এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২১ এপ্রিল ২০১৫ ১১:১৭288750
  • আবর্জনার উদাঃ টা বোঝা গেল না। সর্বত্র পরিবেশ যাতে কলুষিত না করে, সেজন্যই আলাদা করে ডাস্টবিনে রাখা।
  • potke | ২১ এপ্রিল ২০১৫ ১১:১৬288746
  • তুমি ফেলো মিনসের থেইক্যা পয়সা নিবা?? কি দিনকাল আইল রে ভাই!!!!
  • সিকি | ২১ এপ্রিল ২০১৫ ১১:১৬288747
  • সে তো আইসিস ভাঙছেই।
  • Tim | ২১ এপ্রিল ২০১৫ ১১:১৬288748
  • মন্দির ডাস্টবিন? যাক্কলা
  • pi | ২১ এপ্রিল ২০১৫ ১১:১৬288749
  • আরে সে তুমি ভাঙ্গতে চাইবেনা, তোমার কাছে আর্ট ফর্ম মনে হচ্ছে বলে। কারুর কাছে সেটা নাই মনে হতে পারে, এবং এগুলো যদি সে ক্ষতিকারক মনে করে, এই দৈব টৈব প্রোপাগেট করার মাধ্যম, সে ভাঙ্গতেই পারে। এনিওয়ে, মন্দিরের গায়ের মূর্তি ভাঙার কথা বলিনি, যে মূর্তি পুজো করা হয়।
  • সিকি | ২১ এপ্রিল ২০১৫ ১১:১৫288744
  • আবর্জনা পরিবেশকে কলূষিত করে, তবু ভ্যাট বা ডাস্টবিন ভেঙে ফেলার দাবি জানাই না যে কারণে, সেই কারণেই মন্দির ভেঙে ফেলার দাবি জানাই না।
  • sosen | ২১ এপ্রিল ২০১৫ ১১:১৫288745
  • মীরকেও দেখলুম গ্রহরত্নের বিজ্ঞাপন দিচ্ছে। জিগালে হয়তো বলবে ইয়ার্কি মারছিলুম।
  • lcm | ২১ এপ্রিল ২০১৫ ১১:১৪288740
  • না কিন্তু হনুমানের মুর্তি ভক্তিভরে কিনলে সমাজের কি ক্ষতি হয়?
    বা ধরো গলায় ক্রশ ঝোলালেই বা সমাজের কি ক্ষতি হয়?
    বা, মাথায় নামাজের টুপি পড়লেই বা সমাজের কি ক্ষতি হয়?

    ক্ষয়ক্ষতির হিসাব চাই।
  • hu | ২১ এপ্রিল ২০১৫ ১১:১৪288741
  • যে মন্দিরগুলোতে পুজো-আচ্চা বন্ধ হয়ে গেছে সেগুলোতে কিন্তু মূর্তিগুলোর অবস্থাও ভালো। কোণার্কের মন্দিরে যেমন। কোনদিন পুজো হয়নি। কাজগুলো অত ভালো আছে। অথচ পাশেই পুরীতে দেখো। কোন এক রাজা তো ওসবের মর্ম না বুঝে সব প্লাস্টার করে দিয়েছিল। এখন আবার সেগুলো খুঁটে খুঁটে তুলছে। মিশরের মন্দির আমার দারুণ লেগেছিল। ওদের ধর্মের সাথে যেহেতু এই মন্দিরগুলোর আর কোন সম্পর্ক নেই তাই পুরোটাই টুরিস্টদের জন্য আর গবেষকদের জন্য সংরক্ষণ করা। রোজ রোজ তেল-কালি পড়ে নষ্ট হচ্ছে না।

    তবে তুমি যেগুলোর কথা লিখেছো সেগুলোতে পুজো হয়? অজন্তা-ইলোরাতে তো হওয়ার প্রশ্ন নেই। মহাবলীপুরমে পুজো হয়?
  • Tim | ২১ এপ্রিল ২০১৫ ১১:১৪288742
  • ওয়েট ওয়েট। বাড়িতে কে কী রঙের জাঙ্গিয়া পরছে আর অ্যাডে কে কী রঙের জাঙ্গিয়া প্রোমোট করছে দিস আর নট অ্যালাইক
  • Arpan | ২১ এপ্রিল ২০১৫ ১১:১৪288743
  • আঁইক্যা দিলে পয়সা দিবা?
  • সিকি | ২১ এপ্রিল ২০১৫ ১১:১৩288737
  • স্যান -

  • potke | ২১ এপ্রিল ২০১৫ ১১:১৩288738
  • গনেশ মিনসেগিরি করছ এরকম একটা লোগো কেউ বানাতে পারেন? ইউস করতাম।

    ফ্রগ রে জিগাই।
  • pi | ২১ এপ্রিল ২০১৫ ১১:১৩288739
  • হ্যাঁ, মন্দিরে পুজো আচ্চা বন্ধ করার দাবি তোলো, তার সাথে এই অ্যাড বন্ধের দাবি যেতে পারে। নচেত নয়। তবে সে দাবি তুললে লোকজনের বাড়িয়ে পুজো আচ্চা এসব বন্ধের দাবিই তুলতে হয় ( ডিঃ এও জানিয়ে রাখি, আমি ব্যক্তিগতভাবে তুলবো না, আমি সেটা অন্যের 'চয়েজে' অনুপ্রবেশ মনে করি )্‌। সেটা না তুলে শুধু এইসব অ্যাড বন্ধের দাবি কেন ?
  • Tim | ২১ এপ্রিল ২০১৫ ১১:১২288735
  • পুজো বন্ধ করা = ভেঙে ফেলা?
    পুজো বন্ধ করতে এখনও বলিনি, কিন্তু এই সমীকরণটা জাস্ট দুর্ধর্ষ হয়েছে
  • সিকি | ২১ এপ্রিল ২০১৫ ১১:১২288736
  • দুদিকেই এক্সট্রাপোলেট হচ্ছে। কাউন্টার যুক্তি হিসেবে যা আসছে তা অনেকটা ঐ - অফ অল পার্সনস, সুমন কেন এরকম ছাগলামি করছে টপিকে যা যা বলা হয় সেই রকমই।

    ছাত্রবয়েসের শেষের দিকে রবি ঘোষকে হাতে হাওয়াই চটি নিয়ে মুগুর ছাপ অজন্তা হাওয়াইয়ের বিজ্ঞাপন দিতে দেখেছিলাম টিভিতে। তখন অবশ্য খুব বেশি প্রডাক্টের বিজ্ঞাপন হত না, তবুও রবি ঘোষকে ঐ পোজে দেখে খারাপ লেগেছিল। একই রকম খারাপ লেগেছিল চিন্ময় রায়কে হাসিমুখে দাদ হাজা চুলকানির অব্যর্থ মলম স্যালিকলের বিজ্ঞাপন দিতে দেখে। কেন লেগেছিল খারাপ, এখন আর এক্সপ্লেন করতে পারব না। বলিউডের নায়ক নায়িকাদের কেরিয়ারের অন্তে দেখি বেশ নামীদামী অ্যাড করছেন। বচ্চনবাবুকে তো ছেড়েই দিলাম, উনি ইউনিভার্সাল ফেরিওলা, হেমামালিনী (কেন্ট আর ও), বিনোদ খান্না, রাজেশ খান্না, সকলেই এমন অ্যাডে অভিনয় করতেন বা করেন, যে গুলো বেশ হাই ভ্যালুর অ্যাড। সেই তুলনায় বাংলা ছবির অভিনেতারা শেষ বয়েসে এমন প্রডাক্টে অভিনয় করেন - দেখলে বোঝা যায়, বাঙালি অভিনেতাদের খুব খুব শস্তায় কিনে নেওয়া যায়।
  • san | ২১ এপ্রিল ২০১৫ ১১:১১288733
  • লুরুতেই কোথায় একটা দেখেছিলাম ল্যাপটপ কোলে গণেশের মূর্তি। ছোট্টো। এখনও মনে আছে। বেশ মজা লেগেছিল।
  • potke | ২১ এপ্রিল ২০১৫ ১১:১১288734
  • ল্যাদোষ দার খালি ফাইজলামি ঃ)
  • hu | ২১ এপ্রিল ২০১৫ ১১:০৯288731
  • মূর্তি ভেঙে ফেলবে কেন? অত সুন্দর সব মূর্তি। ভালো করে ট্যুরিজম প্রোমোট করতে পারলে ওর থেকে ব্যবসাও হবে, আর্টের চর্চাও হবে, ইতিহাসও হবে।
  • pi | ২১ এপ্রিল ২০১৫ ১১:০৯288732
  • নাঃ, মন্দিরগুলো তো সব দৈবকে প্রোমোট করছেই। এসব নিয়ে অ্যাড বন্ধ করতে বললে, মন্দিরের পুজো আচ্চা বন্ধ করার দাবি কেন তুলবেনা একটু বলো !
  • pi | ২১ এপ্রিল ২০১৫ ১১:০৮288730
  • বুস্ট, হরলিক্স, কম্প্ল্যানই শুধু নয়। এই লিস্টটা দেখো।
    Emami Soyabean Oil, Saffola, Nutri Charge Men, Engine mustard oil, Kellogg's Special K, Britannia NutriChoice biscuits, Today Premium Tea, PediaSure drinks, Real Active Fibre +, Nutrilite, Kissan Cream Spread, Rajdhani Besan and Britannia Vita Marie.
    l
    এই সব ক'টা নিয়ে কেস হয়েছে। এগুলোর বহু, বহু ক্ষেত্রে রোগীর পথ্য হিসেবে ব্যবহার হয়, স্বাস্থ্যের দোহাই দিয়ে ব্যবহার হয়। শুধু ইকনমিক না, স্বাস্থ্যের দিক দিয়েই তো ক্ষতিকর, কারণ যে এক্স্ট্রা টা পাওয়া যাবে বলে এগুলো দেওয়া হচ্ছে, তা দিতে পারবে না।
  • Arpan | ২১ এপ্রিল ২০১৫ ১১:০৭288729
  • সে-র বক্তব্য বুঝেছি। মসকরা করছিলাম।

    আমার একটাই সিরিজ আছে, ছটা না সাতটা মিউজিকাল ইন্স্ট্রুমেন্ট নিয়ে (নিচের ছবিটার মতন)। এতে কুনো সিদ্ধিদাতা ভাব নাই।

  • lcm | ২১ এপ্রিল ২০১৫ ১১:০৬288728
  • আমি কিনি, তবে প্রচন্ড দরাদরি করে, দোকানদারের মুখ রাগে আগুন না হওয়া পর্যন্ত গণেশ কিনি না, বেওসার দেবতা কিনতে গিয়ে যদি ঠকে যাই তাইলে ভগোমান খুব পাপ দেবে।
  • Tim | ২১ এপ্রিল ২০১৫ ১১:০৪288724
  • ভাঙবে কেন? ভাঙা আর দৈবপ্রত্যাশী পুজোর বাইরে আর কিছু নেই নাকি? কি জ্বালা
  • hu | ২১ এপ্রিল ২০১৫ ১১:০৪288725
  • গণেশ নিয়ে সে-দি যা বলছেন সেরকম যদি কেউ করে (নিজে না কেনা ইত্যাদি) তাহলে সেটা কুসংস্কার। তবে আমার এসব ব্যাপারে অন্যের পছন্দের ওপর ভরসা কম। নিজেই কিনি।
  • lcm | ২১ এপ্রিল ২০১৫ ১১:০৪288726
  • হনুমান প্রোমোট করা! আজকাল আর মানহুশের প্রোমোশন নিয়া কেহ কথা কয় না, কি ইকনমি পড়ল !
  • Tim | ২১ এপ্রিল ২০১৫ ১১:০৪288727
  • শুধু বর্তমান না, অতীত ও ভবিষ্যতের প্রেক্ষিতেও। এই সবগুলো এক ছাঁচে ফেলে দেওয়ার ট্রিভিয়ালাইজেশন আমারো পছন্দ নয়।
  • pi | ২১ এপ্রিল ২০১৫ ১১:০৩288723
  • সেদিন মহাবলীপুরমের মন্দিরগুলো নিয়ে দারুণ একটা অনুষ্ঠান দেখলাম। মন্দির গুলো তো তারিয়ে তারিয়ে দেখলাম। অজন্তা ইলোরাও তাই দেখি। বেশিরভাগই সব 'ভগবান' এর মূর্তি। এসব ভেঙে ফেলতে বলব নাকি ঃ)
  • hu | ২১ এপ্রিল ২০১৫ ১১:০২288720
  • হ্যাঁ, সমালোচনা তো দুটোরই দরকার। তবে অপরাধের বেশি-কম নিয়ে হয়তো তোমার-আমার মতভেদ হবে। কমপ্ল্যান খেয়ে প্রতিশ্রুতিমত লম্বা না হলে যতটুকু ক্ষতি, তার চেয়ে হুনুমান প্রোমোট করা আমার কাছে বেশি ক্ষতিকর মনে হয়। বর্তমান ভারতের প্রেক্ষিতে।
  • Tim | ২১ এপ্রিল ২০১৫ ১১:০২288721
  • ল্যাদোশদা, তোমার পরের পোস্ট দেখে বুঝেছিলাম পুরোটা পড়োনি। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত