এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ২১ এপ্রিল ২০১৫ ১২:৩৩288840
  • সিপিএম বললে ধার্মিক কথাটা না বললেও চলে ;-)
  • san | ২১ এপ্রিল ২০১৫ ১২:৩০288839
  • শুধু সিপিএমে হচ্ছিল না, আবার ধার্মিক সিপিএম ? :-(
    যাক, মন্দের ভাল, ধার্মিক আরেসেস বললে কি কেচ্ছাই না হত।
  • Tim | ২১ এপ্রিল ২০১৫ ১২:২৮288838
  • আমি তো বলেই দিলুম প্রাইভেসিতে জোর করতে চাইনা। পাবলিক স্পেসে হলে করবো। সরকারি তরফে জোরদার প্রচার করবো যে দেখুন এতে সত্যি কোন উবগার হয়না এইসব না করেও লোকে ভালো থাকে, তারপর আপনার ইচ্ছে। এইভাবে আস্তে আস্তে কমলেও কমতে পারে। ধর্মীয় হোক বা নাহোক, ক্রাইম কে ক্রাইমই বলবো, নির্দোষ রিচুয়ালকে রিচুয়ালই। এগুলো অবজেক্টিভ ব্যাপার।
  • dc | ২১ এপ্রিল ২০১৫ ১২:২৭288837
  • উফ ছোটবেলায় আমার খুব বড়ো একটা অ্যাম্বিশান ছিল বাড়িতে পুজো বন্ধ করবো। সেটা আর পারলাম না ঃ-(
  • dc | ২১ এপ্রিল ২০১৫ ১২:২৫288835
  • ধর্মীয় ফেস্টিভালও হয় বোধায়, ঠিক জানিনা। সাউথ ইন্ডিয়াতে এমনিতেই তো বেশীর ভাগ ধর্মীয় ফেস্টিভাল। তবে মহাবলীতে পুজো সেরকম হয়না। আর হ্যাঁ, টেম্পল এর চারধারের ঘাসজমির থেকে সি ভিউটা দারুন, ওটা একটু উঁচুমতো আর অনেকটা বড়ো। পাশ দিয়ে বিচে যাওয়ার একটা রাস্তা আছে, সেটায় দোকানে ভর্তি। আর বিচের কাছে এক্কেরে কম দামে মাছভাজা আর বীয়ারের কয়েকটা দোকান।
  • sosen | ২১ এপ্রিল ২০১৫ ১২:২৫288836
  • বাব্বা, বাড়িতে পুজো বন্ধ! শুনুন, আমায় আদ্ধেক দিন (সপ্তাহে তিন দিন) ডিমের ঝোল ভাত খেয়ে থাকতে হয়। কারণ বুড়োবুড়ি হনুমানের পুজো করেন, এবং রুটি দুধ খান। চেঁচামেচি হৈ হল্লা ফাটাফাটি কিছুতেই পুজোর টাইম কমানো যাচ্ছে না। এঁরা বামুন ফামুনের তোয়াক্কা করেন্না, নিজেরাই পুজো করেন, বিড়াল কুকুরের মাছ মাংস রোজই রাঁধছেন, প্যারামিটার বোঝাও খুব কঠিন। শেষ অব্দি বয়সের দোষ ভেবে ক্ষান্তি দিইছি। ন্যাজ না গজানো অব্দি সম্ভবত পুজো চলবে।
  • pi | ২১ এপ্রিল ২০১৫ ১২:২৪288834
  • ধর্মের নাম করে কাউজে পুড়িয়ে মারা হলে সে নিয়ে কোন সাবজেক্টিভির প্রশ্ন আসেনা।
    কিন্তু অমুক যন্ত্র কিনলে, অমুক তাবিচ পড়লে আপনার মন ভালো থাকলে, জীবনে উন্নতি হবে .. এই বিশ্বাসের যে 'ক্ষতি ' বলে তুমি বন্ধ করতে বলছো, সেই 'ক্ষতি' মন্দিরের নিত্যিদিনের পুজো আচ্চা, বাড়ির ঠাকুরের কাছে পুজো আচ্চা, কোনটাতে নেই ? এটা হল প্রশ্ন। আর, সাবজেক্টিভ বললাম এই কারণে যে অনেকে একে ক্ষতি বলে মানতেও চাইবেন না। তাই নিয়েই বা কী বলবে, বন্ধ করলে সেটা কি তাদের উপর জোর করে চাপিয়ে দেওয়া নয় ?
    হ্যাঁ, অবশ্যই তুমি বলতে পারো যে এগুলোর কোন ভিত্তি নেই, এগুলো বিশ্বাসের মানে নেই, ক্ষতিকর। এই প্রচার নিয়ে আমার কোন আপত্তিই নেই। কিন্তু বিশ্বাসের গ্রাউণ্ডে বন্ধ করা হলে আরো দু চারটি বেয়ারা প্রশ্ন উঁকিঝুঁকি মারবেই।
  • Tim | ২১ এপ্রিল ২০১৫ ১২:২২288833
  • একটা অঙ্ক ভুল করেও র‌্যালা নিতে হলে লোকে যেমন বলে ভুলের ভয়েস আনছিলুম, সেরকম সবকিছুকেই সাবজেক্টিভ বলা।
  • dc | ২১ এপ্রিল ২০১৫ ১২:২১288831
  • আর ভেতরে ওপেন এয়ার মঞ্চ মতো একটা জায়গা আছে, সেখানে মাঝে মাঝে কালচারাল ফেস্টিভাল হয়। লাস্ট বার যখন গেছিলাম তখন দেখলাম রোজ সন্ধ্যেবেলা মারগাজি হচ্ছে। সন্ধেবেলা যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আর যাওয়া হয়নি।
  • Tim | ২১ এপ্রিল ২০১৫ ১২:২১288832
  • নাহ, সাবজেক্টিভ কেন হবে। গোদা করে বললে কেউ বোঝে কেউ বোঝেনা। বা বোঝেনা সে বোঝেনা।
  • pi | ২১ এপ্রিল ২০১৫ ১২:২০288830
  • এই 'লেসার' ইভিল, এটা তো সাব্জেক্টিভ ধারণা, তাই না ? ঃ)
  • Tim | ২১ এপ্রিল ২০১৫ ১২:১৯288829
  • বাড়িতে পুজো বন্ধ হলে ব্যাপক হয়। কাউকে অপ্রেস না করে সেটা হলে খুশিই হবো।
    কোন গ্রাউন্ডে একটার থেকে অন্যটা বেশি ক্ষতিকর বলেছি সেটাও পাই যেন দেখেও দেখছেনা। লেসার ইভিল গ্রাউন্ডে, যে গ্রাউন্ডে মুলো সরকারকে অনেকের বেটার অপশন লেগেছিলো পোরিবত্তোনের সময় সেই গ্রাউন্ডে।
  • pi | ২১ এপ্রিল ২০১৫ ১২:১৮288827
  • বেশ কিছু ধর্মীয় ফেস্টিভ্যাল হয়্না, মহাবলীপুরমে ?

    এনিওয়ে, সমুদ্রের ধারের কিছু ভিউ দেখলাম, কী ভালো।
  • sosen | ২১ এপ্রিল ২০১৫ ১২:১৮288828
  • জল দিয়ে গুঁড়ো দুধ? তাহলে আর গুঁড়ো রইল কোথায়?

    গানুশ আমি খাইনা। মোবাইল টাওয়ারও খাইনা, কিন্তু খপোদ্দার ওদেরো ভাঙবেন্না। কোনোরকমে দুই মহাদেশে ঐ টাওয়ারের ভস্সায় টিঁকে আছি।
    স্যান তো সিপিএম বটেই। ধার্মিক সিপিএম। কঠিন ব্যাপার।
  • pi | ২১ এপ্রিল ২০১৫ ১২:১৭288826
  • ওহ, ঐ পোস্টা মিস করেছিলাম।
    আগুন লাগা বাড়ি হলে, আগুন নেবানোর চেষ্টা করব। আর আগুন লেগেছে, এটা স্পষ্ট হলে লোকে এমনিই ঢুকবে না। ঃ)
  • dc | ২১ এপ্রিল ২০১৫ ১২:১৬288824
  • মহাবলিপুরমে কিন্তু পুজো সেরকম হয়না। মহাবলিপুরম হলো চেন্নাই থেকে ঘন্টা দেড়েক দুরে একটা বড়ো পিকনিক স্পটের মতো। একটা পুরনো মন্দির আছে, সমুদ্রের একেবারে ধারে, সেই মন্দিরটা ঘিরে অনেকটা জায়গা ঘিরে সুন্দর করে সাজিয়েছে। টিকিট কেটে ঢুকতে হয়, ভেতরে বড়ো বড়ো বাগান আছে, সেখানে ঘাসে প্রচুর লোক চাদর পেতে খায়দায়, বাচ্ছারা ছোটাছুটি করে। আর মন্দিরটা খুব পুরনো, ভেতরটা ছোট্ট আর ঘিঞ্জিমতো। লোকজন লাইন দিয়ে ভেতরে ঢোকে আর ঠাকুর দর্শন করে বেরিয়ে আসে। ভেতরে বেশীক্ষন থাকার ব্যাপার নেই। মানে অন্য মন্দিরে যেমন পুজোটাই আসল, মহাবলিপুরমে তেমনি লোকে ঘুরতেই বেশী যায়।
  • Tim | ২১ এপ্রিল ২০১৫ ১২:১৬288825
  • পাই আশাকরি আমায় ওগুলো জিগ্যেস করেনি। নাকি করেছে? আমার স্ট্যান্ড খুবই পরিষ্কার সবকটি ক্ষেত্রেই।
  • pi | ২১ এপ্রিল ২০১৫ ১২:১৫288823
  • মোট কথা, আমার কাছে কিছুই ক্লিয়ার হল না, কোন গ্রাউণ্ডে সিলেক্টিভলি হনুমান যন্ত্র, শনি কবচ এদের ও এদের অ্যাডকে ব্যান করার দাবি তোলা হচ্ছে। এই দাবি তুললে শর্ম নিয়ে ব্যবসা সংক্রান্ত আপত্তিতে মন্দিরে পুজো বন্ধ করার দাবি আসা উচিত, দৈব, বিশ্বাসের ভাইরাস ছড়ানো সংক্রান্ত আপত্তিতে বাড়িতে পুজো আচ্চা বন্ধের দাবি তোলা উচিত, মানুষকে ভাঁওতা দেওয়া হচ্ছে এই দাবিতে হরলিক্স, কম্প্ল্যান, সাফোলার অ্যাড বন্ধ করার দাবি তোলা উচিত।
    এর মধ্যে আমি তৃতীয় গ্রাউণ্ডের দাবি করতে ব্যক্তিগতভাবে আগ্রহী। যেখানে মূলতঃ বৈজ্ঞানিক পরীক্ষার দোহাই দিয়ে প্রতারণা করা হচ্ছে। সে হরলিক, কম্প্ল্যান, সাফোলা হোক কি শনি কবচ কি ঐ টাইটেনিয়াম ম্যাগনেট।
  • san | ২১ এপ্রিল ২০১৫ ১২:১২288822
  • সিপিএম ? এর মধ্যে সিপিএম কোত্থেকে এলো ? :-)
  • hu | ২১ এপ্রিল ২০১৫ ১২:০৯288821
  • পাই, তোমার প্রশ্নের আংশিক উত্তর আমি Date:21 Apr 2015 -- 11:23 AM এ দিয়েছিলাম।
  • lcm | ২১ এপ্রিল ২০১৫ ১২:০৭288818
  • কি অবোস্থা। রানিং বিজনেস কেউ বন্ধ করে ! লস হলে তো আপনিই বন্ধ হয়ে যাবে, ধম্মের নিয়মে না, বাজারের নিয়মে।
  • Abbe Calm Plumpness | ২১ এপ্রিল ২০১৫ ১২:০৭288819
  • স্যান যে তলায় তলায় সিপিএম সেটা আমি আগেই জানতুম।
  • pi | ২১ এপ্রিল ২০১৫ ১২:০৭288820
  • টিম, পিছিয়ে এই পড়লাম।

    আর্ট আর ধর্মকে গোলানোর কথা কী প্রসঙ্গে এল ?
  • cb | ২১ এপ্রিল ২০১৫ ১২:০২288817
  • পাই, ধন্যবাদ।

    আপনার সাথে যোগাযোগ করব শর্টলি
  • san | ২১ এপ্রিল ২০১৫ ১২:০০288815
  • টিম - কোন জায়গায় তক্কো হয় তাও জানি :-) না বললেও জানি, কিন্তু দাদা, ব্যক্তিস্বাধীনতার গ্যাঁড়াকল। সতীদাহর মত এক্সট্রিম ব্যাপারে চলে না গেলে যত অপছন্দই হোক, সোনামুখ না হোক প্যাঁচামুখে মেনে নিতে হয়। বৃহত্তর স্ট্র্যাটেজির স্বার্থে। আমি আস্তিকদের ভয়েস রক্ষার স্বপক্ষে না বললে, কোন লজিকে আশা করব তারা নাস্তিক্যকে অ্যাক্সেপ্টেন্স দেবে ? উভয়ত অ্যাক্সেপ্টেন্স না আসলে, কোনো দিক থেকেই আসবে বলে, আমার অন্তত মনে হয় না।
  • pi | ২১ এপ্রিল ২০১৫ ১২:০০288816
  • রোজ মন্দিরে যে পুজো আচ্চা চলছে, সেটাও ব্যবসা, হনুমান যন্তর শনি কবচও ব্যবসা। বন্ধ করতে চাইলে দুটোই বন্ধ করতে বলুন। এবার ব্যবসা কেন বন্ধ করতে চান, তার কারণগুলোও বলুন ঃ)
    অন্য ব্যবসা নিয়ে আপত্তি নাই, ধর্মের নামে ব্যবসা নিয়েই আপত্তি কেন বলুন ঃ)
    আর বিশ্বাসের ভাইরাস ছড়ানো নিয়েই আপত্তি থাকলে বাড়ির পুজোআচা নিয়ে আপত্তি কেন নেই বলুন ঃ)
  • Arpan | ২১ এপ্রিল ২০১৫ ১১:৫৯288813
  • সরি, সিরিয়াস পোস্ট নিয়ে খিল্লি করলাম।
  • Arpan | ২১ এপ্রিল ২০১৫ ১১:৫৯288814
  • আর্ট ফর্ম, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিঙের নিদর্শন ইত্যাদি কারণেই মোবাইল টাওয়ারের রক্ষা পাওয়া দরকার। কিন্তু মোবাইল টাওয়ারকে কমোডিটি বানিয়ে ব্যবসা করলে যথেষ্ট আপত্তি আছে।
  • pi | ২১ এপ্রিল ২০১৫ ১১:৫৬288812
  • সিবি, ভালোই ক্ষতি হতে পারে। আমি কিছু লোকজনের সাথে যোগাযোগ করানোর চেষ্টা করতে পারি, যাঁরা এই নিয়ে কাজ করছেন।
  • cb | ২১ এপ্রিল ২০১৫ ১১:৫৪288811
  • একটি সিরিয়াস সমস্যায় পড়েছি

    ফ্ল্যাটবাড়ির ছাদে নাকি পোমোটার ৪ টে মোবাইলের টাওয়ার বসিয়েছে। এবার গিয়ে দেখতে হবে কেচ্ছাটা কি

    ১। কতটা ক্ষতি হতে পারে শরীরের?
    ২। কি ভাবে ব্যব্স্থা নেওয়া যায়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত