মদের ঠেক ভেঙ্গে দাও। মর্দ ক্যাম্পেইন। মেয়েদের বিপ্লবের সহযোদ্ধা হিসেবে দেখো। এগুলো সব ওই কালচারাল টুল দিয়ে কনফ্লিক্ট মিনিমায়স করার চেষ্টা। এরা সব এক গোয়ালের। যে কারনে গ্রামে বাম উন্নয়ন আন্দোলন করে আসা কমরেড এর মেয়েদের নিয়ে মন্তব্য শুনলে শহুরে লেফট লিব দের চোখ কপালে ওঠে। থিওরিটা ভেতর থেকে এক, ধরতে পারেনা।

    অন্যদিকে ক্যাপিটালিস্ট দেশ এর উল্টোরাস্তায় হাঁটে। ইন্ডিভিজুয়াল প্রটেকশন বাড়ায় কিন্তু গোষ্ঠিগত কালচারাল প্রতিরোধ কে দুর্বল করে দেয়। একদিকে ব্যাপক সার্ভায়ল্যানস। সর্বর্ত্র ক্যামেরা।বোতাম টিপলেই পুলিশ।অন্যদিকে হেডনিক কালচার, স্ট্রিপ ক্লাব, লো সেন্সরশিপ অন নুডিটি, ফ্রি সেক্স, রেইনবো প্যারেড,ভোলাটাইল ফ্যামিলি স্ট্রাকচার। এরাও এক গোয়ালের।

    কিন্তু এগুলো কোনো ভালো- খারাপের ব্যাপার না :) :) কোন ধানের সঙ্গে কোন চিটেগুড় এইটা একটু খ্যাল রাখলেই হয়। কী ধরনের ফ্রিডম চাইছেন। কোথাও একটা ট্রেড অফ থাকবেই। আমি তো আগেও লিখেছি ছোটোপ্যান্টওয়ালারা দল পাকিয়ে আন্দোলন করুক,টিসার দের ক্যালাক আপত্তি নেই তো :) আমি যদি ব্যক্তির জায়গায় না থেকে রাষ্ট্রের জায়গায় থাকি তাহলে আমাকে ব্যান্ডউইথ বুঝেই চলতে হবে। এবং যখন ব্যক্তির জায়গায় থাকবো তখনও ট্রেড অফ টা ভুলবোনা। যে কারনে হান্দ্রেদ পার্সেন্ট সার্ভায়ল্যানস, কোনায় কোনায় সিকীয়রিটি, সর্বর্ত্র পুলিশ মোতায়েন সাপোর্ট করি।
    আই নো মাই ট্রেড অফ।
    আমার এই 'আমি না ব্যক্তি না রাষ্ট্র', শুধু গুঁড় কম্প্ল্যানের মত অহৈতুকী "স্বাধীনতা" চাই এটা দেখলে ঘাড়ের কাছে কুলকুল করে হাসি পায়। পায় তা কী করবো :|
  • dc | ২০ এপ্রিল ২০১৫ ১৬:৫৮288525
  • রোজ রোজ শেভ করা যে কি চরম বিরক্তির একটা কাজ!
  • nirmoho | ২০ এপ্রিল ২০১৫ ১৬:৫৮288526
  • পৃথিবী তে সবচে বড় জাকজমক পূর্ণ মিলিটারী প্যারেড হত সোভিয়েত রাশিয়ায়, যেটা নেহেরু কপি করেন। dictatorship এর ব্যাপারে তো স্তালিন আর হিটলার এর প্রতিযোগিতা তে কে জিতবে বলা মুস্কিল। দুজনের বেশ ভাতৃভাব ছিল - রিবেনত্রপ মলোতভ চুক্তির খেলাপ না হলে নাজি ও কমি রা পাশাপাশি থাকত।
  • Kaju | ২০ এপ্রিল ২০১৫ ১৬:৫৬288524
  • হ্যাঁ এটা ঠিক। এই রোজ মাথা শেভ করাটা সত্যিই ঝামেলা। চুল আঁচড়ানোর সময় বাঁচল তো অন্যদিকে এটা জুটল। সবেরই Pros and cons থাকবেই। এই শান্তনু মৈত্র বা টিকি-টাক সমিধ মুখার্জী এরা কী করে ওরম চকচকে মুন্ডিত মথা মেন্টেন করে কে জানে ! বা ঋতুপর্ণ কী ভাবে করতেন। তবে সুন্দর গোল মাথা হতেই হবে এটা নয়। এই ধরো সিকিস্যারের ফেভারিট অপরাজিতা ঘোষ দাশ-এর মুন্ডুটা তো এইটুকু, সে নেড়া হলে কি খারাপ লাগবে, নাঃ বেশ কিউট লাগবে ভিসুয়ালাইজ করছি।
  • sosen | ২০ এপ্রিল ২০১৫ ১৬:৪১288523
  • স্টাইলের জন্য ন্যাড়া সেই হতে পারে যার বেশ সুন্দর গোল মাথা প্লাস রোজ শেভ করার ঝাম পোয়াতে পারে। স্টাবল খুব বিরক্তিকর।মেয়েদের মাথার চামড়া অনেক নরম। এই সব অনেক্কারণ আছে। তাছাড়া লম্বা চুল সুন্দর এর সানি ও আছে।
  • pi | ২০ এপ্রিল ২০১৫ ১৬:৩৮288522
  • রাষ্ট্রের ব্যান, আর যে যেমন অ্যাফোর্ড করতে পারবে সেইরকম স্বাধীনতা .. এদুটো তো পরস্পরবিরোধী হয়ে গেল !
    আর সেশে তুই কিনা বাজার ছেড়ে রাষ্ট্রের নিয়ন্ত্রণের সঔআল করছিস, তাও আবার নিষিদ্ধ করার জন্য !!
  • Kaju | ২০ এপ্রিল ২০১৫ ১৬:৩৪288521
  • একুবাউ, না এই এখুনি দেখলাম। নামই জানতাম না। দেখুন এনারা তো স্টাইল তৈরি করেন, এমনি সাধারণ লোকের মধ্যে স্টাইলের জন্যে মেয়েদের নেড়া হওয়াটা খুব একটা চালু নয়।
  • Tim | ২০ এপ্রিল ২০১৫ ১৬:৩৩288520
  • কেসিদা, দুটোই ;-)
  • san | ২০ এপ্রিল ২০১৫ ১৬:৩২288519
  • কিন্তু এই তো পার্ক স্ট্রিট কান্ডের পর একক বলেছিলেন - আমি ব্যক্তি হিসেবে কোনো চেনা মেয়েকে বলতেই পারি, রাত বারোটায় ওদিকটায় যাসনা। কিন্তু রাষ্ট্র এটা বলতে পারেনা। জাস্ট পারেনা।
    বলেছিলেন কি না ?
  • pi | ২০ এপ্রিল ২০১৫ ১৬:৩১288518
  • অরুন্ধতী ?
  • একক | ২০ এপ্রিল ২০১৫ ১৬:২৭288517
  • কাজু পার্সিস খামবাট্টা কে দেখেনি নাকী ?
  • একক | ২০ এপ্রিল ২০১৫ ১৬:২৫288516
  • নিষিদ্ধ করার ও প্রয়োজন থাকতে পারে। বা বাই অর্ডার নিষিদ্ধ করলো না, বলে দিলো এসব ঝামেলায় পুলিশ এফআইআর নেবে না। সেটাও একরকম নিষিদ্ধ করাই।
  • dc | ২০ এপ্রিল ২০১৫ ১৬:২৪288515
  • পিওর কটনের ভিজে হিজাব পড়ে কেন জানিনা কল্লোলবাবুর গল্পটার কথা মনে পড়ে গেল, আদম আর ঈভের গল্পটা।
  • Kaju | ২০ এপ্রিল ২০১৫ ১৬:২১288513
  • আরে না না আমি বলছি, মেয়েরা হুট করে খুব একটা নেড়া হতে সাহস দেখায় না। যত ছেলে নেড়া দেখা যায়, তত নেড়া মেয়ে আমি তো দেখিনি। হ্যাঁ এই যে গয়া গেছিলাম বা তিরুপতি গেছিলাম অনেক আগে, সেখানে মানতের জন্যে অনেককে দেখেছি বটে, কিন্তু স্টাইল হিসেবে সহজে নেড়া হওয়াটা মেয়েরা মানতে চায় না এদেশে। এক খালি ব্রিটনি স্পিয়ার্সকে অনেকদিন আগে দেখেছিলাম, তনুজা একবার নেড়া হয়েছিলেন, কিন্তু সবই এক্সেপশন।
  • একক | ২০ এপ্রিল ২০১৫ ১৬:২১288514
  • হ্যা হিজাব সুন্দর দেখায়। পিওর কটন এর হিজাব পেয়ে যাবেন। আমাদের দেশের গরমে সিন্থেটিক বা সিল্কের হিজাব পরলে মাথায় আগুন লেগে যাবে তো :/ আকবর আলী কি হিজাব বানায় ? জানি না। জামা সিলাতে যেতুম হোথায়। ওই রাস্তায় হিজাব বানানোর দোকান ও থাকবে।

    বিবি র মত বর্ধমানের গামছার হিজাব ট্রাই কত্তে পারেন :P ইন্টারন্যাশনাল ইস্টাইল হবা !
  • kc | ২০ এপ্রিল ২০১৫ ১৬:২০288512
  • তিমি, স্বপ্নটা খতরনাক? নাকি স্বপ্নের মরে যাওয়াটা? ;-)
  • pi | ২০ এপ্রিল ২০১৫ ১৬:১৯288511
  • আহা নিষিদ্ধ করা নিয়ে তো প্রশ্ন। বাকি যে যার ইচ্ছে করুক, তাই নিয়ে কোন প্রশ্ন নাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত