এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abbe Plumpness Calm | ২২ এপ্রিল ২০১৫ ২২:০০289530
  • ইদিকে আমার খুকিকে ইস্কুলে প্রোগ্রামের জন্যে "বিজ্ঞ" মুখস্থ করতে দিয়েছে। তা সে খুকির মুখে "তোমার খুকি কিচ্ছু বোঝে না মা" শুনে বাড়িশুদ্ধু সবাই হেসেই অস্থির, আর খুকি রেগে কাঁইঃ-)
  • Abbe Plumpness Calm | ২২ এপ্রিল ২০১৫ ২২:০০289531
  • ইদিকে আমার খুকিকে ইস্কুলে প্রোগ্রামের জন্যে "বিজ্ঞ" মুখস্থ করতে দিয়েছে। তা সে খুকির মুখে "তোমার খুকি কিচ্ছু বোঝে না মা" শুনে বাড়িশুদ্ধু সবাই হেসেই অস্থির, আর খুকি রেগে কাঁইঃ-)
  • | ২২ এপ্রিল ২০১৫ ২১:৫৫289527
  • আরে আকা নিজেই তো তার আস্ত পোমান। আকা যদ্দিন অ্যাঃ তে ছিল গুরুতে কত তক্কো করত, এমনি এমনি ভাটাত। যেই না কর্পোয় গেল আকাকে আর খুঁজেই পাওয়া যায় না। ওদিকে পিটিকে দেখো, পাঁচ ছ বচ্ছরে বিন্দুমাত্রও বদল নেই।
  • pi | ২২ এপ্রিল ২০১৫ ২১:৫৫289528
  • সেদিন কোথায় পড়লাম, এখানেই না? আইটি তে লে অফ কোন সমস্যা বা চাপই না এরকম কিছু পড়েছিলাম মনে হচ্ছে।
  • Abbe Plumpness Calm | ২২ এপ্রিল ২০১৫ ২১:৪৯289526
  • কেন? অ্যাকাডেমিয়ায় কোতায় এই কিছুদিন আগে কোম্পানি এক্স এর মত মাস লে-অফ হয় বাপু?
  • sm | ২২ এপ্রিল ২০১৫ ২১:৩৭289525
  • মেট্রনিদাজল, বলতে গেলে একটি ওয়ান্ডার ড্রাগ। সাইড এফ্ফেক্ট খুব কম।অত্যন্ত কমদামী ঔষধ। প্রায় বিশ রকম বিভিন্ন ইনফেকশনের এগেনস্ট এ ব্যবহার করা যায়। অত্যন্ত সফল ঔষধ। রেসিসটেন্স ও খুব কম হয়।
    আমাদের দেশে মূলত আমাশার ঔষধ হিসেবে বেশি ব্যবহার হয়। তাই এত বেশি প্রেসক্রাইব করা হয়।
    কিন্তু লাইফ থ্রেতনিং কন্ডিশন, যেমন এন্তিবীয়তিক ইন্দুসদ কোলাইটিস, এনেরবিক সেপসিস এর ক্ষেত্রে দি ড্রাগ।
    সুতরাং মেত্রজিল তোক্ষিক লিস্টে থাকলেও তাকে ব্যান করার ক্ষমতা চিকিত্স্যা শাস্ত্রের নেই।
    আর এত বছর ধরে ভারত ও পৃথিবীর অন্যান্য দেশে ব্যবহার করার পর ও ক্যান্সার হবার বিশেষ রিপোর্ট চোখে পড়ে না।ইঁদুরের ক্ষেত্রে কারসিনোজেনিক হলেও, মানুষের ক্ষেত্রে হবে এমন কোনো কথা নেই।
    কমদামী ঔষধ বলে, বড় বড় জায়ান্ট ফার্মা গুলো এইসব রিপোর্ট নিয়ে উদাসীন। হতে পারে এন্তেরোকুইনোলের মতন এটাকে ব্যান করার অসাধু প্রচেষ্টা চলছে ও চলবে।
  • শ্রী সদা | ২২ এপ্রিল ২০১৫ ২১:২৮289523
  • আইটি গুরুদের কাছে একটা হেল্প চাই। আমার পরিচিত এক দাদা, টিসিএস থেকে রিসেন্টলি লেড অফ, এইট প্লাস ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ভিএমওয়ার/উইন্ডোজ অ্যাডমিনিস্ট্রেশন। খুব চাপের মধ্যে আছে, চাকরী খুঁজছে। কারো অফিসে এরকম স্কিলসেটের ওপেনিং চোখে পড়লে একটু জানাবেন। যদ্দুর জানি রিলোকেট করতে রাজী।
  • kiki | ২২ এপ্রিল ২০১৫ ২১:২৮289524
  • স্যানিনি অমন আশ্রম পেলে ঠিকানাটা নিদেন জানায়ে যায় যেন।
  • lcm | ২২ এপ্রিল ২০১৫ ২১:২৪289522
  • অ্যানালিসিস হয় তো, কয়েক বছর অন্তর, ঐ কেপিএমজি বা ঐ জাতীয় কোনো কোম্পানী রিপোর্ট দেয় - তার বেসিসে মাঝে মধ্যে ইকুইটি অ্যাডাজাস্টমেন্টও হয় - গ্যাপ বিটুইন প্রাইভেট এন্ড পাবলিক সেক্টর... ইত্যাদি।
    ইউএস-এর কোস্টাল আর্বান মেট্রো এলাকায়, আইটি জবে, ইকুইভ্যালেন্ট ডেজিগনেশনে স্যালারি/ইকুইটি ডিফারেন্স কত যেন ছিল ১০-৩০%, আমি অবশ্য আইটি জব-এর কথা শুধু বলছি।

    আর স্ট্রেস, ওয়ার্ক এনভায়রনমেন্ট, ডিস্ক্রিমিনেশন - এসব নিয়েই পাবলিক সেক্টর আর প্রাইভেট সেক্টরের কম্পারেটিভ রিপোর্ট আছে বোধহয়।
  • pi | ২২ এপ্রিল ২০১৫ ২১:২২289521
  • বাংলাদেশ কী খেললো !
  • b | ২২ এপ্রিল ২০১৫ ২১:১১289520
  • ভদ্রেশ্বর সুকান্ত মহাবিদ্যালয়।
  • a x | ২২ এপ্রিল ২০১৫ ২১:০৮289519
  • এটা কোন অ্যাকাডেমিয়ার কথা হচ্ছে যেখানে টেনশন কম ও চাকরি সুনিশ্চিত? কোন গ্রহে বললেও হবে।
  • dc | ২২ এপ্রিল ২০১৫ ২১:০১289518
  • একি শেষে আইসিস আর তালিবান একে অপরের বিরুদ্ধে ভয়েস ওঠাতে শুরু করলো? হায় হায়! তবে আমার মনে হচ্ছে এটা সাম্রাজ্যবাদীদের ঘৃণ্য চক্রান্ত, মার্জিন থেকে সিয়া নাচাচ্ছে।
  • byaang | ২২ এপ্রিল ২০১৫ ২০:৩৮289517
  • আকাটার আজকাল বড় বেশি তেল হয়েছে।
  • sosen | ২২ এপ্রিল ২০১৫ ২০:১৮289516
  • কই ? তিনটে কথা বলবে বলে সাতটা কথা বলল।
  • Abhyu | ২২ এপ্রিল ২০১৫ ২০:০০289515
  • হ্যাঁ এই আজ্জোদা যত দিন অ্যাকাডেমিয়াতে ছিল ততদিন মেল করলে উত্তরে ফোন করত। কাল একটা মেল করলাম। এক শব্দে উত্তর দিল - ফরগেট :)

    রিমিদিকে অনেকদিন দেখিনা কেন?
  • aka | ২২ এপ্রিল ২০১৫ ১৯:৫৭289514
  • অ্যাকাডেমিয়া এবং কর্পো নিয়ে আর দু তিনখানি কথা।

    ১। অ্যাকাডেমিয়াতে মাইনে অর্ধেক। এটা বলপার্ক, অবস্থা বিশেষে ১০-১৫ শতাংশ এদিক ওদিক হতে পারে।

    ২। অ্যাকাডেমিয়াতে বছর বছর মাইনে বাড়ার গল্প শেষ অন্তত আমেরিকাতে, যদি না কেউ অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে যায় বা বছর বছর প্রচূর রিসার্চ গ্র্যান্ট যোগাড় করতে পারে। দুইই দুরন্ত কম্পিটিটিভ।

    ৩। তবে হ্যাঁ কাজের চাপ বা বলা ভালো টেনশন অনেক অনেক কম।

    ৪। আর সবথেকে বড় ব্যপার হল চাকরি যাবার টেনশন বেশ অনেকটা কম।

    ৫। ভালো প্রোজেক্ট করার চান্স কর্পোতে বেশি যেহেতু টাকা পাওয়া সহজ। এক যদি না খুব হাই লেভেল কোন ইউনিতে পাওয়া যায়, এবং নিজস্ব ক্যালিবারে প্রচূর ফাণ্ডিং যোগাড় করা যায়। সব মিলিয়ে কর্পোতে ফাণ্ডিং পাওয়া অনেক অনেক সহজ।

    ৬। পলিটিক্স, আকচা আকচি দুয়েই বেশ বেশি।

    ৭। সব মিলিয়ে আমার কাছে ট্রেড-অফটা হল

    কম মাইনে, কম টেনশন ভার্সেস বেশি মাইনে, বেশি টেনশন।
  • Abhyu | ২২ এপ্রিল ২০১৫ ১৯:৫২289513
  • এপিবি আনন্দে শুনলাম - খুব হাঁস্যস্কর লাগে
  • pi | ২২ এপ্রিল ২০১৫ ১৮:৪২289512
  • এই খবরটা তো কালই দিয়েছিলুম !
  • pi | ২২ এপ্রিল ২০১৫ ১৮:৩০289509
  • দ্যাখ, অ্যানিমাল মডেল একটা গেট। এই গেট দিয়ে যারা ছাড় পাবেনা, তারা হিউম্যান মডেল অব্দি পৌঁছাতে পারলোনা। এর জেরে কিছু ভ্যালিড ক্যান্ডিডেট বাদ হয়ে যেতে পারে ঠিকই কিন্তু এই বাছাইটা না থাকলে অনেক বেশি ভুসি মালকে টেস্ট করতে হবে ! হিউম্যান ট্রায়াল প্রচণ্ড শ্রম, ব্যয় ও সময় সাপেক্ষ। প্রি ট্রায়ালের ছাঁকনিটা সেজন্যই রাখা।
  • pi | ২২ এপ্রিল ২০১৫ ১৮:৩০289510
  • দ্যাখ, অ্যানিমাল মডেল একটা গেট। এই গেট দিয়ে যারা ছাড় পাবেনা, তারা হিউম্যান মডেল অব্দি পৌঁছাতে পারলোনা। এর জেরে কিছু ভ্যালিড ক্যান্ডিডেট বাদ হয়ে যেতে পারে ঠিকই কিন্তু এই বাছাইটা না থাকলে অনেক বেশি ভুসি মালকে টেস্ট করতে হবে ! হিউম্যান ট্রায়াল প্রচণ্ড শ্রম, ব্যয় ও সময় সাপেক্ষ। প্রি ট্রায়ালের ছাঁকনিটা সেজন্যই রাখা।
  • pi | ২২ এপ্রিল ২০১৫ ১৮:১৫289508
  • অনেক পাথওয়েই তো এনিমাল আর হিউম্যানে কনজার্ভড। এর পিছনে কোন সায়েন্স নেই এমন তো না।
  • একক | ২২ এপ্রিল ২০১৫ ১৮:০৮289507
  • ফুল প্রুফ তো কিছুই হয়না কিন্তু আমি একটা স্পেসিফিক প্রশ্ন করেছিলুম যে এনিম্যাল ফিসীয়লোজি আর হিউম্যান ফিসীয়লোজির টক্সিসিটি, এফিকেসী এগুলো ওয়ান টু ওয়ান ম্যাপেবল এই ধারণা টা আদৌ সায়েন্স না জাস্ট এজ ওল্ড নোশন ?

    আর অল্টারনেটিভ থাকলেই উঠিয়ে দেবে এরকম না। এই ল্যাকমে ইত্যাদি কয়েকটা কোম্পানি আছে যারা ইরিটেশন টেস্টে কম্পিউটারাইসদ মডেল ইউস করে। নো এনিম্যাল টেস্ট। এ বাদে হাজার হাজার নামি -বেনামী কসমেটিক থেকে মেডিসিন সবাই পাগলের মত পশুপাখি মারছে। অস্বাস্থ্যকর কন্ডিশনে রেখে দেওয়া তো ছেড়ে দিলুম। এটার কারণ দুটো। এক নম্বর আইনি মামলা হলে এখনো অবধি এনিম্যাল টেস্ট কে গ্রাহ্য করা হয় তৃতীয় বিশ্বের সমস্ত দেশে। দ্বিতীয়ত পাবলিক এর কিছু এসে যায়না পশুপাখি মারলে। কস্ট ফ্যাক্টর নয়। আমাদের একটা অদ্ভূত মানসিকতা আছে পশু নিয়ে কথা বললেই বলবে মানুষের মাথায় ছাদ নেই পশুর কথা ভাবে। আরে মানুষ নিজের পায়জামায় গিট্টু পাকিয়েছে নিজে তাই নিয়ে মরুক। ইগ্নরেনস বশত পশুপাখি হত্যা করার মানে কী :/ উপায় না থাকলে তো এমনিতেই করতে হবে।

    "আবার এরকম উল্টোটাও আছে। অ্যানিমাল মডেলে সেফটি আর এফিকেসি না থাকলে না থাকলে যা বাতিল হয়ে যাচ্ছে, তা হয়তো মানুষের জন্য ঠিকঠাক হতে পারতো।"

    এক্স্যাক্টলি, এটাই বলছি যে এই এনিম্যাল মডেলটা জুড়ে রাখা টাই ভয়ঙ্কর কয়েস্চেনেব্ল।
  • pi | ২২ এপ্রিল ২০১৫ ১৭:৫১289506
  • আর শুধু সেফটি কেন, এফিকেসির জন্যও দেখা হয় তো।
    অ্যানিমাল মডেল উঠিয়ে দেবার পিছনে যুক্তি এটা হতে পারে যে যেগুলো অ্যানিমাল মডেলে পাশ করে তার ১০% এর ও কম হিউম্যান মডেল কাজ করে, মানে প্রি ক্লিনিকালে দিব্বি পাশ করে বেরিয়ে গেল, কিনু ফেজ ওয়ান, ফেজ টি তে ব্যাব্যাক ফেল। কিন্তু তার মানে এটা একেবারেই না যে অ্যানিমাল মডেলে ফেল করে বলে সেটার হিউমিআন ড্রাগ এফিকেসি বা সেফটি নিয়ে প্রশ্ন থাকবে। কারণ থাকলে সেটা ধরার জন্য হিউম্যান ট্রায়াল আছে। আর বললামই তো একবারে ফুলপ্রুফ ট্রায়াল নিয়ার অসম্ভব একটা ব্যাপার। কিন্তু দিনে দিনে তো বেটার হচ্ছে, সেজনয়ই এত স্টাডি ( এর মধ্যে আমি ড্রাগ কোং এর বদমায়েশি ইঃ আনছি না, জাস্ট অন প্রিন্সিপল কী হওয়া উহিত, তাই নিয়ে কথা বলছি)

    আবার এরকম উল্টোটাও আছে। অ্যানিমাল মডেলে সেফটি আর এফিকেসি না থাকলে না থাকলে যা বাতিল হয়ে যাচ্ছে, তা হয়তো মানুষের জন্য ঠিকঠাক হতে পারতো।

    এখন অ্যানিমাল মডেলের বেশ কিছু অল্টারনেটিভ নিয়ে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, বেটার কিছু পেয়ে গেলেই উঠিয়ে দেবে নিগ্ঘাত। মাইক্রোফ্লুইডিক চিপ নিয়ে কীসব শুনেছিলাম।
  • একক | ২২ এপ্রিল ২০১৫ ১৭:৪৭289505
  • আর ভেট নিয়ে মানুষের কত ইন্টারেস্ট জানা আছে। এমন সব সিম্পটম সিমুলেট করে পশুর মধ্যে যেগুলো কোনকালে নরমাল কন্ডিশনে পশুদের রোগ নয়। এই হায়দারাবাদ একটা সরকারী বুচারী। সারা ভারতে পশু পাঠায়। অকথ্য অত্যাচার করে মারে। সরকারী জায়গায় রেইড হয়ে গেছে। কসমেটিকস এ চোরাচালান হয়। আই ইরিটেশন সেনসিটিভিটি টেস্ট করে খগ্যশ গুলোর চোখে কেমিকাল দিয়ে যেখানে অল্টারনেটিভ প্রসেস অনেকদিন ধরে আছে। ভেট এর কোনো কাজে লাগেনা।
  • একক | ২২ এপ্রিল ২০১৫ ১৭:৩৮289504
  • হ্যা, হিউম্যানে হয়না ভুল বলেছি, সিদ্ধান্ত টা এনিম্যাল এর ওপরেই বেস করে শুরু হয় এটাই বক্তব্য ছিল হুইচ আই ফাইন্দ টোটালি মিসলিডিং। তুই যে বলছিস ইঁদুরের ক্যান্সার হয় কিনা জানা গেল এটা একটা লাভ এটা প্রসেস এফিসিয়েন্সি হিসেবে মেনে নিতে অসুবিধে হচ্ছে, কারণ এটা বড়জোর আমার কাজের সাইদ রেসাল্ট হতে পারে, গোল নয়। প্রসেস এর প্রথম স্টেজে পশুপাখি কে রাখার যুক্তি কী ? একটা ওল্ড নোশন যে পশুপাখির পক্ষে যা টক্সিক তা মানুষের ক্ষেত্রেও টক্সিক। তাই নয় কী ?
    তাহলে এইযে চকলেটে থীয়ব্রমিন থাকে কুকুরের পক্ষে মারাত্মক বিষ মানুষের কিস্যু হয়না, সে ব্যালা ? দুটো জিনিস মিউচুয়ালি কানেক্টেড নয় কাজেই প্রসেসের প্রথমে এনিম্যাল দিয়ে শুরু করব কেন যেখানে গোল হচ্ছে হুম্যান ফিসীয়লোজিতে টক্সিসিটি নিরধারণ করা।
  • san | ২২ এপ্রিল ২০১৫ ১৭:৩৫289503
  • আমার একটা নাস্তিক আশ্রম চাই। আশ্রম মঠ মিশনের যেটা মিনিমালিস্ট আর অ-বৈষয়িক শান্তিপূর্ণ পরিবেশ - এইটা আমার পছন্দ হয়। কিন্তু আবার ভগবান ভগবান বলে ডাকাডাকি ভাল্লাগেনা। আচ্ছা মুশকিল। বুড়ো হওয়ারও দরকার নেই এখন খোঁজ পেলে এখনও চলে যেতে পারি।
  • pi | ২২ এপ্রিল ২০১৫ ১৭:৩২289502
  • ও, তোর সমস্যা অ্যানিমাল মডেলে আদৌ কেন টেস্ট হয়, তাতে অ্যানিমাল মারা যেতে পারে, তাই নিয়ে ? মানুষ মরা জনিত সমস্যা নেই ?

    আর বল্লাম তো, ইঁদুরের উপর ট্রায়াল হয়ে ঠিক হয়েছে, ভেটেরিনারি ইউজ করা যাবে না। মানে সেও তোর ঐ পশুকুলের মঙ্গলের জন্যই ঃ)
  • pi | ২২ এপ্রিল ২০১৫ ১৭:২৯289501
  • মেট্রোটিনিডাজোল নিয়ে হিউম্যানের উপরে যা যা স্টাডি হয়েছে, তাতে ক্যান্সারের সাথে সেরকম সিগনিফিক্যান্ট রিস্ক পাওয়া যায়নি, তাই এখনো হিউম্যানে ব্যানড হয়নি। মানে কোথাঐ হয়নি, সেটা বলছি। ইঁদুরে পাওয়া গেছে, তাই পশুদের উপর প্রয়োগ ব্যানড।

    এবার কোন ড্রাগ কোন কন্ডিশনের জন্য খারাপ হতে পারে, তা সব তো একটা ট্রায়াল দিয়ে এক্সস্টিভলি প্রেডিক্ট করা সম্ভব ই না, আস্তে আস্তে যত দিন যায়, আরো অনেক স্টাডি হয়, জানা যায়, আর জানাশোনা সাইড এফেক্টও অনেক কিছুই থাকে। সেই কারণগুলো বললে কোন আপত্তির কিছু নেই, কিন্তু কাল যেগুলো বলেছিলি, অ্যানিমালে ট্রায়াল হয়, হিউমানে হয় না, সেগুলো ঠিক না, এটাই বলার ছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত