এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | ৩০ জুলাই ২০১২ ২১:৫৯28979
  • আমি এমনিতেই হয় নন ফিকশন নইলে কবিতা এই বিপরীত রেঞ্জে পড়ে থাকি। বাংলাতেও প্রভাতকুমারের গপ্প আর বিনয় ঘোষের প্রবন্ধ পাশাপাশি থাকলে দ্বিতীয়টাই বেশি প্রিয়। কিন্তু তারপরেও ভাষাটা ছুঁতে পারি বলে নিজের মনে হয়। এস্প্যানীয়ল অল্পস্বল্প পড়তে পারি তবু সেটা কেমন যেন মাথার ভেতর গন্ধ -স্পর্শ নিয়ে জায়গা করে। হাজার চেষ্টা করেও ইংরিজি তে এটা হয়না। রাত-নিশি-অমা-রজনী কোথায় কোনটা হবে এটা একদম ভিডিও-কায়নেস্থেতিক ফীলিং এর জায়গা থেকে আসে। কিয়েরে আর আমও র ফীলিং টা ভেতরে ধাক্কা দেয়। এসব ক্ষেত্রে শব্দ শুধু শব্দ না। যেন চিহ্ন। যেন মন্ত্র একেকটা।
    এই ফীলিং টা ইংরিজি তে আসে না। স্কাই কোথায় হবে কোথায় ফার্মামেন্ট কিছুটা আন্দাজ করলুম হয়তো কিন্তু নিজে লিখতে গেলেই মনে হয় এগুলো ফ্ল্যাট ওয়ার্ড। কোনো হেজিমনি নেই আমার জগতে। কাজেই ব্রেক করতেও পারবনা। অবস্যই ভাষাটার দোষ না। আমার শেখার দোষ।
  • প্পন | ৩০ জুলাই ২০১২ ২১:৫৯28980
  • সিফোঁ, এগুলি আমি কোনটাই দেখিনি। বাড়ির ল্যাপি খারাপ হওয়া ইস্তক আর টরেন্ট নামানো হয় না।

    ডিসেম্বরে তোর থেকে কপি করে আনব সব। মানে চেক নিউ ওয়েভের মাইলস্টোনগুলো।
  • san | ৩০ জুলাই ২০১২ ২১:৫৭28976
  • আমার ইংরিজির প্রতি প্রথম প্রেম উডহাউস পড়ে।

    আর পরীক্ষার স্বপ্ন কোনোদিন দেখিনি এখনো অব্দি ঃ-) লাকি বোধ হয় আমি
  • kk | ৩০ জুলাই ২০১২ ২১:৫৭28977
  • আমার পরীক্ষা নিয়ে কোনকালে কোন টেনশন, ভয় কিচ্ছু ছিলোনা। বাড়ি থেকে কোন চাপও ছিলোনা। তাহলে আমি এখনও পরীক্ষার হল, পড়া হয়নি, ইত্যাদি স্বপ্ন দেখি কেন?
  • aranya | ৩০ জুলাই ২০১২ ২১:৫৭28978
  • ভাবচি হু-কে বলি মাধুকরী-টা পড়ে ফেলতে, আবার সাহস করে বলতেও পারচি না, আঁতেল জ্যানাগানে ভত্তি চার্দিক। আমিও রিজনেবলি ভিতু মানুষ :-(
  • pi | ৩০ জুলাই ২০১২ ২১:৫৬28975
  • শ্রাবণীদি, শরীর ফিট ?
  • hu | ৩০ জুলাই ২০১২ ২১:৫৫28974
  • আকাদার 9.51তে ক। আমি এখন ব্রকোলি ভালোবেসে খাই। ভাবা যায়!
  • প্পন | ৩০ জুলাই ২০১২ ২১:৫৪28973
  • শ্রাবণীদি, তোমার রিকোটা নিয়ে এগনো হয়নি। চিন্তা কোরো না, হয়ে যাবে।
  • aka | ৩০ জুলাই ২০১২ ২১:৫৩28972
  • পরীক্ষার আগের দিন কক্ষণো গপ্পের বই পড়ি নি, টেনশন হত আর ঘুমিয়ে পড়তাম। সে কি ঘুম রে বাবা। কিন্তু পরীক্ষা শেষে সব ঘুম উবে যেত।
  • শ্রাবণী | ৩০ জুলাই ২০১২ ২১:৫১28970
  • @ রাজদীপ,ওরে বিদ্যুতের বস নই রে, গ্রিডের কাছে আমরাও হার মেনেছি! সবাই মিলে এমন টেনেছে, ওভারড্র, যে কত ইউনিট বসে গেছে লেখাজোখা নেই........সকাল থেকে শুধু চারিদিকে ফোনে আওয়াজ (নিজেও আছি তাতে), থরথর গলায় খোঁজ "সে কী এল নাকি এলনা"?

    এত বছর পরে কিছুদিন আগে বায়ো টীচারের কাছে ফেসবুকে কনফেস করলাম, সে যখন পরীক্ষার আগের দিন আমার বাড়ি এসেছিল ও যে মুহূর্তে আমার ঘরে ঢুকে আমাকে "বেস্ট অফ লাক, তোমার কাছে খুব ভালো পার্সেন্টেজ আশা করছি", ইত্যাদি বলে উৎসাহ দেওয়ার চেষ্টা করছিল তখন আমার বায়ো বইয়ের মধ্যে ছিল "স্টাটারিং বিশপ", পেরি ম্যাসন!:(
    ম্যাথিউ টীচার অবশ্য এতদিনে জানতে পেরে দুঃখ টুঃখ পেয়েছে কিনা বুঝলাম না একটা কেমন ধরাছোঁয়া যায়না টাইপের জেনারেল রিয়্যাকশন দিল!
  • aka | ৩০ জুলাই ২০১২ ২১:৫১28971
  • ভাষা থেকে খাদ্য সবই অভ্যেসের ব্যপার।
  • aka | ৩০ জুলাই ২০১২ ২১:৪৯28967
  • একক লোরকা পড়ে না?
  • pi | ৩০ জুলাই ২০১২ ২১:৪৯28968
  • ভাষার দোষ কেন হবে ? ব্যাপার হল, ওটা আমার মাতৃভাষা নয়। নিজের ভাষা নয়। মাতৃভাষা হলে গন্ধ, স্পর্শ পেতাম হয়তো।
  • hu | ৩০ জুলাই ২০১২ ২১:৪৯28969
  • অরণ্যদা, এই জ্ঞানচক্ষু তো অনেক পরে খুলেছে। যতদিন মায়ের তত্বাবধানে পড়াশোনা করেছি ততদিন এসব ভাবার সাহস পাই নি। আমি বড় ভিতু মেয়ে ঃ-(
  • Tim | ৩০ জুলাই ২০১২ ২১:৪৭28966
  • আমি ইনজিরি ফিকশন পড়তে ভালোবাসিনা, কিন্তু নন-ফিকশন পড়তে ভালো লাগে। মনে হয় ভাষাটার দোষ না।
    তবু এককের কথাগুলো আমারো মনে হয়েছে বিভিন্ন সময়ে।
  • aranya | ৩০ জুলাই ২০১২ ২১:৪৫28965
  • পুরো সিলেবাস কেউ সেশ করে নাকি !! শুধু কি কি বাদ দেব, সেইটা এট্টু ভেবেচিন্তে চুজ করতে হয়।
  • গান্ধী | ৩০ জুলাই ২০১২ ২১:৪৪28964
  • এসবের মানে কি?
  • ইংরিজি আমি কোনকালেই | ৩০ জুলাই ২০১২ ২১:৪৩28963
  • পারিনে। কেজানে ক্যানো ভাষাটার কোনো গন্ধ নেই। স্পর্শ্ব নেই। অন্তত আমার কাছে। সেইকারণে ইঞ্জিরি ফিকশন দেখলেই এড়িয়ে যাই। বাংলা শব্দ গুলো যেমন জিভ আর টাকরার মাঝখানে খেলাতে খেলাতে হাল-আন্দাজ বুঝে নেওয়া যায় সেটা ইঞ্জিরির ক্ষেত্রে কোনদিন হলনা। বাংলার সঙ্গে পাটিসাপটা প্রেম হলো, সংস্কৃতের সঙ্গে প্রগার প্লেটোনিক, আরও কিছু দেশী বিদিশি তে পরকীয়া কিন্তু ইঞ্জিরি সালা যে কুলে সে কূলেই। প্লীহীত্যাং গ্যালাক্সি থেকে আসা খ্লুইন্ক্ল সুন্দরী যেন। উত্তেজনা টাই জাগলো না।
  • hu | ৩০ জুলাই ২০১২ ২১:৪২28962
  • যে স্বপ্নটা ঘুরে ফিরে আসে তা হল ম্যাথস পাসের পরীক্ষা পরের দিন। আর আমার কিচ্ছু পড়া হয় নি। সত্যি করেই ম্যাথস পাসের সেকেন্ড পেপার বিচ্ছিরি ঝুলিয়েছিলাম। এখনও ভয়ে ঘুম ভেঙে যায় ঐ স্বপ্নটা দেখলে। আর আমি নিয়ম করে দেখিও।
  • | ৩০ জুলাই ২০১২ ২১:৩৬28961
  • আমার এমনিতেই ভয়ডর বলে কিছু ছিলো না- জানি বা না জানি নির্ভয়ে পরীক্ষা দিতে চলে যেতাম।এহেন বীরত্বে বাড়ির লোকেরা অবধি হতবাক হয়ে যেতঃ)। এখনই বরং ভয়ে ভয়ে থাকি। মহাকাশবিজ্ঞান থেকে ডাইনোসরের না ফোটা ডিম হয়ে গারফিল্ডের বন্ধুর নাম উজিয়ে রোল্ড ডালের বাবার একহাত হারানোর কাহিনী, সব কি আর মনে থাকে? বুড়ি বয়সে ভগবান এত পরীক্ষা নেবেন কে জানতো? প্রায়ই স্বপ্ন দেখি,হলে বসে আছি- কিচ্ছুই লিখতে পারছি না,ভয়ে হাত্পা ঘেমে, গলা শুকিয়ে অস্থির অবস্থাঃ((
  • hu | ৩০ জুলাই ২০১২ ২১:৩২28960
  • আরে স্যান, মজা করছিলাম। আজ জানি, ভালোয় মন্দয় মিশিয়ে সবার পাল্লাই মোটামুটি সমান সমানই ছিল। মেয়ে বলে ডিসক্রিমিনেশন যেমন ফেস করি নি - যেটা খুব কমন ছিল আমার বন্ধুদের, তেমনই আবার এক্সপেক্টেশনের চাপ ছিল আকাশছোঁয়া - যার জন্য ভালোমত সাফার করেছি একসময়। নিরবচ্ছিন্ন ভালো বা মন্দ যে কারোরই ছিল না এটা বুঝি এখন।
  • aka | ৩০ জুলাই ২০১২ ২১:২৯28959
  • এটা মনে হয় উমাতে। সূর্য্য নিয়ে কি জানি একটা এসেছিল। কোশ্চেন পেপারটা দেখলে চিনতে পারব।
  • hu | ৩০ জুলাই ২০১২ ২১:২৮28958
  • কোন ইংরিজি? মাধ্যমিকে রচনা আসত? উচ্চমাধ্যমিকে আমি ইংরিজি নিয়ে খুব হীনমন্যতায় ছিলাম। গ্রামের স্কুল থেকে ট্যাঁশ কলেজে গেছি। চারদিকে সবাই ফটর ফটর করে। দিদিমনিদের সাজগোজ দেখে চমকে যাই। প্রথম কিছুদিন বেশ বিচ্ছিরি লাগত কলেজ যেতে।
  • san | ৩০ জুলাই ২০১২ ২১:২৬28957
  • না হু। ছোটোবেলার অনেক তিক্ত স্মৃতি আছে যার ক্ষত বহুবছরেও মোছে নি। কিন্তু লেখাপড়া বিষয়ে আমাকে চাপ দেওয়া বিশেষ হয় নি এটা স্বীকার করতেই হয়।
  • aka | ৩০ জুলাই ২০১২ ২১:২১28956
  • পরীক্ষা শেষে শুনলাম ওটা শুধু আমিই লিখেছিলাম।
  • aka | ৩০ জুলাই ২০১২ ২১:২০28955
  • আমি ইংরিজিতে একটা রচনা লিখেছিলাম অমন। মানে বানিয়ে বানিয়ে ফেনিয়ে ফেনিয়ে ৫০ মিনিট ধরে।
  • hu | ৩০ জুলাই ২০১২ ২১:১৮28954
  • স্যানের কি সুখের জীবন ছিল! ঃ-(((
  • san | ৩০ জুলাই ২০১২ ২১:১৪28953
  • আর আমি বোধ হয় কোনো সময়ে কোনো সাবজেক্টের পুরোটা পড়ে পরীক্ষা দিই নি।
  • hu | ৩০ জুলাই ২০১২ ২১:১২28952
  • মাধ্যমিকে একটাই পরীক্ষা হ্ত। এইচ এসে দুটো।
  • hu | ৩০ জুলাই ২০১২ ২১:১১28951
  • বাংলার আগের দিন আর পড়ার কি আছে! তবে আমি মনে হয় জনমদুখিনীর ঘর পড়েছিলাম পরীক্ষার খুব কাছকাছি এসে। ওটা বাদ দেব এরকমই ঠিক ছিল। বাবা নিজে বাংলার টিচার। বাবারও বাদ দিতে আপত্তি ছিল না। কিন্তু মা আবার ভীষন ডিসিপ্লিনড। না পড়ে পরীক্ষা দিতে যাওয়া চলবে না। আর আমাদের বেলায় জনমদুখিনীর ঘর থেকে প্রশ্নও এল। আমি লিখলামও। তারপর বেরিয়ে এসে শুনি আমি একাই ওটা লিখেছি। আর কেউ পড়ে নি। বাবাও দেখি জিজ্ঞেস করছে - ওটা লিখলি? কি লিখলি? এখন আর বিলকুল মনে নেই কবিতটায় কি ছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত