এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ৩০ জুলাই ২০১২ ২৩:২২29039
  • জংগল নিয়ে কি বাংলায় আর কেউ লিখেছেন বা লিখছেন? বিভূতিভূষণের পর বু গু, তার পর আর কেউ নাই - এই তো চিত্র, বিশাল বিশাল গ্যাপ।
    যদি না কারও লেখা মিস করে গিয়ে থাকি।

    আরণ্যক বা চাঁদের পাহাড় লেখার ক্ষমতা বু গু-র ছিল না, ল্যাক অব ট্যালেন্ট - কি আর করা যাবে।
  • san | ৩০ জুলাই ২০১২ ২৩:২২29040
  • বইয়ের কথাই যখন হচ্ছে। কিপলিং এর ভক্ত কেউ আছেন নাকি?
  • san | ৩০ জুলাই ২০১২ ২৩:২০29038
  • অনেকদিন আরণ্যক পড়িনি
  • aranya | ৩০ জুলাই ২০১২ ২৩:১৮29037
  • ঈশানের কি বু গু পড়ে জঙ্গলের প্রতি বিকর্ষণ আরও বেড়েছে ?

    বম্বে আইআইটি ক্যাম্পাসে শুনেছি মাঝে মাঝে চিতা ঢুকে পড়ে।
  • একক | ৩০ জুলাই ২০১২ ২৩:১৪29036
  • ভুটান ছেড়ে এসে এখন অবধি আমার শ্রেষ্ঠ পাওনা হলো হপ্তা দুয়েক আগে বম্বের জঙ্গল।
    একটা খ্যাষ্টা ধাষ্টামি তে ভরা শহর যে নিজের মধ্যে অমন একটা গভীর জঙ্গল লুকিয়ে রেখেছে টা বর্ষার জলে ঘুরে ঘুরে না দেখলে জানতেই পারতুম না। কত্তো ফান্জাই, শ্রাবস, এম্ফিবিয়ানস ! এক জাতের মাউন্টেন স্নেক দেখলুম যেটা ওই অল্তিচিউদ এ থাকারই কথা নয় ! এছাড়াও সম্বর, চিতাবাঘ সব আছে। এই প্রথম মনে হলো এই জঙ্গলটার লোভে বম্বে তে কিছুদিন থাকা যায়।
  • Ishan | ৩০ জুলাই ২০১২ ২৩:০৮29035
  • না না হুনীল গাঙ্গুলীর জঙ্গল, যে যাই বলুক, ও নিয়ে কোনো কথা হবেনা। জঙ্গল তো জঙ্গল। কোনো ন্যাকাপনা নেই। হামবড়াইও নেই, বোটু সুলভ হাবভাবও নেই। নাইবা থাকল লেখার কায়দা, আমার তো হেবি লাগে।
  • san | ৩০ জুলাই ২০১২ ২৩:০৫29033
  • আর এও ঠিক। বু-গু এর লেখা আমার যতই ন্যাকাস্য ন্যাকা লাগুক। জঙ্গলের জন্য প্যাশনটা ভুয়ো বা লোকদেখানো লাগেনি। জেনুইন লাগত।

    অবশ্য পড়তে গা জ্বলে সে আলাদা কথা ঃ)
  • Ishan | ৩০ জুলাই ২০১২ ২৩:০৫29034
  • অবশ্য ইস্টাইলই বা বাদ দেব কেন। বাংলার পানু লেখকরা একই বাক্য একই শব্দ এবং একই কনটেন্ট নিয়ে বারবার হেজিয়ে চলেন। যাত্রাকাররা একই পালা কখনও সুভাষ বোস কখনও হিটলার নাম দিয়ে, কখনও মাতঙ্গিনী কখনও মমতা নামে লিখে চলেন।

    সেসব হ্যাজানোর তবু একটা মানে আছে। কেলাসে উৎপল কুমার বসু বলেছিলেন ওসব পপুলার কালচার। ভারতনাট্যমেও একই ভঙ্গী লোকে বছরের পর বছর করে চলে। তাতে কিছু দোষ নেই। কিন্তু এই বুগু আর শংকর, এঁরা তো ভারতনাট্যমও নাচেন না, যাত্রাও লেখেন না। একই জিনিস নিয়ে হ্যাজারে হ্যাজাতে কেন যে বোর হননা কে জানে। আর লোকেই বা কেন হয়না, সেও ঈশ্বর জানেন।
  • san | ৩০ জুলাই ২০১২ ২৩:০০29032
  • এইটা এককের সঙ্গে একমত। জঙ্গলের প্রেমে যে পড়েছে সে জানে।
  • aranya | ৩০ জুলাই ২০১২ ২২:৫৯29030
  • অব্শ্য, হুনীল কেন খারাপ লোক, এ সবও বলেছিলেন বটে :-)
  • মশা তো কি ? | ৩০ জুলাই ২০১২ ২২:৫৯29031
  • অডমশা মাখো !
  • aranya | ৩০ জুলাই ২০১২ ২২:৫৮29029
  • একক-কে ক। বই-য়ের পর বই-তে গাছপালা নিয়ে জ্ঞান দেবার সেটা একটা বড় কারণ, ২০০৫-এ আমায় তাই বলেছিলেন, 'ঋজুদার সাথে বক্সায়'-বইটার ৭৫% শুধু জংগল বিষয়ক তথ্য কেন, সেই প্রশ্নের উত্তরে।
    এটাও বলেছিলেন যে ওর বই পড়ে বহু বাঙালী ছেলেমেয়ে জংগলের, প্রকৃতির প্রেমে পড়েছে - সেটাই লেখালেখির শ্রেষ্ঠ পুরস্কার বলে মনে করেন।
  • Ishan | ৩০ জুলাই ২০১২ ২২:৫৭29028
  • একে তো আমি প্রকৃতি ভালোবাসিনা। মানে, টিভিতে দেখলে ঠিকই আছে, কিন্তু জঙ্গল ভাবলেই "উঃ কি মশা", পাহাড় ভাবলেই "বাপরে কী শীত", সুন্দরবন ভাবলেই "জলে কুমীর ডাঙায় হারিকেন" এইসব হয়। তার উপর কঠিন বাংলা নাম দেখলেই গায়ে জ্বর আসে। ইলবিলা, জ্যোতিকাষ্ঠ, হিড়িম্বাসুন্দর, এসব শুনলে মন্ত্রোচ্চারণ হচ্ছে না, গপ্পো লেখা বুঝতে পারিনা।

    লেখার ইস্টাইলের কথা না হয় বাদই দিলাম।
  • san | ৩০ জুলাই ২০১২ ২২:৫৫29027
  • রঙ্গনদা এটা ভালো মনে করিয়েছে,বুদ্ধবাবুর পুরাতনী ভালই লাগত। একটা ক্যাসেট ছিল আমার।
  • ব্র্বী | ৩০ জুলাই ২০১২ ২২:৫৩29025
  • আর বুদ্ধবাবুর সেরা লেখা সারস্বত।
  • pi | ৩০ জুলাই ২০১২ ২২:৫৩29026
  • ভদ্রলোকের বছর কয়েক আগের এক সাক্ষাতকার পরে ভদ্রলোককেও বেশ খারাপই লেগেছিল। উনি কত ভাল, প্রতিভাধর, আর কারা কেবল ওঁকে ল্যাং মারলো, সেই নিয়ে ভত্তি।
    ওঁর পুরাতনী শুনেছিলাম একবার, বেশ ভাল লেগেছিল।
  • aranya | ৩০ জুলাই ২০১২ ২২:৫২29024
  • হনু-র দুঃখ পাওয়ার কোন কারণ নাই, এক ঘাটে জল খায় গুরু (হনু/উডহাউস ) ও চণ্ডাল (অরণ্য/বুদ্ধদেব গুহ ) -এই তো গুরুর মটো।
  • একক | ৩০ জুলাই ২০১২ ২২:৫১29023
  • @সদা

    বু-গু নিজেকে ঝাঁট জ্বালানো লেভেলের ওভার এস্টিমেট করেন এতে কোনো সন্দেহ নেই। তবে তার কিছু কারন আছে। সেটা নিয়ে আলোকপাত দরকার। চ্যাতার্দ হবার সুবাদে ভদ্রলোক জঙ্গলকে যে ভাবে চষেছেন সেটা আমাদের পক্ষে জাস্ট অসম্ভব। আমরা আমাদের সময় এই যেটুকু ঘুড়েছি টা এই প্রজন্ম আর পারবে না।
    জঙ্গল শেষ হয়ে যাচ্ছে নইলে সন্ত্রাস অধ্যুষিত। ২০০১ বা ২০০২ সাল নাগাদ মারোমার এর বাংলো বা সারান্দার কুমডি তে গেত্ক্রাস করে ঢুকে থেকে গেসলুম। তখন ভাবতুম কোনদিন যদি কোনো মেয়েকে বিয়ে করি এবং তার সঙ্গে শ্রেষ্ঠ কোনো কিছু ভাগ করে নিতে হয় তাহলে এই পালাম্যুর জঙ্গল। এই মারোমার এ আবার আসবো। এই কুমডি তে।
    কিন্তু সে আর হলনা। জ্বালিয়ে দেওয়া হয়েছে। কোর এরিয়া কোন ছাড় বীট এই ঢুকতে দেয়না আর।

    এবার ভেবে দেখুন আমি সেদিনকার বাচ্ছা ছেলে আমারি যদি এই অভিজ্ঞতা হয় বুদ্ধদেব এর হাল কি। সবসময় এই মনে হয় হায় আমি কি দেখলুম কোথায় গেলুম আজকের কেও দেখতে পেলনা। কাজেই ভদ্রলোক এর বাড়াবাড়ি অহং দেখে গা জ্বললেও দোষ দিতে পারিনা। আমাদের প্রজন্মটাই দরিদ্র। এর পরের প্রজন্ম তো সর্বহারা। ফ্লোরা এন্ড ফন্না চেনাতে হবে বই এর ছবি দেখিয়ে।
  • ব্র্বী | ৩০ জুলাই ২০১২ ২২:৫০29022
  • বুদ্ধবাবু গানটা বড়ো ভালো গান। দক্ষিণীর অ্যাফেক্টেশনটুকু বাদ দিলে।
  • san | ৩০ জুলাই ২০১২ ২২:৪৮29020
  • তবে উডহাউস এবং বুদ্ধদেব গুহ নিয়ে একপাতায় আলোচনা করতে দেখলে বোধিদা কাল বড়ো মর্মাহত হবে ঃ-)
  • aranya | ৩০ জুলাই ২০১২ ২২:৪৮29021
  • দ, লোকটাকে খারাপ লাগে না তার লেখাকে ?
  • hu | ৩০ জুলাই ২০১২ ২২:৪৬29019
  • আমি বোধহয় কোন একটা বই পড়ে বেগুন বাসন্তী রান্নার কথা জেনেছিলাম। সেই বেগুন বাসন্তী হায় আজও খাওয়া হয় নাই!
  • hu | ৩০ জুলাই ২০১২ ২২:৪৪29018
  • তবে একটা কথা স্বীকার না করে গেলে অন্যায় হবে। সবিনয় নিবেদনেই একটা জায়গায় ছিল ভদ্রলোক মেয়েটিকে চিঠিতে লিখছেন - যখনই মনে খুব দুঃখ হবে, মনে হবে তোমার ওপর অবিচার হয়েছে, অথচ তুমি কিছু করতে পারছ না তখন জোরে জোরে এই গানটা গাইবে - হৃদয়ে তোমার দয়া যেন পাই, সংসারে যা দিবে মানিব তাই, হৃদয়ে তোমায় যেন পাই। এটা আমার এখনও মনে আছে। আর একজ্যাক্টলি এই গানটা না হলেও এমন পরিস্থিতিতে গানের কাছে যে আশ্রয় নেওয়া যেতে পারে তা এখান থেকেই প্রথম শেখা। এখানে না পড়লেও হয়ত আমি নিজে নিজেই শিখে যেতাম। তবে প্রথম পড়া বলে মনে আছে আর কি!
  • san | ৩০ জুলাই ২০১২ ২২:৪৩29016
  • হ্যাঁ, অস্কার ওয়াইল্ডেরও।
  • | ৩০ জুলাই ২০১২ ২২:৪৩29017
  • বুদ্ধদেব গুহ লোকটাকে যাসসেতাই লাগে।

    তবে মাধুকরী পড়েই প্রথম মাহেশ্বরি শাড়ি শ্যানেল-৫ এর নাম জেনেছিলাম। কিন্তু তখন আমার শাড়ি পরার শখটাকে কেউ সিরিয়াসলি নিত না, তাই আমার তখন মাহেশ্বরি পরা হয় নাই।

    আমার মাধ্যমিকের জন্য আটকানো ছিল 'সেই সময়' আর দস্যু মোহন অমনিবাস। তখন অল্প কিছুদিন হল সেইসময় এর ২ন্দ পার্টটা দেশে শেষ হয়ে বই আকারে বেরিয়েছে। কিন্তু সেই সময় কে আমি ফাঁকে ফোকরে পড়ে প্রায় শেষ করেই রেখ্ছিলাম।
  • san | ৩০ জুলাই ২০১২ ২২:৪২29014
  • আমি এদিকে লুইস ক্যারলের বেজায় ভক্ত ছিলাম, মানে আছি। অ্যালিসের থেকেও বেশি সিলভি আর ব্রুনো ভালো লাগত। কেন কে জানে অ্যালিসের মত বিখ্যাত ওরা হলনা ঃ-(
  • pi | ৩০ জুলাই ২০১২ ২২:৪২29015
  • আমার একমাত্রে ভাল লেগেছিল, ঋভুর কিছু গল্প। তাও এখন কেমন লাগবে, বলতে পারবো না।
    মাধুকরী খুব বাজে লেগেছিল।
  • aranya | ৩০ জুলাই ২০১২ ২২:৩৮29011
  • আমার অবশ্য প্রকৃতি প্রেম -টা জেনুইনই মনে হত। জংগলের প্রতি ভালাবাসাটা ওর বই থেকেই পাওয়া।
    তবে মোটামুটি আমিও অন্যদের সাথে একমত - বড়দের জন্য লেখা গপ্পো, উপন্যাস আর পড়া যায় ন। কিছু ঋজু-দা - কেকে-র বলা বইগুলো + অ্যালবিনো এখনও চলেবল। বনজ্যোৎস্না সিরিজ - নিজের জীবনের ওপর - একক যেটা বলল - ওটাও এখনো ভাল লাগে।
  • cb | ৩০ জুলাই ২০১২ ২২:৩৮29012
  • উডহাউস, আহা, মাস্টার অফ ফার্স :)
  • একক | ৩০ জুলাই ২০১২ ২২:৩৮29013
  • ঋজুদা কে জঘন্য লাগে বললেও কম বলা হয়। পার্শ্ব চরিত্র গুলো অবধি জোকার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত