এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Prongs | ৩০ জুলাই ২০১২ ১৪:৪৩28860
  • Prongs হল জেম্‌স পটার।
  • kumu | ৩০ জুলাই ২০১২ ১৪:৪০28859
  • "PRONGS" কে?
    পাঁ-আ-চ-শো?টাকা থাকলে লোকে কিভাবে ওড়ায়!!
  • kc | ৩০ জুলাই ২০১২ ১৪:২৫28858
  • রিলায়েন্সে দেখতাম বড় বড় লেভেলের কাকু জেঠুরা ওইরকম কন্ট্র্যাক্টে কনসালট্যান্ট বানিয়ে নিজেদের রাখত। ইনকাম ট্যাক্সটা কিরকম টিডিএস হয়ে কম হয়ে যেত। তাছাড়া বাড়িভাড়া কে নিজের আপিসের ভাড়া, টেলিফুন কে আপিসের খরচ, এইসব হ্যানাত্যানা করে ওই টিডিএসের প্রায় পুরো টাকাই ফেরৎ পেয়ে যেত। ঠিক মত বুঝতামনা, তবে বেশ হাইফাই ব্যাপার এটা বুঝতাম।
  • Prongs | ৩০ জুলাই ২০১২ ১৪:১৭28857
  • আসলে সোনার ইঁট আর জাহাজের কাগজপত্তরগুলো নিয়েই প্রবলেম। সেগুলো ঠিক ভরা যাচ্ছে না;-)
  • ডিডি | ৩০ জুলাই ২০১২ ১৪:১৬28856
  • না হে। আমি অন্যদের মতোম স্যালারিড পার্সন নই। কন্ট্রাক্ট এম্প্লয়ী।ঐ মারুতির টেম্প ওয়ার্কারদের মতন।

    তাতে প্রচন্ডো ইরি মিরি কিরি থাকে। অস্বাভাবিক কম্প্লিকেশন। এই ডাউনলোড করছে তো ফের আপলোড করছে। হাট্টাকাট্টা লোকেদেরও সারা গায়ে ব্যাথা হয়ে যায়।

    মুল্য পাঁচশো টাকা (মাত্র)।
  • | ৩০ জুলাই ২০১২ ১৪:১২28854
  • এতদ্বারা বোঝা যাইতেছে ডিডির ইনকামের হিসেবটা ক্কি ভীষণ গড়বড়িয়াস।
  • Prongs | ৩০ জুলাই ২০১২ ১৪:১২28855
  • শ দুই আড়াই নেয় - এখানে।

    তবে যেমন তেমন পেশাদারকে দিয়ে করাবেন না। ২০০৮-এ ফিরে আসার পর এগুলো নিয়ে একটু ঘেঁটে ছিলাম। ২০০৯-এর এপ্রিলে এমনই এক *পেশাদার*-কে সব কাগজপত্র দিয়ে দিলাম। আপিসের সবাই তাকেই দিত। সেই বছরের আগে অবধি সে কাগজে ভর্তি করে ব্যাম্বুভিলায় জমা করে আসতো। সেই বছরই তার মাথায় ই-ফাইলের ভুত চাপলো। কয়েকদিন পর এসে ভেরিফিকেশনের কাগজটা সই করিয়ে নিয়ে গেলো - পোস্ট করে দেবে বলে। তারপর তো মাস - দুমাস কেটে গেলো - সেপ্টেম্বর আসে প্রায় - তখনও ফাইনাল অ্যাকনলেজমেন্ট আসেনি। আপিসের কারোরই আসেনি। তখন আবার সেই ITR-V ডাউনলোডিয়ে প্পনকে পাঠালাম কুরিয়ার করে - প্পন লুরুতে লোকাল পোস্ট করে দিলো। ঠিক সাতদিনের মাথায় অ্যাকনলেজমেন্ট এসে হাজির।

    ভাবছেন এখানেই শেষ? নাঃ আরো আছে। আরো মাস কয়েক পর একখান ডিমান্ড নোটিশ এসে হাজির - প্রায় বিশ-পঁচিশ হাজার টাকার। ভালো করে খুঁটিয়ে দেখি সেই *পেশাদার* হতচ্ছাড়া আমার ১৫ হাজারের মেডিক্লেইমটা রাখেইনি। তাতে আমার ওই কী একটা স্ল্যাবের এদিক ওদিক হয়ে যাচ্ছিলো। কিন্তু তাতেও কী করে যে এক্ষেল শীটটা মিলিয়েছিলো সেটা ওই জানে। একটা রিভাইজড রিটার্ন ফাইল করে তবে রক্ষা পেয়েছিলুম।
  • Prongs | ৩০ জুলাই ২০১২ ১৪:০৫28853
  • ডিডিদা যে কী ক'ন। সাকুল্যে দশ মিনিট লাগে ওই এক্ষেল শীটগুলো ভরে ই-ফাইল করতে।
  • kumu | ৩০ জুলাই ২০১২ ১৪:০৪28852
  • পেশাদারের কত চার্জ?
  • ডিডি | ৩০ জুলাই ২০১২ ১৩:৫৩28851
  • লাস' কদিন নিতান্তো মানসিক অস্থিরতায় ভুগছিলাম।
    এই ই ই ধাঁ করে উঠছি আশংকার স্ট্র্যাটোস্ফিয়ারে আবার হু হু হু হু করে ছিটকে পড়ছি মেলাংকলিয়ার অতলে। রেতে ঘুম নেই, দিনে বৃথাই গিলি- নেশা আর হয় না।

    ইনকাম ট্যাক্সো মশাই - তার উপরে কম্পিউটারে ভরতে হবে। এ জ্বালা কি যে জ্বালা।

    দেশ বিদেশের শুভানুধ্যায়ী আন্তরিকতাতেও জট আর খোলে না। অবশেষ ছেন্নাইতে একটা হোঁত্কা মতোম পেশাদার ফর্ম ভরিয়েকে দিয়ে উদ্ধারিত হলাম।

    ঠাকুর শুনে একটুও কথা কইলেন না, একটা সারকাস্টিক গোছের ঠোঁট ঝুলিয়ে একটি প্রশস্ত ফোঁস শ্বাস ফেললেন। পোদো আর চোখে দেখে কয় "ঢং"।
  • Prongs | ৩০ জুলাই ২০১২ ১৩:৪৬28850
  • ওভারস্মার্টনেস নাকি পাবলিসিটি-ক্ষুধা?
  • | ৩০ জুলাই ২০১২ ১৩:১৮28849
  • কুমু দি, শ্রাবনী দি এখন কেমন?
  • | ৩০ জুলাই ২০১২ ১৩:১৭28848
  • হ্যাঁ তাই তো দেখলাম ' Gems from Bengal' এই সিডি তে।। ইয়ে তোমার আর আমার যৌবন কালের মধ্যে ১ বছরের তফাৎ।

    প্রনয় লিখেছি নাকি?
  • kmu | ৩০ জুলাই ২০১২ ১৩:০০28847
  • ব্র্বী | ৩০ জুলাই ২০১২ ১২:৫৭28846
  • "জীবনে যারে তুমি দাও নি হোয়াটএভার" অনুপ ঘোষালের গাওয়া?? এ বহু প্রাচীন গান- আমাদের জৈবনকালের। সন্তোষ সেনগুপ্ত গেয়েছিলেন। আর প্রণয় রায় নয়, প্রণব রায়।
  • kumu | ৩০ জুলাই ২০১২ ১২:৪৮28844
  • prongs-ওভারস্মার্টনেস?
    ভয়ানক সিকিওরিটি গ্যাপ।
  • Kaju | ৩০ জুলাই ২০১২ ১২:৪১28843
  • ব্যাপারটা অধুরা রহে গয়া।
  • Prongs | ৩০ জুলাই ২০১২ ১২:৪০28842
  • মধুরা নগেন্দ্রকে নিয়ে কেউ কিছু বল্ল না?
  • kumu | ৩০ জুলাই ২০১২ ১২:২২28841
  • শিবাংশুদা,
    আনন্দ ও সমৃদ্ধি নিয়ে এই উজ্জ্বল দিনটি অনেকবার ফিরে আসুক।
  • গান্ধী | ৩০ জুলাই ২০১২ ১২:১৬28840
  • হ্যাবাড্ডেঃ)
  • | ৩০ জুলাই ২০১২ ১২:০৬28839
  • টিম চাপ নেই।আজকেই জন্মদিন। ঃ)
  • Tim | ৩০ জুলাই ২০১২ ১২:০০28837
  • শিবাংশুদারও জন্মদিন ছিলো বুঝি? আরো কারো, মিস করে গেলাম?
    যাই হোক, সবাইকে শুভেচ্ছা।
  • গান্ধী | ৩০ জুলাই ২০১২ ১১:৪৮28835
  • তামিলনাড়ু এক্সপ্রেস, নেল্লোরে
  • | ৩০ জুলাই ২০১২ ১১:৪৮28836
  • ডিডি দা সক্কাল সক্কাল শিবাংশু দা আর ইন্দো কে হাতে চুলকুনি হবার অভিশাপ দিয়েছে।
  • গান্ধী | ৩০ জুলাই ২০১২ ১১:৪৪28834
  • ওহ! সেই এয়ার্টেল রাইসিং স্টার। আম্মো বেস্ট অফ লাক বলেছিলাম। পার্টি পাওনা
  • kumu | ৩০ জুলাই ২০১২ ১১:৪৩28833
  • তামিলনাড়ু এক্সপ্রেস?
    ডিডিদা কোথায়?
  • | ৩০ জুলাই ২০১২ ১১:২৫28832
  • গান্ধী, দু দির ছেলে।
  • Prongs | ৩০ জুলাই ২০১২ ১১:২২28831
  • তামিলনাড়ু ডেথ কাউন্ট - ৪৭

    ট্রেনে চড়া আজকাল দুঃস্বপ্ন হয়ে গেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত