এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | ২১ এপ্রিল ২০১৫ ১৩:০২288870
  • কেষ্টর একবল হয়েচে !
  • dc | ২১ এপ্রিল ২০১৫ ১৩:০১288869
  • সিকি হ্যাঁ এটা দেখছি তো! খেয়াল ছিলনা। তাহলে এই হলো কেষ্টর গড়ানো বল? কিন্তু একটা কেন? কেষ্ট কি বড়ো কষ্টে আছে?
  • সিকি | ২১ এপ্রিল ২০১৫ ১৩:০০288868
  • সইত্যের খাতিরে বলি - মহাবলীপুরম আমার পছন্দ হয় নি। ঐতিহাসিক গুরুত্ব বাদে। অবশ্য কাঞ্চীপুরম বা পণ্ডির থেকে বেটার।
  • সিকি | ২১ এপ্রিল ২০১৫ ১২:৫৮288866
  • ডিসি তাইলে কী মহাবলীপুরম দেখেছেন? কেষ্টোর বাটার বল দেখেন নি?

    এই যে -

    একটা ঢালু পাথুরে এলাকার ওপর স্থির হয়ে রয়েছে এই বিশাল গোল পাথরটা। দেখলেই মনে হয়, এক্খুনি হুড়মুড়িয়ে গড়িয়ে আসবে। কিন্তু গড়ায় না। যুগ যুগ ধরে ওখানেই রয়েছে।
  • dc | ২১ এপ্রিল ২০১৫ ১২:৫৮288867
  • b :d :d আমি কখনো কোন মন্দিরের ভেতরে ঢুকে দেখিনি :d মহাবলিপুরমে যাই ছোট্ট একটা লং ড্রাইভ হয়ে যায় বলে, আর ঐ মাছভাজা আর বিয়ারের লোভে। সেগুলো আবার ঘেরা জায়্গাটার বাইরে। ভুঝতেই পারছেন :d

    আর ওসব হনুর ল্যাজট্যাজ দেখা আমার কম্ম নয়।
  • একক | ২১ এপ্রিল ২০১৫ ১২:৫৭288865
  • ওরকম আর্ট আর ধর্ম আলাদা করে দিয়ে রক্ষা করা যায়না থ্রু সেন্ট্রাল প্ল্যানিং। এটা ঘোড়া মেরে ফেলে ঘোড়ার ছায়া আটক করার মত। শুধুই ছবি। যে ধর্মের বা যে অংশের বর্তমানে ব্যবহারযোগ্যতা থাকেনা তা এমনিতেই শুধুমাত্র আর্ট এর অংশ হয়ে যায়। তারপরেও, হ্যা তারপরেও যারা ওগুলো হ্যান্ডল এন্ড রিপ্রদিউস করে তারা রিলিজিয়াস নলেজের মধ্যে দিয়েই কানেক্ট করে। আমাদের দেশের মানুষ এট্টু কম চালাক তাই সরাসরি রেফারেন্স টানে ধর্মের। বিদেশীরা একটু ঠোঁট চিপে বলে ....ইটস আ বিট মিস্টিক :P এইযে ডিফারেন্ট স্কুল অফ মিস্তিসিসম, ডার্ক আর্ট, ডেভিল সাইন রেখে দেওয়া, দুয়েন্দে এসব ধর্মের সঙ্গে যুক্ত। গোটা ওয়েস্টার্ন -ইস্টার্ন আর্ট বিভক্ত হয়ে রয়েছে ধর্মীয় চেতনার জায়গায়। শুধু একাডেমিক হয়ে গেলে টুল টা পিপলস এর থেকে ছিনিয়ে রাষ্ট্রের হাতে চলে যাবে। তারা তারপর ওই দিয়ে সোশাল ইঞ্জিনিয়ারিং করবে যাকে দায়গ্রেস করার ক্ষমতা সাধারণ মানুষের থাকবেনা।

    যাঁরা বলছেন মন্দির শুধু আর্ট হিসেবে থাক, তাদের জিগাই "শুধু আর্ট" যখন তখন ফিসিকালি মন্দির টা থাকার দরকার কী ? থ্রি ডি মডেল বানিয়ে নেট এ ছাড়া হোক। যার গোটা মন্দির দেখতে ইচ্ছে হবে হলোগ্রাম প্রজেক্টরে ফেলে দেখুক। বরং ওই জায়গায় ফ্ল্যাটবাড়ি উঠুক। মেনে নেবেন ? "আর্ট" একটা অম্নিপ্রেসেন্ট স্বতঃসিদ্ধ না। সবকিছু মিলিয়ে ইতিহাস নিয়ে অস্তিত্ব নিয়ে এমনকি অসুবিধে সৃষ্টি করে আর্ট গ্যাট হয়ে বসে থাকে। নাস্তিকরা একে ভালোবেসে ভয় পায় আর আস্তিকরা ভয় পেয়ে ভালবাসে /ঘৃণা করে। এটুকুই তফাৎ। কিন্তু ভয় টা জরুরি। সেজন্য কোনো না কোনো ফর্মে ধর্ম থেকে যাওয়া জরুরি। অস্বস্তি জারী থাকা জরুরি। মায়ান আর্ট দেখতে দেখতে স্প্লিট সেকেন্ডে আমাদের মাথার মধ্যে শয়তানের মিথ, তার রূপ খেলে যায় .....কবিতায় রেইনম্যান শব্দটা পড়লেই আবার স্যাটার্ন আসে। নেই, তবু আসে। এক ঝলকে প্রচুর চার্চের ছবি-স্কাল্পচার কোলাজ করে যায় মাথায়। এগুলোই আর্টের মজা। একটা ভয় যা নেই। পরের মুহুর্তেই নিজেকে বলছি ধুস এত আর্ট ! নিশ্চিন্তি। নিশ্চিন্তি টাও নেই। কিন্তু এইযে পীপ-শো দেখিয়ে ছেড়ে দিলো এইটা যুগে যুগে বাঁচিয়ে রাখতে গেলে নিজে ধর্মাচরণ করুন না করুন ধর্মের থেকে যাওয়া জরুরি। ইশ্বর না থাকলে শয়তান থাকবে না। নাটক মরে যাবে। একটা ক্রিয়েটিভিটিবিহীন বিচ্ছিরি বিস্বাদ উত্তেজনাহীন জগৎ তৈরী হবে। জাস্ট ওয়াক।
  • pi | ২১ এপ্রিল ২০১৫ ১২:৫৬288864
  • আরে এই ই তীর্থ দেখি একটা রীতিমতন প্যাকেজ। ভারতের যেকোন জায়গায় ভাচ্চুয়াল তীত্থ করিয়ে দেবে !

    এইটা পড়েন ! ঃ)

    We perform Pujas, Hawans, Abhisheks according to the wish of devotees within 45 days after receiving the Puja request. We request small donations from devotees for the welfare of e-Tirtha.

    People spend their whole life fighting with the unfavorable factors assuming it as “BAD LUCK” which affect their personal life, family life, career, job, business, health, relationship, financial condition, mental peace etc. etc.
    They used to try a lot of options to bring those unfavorable factors to their favor but most of the times the underlying cause, the TRUTH remains unexplored and the problem remains unresolved.
    It is believed that every problem has a solution if the root cause of the problem can be detected and treated in timely manner.
    Pujas/Hawans/Abhisheks are act of bringing those unfavorable factors to our favor and satisfying God / Divinity to get the blessing and thus brings fortunes to our lives.
    Pujas/Hawans/Abhisheks are believed to be the remedies of all kinds of problems of human life by Rishis, Munis, Rajas, Maharajas and saints from ancient times.
    By birth every human being is favored by some Gods / Goddess and Grahas / Nakshatras and unflavored by some. When the unfavorable factors are superfluous, the problems become more and more and the life becomes miserable. Fortunately according to Hinduism, it is possible to bring the unfavorable factors to our favor by performing specific Pujas/Hawans/Abhisheks in different temples and with different procedures. By doing so, all the problems will go away gradually and fortune will come to your life.

    e-Tirtha is an organization where we help people/devotees to identify the root cause of the problems/needs in their lives and perform Pujas/Hawans/Abhisheks etc. on their behalf in different temples with different procedures to solve those problems and bring peace and fortune in their lives.

    We receive Puja, Hawan and other specific type of Puja requests from many of devotees mainly from abroad (mainly US, Canada, UK, Europe, Australia) and also from all parts of India, SriLanka, Nepal, Bhutan and Bangladesh.

    : http://etirtha.webnode.com/about-us/
    m
  • b | ২১ এপ্রিল ২০১৫ ১২:৫৩288862
  • দাক্ষিণাত্যে হনুমান পূজা হয় বই কি, তবে হনুমান চালিশা পড়ে না। বেশির ভাগ জায়গায় আঞ্জনেয় নামে ডাকা হয় (মানে অঞ্জনীর পুত্র)। ঐ তো ডিসি আছেন, ওনাকে নাঙ্গানাল্লুরের ( নো হিনী) হনু মন্দিরের কথা জিজ্ঞেস করুন দেখি। সে হনুমান মূর্তি (নাকি তার ল্যাজটা) আবার বছরে ১ ফিট করে বাড়ে, অলৌকিক শক্তিতে।
  • san | ২১ এপ্রিল ২০১৫ ১২:৫৩288863
  • আইনত ব্যান করা উচিত না স্ট্র্যাটেজিক কারণে। আপনি আস্তিক্য ব্যান করতে চাইলে কাল অন্য লোক নাস্তিক্য ব্যান করতে চাইবে। কোন লজিকে ঠিক হবে কে ঠিক কে ভুল ? অবজেক্টিভলি দেখলে দুই দাবির মধ্যে তফাৎ কিছু পাওয়া যাবেনা। তার চেয়ে এ ওকে সহ্য করে নিন, নিজের স্বাধীনতাটুকু সবাই রাখতে পারবেন, আপনি পাশার যে দিকেই থাকুন না কেন :-)
  • hu | ২১ এপ্রিল ২০১৫ ১২:৪৯288860
  • আরে এই একশো ডলারের পুজোটা কোন ঠাকুর পান সেটা একটু বলুন না!
  • sosen | ২১ এপ্রিল ২০১৫ ১২:৪৯288861
  • ব্যানের ভয়েস আসা য্যানো বন্ধ না হয় খেয়াল রাখবেন
  • b | ২১ এপ্রিল ২০১৫ ১২:৪৮288859
  • "একটা পুরনো মন্দির আছে, সমুদ্রের একেবারে ধারে, সেই মন্দিরটা ঘিরে অনেকটা জায়গা ঘিরে সুন্দর করে সাজিয়েছে"।

    মাইরি। ডিসির মত এত অরোমান্টিক পাবলিক খুব কম আছে।

    শোর (বাঙলা নয়, ইংরিজি) টেম্পল পলব রাজাদের তৈরী, সাতশো খ্রীষ্টাব্দের। আরো মন্দির আছে, এমনকি একটা পুরোনো পাথুরে শহর অবধি, কিন্তু সেটা সমুদ্রের গর্ভে। শুনেছি সুনামির সময় বেরিয়ে এসেছিলো। আর শোর টেম্পলের খুব কাছে পঞ্চরথ। ওগুলো পান্ডবদের নামে চালানো হয়, কিন্তু আসলে ওগুলো দাক্ষিণাত্যে প্রচলিত পাঁচ রকম মন্দিরের মডেল। আর শোর টেম্পল থেকে অল্প দূরে বিখ্যাত বরাহবতারের মূর্তি, পৃথিবী উদ্ধার করছেন হিরণ্যাক্ষর হাত থেকে। আর গঙ্গাবতরণের বড় বাস রিলিফের কথা নাই বা বল্লুম।
  • sosen | ২১ এপ্রিল ২০১৫ ১২:৪৭288857
  • স্যানের কথায় কেউ পাত্তা দেবেন্না। একটু পাত্তা দিলেই কথামৃত সেল করতে আসবে। ওর হলো ঐ ধান্দা।
  • pi | ২১ এপ্রিল ২০১৫ ১২:৪৭288858
  • ব্যান জিনিসটাকেই ব্যান করা উচিত !
  • sosen | ২১ এপ্রিল ২০১৫ ১২:৪৬288856
  • আইনত ব্যান করা উচিত ধম্মো কম্মো। কে বলে ব্যান করা উচিৎ না?
  • pi | ২১ এপ্রিল ২০১৫ ১২:৪৫288854
  • এসব লিখতে লিখতে পড়তে পড়তে কূট প্রশ্ন পেল। এই বাড়িতে পুজো বন্ধ করতে চাওয়া, বিশ্বাস নিয়ে কোনকিছুতে ঝাঁপিয়ে পড়া ইঃ নিয়ে।
    সত্যিই কি আমরা সবসাময় সেসবই করি, যার যুক্তি দিয়ে ব্যাখ্যা হয় ?
    এই ধরা যাক, প্রেম, ভালোবাসার কথা। তার মধ্যে গুচ্ছ অযৌক্তিক এলিমেন্ট থাকে। সে হিসেবে দেখতে গেলে কত জন কত কিছু নষ্ট করে তাতে ঝাঁপিয়েও পড়ছে। এসব ও বন্ধ ফন্দ করা যায় নাকি ? তো, কেউ কৃষ্ণকে ভালোবাসলো, কেউ যীশু, কেউ কালী, সে ভক্তিভাবে হোক, প্রেমভাবে হোক .. তাই নিয়ে কী বা বলার আছে বা বলা যায়? আমি নিজে বিশ্বাস করিনা, কেন করিনা আর আমাকে এনিয়ে জোর করতে এসোনা, সেটুকুনি বলার ছাড়া ?
  • hu | ২১ এপ্রিল ২০১৫ ১২:৪৫288855
  • দাক্ষিনাত্যেও হুনুমান পুজো? ঃ-(
  • dc | ২১ এপ্রিল ২০১৫ ১২:৪৩288853
  • মহাবলী হলো বান্দর। কলা খায় আর বাঁদরামো করে।
  • dc | ২১ এপ্রিল ২০১৫ ১২:৪২288851
  • কি সর্বনাশ মহাবলিপুরমে পুজোর চাঁদা একশো ডলার!! কি হারে মুর্গি করছে! :d
  • hu | ২১ এপ্রিল ২০১৫ ১২:৪২288852
  • মহাবলী কোন ঠাকুর?
  • pi | ২১ এপ্রিল ২০১৫ ১২:৩৯288847
  • মামম্মাপুরম টা হেব্বি হয়েছে ঃ)
  • pi | ২১ এপ্রিল ২০১৫ ১২:৩৯288848
  • পুজো হয়।এই নাও। একশত ডলার দিয়ে ই-তীর্থও করে আসতে পারো ঃ)
    http://etirtha.webnode.com/products/mahabalipuram/
  • san | ২১ এপ্রিল ২০১৫ ১২:৩৯288849
  • হ্যাঁ টিমকে ক। আইনত ব্যান করা কোনো কাজের কথা না, এককের ভাষায় 'কালচারাল প্রতিরোধ' গড়ে তোলা বেশি কার্যকর।
  • hu | ২১ এপ্রিল ২০১৫ ১২:৩৯288850
  • অনেক মানুষ আছে যারা বলবে আগুন লাগা বাড়িতে ঢুকবো সে আমার চয়েস। সরকারের দায়িত্ব আমাকে বের করে আনা, আমার যেন কোন ক্ষতি না হয় সেটা এনশিওর করা। বোকার দল নিজের দায়িত্বে আগুনে ঝাঁপ দিলে সরকার হাত ঝেড়ে ফেলতে পারে তো? নাহলে কিন্তু সরকারকে রেস্ট্রিকশন বসাতে হবে নিজের কাজ সহজ করার জন্য।
  • Tim | ২১ এপ্রিল ২০১৫ ১২:৩৮288846
  • বল তো গড়াবেই, এতে আশ্চর্যের কি আছে
  • dc | ২১ এপ্রিল ২০১৫ ১২:৩৭288843
  • কৃষ্ণের গড়ানো বল?
  • Tim | ২১ এপ্রিল ২০১৫ ১২:৩৭288844
  • আফনেরা মামাম্মাপুরম যান্নি? ভারি মনোরম। সস্তায় খাওয়াদাওয়া, ঘামের পার্ফিউম আর পুজো। দিব্য জায়গা, আমি ফি বছর যাই।ইউনেস্কো হেরিটেজ সাইট।
  • pi | ২১ এপ্রিল ২০১৫ ১২:৩৭288845
  • আমি ইনফর্মড চয়েজে, মানে সব রকম ভয়েস শোনার পর আসা চয়েজে বিশ্বাসী। কেউ বললো ভাল হয়, অন্য পক্ষ জানিয়ে দিল ভাল হয়ানা, এবার যার যা চয়েজ। এই যে তুমি বললে,' .. তারপর আপনার ইচ্ছে। ' এটাতে পূর্ণ ক।
  • সিকি | ২১ এপ্রিল ২০১৫ ১২:৩৪288841
  • ওহো, মহাবলীপুরম তো আমি ঘুরে এসেছি। মহাবলীপুরম বা মামাল্লাপুরম বলে। পাহাড় কেটে বানানো মূর্তি, কৃষ্ণের সেই গড়ানো বল আর একটু এগিয়ে পাণ্ডবদের রথ। সামনে কালচে সমুদ্দুর।

    না না, ওখানে পুজো হতে দেখি নি। আগেপিছে সর্বত্র ঘুরেছি, পুরোটাই এএসআই প্রিজার্ভড ট্যুরিস্ট স্পট।
  • pi | ২১ এপ্রিল ২০১৫ ১২:৩৪288842
  • সরকারি তপ্রফে প্রচার নিয়ে আমার কোন আপত্তিই নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত