এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | ২৩ এপ্রিল ২০১৫ ১৯:৫১289831
  • এরা বেজায় কুঁদুলে তো! ও কাজু, তোর নতমুখী বাদুড়িনীকে দিব্বি দেখতে। শাড়ি নয় একখানা ভালো দেখে কিনে দেওয়া যাবে। এদের কথা শুনিসনা!
  • dc | ২৩ এপ্রিল ২০১৫ ১৯:৪১289829
  • তার মানে আইসিস জামাত আর বোকা হারামিরা আসলে বামপন্থী? কিন্তু একথা তো সোমনাথবাবু কবে থেকেই বলে চলেছেন!
  • একক | ২৩ এপ্রিল ২০১৫ ১৯:৩৮289828
  • বহোত খুব। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই নির্দেশ যে বামপন্থার রাস্তা ইছলামে গিয়ে মিলবে। কবে থেকেই এই নাচিজ সকলকে ইয়াদ দিয়ে চলেচে। মুহরত উপস্থিত। আলহামদুলিল্লা, ইলাহী রা জিউন :)
  • আমার নতুন নামটা যেন কি | ২৩ এপ্রিল ২০১৫ ১৯:৩৫289827
  • সিরিয়েলে ঢলে বেলা পৃথিবীর মেগা ছক
    জমানা খারাপ হলো দ্রাক্ষারা বিষ টক
    মেড়ো শাড়ি খোড়ো ধুতি চালুনীতে ফিকে চাঁদ
    দেখেছি সকল ঘুঘু এবং দেখেছি বক
    হরিনী চকিত কিছু শিঙে তার বাঁকা ছাঁদ
    ঘাই মারে বোয়ালেরা অহরহ পরমাদ
    ঝালে হোক ঝোলে হোক অম্বলে গাওয়া ঘি
    ঘেঁটেঘুঁটে সেবা লাগি আকাঁড়ায়ো দোষ কি।
    স্বপনেও মোহে ছিনু নদীতীরে মাঠে যাই
    উহু ফুল আহা পাখি সে বড় কঠিন ঠাঁই।
    নদী, পাখি ঘরে ফেরে- ঘোড়াগুলি হতবাক
    বরং মূল্য ধরে, জনপদে বাসা পাক।
  • সিকি | ২৩ এপ্রিল ২০১৫ ১৯:২২289826
  • কে দেয়?
  • pi | ২৩ এপ্রিল ২০১৫ ১৯:১২289825
  • এই ভয়েসটাই বা কেন পিছে পড়ে থাকে ?

    'পশ্চিমবঙ্গ মুসলিম বুদ্ধিজীবি মহল' এর পোস্ট।

    'বাংলায় সংবাদ কেন্দ্রিক যে ব্রেনওয়াশিং আনন্দ বাজার/এবিপি করে তার মতই ঈ বাংলার কালচারাল উগ্রতা আর নোংরামি নিয়ে যারা একদমই কেয়ারলেস তাদের আরও একবার ভেবে দেখার অনুরোধ রইল। অ্যাজ এ মুসলিম আপনি কিন্তু এই সমাজেরই অংশ।আপনার বাড়ি বা আপনার রিলেটিভের বাড়িতে যখন নিয়ম মাফিক "সা রে গা মা" বা মিরাক্কেল দেখা নিয়ে ছোটদের সঙ্গে বড়দের কথা কাটাকটি শুরু হয়, তখনই কিন্তু আমাদের ওর ফিঊচার মোরালিটি নিয়ে ভাবতে বসার সময়।
    সা রে গা মা -য় যখন একজন গায়ক তার সারা জীবনের স্বপ্ন সতি্য হয়েছে বলে হেলে দুলে উন্মাদের মত শিরকি গানের ফোয়ারা ছোটায় তখন আপনার ছেলে/মেয়েকে জিজ্ঞেস করুনতো ওর জীবনের উদ্দেশ্য মানবতার বৃহত্যম স্বার্থে তার সৃষ্টিকতর্ার সন্তুষ্টির উদ্দেশে্য নিজের জীবন উতসর্গ করা না কি এই রকম মিয়ার বস্তুবাদী উদ্দেশ্য পূরন। জাস্ট একটু জেনে দেখুন।
    ভাই, আপনি যদি পুরো ফ্যামিলি মিলে মিরাক্কেল এনজয় করেন, তাহলে সরি, আমি আপনাকে অসামাজিক জীব মনে করি।আন্ডারওয়ার কিনতে গিয়ে দাম শুনে যখন টুপি কিনে বাড়ি ফিরতে হয়- এই জোকস যখন মা বাবা কন্যা সবাই একযোগে এনজয়করে লাইফে টেনশন কমাচ্ছেন বলে ফতোয়া ছাড়েন, এখনও বলছি এখন পইজন কনজিওম করলে ফিউচারে এই বিষই কিন্তু উগরোতে হবে।
    আমরা প্রচন্ড রকম মোরালি কনশাস জাতি, মোরালিটির সঙ্গেকোনরকম আপোষ আমরা করি না ইন এনি কেস।এর ফলও আমরা ফিউচারে পেয়ে থাকি, এই মোরালি ডেভেলপড জাতি কখনও তাদের বাবা মা কে অসম্মান করবে না, কখনই মিথ্যার সঙ্গে স্যাক্রিফাইসকরবে না, তাতে জীবন যাক চলে। কখনও পলিটিকস, গনতন্ত্র আর পুজিবাদের নীতি ঝেড়ে সাধারন মানুষের রক্ত শোষক হবে না। কখনও আবেগের কাছে মাথা নত করে আবেগি উতশৃঙ্খল জনতার খাতায় নাম লেখাবেনা। এরা কখনই "যতদিন বাচব ধার করে হলেও ঘি খাব"র আইডিওলজি নিয়ে বস্তুবাদী নার্সিসিস্ট জীবনযাপন করবে না। এরা অন্যায়ের চরমতম শত্রু, এরা অত্যাচারিরনিদারুন দুঃস্বপ্ন, এরা সব সময় উত্তম কাজের আদেশ দেবে, এরা ন্যায় কাজে কারও ভয় পেয়ে পিছিয়ে যাবেনা, এরাই সিংহ, দূর্জেয়, ইলাহি বলে বলিয়ান।একবার ভেবে দেখুনতো গান-বাজনা-জোকস পাগল জাতির ক্যারেক্টারিস্টিক কি এগুলো???
    অপরদিকে এই সস্তা আবেগি গান বাজনার সংস্ক্রতিতে বেড়ে ওঠা মাতাল মানুষগুলির মানবাধিকার নিয়ে বড় বড় বাতলিং কিন্তু কাজের বেলায় খেয়াল করবেন এরা কুকুর আর জন্তু জানোয়ারদের জন্য ডজন খানেক প্রতিষ্ঠান খুলে মানবতাকেই ইয়ার্কিতে পরিনত করেছে, এরা কিছুতেই মুখ খুলবেনা যতক্ষন না এদের সম গোত্রিয় বা পছন্দের কেউ মার খাবে। এরা স্টার্ন্ডাড মুনাফিক।
    এই কালচারাল অগ্রাসন আমাদের রুখতেই হবে নইলে আমরা এক অসুস্থ ভবিষ্যত প্রজন্ম রেখে যাব যার জবাবদিহি কিন্তু আমাদেরই করতে হবে বিচারের মাঠে।'
  • Kaju | ২৩ এপ্রিল ২০১৫ ১৮:৪৯289824
  • আমার আর হল কই? এ জম্মে হবে না। তবু যদি একটা রেপ্লিকা থাকত...
  • byaang | ২৩ এপ্রিল ২০১৫ ১৮:৪৭289823
  • ঃ))))
  • Tim | ২৩ এপ্রিল ২০১৫ ১৮:৪৬289821
  • ও, তাই বলি..
    সে যাক যার পাঁঠা সে বুজবে
  • Kaju | ২৩ এপ্রিল ২০১৫ ১৮:৪৬289822
  • সেটা স্টার কর্তৃপক্ষকে জিগেস করলেই ভালো হয় না কি?
  • byaang | ২৩ এপ্রিল ২০১৫ ১৮:৪৫289820
  • তিমি, তোর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আবার বিয়ের ছবিটা দেখে এলুম। ও তো পরচুলা।
  • একক | ২৩ এপ্রিল ২০১৫ ১৮:৪৩289818
  • হটস্টার বলে তো ? এখানে সব হট স্টার দের দেখায় ?
  • Tim | ২৩ এপ্রিল ২০১৫ ১৮:৪৩289819
  • যাক ব্যাঙদি একটা ঘুমের ওষুধ পেলে। সময় করে টিভি বন্ধ কোরো ওভারডোজ না হয়ে যায়
  • byaang | ২৩ এপ্রিল ২০১৫ ১৮:৪২289817
  • এখন টাইম নাই।
  • Kaju | ২৩ এপ্রিল ২০১৫ ১৮:৪১289816
  • hotstar.in-এ গিয়ে দেখে নিতেও পারো কালকের এপিসোডটা আপাতত।
  • Kaju | ২৩ এপ্রিল ২০১৫ ১৮:৪০289814
  • স্টার জলসা রাত্তির ১০ঃ৩০। হল?
  • byaang | ২৩ এপ্রিল ২০১৫ ১৮:৪০289815
  • কোন চ্যানেল বলে দিলেই ল্যাটা চুকে যায়।
  • Tim | ২৩ এপ্রিল ২০১৫ ১৮:৩৯289813
  • চুলে কি রং করা, ব্যাঙদি? পাকাচুল?
  • d | ২৩ এপ্রিল ২০১৫ ১৮:৩৮289812
  • না পুরো টাক নাও পড়তে পারে। হয়ত সিঁথিটা চওড়া হয়ে সিঁথির মোড় হয়ে গেল, কপালে একটু জায়গা বেড়ে গেল, ব্যাস!
  • Kaju | ২৩ এপ্রিল ২০১৫ ১৮:৩৭289811
  • আমার কি কাজ নেই নাকি? আর কত বকব?
    তুমি এগুলো আমাকে খোঁচাবার জন্যেই বলছ জানি, আমি গায়েই মাখব না।
  • byaang | ২৩ এপ্রিল ২০১৫ ১৮:৩৫289810
  • ও না, আছিস তবে। আমি ভাবলুম বাদুর নিন্দে শুনে তুই সতীর মতন দেহত্যাগ করলি কিনা।

    সদাটার চোখ আছে বলতে হবে। বাদুর মুখে একটা বাদুড় বাদুড় অ্যাঙ্গল আসে বটে। আমি ওদিকে বাদু দেখে সেই বাদু নামে একটা জায়গা আছে না, সেই জায়গাটার কথা ভাবছিলাম।
  • Tim | ২৩ এপ্রিল ২০১৫ ১৮:৩৪289809
  • ভয়েসটা...
  • Kaju | ২৩ এপ্রিল ২০১৫ ১৮:৩৩289808
  • হ্যাঁ প্লিজ আজকে দেখো একবার দেখলে আশা করি বুঝবে কী ভুলভাল বলছ।
  • byaang | ২৩ এপ্রিল ২০১৫ ১৮:৩২289805
  • কাজু কি রেগেমেগে চলেই গেলি?

    আজ একবার দেখতে হচ্ছে সিরিয়ালটা। কোন চ্যানেল কুমুদি? ঐ বিতিকিচ্ছিরি শাড়ি কেনার গল্পটা না জানা অব্দি প্রাণটা আজ আনচান করবে।
  • Kaju | ২৩ এপ্রিল ২০১৫ ১৮:৩২289806
  • উফ আমি আর পারছি না। এত কাজ তার মধ্যে এই ভয়ানক সব পোস্ট পড়ছে ! ক্ষ্যামা চাইছি, আর কক্ষনো বাসবদত্তার কথা আপনাদের বলবো না। প্লিজ আর ওকে নিয়ে কিচ্ছু বলবেন না।
  • Abhyu | ২৩ এপ্রিল ২০১৫ ১৮:৩২289807
  • আরো দেখো যেন কিছু জিজ্ঞেস করলেই সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয়, না জানলেও (আমার চাইনীজ বন্ধুর মতো)
  • Abhyu | ২৩ এপ্রিল ২০১৫ ১৮:৩০289804
  • দেখো যেন কাজুর বৌয়ের ছন্দের জ্ঞান পাকা হয়।
  • byaang | ২৩ এপ্রিল ২০১৫ ১৮:২৭289803
  • আরো একটা কঠিন সত্য। শুনতে খারাপ লাগলেও শুনুন সবাই। কাজুর এই হানিবীর কপালটা খুব চওড়া। অদূর ভবিষ্যতে টাক পড়বে।

    কাজু আমি এই পিতিজ্ঞে করলাম। তোর জন্য একটা বেশ পিতিমের মতন বৌ খুঁজে দিয়ে তবে আবার আমি চকোলেট কেক খাব। আজ থেকে ছেড়ে দিলাম কেক খাওয়া। তুইও এই সিরিয়ালটা দেখা ছেড়ে দে। মন শুদ্ধি কর।
  • একক | ২৩ এপ্রিল ২০১৫ ১৮:২৬289802
  • নিশ্চই এই অখাদ্যের ও গপ্প আচে !
  • kumu | ২৩ এপ্রিল ২০১৫ ১৮:২৫289800
  • ইকি
    আঁটে গাঁটে গপ্পো না থাকলে সিরিয়াল চলবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত