এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭০৯৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 24.*.*.* | ১৯ এপ্রিল ২০১৫ ১২:০০660318
  • পিটি উবাচঃ
    আর "প্রণব মমতাবিরোধী"? কবে থেকে? তিনিই তো দিল্লীর (কিংবা অন্য কারো?) নির্দেশে তিনোদের ক্ষমতারোহন যজ্ঞের প্রধান পুরোহিত ছিলেন।
    --সেকি পিটি? সে কী? এ কী কথা শুনি আজ মন্থরার মুখে!

    তাহলে সিপিআই আর এস পির কথা না শুনে সিপিএম রাষ্ট্রপতি করতে প্রণবকে ভোট দিয়েছিল কেন? ব্যতিক্রমী ভাবে?কেন বিরোধীকে ভোট দেয় নি বা ভোট দানে বিরত থাকেনি?

    আর আপনিই বা সেই সময় প্রনববাবুকে সিপিএম এর সমর্থন দেওয়াকে জাস্টিফাই করে এখানে পাতার পর পাতা বাইট খরচা করেছিলেন?
    তখন মমতাকে আটকাতে প্রনবকে সমর্থনের কথা বলেন নি?

    অন্যদের তো লজ্জা ঢাকার জন্যে কী কী করা উচিত তা নিয়ে নিদান হাঁকলেন। এবার আপনি লজ্জা ঢাকার জন্যে কী কী করবেন (এখানে বাইট দেওয়া ছাড়া) সেটা স্পষ্ট করুন।
  • Spaceman Bells Bump | 92.*.*.* | ১৯ এপ্রিল ২০১৫ ১২:০৬660319
  • ইয়েচুরি সিপিএমের সাধারণ সম্পাদক হলেন। অফিশিয়াল।
  • S | 109.*.*.* | ১৯ এপ্রিল ২০১৫ ১২:১৫660320
  • "পোষাক আশাক চালচলনে মধ্য এবং উচ্চবিত্তের ছাপ, কিন্তু কথায়?"

    রন্জনদা এটা কি কইলেন? আপনিও পোষাক দেখে ভদ্র অভদের তুলনা করেন? আর মধ্য/উচ্চবিত্তরা ভদ্র ভাষায় কথা বলে তার কি গ্যারান্টী?
  • SC | 34.*.*.* | ১৯ এপ্রিল ২০১৫ ১২:৫৭660321
  • বিজেপি ভাই বানিয়া দের পার্টি। ঐসব কি তত্ব আপনারা বুঝেছেন, তাই নিয়ে বসে থাকুন। ওরা পরিষ্কার result বোঝে।
    রাহুলকে সেন্ট্রাল ফোর্স দিলে কত সিট দিতে পারবে নিজেরা দেখেছে। সেরাম কিছু পারবে না। ওদিকে মমতাকে বেকার চটিয়ে লাভ নেই।
    তাই চটাবে না কোনো কারণ ছাড়াই।
    আর বামরা প:ব: এখন আর সেরকম রাজনৈতিক ফ্যাক্টর না, যে তাই নিয়ে অমিত শাহ মাথা ঘামিয়ে নিজের মূল্যবান সময় নষ্ট করবে।
    ওই বড়জোর লকেট কে দায়িত্ব দিতে পারে, ইন্টার্নশীপ এর জন্য, যে এই, বামদের একটা কেলানোর ব্যবস্থা কর তো। ইচ্চেয়ে বেশি পাত্তা expect করে লাভ নেই।
    আর এই রাহুল কে খুব শীঘ্রই অমিত শাহ লাথ মারবে আমার ধারণা। কারণ ওরা এখন পুরো পারফরমেন্স বেসড পার্টি চালাচ্ছে। হয়ত রাহুল কে লাথ মেরে রুপা কে নিয়ে আসবে, বা অন্য কোনো মুখ। তবে ভালো নেতা না তৈরী করতে পারলে এখানে বিজেপির জমি করা শক্ত।
  • PT | 213.*.*.* | ১৯ এপ্রিল ২০১৫ ১৫:১৬660322
  • "সেকি পিটি? সে কী? এ কী কথা শুনি আজ মন্থরার মুখে!"
    বহুদিন "চাণক্য" শব্দটি ব্যবহার করেছি। তখন বোঝেননি? আর এটা কি সত্যি নয় নাকি যে খামোখা প্রশ্ন করছেন!!?

    RRঃ আপনি একটা চক্করে ঘুরে চলেছেন, সিপিএমের ক্ষমতা দখলের ব্যাপার আছে। আমার নেই। কাজেই তাদের সব কি্ছুই আমাকে সমর্থন করতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই।

    "হ্যাঁ রাজনীতিতে কোন তত্ত্ব নেই, বিজেপির তো আরোই নেই। "
    "বিজেপি ভাই বানিয়া দের পার্টি। ঐসব কি তত্ব আপনারা বুঝেছেন, তাই নিয়ে বসে থাকুন। ওরা পরিষ্কার রেসুল্ত বোঝে।"
    ঠিক এবং ভুল। RSS বিজেপির তত্ব আর অনেকাংশে ভোটবল সামলায়। তাদের কাগজ-পত্তর এট্টু পড়ে দেখবেন। আর এই ব্যাপারাটা তিনোরা আর অতি-পন্ডিতেরা বোঝে না বলেই বঙ্গে বিজেপির এত বাড়-বাড়ন্ত তাদের আমলে।

    "ওরা পশ্চিমবঙ্গে এন্ট্রি পাবার জন্যে যার হাত ধরলে কাজ হবে তাকেই ধরবে"
    কে কে available?
  • কল্লোল | 125.*.*.* | ১৯ এপ্রিল ২০১৫ ১৭:৪৭660323
  • সিপিএম্দের কি কি কাজকে পিটি সমর্থন করে না, তার একটা লিস্টি দিলে বড় উবগার হয়। সে লিস্টি পাবো কি? আমার তো সন্দো আছে।
  • প্রতিরোধ | 85.*.*.* | ১৯ এপ্রিল ২০১৫ ১৮:৪৫660324
  • http://www.aajkaal.net/19-04-2015/news/243143
    ২৫ এপ্রিল যে ৯১টি পুরসভার ভোট রয়েছে সেখানে শাসক দলকে আরও প্রতিরোধের মুখোমুখী হতে হবে৷‌ শনিবার দুপুরে এ কথা জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা ডাঃ সূর্যকাম্ত মিশ্র৷‌ তিনি এখন বিশাখাপত্তনমে পার্টি কংগ্রেসে ব্যস্ত৷‌...অধিবেশনকক্ষেই বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা তাদের মাতৃভাষায় স্লোগান দিতে থাকেন৷‌ পশ্চিমবঙ্গের লড়াকু বামপম্হী কর্মীদের প্রতি সংহতি জানান৷‌ ... সাধারণ মানুষ কিন্তু গণতন্ত্র বাঁচাতে পথে নামছে, আরও নামবে৷‌ এটাই বামপম্হীদের পথ৷‌
  • sm | 233.*.*.* | ১৯ এপ্রিল ২০১৫ ১৯:২০660325
  • ওখানে বৃদ্ধ নেতারা হোটেলে সুখ ভোগ করছে আর এখানে কর্মীরা মার খাচ্ছে। কান্তি বাবু ছাড়া কাউকে তো সাহস করে পথে নামতে দেখলুম না! পথে নামতে হবে,মার খতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে; এসব দুরভাষণ দিয়ে কর্মীদের বোকা বানানো যাবে?
  • dc | 132.*.*.* | ১৯ এপ্রিল ২০১৫ ১৯:২৫660326
  • বাপরে পবর পুরসভা ভোটে পার্টি কর্মীরা মার খাচ্ছে আর ভাইজাগে প্রতিনিধিরা স্লোগান দিচ্ছে? খুবই কঠিন তাত্ত্বিক অবস্থান, সন্দেহ নেই।
  • PT | 213.*.*.* | ১৯ এপ্রিল ২০১৫ ২০:৫৬660328
  • র‌্যাবেল রাউসিং দেখে দেখে এমন ওব্বেশ হয়ে গিয়েছে যে মনে হচ্ছে ওটাই আসল পদ্ধতি.....
  • sm | 233.*.*.* | ১৯ এপ্রিল ২০১৫ ২১:৩৮660330
  • বর্তমানের লিংক টা খুলে দেখুন। রিগিং, সন্ত্রাস, ছাপ্পা,বুথ দখল, রাবেল রুসিং সব অতি পুরনো টেকনিক; অব্যেশ হয়ে গিয়েছে। লোতুন কিছু বাণী ছাড়ুন, স্যার।
  • aranya | 154.*.*.* | ১৯ এপ্রিল ২০১৫ ২২:১৯660331
  • ক্রিমিনাল-দের সরকার চলছে। পুর ভোটে কলকাতায় যা হল, সব বাঙালীর লজ্জা
  • নির | 122.*.*.* | ১৯ এপ্রিল ২০১৫ ২৩:১৬660332
  • লজ্জার কি অাচে? পোলেতারিয়েতের হাতে খমোতা অাসচে।যেমন অটোওয়ালার চড়, ট্যাক্সিওয়ালার ঘাড়ধাক্কা, হকারের চোক রাঙানি, তেমনই পুরভোটে ক্যালাকেলি। এসবের মানে একটাই-শীঘ্রই বিপ্লব হপে। অার তারপরই সব গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, সল্লেক ভরা মনোরেল, রাজারহাট ভরা অাইটি--ঠিক য্যানো উত্তর কোরিয়া।
  • Mmu | 102.*.*.* | ১৯ এপ্রিল ২০১৫ ২৩:৫০660333
  • কলকাতা নির্বাচনে যা হওয়ার ্ছিল তাই হোয়েছে। ৩৪ বছরে যা হ্ত তার একটু হোয়েছে। বাকিটা ক্রমশ প্রকাশ্য। শুধু ভোট হয়েছে, আগের মত ধোপা/নাপিত বন্ধ্য হয়নি। যারা আজকে প্রতিবাদ করছে তারা থাকলে কি হোত ? সব্বাই জানে কি হ্ত। আসলে মাক্যু হোলে যা হয়। তখন কোন প্রতিবাদ ছিল না। এখন অনেক কথা।
  • Abhyu | 85.*.*.* | ২০ এপ্রিল ২০১৫ ০০:৩২660335
  • কিন্তু, আমার ধারণা সে দিন আসতে দেরী আছে। পতন হতে হলে তো বিরোধী লোককে গিয়ে ভোট দিতে হবে। ভোটবাক্সে অ্যান্টি তৃণমূল ছাপ প্রতিফলিত হতে অনেক বাকি।
  • SC | 34.*.*.* | ২০ এপ্রিল ২০১৫ ০২:২৫660336
  • সীতারাম ইয়েচুরিকে কনগ্রাটস জানাই। আমার মনেহয় ইটা সিপিএমের জন্য বেস্ট ডিসিশন।
    সীতারাম এর কং সমাজবাদীদের সাথে সুসম্পর্ক আছে, কারাতের চেয়ে অনেক বেশি নরমপন্থী এদের সাথে জোটে যাওয়ার ব্যাপারে।
    সেটাতে কিছু লাভ হতে পারে দলের।
    সীতারাম অপেক্ষাকৃত ভাবে কমবয়সী, একটা মিডিয়া স্যাভি ব্যক্তিত্ব আছে, সেটা সিপিএম এর কিছুটা লাভ হতে পারে। যুবসমাজকে কাছে টানার ক্ষেত্রে একটু সুবিধা হয়ত হবে, যদিও মোদী কেজ্রী দের থেকে এখনো ২৬ মাইল পিছিয়ে আছেন।
    তবে প:ব: তে সিপিএমে নতুন তাজা মুখ ইদেন্তিফ্য় করে না তুলতে পারলে এখানে ভোটে কোনো প্রসপেক্ট নাই।
  • S | 139.*.*.* | ২০ এপ্রিল ২০১৫ ০৩:২৯660337
  • সীতারাম মনে হয় একটু রিয়েলিস্টও। কারাটের মতন ঊট্পাখি নয়।
  • কল্লোল | 111.*.*.* | ২০ এপ্রিল ২০১৫ ০৬:১৬660340
  • সিপিএমএর কি কি কাজকে পিটি সমর্থন করে না, তার একটা লিস্টি দিলে বড় উবগার হয়।

    আমি জান্তুম পিটির লিস্টি আসবে না।
  • সিকি | ২০ এপ্রিল ২০১৫ ০৬:৫০660341
  • Mmuকে অনেকদিন বাদে দেখছি। ভালো আছেন তো?
  • shatadal | 28.*.*.* | ২০ এপ্রিল ২০১৫ ০৬:৫৫660342
  • এতদিন ভেবেছি মমতা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে বাকী জীবন কাটিয়ে দেবে। কিন্তু এখানে তৃণমূল সমর্থকদের দ্বিধা দেখে কেমন অন্য রকম মনে লাগছে। মমতা সিপিএম পিটিয়েছে সেটা এত জাস্টিফাই করার কি আছে? প্রথম কথা সিপিএম ৩৪ বছরে কিছু করলে তবে মমতার সেটা করা উচিৎ এই কথাটাই অন্যায়। মমতার মত স্যাভি রাজনীতিক সব সময়েই ঠিক কাজ করে। পরের কথা, সিপিএম কোন কিছু মমতার চেয়ে ভাল করত তা হতেই পারে না। সে মানুষের হাতে কন্যাশ্রী কি হকারের লাইসেন্স তুলে দেওয়া হোক আর কি শয়তান বিরোধীদের শিক্ষা দেওয়াই হোক।

    আপনারা এত ঢোক গিললে দিদি হতাশ হবেন।
  • cb | 213.*.*.* | ২০ এপ্রিল ২০১৫ ০৬:৫৮660343
  • Name: Spaceman Bells Bump

    IP Address : 47.228.105.78 (*) Date:19 Apr 2015 -- 09:36 AM

    আরাবুল। গড়িয়া বাঘাযতীনে আরাবুল-তারক মিলে।

    আরাবুলের একটা টীম ১১৫, ১১৪ হয়ে (মেইনলি কেওড়াপুকুর, বাবুপাড়া, কুদঘাট) ওয়্যরলেস দিয়ে (যেখানে রিজেন্ট পার্ক থানা) ৯৯ নম্বরের দিক দিয়ে গেছে, প্রচুর কেলিয়েছে আর পিস্তল ইঃ নিয়ে থ্রেট দিয়েছে। ভিতরদিকের একটু শান্তশিষ্ট পাড়াতে মনু এট অলই যথেষ্ট ছিলো। কোথাও কোথাও রেজিস্ট করেছে লোকজন।

    আজকের আবাপ

    "তৃণমূল সূত্রের খবরঃ যাদবপুর লাগোয়া ওয়ার্ডে ‘অপারেশন’ চালানোর দায়িত্ব দেওয়া হয় ভাঙড়ের দুই প্রভাবশালী নেতাকে। ভাঙড় ছাড়াও তাঁরা মহেশতলা-বজবজ-বামনঘাটা থেকে বাহিনী জড়ো করেন। ১০৯ নম্বর ওয়ার্ডের শহিদস্মৃতি, ভরত সিংহ কলোনি, ১০৮ নম্বরের উত্তর পঞ্চানন গ্রাম, ১০১ নম্বরের ফুলবাগান জলট্যাঙ্ক, বিননগর, রবীন্দ্রপল্লি খালপাড়, কেন্দুয়া ও ১১০ নম্বরের উপনগরীতে ভোটের দিন সাতেক আগেই হুমকি ও প্রয়োজনে মারধরের পালা শুরু হয়ে যায়।"
  • adhuli | 190.*.*.* | ২০ এপ্রিল ২০১৫ ০৭:৩৮660345
  • দেখা যাক ইয়েচুরি কি করেন এবার। তবে প্রকাশ কারাট আর রাহুল গান্ধী, এই দুজনের নাম ইতিহাসের আস্তাকুড়ে সোনার অক্ষরে লেখা থাকবে। এরা দুজনেই নিজের দলের পেছনে যত সফল ভাবে বাঁশ দিতে পেরেছেন, তত এদের চরম বিরোধী দল ও পারত না। মমতার উচিত সবার আগে কারাট-কে বঙ্গরত্ন দেওয়া।
  • dc | 132.*.*.* | ২০ এপ্রিল ২০১৫ ০৭:৫৪660346
  • আধুলিকে ১০০০ বার সমর্থন জানালাম।
  • S | 139.*.*.* | ২০ এপ্রিল ২০১৫ ০৭:৫৫660347
  • সত্যি কথা। সেই কব্বে সমর্থন প্রত্যাহার করে নিয়েছিলো, এখনো এক ফোঁটা ইউরেনিয়াম দেশে ঢোকেনি। এরপরে নাকি রিয়্যাকটর বসবে, তারপরে নাকি বিদ্যুত হবে। আর মজার হোলো যা অবস্থা,তাতে আমেরিকা বাদে সব দেশের রিয়্যাকটর বসার সম্ভাবনা বেশি।
  • sm | 233.*.*.* | ২০ এপ্রিল ২০১৫ ০৮:৩০660348
  • কারাত যে আছোলা বাঁশ দিয়েছে, তা বন্গব্রিগেদ বিলক্ষণ জানে।একমাত্র সিংহাসন চলে যাওয়া বুদ্ধবাউ মিন মিনে গলায় একটু পিতিবাদের চেষ্টা করেছিলেন মাত্র।অন্য পক্ককেশ নেতারা টু শব্দটি না করে প্রকারন্তরে পোকাশ কারাত কে নীরব সমর্থন জানিয়ে এসেছেন। এরা নাকি বাঙালি তথা পব র ভালো চায়?
    এরা ধ্রুবক, অনিত্য; এদের পরিবর্তন নাকি কাম্য ছিল না!
    যতো ব্যাটা আমোদগেঁড়ে, সুবিধাবাদী, বুজি দের বদমায়েশি।
  • PT | 213.*.*.* | ২০ এপ্রিল ২০১৫ ০৯:১৩660349
  • "সিপিএমএর কি কি কাজকে পিটি সমর্থন করে না, তার একটা লিস্টি দিলে বড় উবগার হয়।"

    সিপিএমের "কাজ" বলতে তুমি কি বোঝ তার একটা লিস্টি আগে দাও কল্লোলদা। তাপ্পরে আমি টিক মারব।
  • dc | 132.*.*.* | ২০ এপ্রিল ২০১৫ ০৯:১৫660351
  • খচরামো অব্যাহত :d
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন