এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ২৪ এপ্রিল ২০১৫ ২২:৫১290311
  • ওহো আপনারা ন্যাড়াদা ভাববেন বোঝা উচিৎ ছিল। ওটা ন্যাড়াদা নন, শমিত বসু লেখক - ইংরেজিতে লেখেন, ভালোই নাম বেশ অনেকদিন।
  • byaang | ২৪ এপ্রিল ২০১৫ ২২:৫০290309
  • আরে হটস্টারের জন্য না। টিভির জন্য।
  • Arpan | ২৪ এপ্রিল ২০১৫ ২২:৪৯290308
  • সে আর্সিবির খেলা আর বাদুরাণীর বে আর কখনো কনফ্লিক্ট করবে না নাকি? মাঘমাস একদিনে সেশ হয় না ইঃ।
  • hu | ২৪ এপ্রিল ২০১৫ ২২:৪৮290307
  • গয়নাবাড়ির টেস কি আলাদা করে উল্লেখযোগ্য? নাকি দেখতেই শুধু ভালো?
  • Tim | ২৪ এপ্রিল ২০১৫ ২২:৪৭290306
  • হটস্টারের জন্য রিমোট কেন লাগবে?!!
  • Arpan | ২৪ এপ্রিল ২০১৫ ২২:৪৬290303
  • গয়না বড়ি আমার এক জুনিয়র বাড়ি থেকে নিয়ে আসে। এদিকে সে আমাকে খুবই শ্রদ্ধাভক্তিও করে আর কী!
  • byaang | ২৪ এপ্রিল ২০১৫ ২২:৪৬290304
  • এখন আর হটস্টার কোল্ড্স্টার বলে কী লাভ? রিমোটটা কোনো এক সুউচ্চ স্থানে লুকিয়েছে বাপের সাহায্যে। সেটা আগে খুঁজে পেতে হবে আমাকে।
  • Atoz | ২৪ এপ্রিল ২০১৫ ২২:৪৬290305
  • আহ, কালকের আপডেট ভালো ছিল। বাপের্বাড়ীতে রোজ লুচি খেতে আসার একটা ব্যাপার ছিল! ঃ-)
  • Tim | ২৪ এপ্রিল ২০১৫ ২২:৪৪290300
  • যাহ আজ আপডেট আসবেনা? রিপিট টেলিকাস্ট হয়না? দেখে নিয়ে পরে লিখে দিও নাহয়।
  • byaang | ২৪ এপ্রিল ২০১৫ ২২:৪৪290301
  • গয়না বড়ি দেখি নি। তবে মুগ, মটর মুসুর সব বড়ি পাওয়া যায় মাডিওয়ালার টোটালে। হাঁসের ডিম আমাদের ফ্রেশ অ্যান্ড মোরেও পাওয়া যায়।
  • hu | ২৪ এপ্রিল ২০১৫ ২২:৪৪290302
  • সেতো রাঁধব। কিন্তু আমি হাঁসের মাংস যেখানে খেয়েছি সেখানে দেখেছি স্কিন সমেত রান্না করতে। আমি স্কিন ছাড়াব না স্কিন সমেত রাঁধতে হবে তাই নিয়ে কনফিউজড।
    আতোজ, দেখতেই পাচ্ছো হাঁস কিনে বিপদে পড়েছি। এর মধ্যে আর নতুন ধাঁধা দিও না।
  • Arpan | ২৪ এপ্রিল ২০১৫ ২২:৪৩290299
  • ডিভো, কলকাতা থেকে এলাম। নিশ্চয় পোল্ট্রির ডিম নিয়ে আসিনি। ঃ)
  • Arpan | ২৪ এপ্রিল ২০১৫ ২২:৪২290297
  • ব্যাঙাচিকে হটস্টারে দেখতে বলো না।
  • Div0 | ২৪ এপ্রিল ২০১৫ ২২:৪২290298
  • কুপ্রীত, অ্যাবসল্যুট উদ্বায়ী। তাই বাইরে নিয়ে বেরোতে নেই :p
    আর তোমরা (মানে দমদিও) কি পোলট্রির ডিম দিয়ে ডিমেজ্ঝোল বানাও। সে হলে খুব্যাক্টা নজর দিলাম না।
    যবে থেকে বিজয়নগর আর চিকপেট ছেড়েছি, আমার হাঁসের ডিমেরা মায়া হয়ে গেছে :-|
    এখানে পাড়ার দোকানে আরবি'তে লেখা প্যাকেটে ছ'টা ডিমের সেট বিক্রি হয়। দক্ষিণা পঁচানব্বুই টাকা। পোষায় না।
    আচ্ছা লুরুতে কোথাও গয়নাবড়ি, মুগডালের বড়ি এসব বিক্রি হয়?
  • byaang | ২৪ এপ্রিল ২০১৫ ২২:৪১290296
  • আচ্ছা শুনুন সবাই, আজ আমি আপানাদের বাদুরাণীর আপডেট দিতে পারব না। ব্যাঙাচি ডিভিলিয়ার্সের ব্যাটিং দেখছে। রিমোটটাকে কোথায় একটা লুকিয়ে দিয়েছে। পনেরো মিনিট ধরে খুঁজেও, খোঁজ পেলাম না। মাঝখান থেকে আরেকজনের সঙ্গে একটা দাম্পত্য কলহ হয়ে গেল। আমিই অবিশ্যি জিতেছি, শেষ হাসি হেসেছি ইত্যাদি। ফিনিশিং ডায়লগ টা হেব্বি দিয়ে দিয়েছি।
  • Atoz | ২৪ এপ্রিল ২০১৫ ২২:৩৮290295
  • আচ্ছা ঐ ভদ্রলোকের কী হলো? সেই যে খুব ভালো অঙ্ক কষতেন? অনেক সমাধান টমাধান করে দিলেন, লোকেদের তাক লেগে গেল, সবাই অনেক খোঁজ খবর প্রাইজ এইসবের ব্যবস্থা করতে যেই শুরু করলো, ভদ্রলোক ফুড়ুৎ, চিড়িয়া ভাগলবা স্টাইলে পালিয়ে গেলেন।
    এখন উনি কোথায়? হুচি, বাই চান্স তোমাদের ওদিকে যান নি তো? ঃ-)
  • | ২৪ এপ্রিল ২০১৫ ২২:৩৭290294
  • নাহ্‌কোনওদিন রাঁধি নি। পাই একটা লিঙ দিয়েছিল না চালকুমড়ো দিয়ে হাঁসের মাংস।
    তবে মাংসই তো, যে কোনও একটা মাংসের রেসিপীমত রেঁধে ফেলো না।
  • hu | ২৪ এপ্রিল ২০১৫ ২২:৩৫290293
  • পিরিমকুলের বইটা চমৎকার। ধরলে ছাড়া যায় না।

    দমদি, হাঁসে মাংসের একটি স্বাভাবিক রেসিপি দিতে পারলে দাও।
  • Atoz | ২৪ এপ্রিল ২০১৫ ২২:৩৩290291
  • না না, এই বাবরনামা পড়া হয় নাই। পিরিম্কুল কাদিরভের বাবর পড়ছিলাম। ঃ-)
  • | ২৪ এপ্রিল ২০১৫ ২২:৩৩290292
  • ওহ আমারও আজ নৈশভোজে গরগরে ডিমের ঝোল ছিল।
    যাগ্গে আমের টক করে কটা কাঁচা আমের ফালি বাড়তি হয়ে গেছিল আর খানিকটে মিষ্টি কুমড়ো ছিল। তা মিষ্টি কুমড়ো আর আম দিয়ে কী যেন একটা রাঁধলাম মন থেকে বানিয়ে বানোয়ে। আইস্‌সাটা খেতে কি ভাল হয়েছে বস্তুটা। কারো রেসিপী লাগলে বলবেন।

    অচিন্তি পালিয়ে গেল বুঝি? বেশ বেশ।
  • hu | ২৪ এপ্রিল ২০১৫ ২২:৩২290290
  • আতোজ, বাবরনামা পড়া হয়ে গেল?
  • Atoz | ২৪ এপ্রিল ২০১৫ ২২:৩১290289
  • হাঁস ভালো রাঁধতে জানতো মোগলরা! বাবরের দলে অনেকে চমৎকার হাঁস রাঁধতো, রোস্ট করতো মনে হয়। পাহাড়ে জঙ্গলে মাঠে থাকতে হতো কিনা ওদের, শিকার করে খেতে হতো।
  • Tim | ২৪ এপ্রিল ২০১৫ ২২:৩০290288
  • ওমা জ্যাঠামশাইগিরি করবো কেন? আমি তো পার্টিরই পক্ষে, কিন্তু একটু তারা দেখে নিতে পারতো, এত কষ্ট করে টেলিস্কোপ বয়ে টয়ে ঠান্ডায় ছাদে উঠে লোকজন আয়োজন করেছে।
  • hu | ২৪ এপ্রিল ২০১৫ ২২:২৮290286
  • আজ হাঁস এনেছি। কিন্তু রান্ধতে জানি না।
  • Atoz | ২৪ এপ্রিল ২০১৫ ২২:২৮290287
  • আহা টিম, নাচগান আর সাজগোজ করবে না মানুষে? খানাপিনা সঙ্গে?
    আগে বেঁচে নিয়ে তবে তো জ্যোতির্বিদ্যা! তবে জ্যোতিষবিদ্যা হলে আলাদা কথা। ভাগ্য টাগ্য নিয়ে টানাটানির ব্যাপার হলে তখন সিরিয়াস কেস!
    ঃ-)
  • Arpan | ২৪ এপ্রিল ২০১৫ ২২:২৭290285
  • @ডিভো
  • Arpan | ২৪ এপ্রিল ২০১৫ ২২:২৬290282
  • এখানে নিয়ে আয়। গর্গরে ডিমের ঝোল আর বড়িভাজা এই দিয়ে ডিনারও সারতে পারিস।
  • byaang | ২৪ এপ্রিল ২০১৫ ২২:২৬290283
  • তারা দেখার গল্প আবার কোথায় লিখেছিস? কবে লিখেছিস? লিংক দে। প্রমাণ কর?
    যা খুশি ঢপ মেরে দিলেই হল নাকি?
  • hu | ২৪ এপ্রিল ২০১৫ ২২:২৬290284
  • টিম সবেতে জ্যাঠামশাইগিরি করিস না। ঐ দুশো ছেলেপুলে তারা দেখতে এলে ছাদ ভেঙে পড়ত না? আর ওদের না পরের সপ্তাহে ফাইনাল? আজ একটু পাট্টি না করলে পড়ার এন্থু পাবে কি করে?
  • Div0 | ২৪ এপ্রিল ২০১৫ ২২:২৫290280
  • সদা এলি না। অ্যাবসল্যুটটা... :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত