এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ২৪ এপ্রিল ২০১৫ ০৮:০৭289890
  • সাজের জিনিস (ক্রীম/মাস্ক// স্কিন কেয়ার)খাওয়ার জিনিসের(জ্যাম/জেলি) তাকে ছিল?
  • byaang | ২৪ এপ্রিল ২০১৫ ০৮:০৪289888
  • অরণ্যদার পোস্টের প্রথম দুই লাইন পড়েই ফিক ফিক করে হাসতে আরম্ভ করেছিলুম। পাপী মনে নানারকম সম্ভাবনার কথা আসছিল।
  • Nina | ২৪ এপ্রিল ২০১৫ ০৮:০৪289889
  • ইশ বেঙ্গি তোর বাড়ি আজ লান্চ খাব
  • byaang | ২৪ এপ্রিল ২০১৫ ০৮:০১289887
  • দেখুন আমার অনেক জ্বালা। তাই লাউ রান্নার শ্রেষ্ঠ উপকরণ চিংড়ি হলেও, লাউচিংড়ি আমি রাঁধি না। কেন জানতে চান? শুনুন তবে।

    ১) চিংড়িমাছ আমার ছেলের খুবই প্রিয়। কিন্তু লাউয়ে চিংড়ি দিলে ছেলে খাবে না। কারণ চিংড়ির গায়ে লাউয়ের জুস লেগে নাকি চিংড়ির স্বাদ নষ্ট হয়ে যায়। তার চিংড়িত্ব হ্রাস পায়।

    ২) ছেলের বাবার চিংড়িমাছে অ্যালার্জি। কিন্তু নিরিমিষ্যি তিনি খুবই পছন্দ করেন। তাই লাউয়ে চিংড়ি দিলে তিনি লাউ খাবেন না। কারণ চিংড়ির তেলে নাকি লাউয়ের কুচিগুলোও অ্যালার্জির ধারক ও বাহক হয়ে উঠেছে।

    ৩) ফলে লাউ ও চিংড়ির সহাব্স্থান অন্তত আমার বাড়িতে সম্ভব নয়। তাই ছেলের জন্য চিংড়িভাজা। ছেলের বাপের জন্য বড়ি দিয়ে লাউ।

    এবার হয়তো জিগাবেন লাউয়ে বড়িই বা দিতে হবে কেন?

    ৪) আমার ছেলের আবার বড়ি দেখলেই মুখ তেতো হয়ে যায়, মুখে দেওয়ার আগেই। বড়ি জিনিসটাই নাকি এমন অখাদ্য।

    ৫) বরিশালি শাশুড়ির ছেলেটি আবার সব নিরিমিষ্যিতেই বড়ি ঢালাতে চান। তাহলে নাকি খেতে বসে সল্লেকের বাড়ি সল্লেকের বাড়ি খাওয়াদাওয়া মনে হয়।

    ৬) তা আমার ছেলেটি যখন লাউ ও বড়ি - দুটোর একটিও খাবেন না, ঐ দুটো তার বাপই খাক। আর ছেলে খাক চিংড়িভাজা।

    ৭) আর এই দুটো রান্নাই পেঁয়াজ, আদা, রসুন বিহীন। আমি এমন রান্নাই করতে চাই। বাটাবাটির ঝামেলা নেই। সময় কম লাগে। আমাকে আবার আজ এজ অফ আলট্রন নামে এক বিভীষিকা দেখতে যেতে হবে কিনা। তাই ভোর ভোর রান্নাবাটির পাপ চুকিয়ে দিয়েছি।
  • aranya | ২৪ এপ্রিল ২০১৫ ০৮:০০289886
  • স্কিন কেয়ার ক্রিম/মাস্ক খুবই বিতিকিচ্ছিরি খেতে, কক্ষনো ট্রাই করবেন না। একক রেকমেন্ড করলেও না
    অনুভব করেচি, তাই কইচি আর কি। রোজ জ্যাম ভেবে এক চামচ সুন্দর দেখতে রোজ স্টেম সেল বায়ো রিপেয়ার জেল মাস্ক খেয়ে অব্দি বড় দুঃখে আচি,জিভ-টা কেমন বোদা হয়ে গেচে
  • S | ২৪ এপ্রিল ২০১৫ ০৭:৫৭289885
  • যাহ দিদি নাম বদলে দিলেন।
  • sosen | ২৪ এপ্রিল ২০১৫ ০৭:৫৩289884
  • মানে শুধু মিউজিক চাই। সেটা কি করা যায়?
  • sosen | ২৪ এপ্রিল ২০১৫ ০৭:৫২289883
  • অজ্জিত্বাউ, যে কোনো গানকে রিং টোনে পরিবর্তিত করার কি একটা উপায় আছে বলছিলেন, সেটা একটু স্টেপ বাই স্টেপ লিখবেন? নন-কম্পিউটারোলা।
  • | ২৪ এপ্রিল ২০১৫ ০৭:২৩289882
  • দিব্যিঃ)
  • mumu | ২৪ এপ্রিল ২০১৫ ০৭:১৯289881
  • এবার ঠিকাচে?
  • | ২৪ এপ্রিল ২০১৫ ০৭:১৬289880
  • না। এক নয়। লোকেরা কনফুসিয়ে যাবে।
  • m | ২৪ এপ্রিল ২০১৫ ০৭:১৩289879
  • কিন্তু ম আর এম তো এক না, মানে জিগ্গাসা কোর্চি আর কি।

    মানলাম সকাল সকাল একটা অখাদ্য ছড়া লিখ্লম।।তাই বলে এমন হ্যাটা!
  • S | ২৪ এপ্রিল ২০১৫ ০৬:৩৩289878
  • কোন সাল হবে জানেন? কাদের গুন্ডা ছিলো এরা।
  • | ২৪ এপ্রিল ২০১৫ ০৬:৩১289877
  • একবার মহম্মদ আলি পার্কের কাছে ফায়ার স্টেশানে কোন এক জলসায় গুন্ডারা খুব হামলা করেছিলো- এই গল্পটা কেউ জানলে একটু লিখে দেবে/ন - এইটা অনেকবার শুনেছি।
  • S | ২৪ এপ্রিল ২০১৫ ০৬:২৬289876
  • সেতো চিংড়িও শুধুই অমৃত ঃ)

    আচ্ছা আমাকে একটু প্রবীনদের মধ্যে কেউ বলবেন ১৯৬০এর দশকে বা ১৯৭০ এর প্রথমদিকে কোলকাতার কোনো স্টেডিয়ামে গুন্ডারা ঢুকে খুব বর্বরতা করেছিলো - পুলিশ দাঁড়িয়ে ছিলো। সেটা ঠিক কোন ঘটনা?
  • | ২৪ এপ্রিল ২০১৫ ০৬:১৯289875
  • লাউ চিংড়ি তে আবার বড়ি কেন? শুধুই অমৃত তো।
  • S | ২৪ এপ্রিল ২০১৫ ০৬:১০289874
  • লাউ চিংড়ি বড়ি দিয়ে তো অমৃত।
  • | ২৪ এপ্রিল ২০১৫ ০৬:০৬289873
  • নোপ। চাই?
  • - | ২৪ এপ্রিল ২০১৫ ০৬:০১289872
  • এই রেসিপি কি সেই প্রোগ্রাম থেকে পাওয়া?
  • | ২৪ এপ্রিল ২০১৫ ০৫:৫৮289871
  • আমি গতকাল একটা বুড়োমার্কা লাউ দিয়ে কী রান্না করবো বুঝতে না পেরে দুধলাউ করেছিলাম। ছেলে দু গরাস ভাত মুখ বিকৃত করে, জল দিয়ে গিলে বল্লো খুব ঝাল। বহুদিন বাদে কিছু খেতে রিফিউজ কল্লোঃ)
    আপনারা চাইলে এর রেসিপিটা দিতেই পারি।

    অভ্যুর মত সুবিদাদুর গান শুনতে শুনতে, অক্ষর মত হ্যাঙ্গার দিয়ে খাবেন- খারাপ লাগবে নাঃ)
  • | ২৪ এপ্রিল ২০১৫ ০৫:৫৩289870
  • একি!!! এই m আবার কোনজন!!!

    219.20.111.1 আপনি প্লিজ অন্য একটা নামে আসুন।
  • Atoz | ২৪ এপ্রিল ২০১৫ ০৫:৪৮289869
  • না না, স্কুইড তো বহুশুঁড়ওয়ালা ইলিবিলিকিলি টাইপের সামুদ্রিক প্রাণী
    http://en.wikipedia.org/wiki/Squid
  • - | ২৪ এপ্রিল ২০১৫ ০৫:৪৫289868
  • না মনে হয়।
    তাইলে গুগলিকে কি বলে?
  • - | ২৪ এপ্রিল ২০১৫ ০৫:৪৩289867
  • স্কুইডের বাংলা কি গেঁড়ি গুগলি?
  • Atoz | ২৪ এপ্রিল ২০১৫ ০৫:৩৪289866
  • বড়ি দিয়ে লাউ? সঙ্গে আর কিছু দেবে না? ধরো কিছু চিংড়ি বা কাঁকড়া বা স্কুইড? ঃ-)
  • Atoz | ২৪ এপ্রিল ২০১৫ ০৫:৩০289865
  • তার উপরে গরম চা।
  • Atoz | ২৪ এপ্রিল ২০১৫ ০৫:২৯289864
  • গরম লুচি ওনার মাথায় চাপিয়ে দিলে হত। ঃ-)
  • byaang | ২৪ এপ্রিল ২০১৫ ০৫:১০289863
  • আরে কী মুশকিল! এখন তো আমি বড়ি দিয়ে লাউ রাঁধতে যাব। তার আগে একটু আনন্দবাজার পড়ে নিচ্ছি। হঠাৎ মনে পড়ল কনে বিদায়ের সময়ে লুচির নেমন্তন্নর কথাটা তো বলা হয় নি। তাই।
  • 4z | ২৪ এপ্রিল ২০১৫ ০৫:০৭289862
  • ব্যাংদি, এই সময়ে এখানে কি করে?
  • byaang | ২৪ এপ্রিল ২০১৫ ০৪:৪৬289861
  • ওঃ আসল কথাটাই তো বলতে ভুলে গেছি। কনে বিদায়ের সময় বাদুড়াণী কেঁদে কেটে গঙ্গা বইয়ে দিচ্ছিলেন। এমন সময় কনের মা কনেকে রোজ সকালে কনের মায়ের কাছে লুচি খেতে আসার আদেশ দিলেন, সেই শুনে বাদুড়াণী কনে নিজের মাকে খেঁকিয়ে উঠলেন, "না আমি আসব না। আগে বল রোজ কেন আমার বিয়ে দিতে চাইতে?" জাতীয় একটা ডায়লগ বলে। (আমার এমন অভব্য মেয়ে হলে দিতুম ঠাস করে চড়িয়ে) তখন মেয়ের কাছে খ্যাঁকানি খেয়ে মেয়ের মা বিচ্ছিরি করে ছেলের মাকে থ্রেট দিয়ে দিলেন, নয়তো হয়তো দিতেন না, মানে নিজের মেয়ে লুচি খেতে আসতে রিফিউজ না করে দিলে, হয়তো উনি থ্রেট করতেন না ছেলের মাকে।
    আর ছেলের মায়ের সালোয়ার কামিজটি চোখ চেয়ে দেখা যায় না, এত সব রঙের সমাহার ছিল সেটিতে। কে জানে আবার সালোয়ারকামিজটিরও কোনো গল্প আছে কিনা। সেসব আর আমার হয়তো জানা হবে না কোনোদিনও। কুমুদি আর কাজু দুজনার কেউই তো আর গল্পগুলো কী, তা বলে না। "গল্প আছে" বলে থেমে যায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত