এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ২১ এপ্রিল ২০১৫ ০৮:২৮288600
  • হ্যাঁ, আপনাদের কৃপায় সব কুশল। গরমও কম। আর সল্লেকে ইলেকশন পেছিয়ে গেছে বলে কেলাকেলির সাক্ষী থাকতে হয়নি।
  • | ২১ এপ্রিল ২০১৫ ০৮:২৬288599
  • বাঃ। ভালো ই আছেনঃ)
  • Arpan | ২১ এপ্রিল ২০১৫ ০৮:২৫288598
  • এই এট্টু কলকাতা ঘুরে এলুম। ঃ)
  • | ২১ এপ্রিল ২০১৫ ০৮:২৩288597
  • এই যে, এতদিন কোথায় ছিলেন? সব কুশল তো?আমি তো পত্রে যোগাযোগ করবো ভাবছিলাম।
  • Arpan | ২১ এপ্রিল ২০১৫ ০৮:২১288596
  • মামী আছো?

    গত পশশু এক নামজাদা ইতালিয়ান শেফকে কাঁচা ডিম হাত দিয়ে চটকাতে দেখলাম। খাসা মিটবল বানালেন উনি।
  • S | ২১ এপ্রিল ২০১৫ ০৮:১৩288595
  • চাইনিজ বাধাকপি মানে কি লেটুস?
  • dc | ২১ এপ্রিল ২০১৫ ০৭:২৬288594
  • কাসুন্দি দিয়ে স্যান্ডুইচও খুব ভালো হয়। শশা, পেঁয়াজ, টমেটো আর চাইনিজ বাঁধাকপি কেটে, একটা পাউরুটিতে মাখন আর আরেকটাতে কাসুন্দি লাগিয়ে খেয়ে নিন।
  • S | ২১ এপ্রিল ২০১৫ ০৬:২৪288591
  • ফ্রোজেন মাছ? এটা ট্রাই করে দেখতে হবে। আপাতত একটা ক্রিস্চান গ্রুপে ঘন্টা খানেকের মিটিঙ্গ করলে ফিরিতে পিজা খাওয়াবে। সেইখানে চল্লুম।
  • dc | ২১ এপ্রিল ২০১৫ ০৬:২২288590
  • ডাল ভাতে বেশ খানিকটা কাসুন্দি দিয়ে মেখে খান, সাথে একটা কাচালংকা।
  • | ২১ এপ্রিল ২০১৫ ০৬:১৮288589
  • ডিম ভাজা দিয়ে কাসুন্দি!! রামো রামো!
    ফ্রোজেন মাছভাজা( বাক্সবন্দী ) কিনে আনুন। প্যাকেটের গায়ে গরম করার নিয়্মাবলী দেওয়া থাকে। গরম করুন, কাসুন্দি দিয়ে খান।

    স্যামন/ তেলাপিয়া ফিলে কাসুন্দি দিয়ে রান্না করে দেখতে পারেন।
  • S | ২১ এপ্রিল ২০১৫ ০৬:০৩288588
  • হমমমমম। এইটা ভালো অপশান। আর কি আছে? ডিম ভাজা?
  • shatadal | ২১ এপ্রিল ২০১৫ ০৬:০০288587
  • বাঙালি অপশন আপনার কি কি আছে জানি না তো। আলুভাতে কাসুন্দি মেখে খেতে আমার ভাল লাগে।
  • S | ২১ এপ্রিল ২০১৫ ০৫:৫৩288586
  • না না অন্য বাঙ্গালী অপশান ভাবুন।
  • সিকি | ২১ এপ্রিল ২০১৫ ০৫:৫০288585
  • রসগোল্লা উইথ কাসুন্দি। ইয়েস। নো আদার অপশন।
  • shatadal | ২১ এপ্রিল ২০১৫ ০৫:৩০288584
  • বানাবেন কেন? টেক আউট নিয়ে আসবেন। ঃ-)

    কটা পয়সা খসবে। সে যদি গরীব এলাকার দোকান থেকে কিনতে পারেন তো একটু কম খসবে। বলবেন গ্রেভী বাদ দিয়ে দিতে। একবার গ্রেভী ঢাললে কাসুন্দির স্বাদ পাবেন কিনা জানি না।
  • S | ২১ এপ্রিল ২০১৫ ০৫:২২288583
  • ধুর ধুর এখন কে এইসব বানাবে বলুন তো। বলছিলাম একটা সোজা সাপটা কিছু দিতে। অবশ্যি চিকেন ফ্রায়েড স্টেক .......... কিন্তু রেস্টুরেন্টে পকেটে করে নিয়ে যাবো।
  • - | ২১ এপ্রিল ২০১৫ ০৫:২০288582
  • অনন্তর ল্যাজেই গোঁজা থাকবে ঐ ফাইল অনন্তকাল। বেচারী ভবো!
  • shatadal | ২১ এপ্রিল ২০১৫ ০৫:১৮288581
  • কান্ট্রি ফ্রায়েড স্টেক দিয়ে চেষ্টা করতে পারেন। আমাদের ফিশ ফ্রাইয়ের মত ভাল না হলেও খারাপ না।
  • S | ২১ এপ্রিল ২০১৫ ০৪:১৩288580
  • রসগোল্লা কাসুন্দি দিয়ে খাবো কেন? মুখ দিয়ে খাবো। রসগোল্লার মতন জিনিস আমি কাসুন্দিতে নামাতে পারলাম না। অন্য অপশান বলুন।
  • Abhyu | ২১ এপ্রিল ২০১৫ ০৪:১১288579
  • কাসুন্দি দিয়ে তো রসগোল্লা খেতে হয়। এটা গুরুর পেটেন্ট জিনিস। সিকি, স্যান এদের জিগ্গেস করুন।
  • S | ২১ এপ্রিল ২০১৫ ০৪:০৯288578
  • আচ্ছা কাসুন্দি দিয়ে কি কি খাওয়া যেতে পারে। আমার কাছে এক বোতল কাসুন্দি আছে - কিন্তু কি দিয়ে খেতে হবে তাই না জানার ফলে ব্যবহার করতে পারছিনা। ফিস ফ্রাই বা শাকের মতন কঠিন রান্না আমার দ্বারা হবেনা।
  • Atoz | ২১ এপ্রিল ২০১৫ ০৪:০৭288577
  • এখন ভবদুলাল ডাঁটাচচ্চড়ি খাচ্ছেন কাসুন্দি দিয়ে। ঃ-)
  • - | ২১ এপ্রিল ২০১৫ ০৩:১০288576
  • ভবদুলাল কি নাক্স ভমিকার জন্য রয়্যালটি পেয়ে গেছেন? নতুন বিষয়ের স্বপ্ন টই তলিয়ে গেলো যে বড়!
  • S | ২১ এপ্রিল ২০১৫ ০২:৩৩288575
  • লুই সিকে ডেভিড লেটারম্যান শোতে তাঁর সন্তানদের মানুষ করার ব্যাপারে কথা বলছিলেন। সেখানে বাচ্চারা মিথ্যে কথা বলে কিনা কতটা অনেস্ট সেই ব্যাপারে বলছিলেন। তাতে বললেন যে I want my children to be honest so that I can take pride in the way I have raised them, but at the same time I want them to be succesful as well
  • kk | ২১ এপ্রিল ২০১৫ ০০:১১288574
  • লেপ্টিন নিয়ে একটু লিখে যাই।লেপ্টিন মেকানিজম নিয়ে আমার খুব গভীর পড়া নেই। যেটুকু পড়েছি তার থেকে কয়েকটা কথা বলতে পারি --

    ১। লেপ্টিন ওবিসিটির একটা ইম্পর্ট্যান্ট অংশ কন্ট্রোল করে ঠিকই কিন্তু এটাই 'আসল' কারণ তা বলা যায়না।

    ২।সৌমিত্রবাবু লেপ্টিনের পাথওয়ে আর এর রেজিস্ট্যান্স নিয়ে যেমন লিখেছেন আমিও সেরকমই জানি। তবে এখানে লেপ্টিন একা নয়,সেই সাথে ঘ্রেলিন বলে আরেকটা হর্মোনও কাজ করে।সেটা নিয়ে এখানে লেখা হয়নি। লেপ্টিন যেমন অ্যানোরেক্সিজেনিক হর্মোন বা হাংগার সাপ্রেসিভ হর্মোন সেরকম ঘ্রেলিন হলো ওরেক্সিজেনিক। অর্থাৎ রক্তে ঘ্রেলিনের লেভেল বেশি হলে ক্ষিদে বেশি পায়।এই লেপ্টিন আর ঘ্রেলিন এ অন্যের পরিপূরক হিসেবে কাজ করে।অনেকটা ইনসুলিন-গ্লুকাগন জুটির মত।

    ৩। এখানে মাত্র এক লাইন লেখা হয়েছে বটে,কিন্তু রক্তে লেপ্টিন-ঘ্রেলিনের ব্যালান্সের সবচেয়ে বড় ফ্যাক্টর হলো ঘুম। এটা দেখা গেছে যে স্লিপ ডিপ্রাইভড মানুষদের রক্তে ঘ্রেলিনের মাত্রা বেশি হয়। ডাইরেক্ট রিলেশন। তাই কম ঘুমোনো মানুষদের সাধারণত ক্ষিদে বেশি পায়।বেশি মাত্রার ঘ্রেলিন ব্রেনের সেশিয়েশন লেভেলকে প্রভাবিত করে।অর্থাৎ পরিমাণ মত খেয়েও মনে হয় ঠিক পেট ভরলোনা।কাজেই ওবিসিটির সাথে সরাসরিই এর সম্পর্ক।

    ৪। এখানে ডায়েট ইনডিউসড ইনফ্ল্যামেশন কমানো,প্রসেসড খাবার বাদ দেওয়া ইত্যাদি নিয়ে লেখক যা বলেছেন তার সাথে আমি ভীষণভাবে একমত। ডায়েট ইনডিউসড ইনফ্ল্যামেশন ঠিক কী ভাবে ওবিসিটির সাথে জড়িত সে নিয়ে অনেক কিছু লেখা যায়।তবে সেসব টেকনিক্যাল কচকচি বাদ দিচ্ছি। এটুকু বলাই যথেষ্ট যে প্রসেসড খাবারের কেমিক্যাল, বিশেষ করে অ্যাসপার্টেম জাতীয় শুগার সাবস্টিট্যুট গুলো, নানারকম প্রিসার্ভেটিভ কেমিক্যালগুলো আর চিনি, এই তিনটে হলো এই জাতীয় ইনফ্ল্যামেশনের সবথেকে বড় কারণ। ডায়েট সোডা সেইজন্য একটা মস্ত বড় ভিলেন। এই ধরণের ইনফ্ল্যামেশনের কারণে ইনস্যুলিন রেজিস্ট্যান্স থেকে শুরু করে হার্ট ইস্যু, অ্যাবডোমিনাল ফ্যাট জমা, মেটাবলিক ডিজিজ, ডায়বেটিস, ওবিসিটি সবই হতে পারে। কাজেই এগুলো বাদ দেওয়া খুব জরুরী।

    ৫।লেখক যেমন বলেছেন রক্তে টাই গ্লিসারাইড কমানোর জন্য খাদ্য তালিকায় প্রচুর কার্বোহাইড্রেট রাখা দরকার,এটা একেবারেই মেনে নিতে পারবোনা। কার্ব জাতীয় খাবার শরীরে এক্সেস হলে শরীর তার পুরোটা ভাঙতে পারেনা। ঐ বাড়তি কার্ব তখন ফ্যাটে কনভার্টেড হয়ে শরীরে জমা হয়। এর একটা বড় অংশই ট্রাইগ্লিসারাইডে কনভার্টেড হয়। অনেকের ধারণা আছে যে ফ্যাট জাতীয় খাবারই খারাপ কোলেস্টেরল আর ট্রাগ্লিসারাইড বাড়ানোর মূল কারণ। কিন্তু আসলে ফ্যাটের থেকেও বাড়তি চিনি ও কার্ব আরো বেশি করে দায়ী। কাজেই ট্রাইগ্লিক কম করতে চাইলে শর্করা জাতীয় খাবার কম করতেই হবে। শর্করা বা চিনি বলতে শুধু টেবল শুগার নয়। সাদা কার্ব, মানে ভাত,মুড়ি,চিঁড়ে,ময়দা সবই এর মধ্যে আসবে। কমপ্লেক্স কার্ব খান। আটা, ব্রাউন রাইস,সুজি,দালিয়া,ওট এসব খান। তাহলে চিন্তা নেই। সাধারণভাবে সারাদিনের টোটাল খাবারের ৪০ ভাগ কমপ্লেক্স কার্ব (এর মধ্যে সব্জি আর ফলও পড়বে),৩০ ভাগ প্রোটীন, আর ৩০ ভাগ ভালো ফ্যাট (বাদাম,অলিভ তেল,এইসব) হলো আইডিয়াল। তবে যাদের অ্যাক্টিভিটি লেভেল কম তাদের ক্ষেত্রে ফ্যাটের অংশটা আরেকটু কমানো দরকার।
  • sinfaut | ২০ এপ্রিল ২০১৫ ২৩:০৭288573
  • goosebump এর দেওয়া ছবির লিঙ্ক দুটো কী বিকট! সোহরাব হুরার ছবি দেখেননা কেনো?
  • hu | ২০ এপ্রিল ২০১৫ ২২:৪২288570
  • মার্গারিটার ট্রেলরটা ভালো লাগল। এই ডিরেক্টরের আমু দেখেছিলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত