এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ২৭ এপ্রিল ২০১৫ ০১:০৩291120
  • ট্যান,ঐ রকম শক্তি জোগানোর গান তো জেনারাল কিছু হয় না, যে এই বলবে বিবেকানন্দের লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া। যে যেখানে শক্তি পায় - কারো ক্ষেত্রে কুমুদি যেমন বললেন - কেন রে এই দুয়ারটুকু, কারো ক্ষেত্রে উপনিষদ, কারো অন্য কিছু।
  • Abhyu | ২৭ এপ্রিল ২০১৫ ০০:৫৯291119
  • এয়ার ইন্ডিয়ার খবর টা জানি না, বিএসেনেল কাল থেকেই লোকাল কলের চার্জ নিচ্ছে।
  • Abhyu | ২৭ এপ্রিল ২০১৫ ০০:৫৮291118
  • হ্যাঁ ঐ সিনেমাটা আমি হলে দেখেছিলাম, দুর্দান্ত।
  • pi | ২৭ এপ্রিল ২০১৫ ০০:৫৭291117
  • বিএসএনএল নেপালের জন্য নাকি রেট কমিয়েছে, এয়ার ইন্ডিয়া টিকিটের দাম।
  • pi | ২৭ এপ্রিল ২০১৫ ০০:৫৬291115
  • সিকি, দ্য লাইফ অব দি আদার্স দেখেছ ? না দেখে থাকলে দেখে ফেলো।
  • Atoz | ২৭ এপ্রিল ২০১৫ ০০:৫৬291116
  • অভ্যু,
    এমন কোনো গান আছে কি যা মনে শক্তি যোগায়? এইসব সময়ে খুব দরকার।
  • Atoz | ২৭ এপ্রিল ২০১৫ ০০:৪৮291113
  • কিন্তু মানুষ নিজে থেকে হাইবারনেট করে না, বাইরে থেকে এক্সটারনাল ওষুধ ব্যবহার করে করতে হবে। মনে হয় হ্যাজার্ড থাকে অনেক, সেইজন্যেই মনে হয় অ্যাস্ট্রোনটদেরো তেমন কিছু ট্রেনিং দিচ্ছে না। ওদিকে মঙ্গলে যেতে গেলে হাইবারনেট করা ছাড়া নান্যপন্থা। ঐরকম বছরের পর বছর ধরে মহাকাশে ভেসে যেতে তো আর পারবে না জেগে জেগে। ও ঘুমাতেই হবে। তাই মঙ্গলেও আর যাওয়া হচ্ছে না। এর সমাধান দরকার।
  • সিকি | ২৭ এপ্রিল ২০১৫ ০০:৪৮291114
  • বাপরে! গুরুর জনগণের রেকো পেয়ে ডাউনফল ডাউনলোড করে এতদিনে দেখে উঠলাম। ব্লু-রে ভার্সন পেয়েছি, শুধু সিনেমাটার সাইজ একুশ জিবি। তিন দিন ধরে ডাউনলোড হল, আজ দেখে উঠলাম, মারকাটারি সিনেমা।
  • Atoz | ২৭ এপ্রিল ২০১৫ ০০:৪৪291112
  • হাইবারনেশনের ব্যবস্থা থাকলে এককের ঐ লাইফ ক্যাপসুল ব্যাপারটা বেশ এফিসিয়েন্ট। ঢুকে ঘুমিয়ে পড়লো, জেগে উঠলো যখন তখন দুনিয়া অন্যরকম।
  • Abhyu | ২৭ এপ্রিল ২০১৫ ০০:৪০291111
  • আমাদের দেশের বাড়ির ফ্রিজটা ছোটো। এদেশের ফ্রিজে আমি নিশ্চয় ঢুকে যাব।
  • Atoz | ২৭ এপ্রিল ২০১৫ ০০:৩৬291110
  • ফিরিজে ঢোকা যায় না। আলমারিতে তবু কোনোরকমে ঢোকা যায়।
  • Abhyu | ২৭ এপ্রিল ২০১৫ ০০:২৭291109
  • সবই পড়েছেন? ফিরিজে ঢোকা? তাও তো প্যারাগ্লাইডিং করে উপর থেকে নামতে বলিনি।
  • pi | ২৭ এপ্রিল ২০১৫ ০০:১৯291108
  • আর তারপরেও বলছো, সিঁড়ি দিয়ে নামবে ? ঃ(
    উঁচু তলা থেকে নামা কিন্তু সত্যি রিস্কি।
  • kumu | ২৭ এপ্রিল ২০১৫ ০০:১৮291107
  • ঘন্টাখানেক আগে আবার ভূমিকম্প হল।
    পাই সবি পড়েচি তো।
  • bhagidaar | ২৭ এপ্রিল ২০১৫ ০০:০৬291106
  • Baro ghonta age arekta 6.7 hoyechhena?
  • | ২৬ এপ্রিল ২০১৫ ২৩:৩০291105
  • ঘন্টাখানেক আগে নেপালে আরেকটা হয়েছে 5.1
  • sosen | ২৬ এপ্রিল ২০১৫ ২৩:২৪291104
  • হেহে। একদমি ঐরকম নাচে।
    ওপেন্টি দেখা হল। মন্দ নয়, আহামরিও কিছু না। শুধু রজতাভকে ক্ষুব ভাল্লাগলো।
  • robu | ২৬ এপ্রিল ২০১৫ ২৩:২০291103
  • মাসুদুর রহমান বইদ্য মারা গেলেন।
  • pi | ২৬ এপ্রিল ২০১৫ ২২:৫৭291102
  • কুমুদি কিছু পড়েই না ঃ(
    ভূকম্পের আগে, ঐ সময়ে, পরে কী করা উচিত, সব পয়েন্ট করে লেখা দিলাম, কিছুই পড়েনি ঃ(
    সচলে যেটা বলেছে সেটাই বলার চেষ্টা করছিলাম, শুরু হয়ে গেলে উঁচু তলা থেকে নামার চেষ্টা করা খুব রিস্কি, আর বেশিরভাগই সেটা করে। ঐ খাট বা টেবিলের তলা, মাথা বাঁচানো, কাঁচের জিনিস থেকে দূর.. এগুলো চেষ্টা করা উচিত।
  • Atoz | ২৬ এপ্রিল ২০১৫ ২২:৪২291101
  • দ্রি কে বড়ই মিস করছি। কোথায় উনি?
  • dd | ২৬ এপ্রিল ২০১৫ ২২:৪১291100
  • লরেন বাবু নাসাকে বলে কয়ে ব্যবস্থা করে দিয়েছেন। ইন্ডিয়াতে আপাততঃ আর আর্থ কোয়েক হচ্ছে না।

    খবরে প্রকাশ।
  • Abhyu | ২৬ এপ্রিল ২০১৫ ২২:৩৯291099
  • কুতুয়ার গল্প পড়ে আমার এইটা মনে পড়েছিল
  • | ২৬ এপ্রিল ২০১৫ ২২:৩৬291098
  • এইযো কুমু, এই লেখার শেষদিকে বলা আছে ভুমিকম্প হলে কী কী করা উচিৎ

    http://www.sachalayatan.com/node/41500
  • | ২৬ এপ্রিল ২০১৫ ২১:৫৩291097
  • মেয়েদের শালের জন্যে কলেজস্ট্রিট গেলে আদি ঢাকেশ্বরী তে এক্জন যেতে বল্লো। সেখানে সারাবছর শাল পাওয়া যায়।
    আর চোখ জুড়োনো শাল দেখতে চাইলে ভিক্টোরিয়ায় গিয়ে মহারাজা নন্দ্কুমারের টুকটুকে লাল শাল অব্শ্যই দেখতে হবেঃ)
  • একক | ২৬ এপ্রিল ২০১৫ ২১:৩৩291096
  • এমনি যা খাচ্ছে ঠিক আছে, যদিও কুকুরের দুধ হজম হয়না। এক্সট্রা বলতে একটু ভিটামিন আর একটা টনিক হয় গায়ের লোম ঠিক রাখার, দিতে পারেন। কাঁচা হলুদ বাটা জলে স্নান করালে স্কিন ডিজিজ হবেনা। লোম যতটা সম্ভব ছোটো করে ছেঁটে রাখা ভালো, বিশেষত কানের আশেপাশে তো একদম ছোটো। নইলে খালি খালি ফাঙ্গাল এটাক হয়। স্নান বেশি করানোর দরকার হয়না পাউডার ইউস করলে। ও হ্যা,কোনো ক্ষার আছে এমন সাবান এড়িয়ে চলবেন। ওদের স্কিনের ন্যাচেরাল ওয়েল কমে যায় ওতে। বেশি জট পাকাবে লোম। এই গরমের সময় হীট স্ট্রোক এর ভয় থাকে, দিনে একবার ভিজে তোয়ালে দিয়ে মুছিয়ে দেওয়া ভালো। কুতুয়া ভালো থাকুক :)
  • pi | ২৬ এপ্রিল ২০১৫ ২১:২৫291095
  • তাকে যত তাড়াই দূরে দূরে টা সিনেমায় শুনে বেশ লাগলো। কিন্তু কে গেয়েছে কে জানে।

    আচ্ছা, নাইট স্কুলে কোথাও ইংরিজিতে পড়ানো হত/ হয় নাকি ?
  • sosen | ২৬ এপ্রিল ২০১৫ ২১:১৮291094
  • না ফ্যাটি মাছ দিইনা, বেশিও দিইনা। আউট অফ প্লেট একটু দিই।
  • hu | ২৬ এপ্রিল ২০১৫ ২১:১২291092
  • মিঠুদি, না। সিকোয়েল যে আছে সেটা তো আজকেই জানলাম। তবে IMDBতে খুবই জঘন্য রেটিং।
  • Div0 | ২৬ এপ্রিল ২০১৫ ২১:১২291093
  • স্যামন, ট্রাউট আর যে কোনও ফ্যাটি মাছে কোনও একটা প্রোটিন কুকুরের জন্য টক্সিক। কাঁটার ঝঞ্ঝাট তো আছেই। ছোট মাছ দিলেই গলায় লাগিয়ে ওয়াক তুলে ফেলে। এদিকে মাছ খাওয়ার জন্য হন্যে হয়ে দৌড়োদৌড়ি করে।
  • sosen | ২৬ এপ্রিল ২০১৫ ২১:০৫291091
  • কেন রে? ডাক্তার তো মাছ বেছে খাওয়াতে বললো। খেতে ভালো-ও বাসে। কাঁটার জন্য বলছিস?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত