এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শ্রী সদা | ৩০ জুলাই ২০১২ ২২:৩৪29010
  • hu কে ক। ভদ্রলোক নিজেকে অতটা ওভার এস্টিমেট না করলেও পারতেন।
    আর ঋজুদা তো জ্ঞানের বাটখারা। আপাদমস্তক হিপোক্রিট ক্যারেক্টার একটা।
  • hu | ৩০ জুলাই ২০১২ ২২:২৯29008
  • বুদ্ধদেব গুহর মধ্যে একটা কেমন লোক দেখানো প্রকৃতি প্রেম আছে। সেটা ভালো লাগত না। সেই মাধ্যমিকের পর আর পড়িনি। তাই উদাহরন দিয়ে বলতে পারব না। কিন্তু কৃত্রিম লাগত এটা মনে আছে।
  • kk | ৩০ জুলাই ২০১২ ২২:২৯29009
  • টীনএজে আমার বুদ্ধদেব গুহ খুব ভালো লাগতো। কোয়েলের কাছে, হলুদ বসন্ত, ল্যাংড়া পাহান, বিন্যাস এগুলো খুব প্রিয় ছিলো। কিন্তু ছাড়া এখন আর ভালো লাগেনা। অবশ্য 'ল্যাংড়া পাহান' টা কদিন আগে আবার পড়লাম। ভালোই লাগলো। অন্যগুলো বেজায় ন্যাকা ন্যাকা লাগে। ঋজুদা'র কিছু গল্প -- বনবিবির বনে, গুগুনোগুম্বারের দেশে, টাঁড় বাঘোয়া এগুলো অবশ্য এখনও মন্দ লাগেনা। আর 'ঝাঁকি দর্শন"টাও এখনও ভালোই লাগে।
  • প্পন | ৩০ জুলাই ২০১২ ২২:২৫29006
  • হ্যাঁ, তার অনেক আগেই হয়ে যাবে! : D
  • শ্রাবণী | ৩০ জুলাই ২০১২ ২২:২৫29007
  • চারবছর আগে এইসময় গুরুতে লিখেছিলাম অভিনবের সোনা পাওয়া উপলক্ষ্যে, আজ এভাবে বেরিয়ে যাওয়ায় খারাপ লাগছে, তবে এটা তো হতেই পারে।
  • একক | ৩০ জুলাই ২০১২ ২২:২২29005
  • বুদ্ধদেব বাবুর উপন্যাস একদম ভাল্লাগেনা। কোজাগর মোটামুটি। কিন্তু ত্র্যভেলোগ চমত্কার লাগে।
    বন জ্যোত্স্না সিরিস পড়ে দেখতে পারেন যদি পড়া না থাকে।
  • শ্রাবণী | ৩০ জুলাই ২০১২ ২২:২০29004
  • অপ্পন, ঠিক আছে, যখন হোক হলেই হল। মানে ১৫ই অগস্টের আগে!
    পাই, বেটার, দুদিন বিশ্রাম পেলাম, আজও নিলে হত। তবে এখন একদিনও ছুটি নেওয়া যাবেনা, ঐ কড়ারে বেড়াতে যাবার ছুটি পাওয়া যাবে!
    আমি প্রথম উডহাউস পড়ি "আঙ্কল ফ্রেড ইন স্প্রিঙ্গটাইম", তারপর একে একে প্রায় সব, বাড়ি ভর্তি উডহাউস.......এখনো মুড অফ হলে মাঝে মাঝে পড়ি, আমার বন্ধুরা কেউ অবশ্য পড়ত না।
  • aranya | ৩০ জুলাই ২০১২ ২২:১৯29003
  • আর অফকোর্স, বেশ কটা ঋজু-দা।
  • একক | ৩০ জুলাই ২০১২ ২২:১৮29001
  • সান,
    না ভালো লাগেনি। আমার অক্ষমতার কথা আগেই বলেছি।
  • aranya | ৩০ জুলাই ২০১২ ২২:১৮29002
  • বু গু-র তো ঐ ৪-টেই বই - 'কোয়েলের কাছে', কোজাগর, একটু উষ্ণতার জন্য, খেলা যখন। আর হয়ত চাপরাশ।
  • hu | ৩০ জুলাই ২০১২ ২২:১৭29000
  • স্যান, আমার ভাই উডহাউস ভক্ত। বন্ধুত্ব করে নে।
  • san | ৩০ জুলাই ২০১২ ২২:১৬28999
  • একক, হুইটম্যান ভালো লাগে নি ?
  • hu | ৩০ জুলাই ২০১২ ২২:১৪28997
  • আহা সেই পনেরো বছর বয়েসটাকে যদি ফিরে পাওয়া যেত! 'খেলা যখন' পড়েছিলাম। খুব ভালো লেগেছিল। 'সবিনয় নিবেদন' মোটামুটি। লুকিয়ে পড়ার উত্তেজনা ছিল বেশি। বইটা ঠিক কেমন সেটা অত ভালো মনে নেই। মাধ্যমিকের পর ছুটিতে 'কোয়েলের কাছে' পড়েছিলাম। একবারেই মনে নেই কেমন লেগেছিল। আসলে অ্যাডিশনাল পরীক্ষার আগের চারদিন যে 'অপরাজিত' পড়েছিলাম সেটাই কেমন ঠিক করে দিল মাধ্যমিকের পরের কিছুদিন আমি কি পড়ব। লাইব্রেরী থেকে শুধু বিভূতিভূষন তুলেছি তখন। তারপর মাধ্যমিকের রেজাল্টটা যখন মন্দ হল না, মামা জানতে চাইল কি প্রাইজ চাই। বিভূতিরচনাবলী চেয়ে নিলাম।
  • san | ৩০ জুলাই ২০১২ ২২:১৪28998
  • আজ্জোদা তার মানে অন্য অন্য ভাষার কবিতা বুঝতে পারে? শায়েরি? হাইকু? ঃ-)

    এদিকে আমার উর্দু শেখার ভয়ানক শখ।
  • aranya | ৩০ জুলাই ২০১২ ২২:১৩28996
  • শেসে কি হয়েছিল ভুলে গেছি, তবে বু গু-র গপ্পো থেকে দিব্যি মনোরন্জক সিনেমা হতে পারে, কেন কেউ করে না জানি না।
  • একক | ৩০ জুলাই ২০১২ ২২:১০28995
  • ইংরিজি ভাষার ৪ জন মাত্র লেখক কে পড়ার সময় দুরত্ব অনুভব করিনি।
    অস্কার ওয়াইল্দের "ইম্পর্ত্যানস অফ বিইং আর্নেস্ট", "পিকচার অফ দরিয়ান গ্রে", এক্সুপ্পেরী র লিত্ত্ল প্রিন্স আর অগ্দেন ন্যাশ এর সমস্ত পদ্য। একমাত্র ন্যাশ এর পদ্যের হিউমার টা ঠিকঠাক লাগে। আমার ধাতের সঙ্গে মেলে। কিন্তু ক্যারল পড়তে শুরু করলেই মনে হয় দূর দূর এরচে সুকুমার পড়া ভালো।
    আর হ্যা, গিন্সবার্গ। এনার ক্ষেত্রে ভাষা দেয়াল হয়না।
  • গান্ধী | ৩০ জুলাই ২০১২ ২২:০৮28993
  • নামগুলো ভালো ছিল

    পৃথু, কুর্চী, রুষা, ইদুরকার, দিগা, ঠুঠা, ভুচু, ভুলু
  • san | ৩০ জুলাই ২০১২ ২২:০৮28994
  • আমারো কোনো উডহাউস ভক্ত বন্ধু নাই ঃ-( কেন কে জানে
  • গান্ধী | ৩০ জুলাই ২০১২ ২২:০৬28992
  • মাধুকরীর শুরুটা যাও বা পড়া যায় শেষের দিকটা তো একেবারে সাউথইন্ডিয়ান সিনেমা। নেওয়াই যায়না
  • aranya | ৩০ জুলাই ২০১২ ২২:০৫28991
  • মাধুকরী খুব অল্প বয়সেই পড়া বটে - দেশে ধারাবাহিক বেরোচ্ছিল যখন। প্রেমিকার নাম বোধ হয় কুর্চি, বউয়ের নাম ভুলে গেছি, রূষা (?)
  • kk | ৩০ জুলাই ২০১২ ২২:০৪28988
  • অরণ্য, হাঁটু আগের থেকে একটু ভালো। তবে গতিক এখনো খুব সুবিধার নয়।

    হু, নিতান্তই চাইলে বেঙ্গলিডাউনলোডস এ গিয়ে মাধুকরী খুঁজতে পারো। তবে আমি স্যানের সাথে একমত। গা জ্বলে যাওয়ার সম্ভবাবনাই বেশি।
  • aka | ৩০ জুলাই ২০১২ ২২:০৪28989
  • আমি বাংলা ও ইংরিজি কোন কবিতাই বুঝতে পারি না।
  • riddhi | ৩০ জুলাই ২০১২ ২২:০৪28990
  • এটা স্যানকে ক। প্রেম কিনা জানি না, কিন্তু পাগলের মত নেশা হয়েছিল। আর দেখলাম যত শক্ত ভাষা তত বেশী হাসি পাচ্ছে। অদ্ভুত ব্যাপার। কিন্তু স্কুলের কলেজের বা পাড়ার কোন বন্ধুই ঠিক উডহাউস ভক্ত ছিল না। অথচ বাবা দাদুদের আমলে বাঙ্গালী যুবক/যুবতীদের উডহাউস পড়া খুব কমন ছিল।
  • hu | ৩০ জুলাই ২০১২ ২২:০৩28987
  • হুঁ, ইংরিজি কবিতা পড়তে পারি না এইজন্য। গদ্য নিয়ে খুব একটা চাপ হয় না যদিও বা হলেও সেটা এই পর্যায়ে নয় যে বুঝতে পারি খুব দারুন একটা কিছু মিস করছি। কিন্তু কবিতার ক্ষেত্রে হয় পরিষ্কার বুঝতে পারি।
  • kk | ৩০ জুলাই ২০১২ ২২:০২28985
  • আমার আবার ইংরেজী ফিকশন পড়তে খুবই ভালোলাগে। আমি ঐসব গন্ধ, স্পর্শ, রং, স্বাদ স-অ-ব পাই। কিন্তু একটু স্লো পড়তে হয়। মনে হয় কোনো ভাষার কোনো দোষ থাকেনা, আমাদের মন বা অবচেতন কোন কারণে আগে থেকেই একেকটা ভাষা সম্পর্কে গার্ড আপ করে রাখে।
  • aranya | ৩০ জুলাই ২০১২ ২২:০২28986
  • কে কে, হাঁটু কেমন?
  • san | ৩০ জুলাই ২০১২ ২২:০১28984
  • * পড়া গেছিল।

    তবে এখন মাধুকরী পড়ার থেকে গঙ্গাচ্চান করা বেশি প্রেফারেবল হবে। ট্রাস্ট মি।
  • hu | ৩০ জুলাই ২০১২ ২২:০০28981
  • যাহ! স্যান ভাংচি দিচ্ছে।
  • hu | ৩০ জুলাই ২০১২ ২২:০০28982
  • মাধুকরী পড়াই যায়। কিন্তু বইটা তো হাতে পেতে হবে। আমার অবস্থা বড় করুণ। বাড়িতে কোন বইই নেই। বুককেসগুলো খাঁ খাঁ করছে। শুধু কটা ন্যাশানাল জিওগ্রাফিক পড়ে আছে ইতিউতি।
  • san | ৩০ জুলাই ২০১২ ২২:০০28983
  • এই না না। পনেরো বছরে মাধুকরী পড়া এক জিনিস। তখনো অবশ্য গা জ্বলে গেছিল। তাও পড়ে গেছিল। এখন না, এখন না, এই বয়সে মাধুকরী নিতে পারবেনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত