এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ২১ এপ্রিল ২০১৫ ১৩:৪৩288929
  • ফ্রোজেন মাছভাজা আনহেলদি কেন?
  • Tim | ২১ এপ্রিল ২০১৫ ১৩:৪৩288930
  • মাছের ডিম হলে ভেজে চলতে পারে, পাখিড্ডিম হবে চলবে না মনে হয়
  • Abbe Calm Plumpness | ২১ এপ্রিল ২০১৫ ১৩:৪২288926
  • আফনেদের ওদিকে দেশি দোকান নাই? ভারতীয়-বাংলাদেশি-পাকিস্তানি? সেখেনে ফ্রোজেন কাবাব পাওয়া যায় না? সেইগুলো মাইক্রো করে কাসুন্দি দিয়ে খান।

    এমনকি, যতদূর মনে আছে, সেফওয়েতে প্রায় কাবাব টাইপ সসেজও পাওয়া যেত, ছোট ছোট হেব্বি খেতে। সেগুলোও খেতে পারেন।
  • S | ২১ এপ্রিল ২০১৫ ১৩:৪২288927
  • দেখেছেন টিম, আমাকে মারার কেমন মতলব খুজছে। বলে কিনা এক সিটিঙ্গে মেরে দিন - কিসব আবদার। আমি বললাম ডিম ভাজা চলবে কিনা - কেউ বললেন হ্যাঁ কেউ আবর একেবারেই না।
  • sosen | ২১ এপ্রিল ২০১৫ ১৩:৪২288928
  • আলু খোসা শুদ্ধু বেক করুন। পেঁয়াজ শশা ডিমসেদ্ধর কুচি দিয়ে মেখে ফেলুন। কাসুন্দি তার পর হাল্কা করে মিশিয়ে নিন। খাওয়ার আগে।
    এবার পাঁউ পাঁউ য়ে দিয়ে স্যামিচ বানান, মেয়োনিজ দেবেন ইচ্ছে করলে কিম্বা স্যামন বেক করে তার সাথে খান, কিম্বা ভাতের সঙ্গেই খেয়ে ফেলুন।

    কিন্তু এসব করার থেকে ফ্রোজেন মাছ্ভাজা দিয়ে খাওয়া সোজা। আনহেলদি হলেও।

    শাগভাজা তো কঠিন্না!
  • Tim | ২১ এপ্রিল ২০১৫ ১৩:৪১288925
  • এক বোতল! খাবে কি করে ঝাঁঝেই তো মরে যাবে :P
  • একক | ২১ এপ্রিল ২০১৫ ১৩:৪০288924
  • এমনি এমনি খেয়ে ফেলুন। বোতলখানেক এক সিটিং এ খেলে ভালো নেশা হবা।
  • S | ২১ এপ্রিল ২০১৫ ১৩:৩৯288923
  • ভাটের আবার টপিক?
  • S | ২১ এপ্রিল ২০১৫ ১৩:৩৮288921
  • উচ্ছে? আপনি আমাকে কি ভেবেছেন বলুন তো? ওটা বাড়িতে থাকতেই খেতে চাইতাম না, আর আমি নাকি নিজে গিয়ে উচ্ছে কিনে আনবো। আলুভাতে দিয়ে, বলছেন? একবার টেরাই করতে হবে। তবে এখানকার আলু সিদ্ধ করলে কেমন যেন হয় - কোলকেতার মতন টেস্ট পইনা।
  • Tim | ২১ এপ্রিল ২০১৫ ১৩:৩৮288922
  • কাসুন্দি সিপিএম আর বিজ্ঞাপনের ভাট
  • kc | ২১ এপ্রিল ২০১৫ ১৩:৩৭288920
  • আজকের ভাটটা ঠিক কী নিয়ে হচ্ছে।
  • Tim | ২১ এপ্রিল ২০১৫ ১৩:৩৬288917
  • আলুভাতেটা শুনতে তেমন সুবিধে লাগছেনা। তবে খেয়ে দেখুন
  • Tim | ২১ এপ্রিল ২০১৫ ১৩:৩৬288918
  • উচ্ছেও নেই? তাইলে তো মুশকিল
  • pi | ২১ এপ্রিল ২০১৫ ১৩:৩৬288919
  • আরে আলুভাতে দিয়ে খান। ওটা সিরিয়াসলি ভাল হয়।
  • S | ২১ এপ্রিল ২০১৫ ১৩:৩৫288916
  • টিম, আমি ছোটোবেলায় কাসুন্দি খেয়েছি ফিস ফ্রাই আর শাক দিয়ে। সে আমি তইরী করতে পারবো না। এখানে জিগাতে কেউ কেউ বললো রসগোল্লা দিয়ে খেতে, কেউ আবার সাহেব হয়ে একেবারে ফ্রায়েড স্টেক দিয়ে খেতে বললো। তাই বলছিলাম এমন একটা কোনো উপায় বাতলান যেটা আমার হাতের নাগালে। বাক্সবন্দি ফ্রোজেন ফিস ফ্রাই একটা হতে পারে, মুরগির ঠ্যাঙ্গ ভাজাও কেউ একটা বলেলেন - আপতত এই দুটৈ লিস্টে আছে। এমনি এমনি ভাত দিয়ে খেতে পারবোনা - আমার আবার কিছু না কিছু চাই।
  • Tim | ২১ এপ্রিল ২০১৫ ১৩:৩৪288915
  • অ এইবার বুঝিচি ;-)
  • একক | ২১ এপ্রিল ২০১৫ ১৩:৩৩288912
  • একক নিজে থ্রি ডি সফটকপি চাটেনা, ফিসিকালি কাঁটাশুদ্ধু খাওয়া পাবলিক।যাদের কাঁটাবাছা অভ্যেস তাদেরকে বেশি করে সফটকপির দিকে ঠেলে দেয়। সামাজিক কত্তব্ব বোঝো না :P
  • pi | ২১ এপ্রিল ২০১৫ ১৩:৩৩288913
  • *খেতে
  • Tim | ২১ এপ্রিল ২০১৫ ১৩:৩২288911
  • যেই দিয়ে থাকুক ওটা সহি রেসিপি নয়
  • সে | ২১ এপ্রিল ২০১৫ ১৩:৩১288909
  • দেখুন, আমার কেসটা উল্টো। বাড়ীতে কোনোদিনো কোনো পুজো তো দূরে থাক, সন্ধে দেয়া কাকে বলে অনেক বুড়ো হবার পরে জেনেছি। নো ঠাকুর দেবতা (রান্না করতে আসত এক ঠাকুর, তাকে বাদ দিয়ে), নো পুজো আর্চা। প্রচুর মূর্তি ছিলো, হরপার্ব্বতী নটরাজ বুদ্ধ (গণেশ ছিলো না ফর শিওর) গোপাল কল্কি অবতার শনি ইত্যাদি। সবই শিল্পকর্ম, খুব পুরোনো জিনিস, বাক্সোবন্দী থাকত। কোনোদিনো পুজো করতে হয় নি, এমনকি অঞ্জলি দিয়েছি লাইফে একটিবার, পাড়ার লাইব্রেরীর সরস্বতীপুজোয় জোর করে কান্নাকাটি করে (ভরপেট খেয়ে, উপোস করে নয়)। শ্রাদ্ধ পুজো উপোস ব্রত কিচ্ছু কোনোদিনো হয় নি। নেভার। এই আমার বেড়ে ওঠার পরিবেশ। বন্ধুদের বাড়ীতে কত কী হতো। আমার খুব আফশোস এই নিয়ে। কোনোদিনো বাড়ীতে একটা ধূপও কেউ জ্বালালো না। অথচ এখন দেশ থেকে যারা আসে এখানে অতিথি হয়ে, সঙ্গে করে ধূপকাঠির প্যাকেট, চায়ের প্যাকেট (হয়তো ভাবে যে বিদেশে ভালো চা পাওয়া যায় না। অথচ এত ভালো চা পাই এখানে যা হয়ত দেশে পাওয়া না ও যেতে পারে, যাগ্গে), আরো কী কী সব স্ট্যান্ডার্ড আইটেম আছে, সেসব আনবে। নিতে হয় ভদ্রতার খাতিরে। কিন্তু ধূপ ফেলে দেওয়াও ঝামেলা, টস্কিক ওয়েস্টের সঙ্গে ফেলতে হয়।
    আমি নাস্তিক ছিলাম। দীর্ঘকাল। অ নে ক, অ নে ক বছর। কিন্তু এখন নাস্তিক নই। একটা ধারণাই সারাটা জীবন আঁকড়ে ধরে থাকায় কী লাভ? জীবনে বহু নাস্তিক দেখেছি। অন্তর থেকে নাস্তিক ছিলেন যাঁরা। আবার রাষ্ট্রব্যবস্থা থেকে চাপিয়ে দেওয়া ব্যবস্থার ফলও জানি। খুব কাছ থেকে দেখা সেসব অভিজ্ঞতা। জোর করে চাপিয়ে দিয়ে কিছু হয় কী?
  • Tim | ২১ এপ্রিল ২০১৫ ১৩:৩১288910
  • চুমুক দিয়ে খাবে কেন? পায়েস বা ক্ষীরের মত বাটিতে করে চামচ দিয়ে খাবে। এতো শেয়াল আর বকের গল্প হয়ে গেল এতে কাসুন্দির কি দোষ?
  • san | ২১ এপ্রিল ২০১৫ ১৩:৩০288908
  • খাইসে :-(
  • Abbe Calm Plumpness | ২১ এপ্রিল ২০১৫ ১৩:২৯288905
  • উফ্‌, কাসুন্দি এম্নি এম্নি চুমুক দিয়ে খাওয়া যায় না। এট্টু জল মেশালে ঝাঁঝটা কমে, তখন দিব্যি চুমুক দিয়ে খাওয়া যায়। এইটা মোটে আমার রেসিপি নয়, কোথায় যেন পড়েছিলুম এখন মনে নাই।
  • Tim | ২১ এপ্রিল ২০১৫ ১৩:২৯288906
  • অজ্জিতদা কে ক। আর স্যানকে ভেংচি। নাও এখন সিপিএম হয়ে ন্যাজ দোলাও
  • pi | ২১ এপ্রিল ২০১৫ ১৩:২৯288907
  • ভাল কথা, এখানে কাসুন্দির একটা ভেরিয়েশন চলে। নাম পানিটেঙ্গা। নাকি টেঙ্গাপানি। না, না, সেটা তো একটা জায়গার নাম। যাহোক, এটা পাতায় মুড়ে মুড়ে বিক্কিরি হয় অনেক ধাবায়। অন্যত্রও হতে পারে, আমি ওখানেই দেখেছি। বাড়িতেও বানানো হয়, দু তিন দিন লাগে। এটা ভাতের সাথে এমনি এমনি খায়, আচারের মত। বিষ ঝাল হয় ! অহমিয়া থালিতে মাস্ট। এমনকি বিয়েবাড়ি আর কনফারেন্সভোজেও খেলুম।
  • Abbe Calm Plumpness | ২১ এপ্রিল ২০১৫ ১৩:২৮288903
  • "বৃহত্তর স্ট্র্যাটেজির স্বার্থে। আমি আস্তিকদের ভয়েস রক্ষার স্বপক্ষে না বললে, কোন লজিকে আশা করব তারা নাস্তিক্যকে অ্যাক্সেপ্টেন্স দেবে ? উভয়ত অ্যাক্সেপ্টেন্স না আসলে, কোনো দিক থেকেই আসবে বলে, আমার অন্তত মনে হয় না।"

    এটা আদ্যন্ত সিপিএম। পুজো কমিটিতে ঢোকা, বিভিন্ন ফর্মের জনতা দলের সাথে অ্যালায়েন্স - এই একই যুক্তি।
  • sosen | ২১ এপ্রিল ২০১৫ ১৩:২৮288904
  • অজ্জিত্বাউ-এর দু চামচ জল অরণ্যের প্রাচীন প্রবাদে যাবে মনে লয় ;)
  • Tim | ২১ এপ্রিল ২০১৫ ১৩:২৬288901
  • ওহো এককের ভয়েস টা বলিনি। একক বলবে কাসুন্দি ফিসিকালি থাকার দরকারই নেই, থ্রিডি সফটকপি বানিয়ে চাটুন
  • একক | ২১ এপ্রিল ২০১৫ ১৩:২৬288902
  • সদা,
    সঙ্গে নিজেদের গাড়ি থাকলে ভালো হয়। মানে আমি যে ট্যুর টা করি সেটা এরকম : এখান থেকে সন্ধ্যেবেলা বন্ধুরা বেড়িয়ে ভোর বেলা পন্ডি পৌছে সমুদ্রের ধারে ঘুরে হ্রান্দেভ্যু তে বীফ স্টেক উইথ পিপার স্যস পেঁদিয়ে আবার ড্রাইভ করে মহাবলী। যাওয়ার রাস্তাটা ১৫০ স্পিড মিনিমাম ওঠে। মাখন পুরো। ফিশারম্যান হাট এ ঘর বুক করে বাইরে বিয়ার নিয়ে বোস। সেদিনের ক্যাচ অফ দ্য ডে মাছ এনে দেখাবে। দেখেশুনে অর্ডার করে দে। যেরকম চাইবি সেভাবেই রান্না করবে। এরপর আর কী। মাছভাজা-বিয়ার-মাছভাজা-বিয়ার..।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত