এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ২১ এপ্রিল ২০১৫ ২২:৪৬289200
  • কলোকিয়ামের ডিনারে নানারকম খেয়ে এলাম। বমি করতে লাগবেনা (জনস্বার্থে জানিয়ে রাখা ভালো)।
  • aranya | ২১ এপ্রিল ২০১৫ ২২:৩৮289199
  • ইদিকে আমি যে সেই কদ্দিন ধরে কাজের চাপে ব্যাঙ চেপ্টিয়ে আচি, কেউ খ্যালও করে না :-(
  • | ২১ এপ্রিল ২০১৫ ২২:১৪289198
  • দিল্লীতে এখন সেরকম খাদ্যরসিক কেউ নেই বোধহয়। রাজদীপকে খানিক বলা যায়। যাই হোক সময় সুযোগমত দেখো এইটা ট্রাই করে

    http://www.tehelka.com/the-curious-case-of-the-afghani-naan/
  • একক | ২১ এপ্রিল ২০১৫ ২১:২৬289197
  • আর সর্বর্ত্র যেটা দেখার মুসলিম ঘেট গুলোকে সাপোর্ট যোগায় কংগ্রেস। এখানেও তাই। আর ঘেট গুলো চলে স্মাগলার দের পয়সায়। যারা নিজেরা বাইরে ফ্ল্যাট কিনে থাকে আর খিদিরপুর /শিভাজিনগর এর মত জায়গায় বেয়ায়নি জিনিস ডাম্প করে। ওটা লুকোনোর স্বার্থেই ঘেট। নইলে মুসলিমরা আলাদা পাড়া বানিয়ে থাকুন এতে কারোর কিছু এসে যায়না। যাদের যেমন কালচার, পছন্দ সেরকম ঘেট বানাতেই পারে।
  • একক | ২১ এপ্রিল ২০১৫ ২১:২২289196
  • তাতে কী হয়েছে ? কোনদিন পুলিশ নিয়ে রেইড করেছিস কী ? আমি রাজাবাজারে পুলিশ নিয়ে যাইনি। এখানে রেস্ক্যু টিমের সঙ্গে ছিলুম। সেখান থেকেই চোখ খুলেছে। ওই জনগণ এর চোখ দিয়ে দেখা আর প্রশাসন এর চোখ দিয়ে দেখা দুটো আলাদা। একটা কমপ্লিট ভিউ পেতে গেলে দুটোই জানা ভালো। এখানে এসে তো আমি বিজয়নগরে থাকতুম। ফ্ল্যাটের পেছন্দিকেই বিশাল মুসলিম ঘেট। রোজ রাত্তিরে অফিস থেকে ফিরেছি। আমাকে কিছু বলেনি তো ! তাই বলে ঘেট বলবনা ? ওই থানায় কেও ট্রান্সফার নেয়না। কোনরকম আইন দেখাবার চেষ্টা করলেই বিশাল দল পাকিয়ে ফ্যালে। আমারও আগে ওরকম মনে হত আমাকে কিছু করছেনা বলে সব ঠিকঠাক। তা নয়। রিয়ালিটি পুরোটা মিলে।
  • pi | ২১ এপ্রিল ২০১৫ ২১:১৪289195
  • একক, আমরা ওখানে কাসুন্দি দিয়ে উটের ডিমের ওমলেট খেতে যাইনা। বহু বহু বছর ধরে থাকি।
  • একক | ২১ এপ্রিল ২০১৫ ২১:১২289194
  • খিদিরপুরে পুলিশ নিয়ে ঢোকার চেষ্টা করে দেখ, বুঝবি।
    তোর উদাহরণ টা এমন হলো যে ডিডিদা এখন যদি বলেন : শিবাজিনগরে কিসের ঘেটো ? এইত গিয়ে উটের সিঙ্গারা খে এলুম। ওরকম সিঙ্গারা খেতে, মাংস কিনতে আম্মো যাই। আমাদের আটকাবে ক্যানো ? ব্যাঙ্গালোর এনিমেল রাইটস এর লোকেরা একাধিকবার রেইড করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এক ডাকে দশ হাজার লোক জুটে যায়। কোনো পুলিশ/এডমিনিস্ট্রেশন যাওয়ার আগে লোকাল কংগ্রেসের থেকে পারমিশন না নিয়ে ঢুকতে পারেনা। এটাকেই ঘেটো বলে যেখানে স্টেট পেনিট্রেশন আটকে দেওয়া হচ্ছে। প্যারালাল সিস্টেম রান করছে। ওই কে কার বাড়ির ভেতর অন্যকে ঢুকতে দিচ্ছেনা ওটা থেকে কোনো ল্য এন্ড অর্ডার ইস্যু তৈরী হয়না। মুসলিম ঘেটো তে কিন্তু হিন্দু অপরাধীও লুকায়। তাতেও এটা প্রমান হয়না ঘেটো নয়। ঘেট বলেই বরং বেটার শেল্টার। রাজাবাজার-খিদিরপুরে কত অপরাধী শেল্টার নেয় খোঁজ নে। আমি বা তুই হেঁটে গেলে কিছু বলবেনা তো কী হয়েছে ? আমিও তো চেরি কিনতে করতে খিদিরপুর গেছি। নিশ্চিত ভরসা। পুলিশ রেইড এর ভয় নেই :)
  • 4z | ২১ এপ্রিল ২০১৫ ২১:০০289192
  • খিদিরপুর।
  • pi | ২১ এপ্রিল ২০১৫ ২০:৫৫289190
  • রাজাবাজারে সম্পূর্ণ মুসলিম অধ্যুষিত এলাকায় আমাদের আদি বাড়ি। একক কথিত ঐ নো এন্ট্রি জোন তো দেখি নাই। এই অঞ্চল ব্যতিক্রম নাকি খিদিরপুর ?
  • a x | ২১ এপ্রিল ২০১৫ ২০:২৪289189
  • নাহ আরো অনেক কিছু। বাঙ্গালীরা মাদ্রাজীদের ওপর কিম্বা চিনারা ইতালিয়দের ওপর ঐতিহাসিক ভাবে অত্যাচার করে চলেছে, সমস্ত বেসিক অধিকার থেকে বার করে রেখেছে এরকম তো না। বাঙ্গালীর, বাঙ্গালীর সাথে মেশা আর ব্রাহ্মণের, অব্রাহ্মণের সাথে না মেশা এই দুটো তে যা তফাৎ।
  • একক | ২১ এপ্রিল ২০১৫ ২০:২২289188
  • সবচে বড় ঘেটো তো এদেশে মুসলিম কমিউনিটি মেইন্তেইন করে। ভাড়া দেবনা এটাতো যার প্রপার্টি সে বলতেই পারে, এটলিস্ট সেটুকু অধিকার আইন তাকে দিয়েছে। কিন্তু মুসলিম ঘেট তে তো ট্যাক্স অফিসার ঢুকতে দেয়না। পুলিশ ঢোকেনা। এই কমাস আগে জালি মবাইল স্টোর ধরতে গিয়ে খিদিরপুরে ব্যাপক মার খেয়েছে স্যামসাং এর ইঞ্জিনিয়ার,কর্মচারী প্লাস পুলিশ। ব্যাঙ্গালোরে সিভাজিনাগর এ কমপ্লিট ঘেটো। এনিম্যাল রাইটস এর লোক, ট্যাক্স অফিসার কেও ঢোকেনা। বেয়ানিভাবে পশু-পাখি বেচছে। লোকাল কংগ্রেস নেতার আশ্রয়ে। এরকম পরিবেশে বাকিরাও ঘেট তৈরীর উত্সাহ তো পাবেই। বাকিরা এটলিস্ট আইন-আদালত কে আটকাচ্চেনা।
  • একক | ২১ এপ্রিল ২০১৫ ২০:১৬289187
  • ডিডিদা, চেন্নাইতে এরকম ব্রাহ্মণ অনলি হাউসিং এর ওয়েবসাইট আছে। সে অনেককাল ধরেই। আমি তো সাইট দেখেই জেনেছি। এছাড়া এড দেওয়ার সময়েও লেখে অনেকে, ভেজ অনলি, পিওর ব্রাহ্মিন অনলি। তবে ওই যা বললেন বেসিকালি ঘেটো মেন্টালিটি, আর কিছুই না।
  • a x | ২১ এপ্রিল ২০১৫ ২০:১৩289186
  • ধুর লেকমার্কেটে কি তাই বলে নন-মাদ্রাজীদের বাড়ি দেবেনা? বরং আম্রিকার সাথে তুলনাটা চলে। বলে কয়ে হয়না অবশ্য। কিন্তু রিয়াল এস্টেটের ভ্যালু পড়ে যায় কালো পরিবার ঢুকলে। তবে বেসিকালি ক্যাপিটালিস্ট হবার জন্য, আল্টিমেটলি পয়সা কথা বলে। কিন্তু আমাদের এই আধা ফিউডাল আধা ক্যাপিটালিস্টের মধ্যে এগুলো এরকম বলে কয়েই হচ্ছে দেখি।
  • sosen | ২১ এপ্রিল ২০১৫ ২০:১১289185
  • ক্যাপিটল এর লোকেরা পার্টিতে খেয়ে ওষুধ খেয়ে বমি করে তারপর আবার খেত। ঐ ওষুধটাও দেওয়া হত। সেটা সিন্মায় দেখিয়েছিলো কিনা মনে নাই।
  • a x | ২১ এপ্রিল ২০১৫ ২০:১০289183
  • হ্যাঁ, আমি এই দেখলাম একজনের নিউজফিডে। এইটে ঐ কোংএর সাইট- http://www.vedicagraharam.com/ innovation meets sampradaya!!
  • dd | ২১ এপ্রিল ২০১৫ ২০:১০289184
  • এই বাড়ী/পাড়ার মধ্যে অ্যাপারথেইড কিন্তু চুপচাপ চলে। বেআইনী ভাবে নয় আর ডেফিনিটলি ১০০% এফেক্টিভ নয়, কিন্তু ভালই চলে।

    সেন্নাইতে বাউন পাড়া আছে। সেখানে ১০০% বাউন।ভাড়াটেও বাউন ছাড়া নেয় না। আপসিয়াল কিছু নয়। এটা অনেকটা ঘেটো মেন্টালিটি। কলকেতায় লেক মার্কেট হচ্ছে মিনি মান্দ্রাজ, ভবানীপুরে কিছু রাস্তা শুধু গুজুদের, কোথাও সুধু পাঞ্জাবীদের। দিল্লীতে সি আর পার্ক প্রায় পুরো বাঙালী।

    লুরুতে দুটো কাস্ট আছে - ভোক্কালিগা আর লিংগায়েত। বোষ্টুম আর শৈব। লুরুতে না হলেও মফঃস্বলে এদের আলাদা পাড়া আছে। হাইদ্রাবাদেও গিয়ে জেনেছিলেম তেলুগু,অন্ধ্রাইট আর কোস্টালের লোকেদের আলাদা পাড়া থাকে।

    আম্রিগাতেও আছে না? শুনেছিলাম। কালোদের পাড়া,লিটিল ইতালী, চায়না টাউন? ইঃ ইঃ। লোকে কি দোষের দ্যাখে?

    তবে এই মেন্টালিটি মনে হচ্ছে ক্রমশঃ খোলাখুলি ভাবে হচ্ছে।
  • একক | ২১ এপ্রিল ২০১৫ ২০:০৬289182
  • এটা পুরনো খবর। ব্যাঙ্গালোরে কম। চেন্নাইতে একাধিক বিশাল বিশাল ব্রাহ্মণ অনলি টাউনশিপ আছে। আবার সেক্ট ধরে আইয়ার-আয়েঙ্গার দের আলাদাও আছে। গোটা সাউথ ইন্ডিয়াতে সেক্ট বিশাল গুরুত্বপূর্ণ। বাঙ্গালোর কিছুটা মিক্স ক্রাউড হওয়ায় এরকম টাউনশিপ কম।
  • a x | ২১ এপ্রিল ২০১৫ ২০:০৫289181
  • হাংগার পড়েছি আর হাংগার গেমস দেখেছি। তাতে হবে?
  • sosen | ২১ এপ্রিল ২০১৫ ২০:০০289180
  • এরা কেউ হাংগার গেমস পড়ে নাই হায়
  • a x | ২১ এপ্রিল ২০১৫ ১৯:৫৯289179
  • কিন্তু এত দেখি ট্রেন আর স্বর্গের আগের স্টেশনে থেমে নাই, একেবারে সগ্গেই পৌঁছে গেছে! বাহ্‌ বাহ্‌!

    Bangalore: After the controversy over the Mumbai property advertisement that said 'No Muslims allowed', CNN-IBN has found that other cities too are spawning divisive colonies. Now, two walled townships are coming up just outside Bangalore, to cater to only certain communities.
    Shankara Agraharam or Vedic Village, as it's called is a township near Bangalore with 1,200 residential plots on sale. The rider is that one has to be a Brahmin to own a plot there and one can sell it only to Brahmins. Applicants here have to fill out elaborate forms to keep to the so-called purity of the colony.
  • a x | ২১ এপ্রিল ২০১৫ ১৯:৫৮289178
  • আমি আজকাল ফ্রুট পপসিকল কিনে আনি মেয়েটা খাবে ভেবে, মেয়ে অবধি পৌছোনোর আগে দুই রাতে ৬ টা পপসিকল শেষ হয়ে যায়। এরকম দুবার হল, শেষ্বার অবশ্য মেয়ে আধখানা পেয়েছিল। :-S
  • a x | ২১ এপ্রিল ২০১৫ ১৯:৫৭289177
  • ও আমি ভাবলাম ক্ষীর ক্ষীর করে মন, কিন্তু পাও না।
  • 4z | ২১ এপ্রিল ২০১৫ ১৯:৪৫289176
  • দমদি, দেখলে?
  • hu | ২১ এপ্রিল ২০১৫ ১৯:৪৪289175
  • অক্ষদি কি আমায় বললে? আমি ক্ষীর বানাই তো। যদিও প্রাণপণ চেষ্টা করি মনকে বশে আনার। কিন্তু অনেক সময় পারি না। বানিয়েই ফেলি। কাল মনটা এমন আকুলিবিকুলি করল যে ফ্ল্যান বানিয়ে ফেললাম। এরকম মাঝে মাঝেই হয়ে যায় ঃ-(
  • a x | ২১ এপ্রিল ২০১৫ ১৯:৩৭289174
  • ও, হু, হু, ক্ষীর না হলেও, খোয়া খুব সহজে বাড়িতে বানানো যায়। ৩ মিনিটে, মাইক্রো তে। ফুল মিল্ক গুঁড়ো দুধ আর ক্রিম মিশিয়ে, বার করে কাঁটা দিয়ে ঘেঁটে (মোটেও হাত দিয়ে ঘাঁটবেন না, সে মিঠু যাই বলুক)। বাজিয়াদিদি শিখিয়েছে।
  • cb | ২১ এপ্রিল ২০১৫ ১৯:৩৪289172
  • বিশ্বাস করবেন কিনা জানি না, আমিও প্রথমেই ঐ হিন্দী মালটাকে গুগল ট্রান্সলেটে ফেলে বাংলায় এনেছিনু ঘন্টা সাতেক আগে, কিরকম ঘেঁটে গিয়ে আপিস থেকে নির্গত হয়ে গেলুম
  • a x | ২১ এপ্রিল ২০১৫ ১৯:৩৪289173
  • এরকম কবতে কি গুজিয়ার নেশার পরে হয়?
  • Abhyu | ২১ এপ্রিল ২০১৫ ১৯:১২289171
  • আর এইটা দেখেছেন? গুগুলের কল্যাণে গদ্য কবিতা

    প্রথম প্রতিক্রিয়া
    ------------------
    বেশ কয়েক দিন পর, চিন্তা গোড়ার দিকে আজ রাতে বিছানায় যেতে হবে. তারপর বাড়িতে ল্যান্ডলাইন ফোন খুব কমই অভিনয় করা হয়, যা রাং. বাম মাত্র পাঁচ মিনিট মধ্যরাত দিকে তাকিয়ে ছিল. সবচেয়ে খারাপ ভয়. ফোন একটি টিভি চ্যানেল ছিল ঃ "পার্টি Akspel হয়েছে. আপনি পৃষ্ঠভূমি নিতে হবে." আমি সাক্ষাত্কার ছিল আগে আমি মনে হবে. আপনার প্রথম প্রতিক্রিয়া? আপনি অভিযোগ প্রতিক্রিয়ায় কি বলে? পরবর্তী কি হবে? যখন পার্টি করবে না? তিনি প্রশ্ন অনুষ্ঠান, আমি উত্তরের সঙ্গে বাজানো হয়.

    তারপর, আপনার প্রথম প্রতিক্রিয়া নিজেকে জিজ্ঞাসা ঃ বিভিন্ন চ্যানেলের সাথে ডিল পরে? সাফ উত্তর থেকে আসা. খবর অপ্রত্যাশিত ছিল না হয়তো সে জন্যই. গত কয়েক দিন থেকে স্পষ্ট ইঙ্গিত রয়েছে. ২8 ধাক্কা কিছু খরচ না সভার তারিখ থেকে কখনও ঘটছে হয়েছে. সিদ্ধান্ত ভান প্রতিফলিত হয়, যা "শৃঙ্খলা কমিটির" সেট করা হয়েছে. আপনি সম্ভবত মন একাধিক প্রতিক্রিয়া সঙ্গে চমকিত থাকা করব কেন স্থির করে নিন.

    আপনি আপনার বাড়ি থেকে বের টেনেছেন যদি আপনি কিভাবে মনে হবে (এবং একই ক্যামেরার সঙ্গে আপনার প্রতিক্রিয়ার জন্য প্রতিদ্বন্দ্বী হয়)? শুধু যে কিছু দিন.

    প্রথমত, যারা তারা রাগ ঃ আমাদের ফায়ার যাচ্ছে? বাদী নিজেদেরকে বিচার করতে পারেন না?
    তারপর হঠাৎ অন্তর্নিহিত দুঃখ grabs. বাড়িতে পিছনে বাকি ছিল যে সব প্রত্যাহার. তাই সুন্দর Volntir, সম্ভবত এখনও খুব ভয় পায় পূরণ করতে অনেক অংশীদার. Cuto নহর এল Segal বাবুল বিলম্ব ঃ উচিত একই প্রতিধ্বনি হয় ...

    তারপর তিনি চালু. ঃ দোয়া এখন তিনি সঠিকভাবে তৈরি রাখা বাড়িতে দখল করা হয়, যা হৃদয় থেকে নির্গত. নীড় আশা করি, তাই অনেক মানুষ নির্মিত হয়েছিল, আশা কোথাও ভাঙ্গা করা উচিত নয়.

    অবশেষে তার মাথা কোথাও রেজল্যুশন উত্থাপন. সেরা জন্য যা ঘটেছে, তা ব্যাখ্যা করুন. একটি গাঁথনি ঘর কারণে হয় না, ঘর সম্পর্ক তৈরি হয়. আমাদের রাস্তা দেখানোর জন্য একটি নতুন উপায় আনয়ন করা যেতে পারে যারা আমরা তাদের জন্য প্রার্থনা করবে একদিন. হরিবংশ রাই বচ্চন একটি ঃ নীড় ভবনের লাইন প্রতিধ্বনি ছিল ...

    এটা সুন্দর একটি বিয়োগান্তক গল্প, একটি নতুন, এবং একটি দীর্ঘ যাত্রা শুরুতে.
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত