এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৩৬৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ২৭ এপ্রিল ২০১৭ ০৮:৩২712461
  • অমিতবাবু, গল্পটা আসলে অতো সোজা না, বা বলা যায় ছোট না। আজকে রামনবমীতে অস্ত্র নিয়ে মিছিল হচ্ছে, কালকে হিন্দু বিবেক জাগিয়ে তোলা হবে, পরশু মাংস খাওয়া নিষিদ্ধ ঘোষনা হবে, তরশু দুয়েকজন গোরু পাচারকারীকে পিটিয়ে মারা হবে। ইউপি, রাজস্থান, দিল্লিতে কি হচ্ছে দেখুন। শুধু রামনবমীতে থেমে থাকে নি, আস্তে আস্তে আমার খাওয়াদাওয়া, আমি কিভাবে জীবন যাপন করবো, কার সাথে প্রেম করবো, এই সমস্ত কিছুর মধ্যে বিধিনিষেধ আসতে শুরু করবে। আমি একটা মানুষ, নিজের মতো করে বাঁচার অধিকার হারিয়ে ফেলব, হিন্দুরাষ্ট্রের অধীনে মাথা নীচু করে বেঁচে থাকতে হবে। এটা আরেসেসের লং টার্ম অ্যাজেন্ডা, বেশ কিছু রাজ্যে যা অলরেডি ইমপ্লিমেন্ট করা হয়ে গেছে, চেষ্টা হচ্ছে আরো রাজ্যে ইমপ্লিমেন্ট করার। মুশকিল হলো, আমার মতো কয়েকজন আছেন যাঁরা হিন্দুরাষ্ট্রে থাকতে চান না, ভারতীয়ই থাকতে চান।
  • dc | ২৭ এপ্রিল ২০১৭ ০৮:৩৬712462
  • আমি অন্তত এইভাবে দেখি যে কং-তিনো চুরি ডাকাতি করে ফাঁক করে দেয়, বামেরা পৃথিবীব্যাপি সাম্রাজবাদী আন্দোলনের ডাক দিয়ে ময়দান ভরিয়ে ফেলে। কিন্তু এগুলোর কোনটাই আমার অস্তিত্ব নিয়ে টানাটানি করেনা, যতোটা আরেসেসের হিন্দুরাষ্ট্র করে। সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজলে উঠে দাঁড়াতে হবে, সেই ভয়ে সিনেমা হলে যাওয়া ছেড়ে দিয়েছি, আমার মেয়েকেও নিয়ে যাইনা, লাস্ট কয়েকবার ওর মা নিয়ে গেছে। এইভাবে বাক্সের মধ্যে আমি বাঁচতে চাই না। আমি একটা নর্মাল ডেমোক্রেসিতে বাঁচতে চাই। বিজেপির সাথে অন্য সমস্ত দলের প্রধান পার্থক্য হলো যে বিজেপি আমার পার্সোনাল ফ্রিডম কেড়ে নিচ্ছে।
  • কল্লোল | ২৭ এপ্রিল ২০১৭ ০৮:৪৫712463
  • অমিত। সে কি!!! আপনে পিটি তত্ত্ব পড়েন নাই? বাম-কং তো দিদিরে ভোট দিয়া নিজেদের থাড্ডো লাস্টো বানাইয়া দিদিরে বিপুল জয় আইন্যা দিলো বিজেপি ঠেকাইতে। ওদিকে তিনোরা সব লাইন দিয়া বিজেপিরে ভোট দিয়া সেকেন করে দিলে। বিজেপিরা তাই কি আর করবে ভেবে না পেয়ে বাম আর কংকে ভোট দেছে।

    সকলের মিছিলে অস্ত্র নিষেধ করা নিয়ে আপত্তি নেই তো!!!
    আপনের মুসলমানে করলে হিন্দুরাও করবে - এই কথার যুক্তি কিঞ্চিত দুর্বল লেগেছিলো তাই বল্লুম। সে যুক্তিতে তো হিন্দুদেরও সুন্নত কত্তে হয়। তাই না?

    আর ভোট? আমি তো ঘোষিত নোটাপন্থী।
  • PT | ২৭ এপ্রিল ২০১৭ ০৮:৫৩712464
  • "বাম-কং তো দিদিরে ভোট দিয়া নিজেদের থাড্ডো লাস্টো বানাইয়া দিদিরে বিপুল জয় আইন্যা দিলো বিজেপি ঠেকাইতে। "
    এইসব রাজনৈতিক ধ্যাস্টামো আর ন্যাকাপনা বন্ধ হোক। এমন ঘটনা যেন পব-তে আগে ঘটেনি? বামেদের উৎখাত করার জন্য তিনোদের তোল্লাই দিতে গিয়ে কংগ্রেস আর মাওবাদীরা সাইনবোর্ড হয়ে যায়নি পব-তে?
  • dc | ২৭ এপ্রিল ২০১৭ ০৮:৫৬712465
  • ওঃ, তাহলে বাম এখন কং এর দেখানো লাইন ধরে বিজেপিকে ভোট দিয়ে নিজেদের সাইনবোর্ড বানাচ্ছে! বুঝতে পেরেছি।
  • amit | ২৭ এপ্রিল ২০১৭ ০৯:০৭712466
  • এহেহে কল্লোলদা, আপনার যুক্তি গুলো একেবারে ঘেটে যাচ্ছে যে। অস্ত্র হাতে পাবলিক প্লেসে মিছিল করা আর একলা ঘরে সুন্নত করার মধ্যে একটু তফাৎ নেই কি ? আপনি রাস্তায় হাঁটলে কেও নিশ্চত সেটা দেখতে চায়না বা পায়না, কিন্তু হাতে অস্ত্রটা সবাই দেখতে পারে। আর হ্যা, সুন্নত করাটাও ধর্মের বাধ্যতামূলক কেন হবে ? যার ইচ্ছে সে করুক। যে ধর্মের হোক তাতে বয়ে গেলো।
  • amit | ২৭ এপ্রিল ২০১৭ ০৯:১১712467
  • ও হ্যা, এতক্ষনে আপনার একটা স্ট্যান্ড ক্লিয়ার হলো। সকলের মিছিলে অস্ত্র নিষেধ করা নিয়ে আপনার আপত্তি নেই, আসলে আপনার লেখা পরে একটু অন্য রকম মনে হচ্ছিলো কি না। তাহলে সরকার থেকে সব রকম অস্ত্র মিছিল করা নিয়ে বিল আনলে (কল্পনা করছি আর কি ) আপনি নিশ্চয় নিঃশর্ত সমর্থন করবেন। তখন আবার ট্রাডিশন ইত্যাদি মাঝে এসে পড়বে না ?
  • PT | ২৭ এপ্রিল ২০১৭ ০৯:১৬712468
  • সুন্নৎ নিয়ে কল্লোলদা ক্রমাগ্ত ফাঁকা কলসীর মত শব্দ করে যাচ্ছে। অনেক ক্ষেত্রেই ধর্মের সঙ্গে সুন্নৎ করার কোন যোগাযোগ নেই।
    We recently reported that South Korea has a surprisingly high circumcision rate [3]; it is the only country among its geographical and cultural neighbors in which most boys are circumcised. No other countries with strong Confucian and Buddist traditions circumcise in this way. Indeed, circumcision is directly against Korea's long and strong tradition of preserving the body as it is given by his or her parents [3]. As throughout its 2000-year history, the recent popularity of Christianity in South Korea, both Prostestant and Catholic, cannot account for the situation either. There are virtually no Muslim and Jewish populations living in South Korea. Thus all circumcisions have supposedly been `medical'. While an indirect American influence was evident in our previous study [3], it was unclear why South Korean circumcision has never been neonatal, in stark contrast with the practice in the USA.
    http://www.cirp.org/library/cultural/pang1/
  • কল্লোল | ২৭ এপ্রিল ২০১৭ ০৯:৪৩712469
  • নানা। সুন্নত-টুন্নত নিয়ে অতো জ্ঞান আমার নাই। অমিত বলছিলেন মুসলমানেরা মহরমে অস্ত্র নিয়ে মিছিল কল্লে, হিন্দুরাও করবে না কেন? আমি তাই বন্নু, তবে কি হিন্ধুরাও সুন্নত কর্বে? এই আর কি।

    "এইসব রাজনৈতিক ধ্যাস্টামো আর ন্যাকাপনা বন্ধ হোক। এমন ঘটনা যেন পব-তে আগে ঘটেনি? বামেদের উৎখাত করার জন্য তিনোদের তোল্লাই দিতে গিয়ে কংগ্রেস আর মাওবাদীরা সাইনবোর্ড হয়ে যায়নি পব-তে?"
    একী কথা শুনি আজ পিটিবাউর মুখে????
    অ্যাঁ, পিটি বলে কি? মাওবাদীদের মতোন, কংএর মতোন, সিপিএমও বিজেপি ঠেকাতে তিনোকে জয়ী করে নিজেদের সাইনবোর্ড বানাচ্ছে!!!! ওফ, কি আতমোবলিদান রে ভাই!!
    একটা জোরে হাত্তা৯ হোক..................
  • PT | ২৭ এপ্রিল ২০১৭ ০৯:৪৯712471
  • এইসব লিখে তুমি নিজেই নিজেকে নীচে নামাচ্ছ কল্লোলদা। এখন ফাঁকা আওয়াজ ছাড়া তোমার রাজনৈতিক যুক্তিজাল বলে আর কিস্যু বাকি নেই।
  • amit | ২৭ এপ্রিল ২০১৭ ০৯:৫৪712472
  • যাই হোক, টোয়ি বিপথে টানার ইচ্ছে নেই। তবে আমি dc-এর যুক্তির সাথে একমত। বিজেপি পার্সোনাল ফ্রিডম কেড়ে নিছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই দিন একদিনে আসে নি, কংগ বা এখন তিনোরা নিজেদের ভোট ব্যাংকের জন্য সংখ্যালঘুদের একটা মৌলবাদী অংশকে তোষণ করে এসেছে। তার পাল্টা রিঅ্যাকশন হওয়ারই ছিল। PT-দা সেটাকেই খাল কেটে কুমির আনা বলেছেন। ধর্মের সাথে সংখ্যালঘু মৌলবাদী রাজনীতি নিয়ে অনেক দলই খেলেছে, তার জবাবে বিজেপি অনেক বড়ো করে আগুন লাগিয়ে খেলছে। এই খেলাতে বামেদের অবদান বেশ কমই বলতে হবে বাকিদের তুলনায়, অন্তত আমার ক্ষুদ্র বুদ্ধি যেটুকু বোঝে।

    কিন্তু জনগণ তো তাদের চায়না, সব ভোট তাদেরকে কুলোর বাতাস দিয়ে বিদায় করা হয়েছে, তাহলে কেন এখন "আয় ভাই, এক সাথে চালভাজা খাই" বলে ডাক ? এক লড়তে এতো ভয় কেন ? নাকি আসল ভয়, যে আগুন দিদি নিজে লাগিয়েছিলেন, এখন তাতে নিজের হাত পোড়ার চান্স বেশি ?
  • প্রবঞ্চক পানকৌড়ি | ২৭ এপ্রিল ২০১৭ ০৯:৫৭712473
  • *** টাইম আউট ***

    ভাঙ্গরের সিপিএম কর্মী এবং অন্দোলনের একটা মুখ আবুল হোসেনকে কিছুদিন আগে লাউহাটি পার্টি অফিস থেকে গ্রেপ্তার করা হয়েছিলো। কাল তাকে ইউএপিএ দেওয়া হল।

    *** নিন, আবার শুরু করুন ***
  • T | ২৭ এপ্রিল ২০১৭ ০৯:৫৮712474
  • শাইনিং রা তর্ক করার সময় রাজনৈতিক বোধ, সুন্নত, এর হাতে অস্ত্র ওর হাতে অস্ত্র, নন্দীগ্রাম, মরিচঝাঁপি, ছায়া প্রকাশনী ইত্যাদি সবই টেনে আনবে কিন্তু ভোট দেওয়ার সময় কে প্রজেক্ট আনছে তা দেখে ভোট দেবে। ইহা মজার।
  • amit | ২৭ এপ্রিল ২০১৭ ১০:০২712475
  • মজার কেন হবে দাদা ? যে যার স্বার্থ দেখে। বুজিরা কি অন্য কারোর স্বার্থে মমতার পা চাটেন ?
  • T | ২৭ এপ্রিল ২০১৭ ১০:০৯712477
  • ইহা মজা এই কারণে যে প্রজেক্ট অন্ত প্রাণ হলে আর এই সব তক্কোই বা করা ক্যানো। এসব টপিক তো আসল খেলার সময় কনসিডার কচ্চে না। তাহলে আর এই একই অঙ্গে অ্যাত রূপ নিয়ে হবেটা কি। পেখম মেলে ধরা ছাড়া।
  • s | ২৭ এপ্রিল ২০১৭ ১০:০৯712476
  • পার্সোনাল ফ্রিডম কাটার অনেক উপায় আছে। ছোট বড় নানা অজুহাত দিয়ে ছোট বড় নানা কীর্তির মধ্য দিয়ে পার্সোনাল ফ্রিডম একটু একটু করে কাটা হয়ে থাকে।
  • Pi | ২৭ এপ্রিল ২০১৭ ১০:১৬712478
  • মুসলিমদের উপর রাগ বিদ্বেষ সেটা বললেই হয়। সেটা আবার স্পষ্টভাবে বললে চাপ কিছুজনের। সে নিয়ে এসব জায়গায় নিন্দেমন্দ হয় কিনা।
  • amit | ২৭ এপ্রিল ২০১৭ ১০:১৮712479
  • সেটা আপনি নিজে যেভাবে ভাবতে ভালোবাসেন। সেটা আর অন্য কেও ইনফ্লুয়েন্স করতে পারবে না। আর করার দরকার টাই বা কি। আমার মতে মমতার সরকার একটা অতি খাজা, মৌলবাদী পুষ্ট, দাম্ভিক ও মিথ্যেবাদীদের sorkar। এবার যে এটাকে সরাতে পারবে, আমি তাকেই ভোট দেব। সেটা বুদ্ধ বাবু হলে ভালো হতো, সেটা যখন সম্ভব নয় তখন যে আসে আসুক, মমতা যাক। পরে কি হবে দেখা যাবে।
  • s | ২৭ এপ্রিল ২০১৭ ১০:১৯712483
  • পানকৌড়িঃ ইউপিএ যাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে, তাদের পক্ষ থেকে মামলা চলছে ইউপিএ খারিজ করার জন্য।
  • PT | ২৭ এপ্রিল ২০১৭ ১০:১৯712480
  • প্রজেক্ট আনা না আনা নিয়েই তো বামেদের উৎখাত করা হল! আর সেই প্রজেক্ট আনাতেই প্রজেক্ট-বিরোধী প্রধান দলটি ক্ষমতাসীন হয়ে সিঙ্গাপুর থ্কে আরো কোথায় কোথায় যেন দৌড়ে বেড়াচ্ছে। এমনকি যথেষ্ট প্রজেক্ট নেই বলে পব-র শ্রমিকেরা সব চাইতে কম মজুরী পায় বলেও খবরে প্রকাশ।
    তো আলোচনাতে প্রজেক্টের কথা আসবে না কেন?
  • T | ২৭ এপ্রিল ২০১৭ ১০:২৪712484
  • "অতি খাজা, মৌলবাদী পুষ্ট, দাম্ভিক ও মিথ্যেবাদীদের সরকার..." কি মুশকিল! তাহলে অ্যাজেন্ডায় প্রজেক্ট নেই। যা ত্তারা আগে বলবেন তো।
  • amit | ২৭ এপ্রিল ২০১৭ ১০:২৮712485
  • ওটা সিক্রেট এজেন্ডা। সব কথা কি বলতে হয় :) ? এই যেমন বুজিরা মমতার সরকারের জন্য আত্মত্যাগে ঝাঁপিয়ে পড়েন, তাদের কার কোন সিক্রেট এজেন্ডা আছে, কে কোন হিরাভ পুরস্কার পাবেন বা কোন রেল কমিটি এর সদস্য পদ, তার খোঁজ কি আর আমরা পাই ?
  • s | ২৭ এপ্রিল ২০১৭ ১০:৩২712487
  • নারদা কি সারদার পথে? চোরগুলো কি গ্রেফতার হবে না?
  • amit | ২৭ এপ্রিল ২০১৭ ১০:৩২712486
  • আরো দেখুন না, অনেকে মহরম এর অস্ত্র মিছিল নিয়ে কথা বললেই সেটাকে মুসলিম দের প্রতি রাগ বিদ্বেষ বলে দাগিয়ে দেন, মাটিতে মিশে যেতে ইচ্ছে করে, কিন্তু তাদের অনেকের-ই আবার মুসলিম দের প্রতি ভালোবাসা এতো বেশি যে মোদী সরকার আদালতে তিন তালাকের বিরুদ্ধে একটা স্টেটমেন্ট দিলেও সেটা সাম্প্রদায়িক হয়ে যায়। এই আর কি। :)
  • T | ২৭ এপ্রিল ২০১৭ ১০:৩৩712488
  • ওমা, আমরা তো সবই জানতে পাই। এইতো বিবিধ প্রাইজ দিচ্চে, কে রেল কমিটির সদস্য, সব তো খবর পড়েই জানতে পারছি। আবার এও দেখুন, জানতে পারছি যে দেশে বেকারী বেড়েছে। প্রচুর প্রজেক্ট এসেছে কিনা।
  • T | ২৭ এপ্রিল ২০১৭ ১০:৩৬712489
  • আহা মোদীবাবুকে সাম্প্রদায়িক তো আর আপনি ভাবছেন না। সে তো ওরা ভাবছে। ওদের সাথে আপনার কি। গুলিয়ে ফেলবেন না। অপরকে 'আত্মহরণ' হয়ে যাবে। :)
  • | ২৭ এপ্রিল ২০১৭ ১০:৩৮712490
  • ভীষণ কঠিন গণিত। বেশ বোঝা যাচ্ছে যে পশ্চিমবাংলার রাজনৈতিক পরিমন্ডলে এক অভূতপূর্ব লক্ষ্ণৌয়ি তহজীব আক্রমণ করেছে। পহলে আপ ছাড়া আর কোন কথা নেই। সেই ভদ্রতায় বাম-কং তাদের বিপুল জনসমর্থন তিনোদের দিয়ে দিল, তিনোরা তাদেরটা বেবাক দিল বিজেপিকে, আর বিজেপির যতটুকু ছিল ঢুকলো বাম-কং এর ঘরে। না: কেমন বাঘ যাচ্ছিল রাস্তা দিয়ে, বামুন ছিল খাঁচার ভেতর, না না খাঁচা যাচ্ছিল আর বামুন ছিল .......... ঘেঁটে ঘ। পশ্চিমবাংলা আসলে তো বাম-কং পন্থী, কেবল এই ভদ্রতার বশে ....... দূর কিছুই মিলছেনা। যাই ইঁটের পাঁজায় বসে বাদামভাজা খাইগে।
  • PT | ২৭ এপ্রিল ২০১৭ ১০:৩৯712491
  • বঙ্গভূষণ, বঙ্গবিভূষণ ইত্যাদি পুরস্কার কি বন্ধ করে দেওয়া হয়েছে ২০১৩-১৪ পরে?
  • T | ২৭ এপ্রিল ২০১৭ ১০:৪৬712492
  • খাজা কি সেন্সে বলছে তা অবশ্য লেখে নি, তবে ঐ ছত্তিশগড়ী কি মধ্যপ্রদেশ মার্কা কিছু মনে হচ্চে। মৌলবাদী পুষ্ট তো বটেই, কেননা ইহা সকলেই জানে যে মালেগাঁও ব্লাস্টটা তৃণমূলই করেছিল, মুলোদের বিখ্যাত নেত্রী জামিনও পেয়ে গেলেন। আর দাম্ভিকও বটে, মুলোনেত্রীই তো হুঙ্কার দিয়েছেন, 'মন্দির ওহি বানায়েঙ্গে'। তবে সবদিক বিচার করলে এসবকিছুই প্রজেক্ট অবশ্য। ভগ্নাংশ বা ত্রৈরাশিক যাই হোক না কেন। :)
  • T | ২৭ এপ্রিল ২০১৭ ১০:৫০712494
  • যাগ গে, 'ছোটোলোকেরা' যে এখনো 'প্রজেক্ট' বোঝে না এটাই বাঁচোয়া।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন