এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | ২৮ এপ্রিল ২০১৫ ১৯:২৩291599
  • কাল দেখলুম তো। এই সিনেমাটা নিয়ে অন্যের মুখে ঝাল না খেয়ে নিজেরাই দেখে এসো বাপু। সত্যি করেই দেখে আসার মতই সিন্মা। বিশেষ করে কল্কি আর রেবতীর অভিনয়।
  • h | ২৮ এপ্রিল ২০১৫ ১৯:২৩291600
  • ব্যাঙ এর অবস্থা আমার শ্বাশুড়ি মায়ের মত। যখনি কিছু গোপন কথা বলা হয়, যার কাছে গোপন করা হয়েছে, তাকে গিয়ে খুব কন্ফিডেন্সে নিয়ে সেটা বলে আসেন। এবং তারপরে উদাস ভাবে বলেন, সইত্য খতা কখুনো গোফন থাখে না। ধরুন যদি আপনি বলেন, আচ্ছা শুনুন অমুক বাবু আজ ফোন করবেন, আপনি কিন্তু তাকে দুম করে অমুক- দির কথা জিজ্ঞেস করে বসবেন না। কারণ এখন স্ট্যাটাস ইজ কম্প্লিকেটেড। তো অমুক বাবু বা অমুক দি রা ফোন করার আগেই, ইনি তাকে ফোন করে বলবেন, আচ্ছা শুনুন আপনাদের নামে অনেকে অনেকে কিছু বলেছে, কিন্তু আমি এঅক্টুও বিশ্বাস করিনি। অন্তত তিনবার এরকম হয়েছে। এখন বড়দের কথা দু মাইল দূরের কাফে তে গিয়ে আলোচনা করা হয়।
  • Abhyu | ২৮ এপ্রিল ২০১৫ ১৯:২২291596
  • না না এবারের সিম্পটম অন্য, দমুদির ভয়ের কারণ নাই। রাগ হলে ব্রায়োনিয়া থার্টি দিতে হয়, অভিমান হলে অ্যান্টিমক্রুড সিক্স।
  • T | ২৮ এপ্রিল ২০১৫ ১৯:২২291597
  • নাঃ যাই, এগরোল প্যাঁদাই। আপনার ভাটান।
  • aka | ২৮ এপ্রিল ২০১৫ ১৯:২২291598
  • বাসবদত্তা নামটি বেশ সুন্দর আর মেয়েটিকেও বেশ মিষ্টি দেখতে।
  • একক | ২৮ এপ্রিল ২০১৫ ১৯:২১291592
  • এইত পাই টপিক চেঞ্জের চেষ্টাচ্ছে :) ব্লায়ন্দ ডেট হলে ওরকম তার বিবরণ ডকুমেন্ট কত্তে হবে তার কোনো মানে নেই। দুজন আগে থেকে চেনা না থাকলে ব্লায়ন্দ ডেট। ব্লায়ন্দ ডেট সার্ভিস /সাইট হয়। সেখান থেকেও জাস্ট খুব বেসিক প্রফাইল জেনে দুজন ডেট করতে পারে।
  • d | ২৮ এপ্রিল ২০১৫ ১৯:২১291593
  • কয়েক বালতি জল রেডি রেখো। এইসব পরিস্থিতিতে ব্যাঙ আবার একতু ইসে হয়ে যায়, তখন ওর মাথায় ঢেলে দিও।

    অ ব্যাঙ, মার্গারিটা উইত আ স্ট্র নিয়ে দু চারকথা লেখো না বাপু।
  • Abhyu | ২৮ এপ্রিল ২০১৫ ১৯:২১291594
  • এই হল ব্লাইণ্ড ডেট
  • byaang | ২৮ এপ্রিল ২০১৫ ১৯:২১291595
  • নাঃ আমি আর কাউকে কিছু বোঝাবো না। যাদপ্পুরের লবিতে বসে একবার ওরাল সেক্ষঃ মানে অসইব্য কথাবাত্তার আদানপ্রদান বলে প্রভূত আওয়াজ খেয়েছিলাম। তারপর থেকে আমি আর ঈংরিজি কথার মানে বোঝার চেষ্টাও করি না। বোঝানোরও চেষ্টা করি না।
  • Tim | ২৮ এপ্রিল ২০১৫ ১৯:১৯291588
  • কিন্তু রিয়েল লাইফ এক্সপি চাই না? সে হলে নাহয় ক্রেইগসলিস্ট থেকে শুরু করা যায়। ;-)
  • Abhyu | ২৮ এপ্রিল ২০১৫ ১৯:১৯291589
  • আমার ধারণা ছিল ব্লাইণ্ড ডেট মানে দুজনে কেউ কাউকে চেনে না, দুম করে ডেটে চলে গেল। আশা করেছিল ছেলেটা বেশ ছফুটিয়া হবে, গিয়ে দেখল পাঁচ, ইত্যাদি। এখন দেখছি ব্যাপারটা তা নয়।
  • sosen | ২৮ এপ্রিল ২০১৫ ১৯:১৯291590
  • ব্লাইন্ড ডেট কোথায় মাখে এই হোলো পাইয়ের প্রশ্ন। কিন্তু কেউ হিনীও দিলো না তাতে।
  • T | ২৮ এপ্রিল ২০১৫ ১৯:১৯291591
  • উইকি তে বলা আচে।
  • Tim | ২৮ এপ্রিল ২০১৫ ১৯:১৮291585
  • যাগ্গে পাইকে ব্লাইন্ড ডেট কে বোঝাবে?
  • byaang | ২৮ এপ্রিল ২০১৫ ১৯:১৮291586
  • কাজু,
    আমি চরম লজ্জিত ও পরম দুঃখিত।
    নিজগুণে ক্ষমা করে ফিরে আয়।

    ক্ষমাপ্রার্থী ব্যাংদি
  • pi | ২৮ এপ্রিল ২০১৫ ১৯:১৮291587
  • সর্বনাশ করেছে, লিখে দেখি কাজুর এত্ত রাগী রাগী পোস্ট। কিন্তু আমার মোটেও কাজুকে নিয়ে কোন প্রশ্ন নেই। ব্লাইণ্ড ডেট নিয়ে সিরিয়াসলি আছে। সেও করা যাবেনা ? ঃ(
  • Tim | ২৮ এপ্রিল ২০১৫ ১৯:১৭291582
  • ফেক আর অজ্জিনাল এক হলো? ফেক কে তো এক্সপোজ করতেই হবে, এতো আমাদের পবিত্র ইসে।
  • Tim | ২৮ এপ্রিল ২০১৫ ১৯:১৭291583
  • ফেক আর অজ্জিনাল এক হলো? ফেক কে তো এক্সপোজ করতেই হবে, এতো আমাদের পবিত্র ইসে।
  • T | ২৮ এপ্রিল ২০১৫ ১৯:১৭291584
  • হ্যাঁ হ্যাঁ, টপিক চেঞ্জ।
  • pi | ২৮ এপ্রিল ২০১৫ ১৯:১৬291578
  • কিন্তু কেউ আমাকে একটু ব্লাইণ্ড ডেট বুঝায়ে দ্যান। এর আগে কোথাও কোথাও পড়েছি কিন্তু এটা কী, কোথায় মাখে কিছুই জানিনা। অজ্ঞানতা ও কাকুর কাছ থেকে সেটা ঘোচানোর ক্ষেত্রে ল্যাদ দুই মার্জনা করবেন। আমার সামহাউ ধারণা ছিল, চোখে পট্টি বেঁধে কি মুখোশ পরে ডেট হয়, কেউ কারুর মুখ দেখলোনা, এমনটি। এইসময়ের ঐ লেখা পড়ে বুঝলাম, কোনো সেলিব এর সাথে ডেট করার জন্য খবরের কাগজে আবেদনপত্র পাঠাতে হয়, শর্টলিস্টিং, ইন্টারভ্যু ( রিটন হয় কিনা বুঝিনি) এসবের পর একজন প্রার্থী নির্বাচিত হন ( কাগজওয়ালা নাকি সেলিব সেও বুঝিনি), তিনি তারপর কোন একটি স্থানে সাংবাদিক ও ফোটোগ্রাফারকে নিয়ে ডেটে যান। ডেটের সকল কথোপকথনের অডিও (ভিডিও হয় কিনা বুঝিনি) রেকর্ডিং হয়, তার ট্রান্সক্রিপ্ট বানানো হয় ( ওখানে বসেই সাংবাদিক খসখস করে শর্টহ্যাণ্ড নেন কিনা তাও বুঝিনি), স্টিলফোটো তোলা হয়, এমনকি সেলফি তোলা হচ্ছে সে ছবিও অন্যে তুলে দেয়, তারপর সেই সব কিছু নিয়ে ছবিতে গল্প লেখা হয়।একে বলে ব্লাইণ্ড ডেট। বুঝতেই পারছি অনেক কিছু বুঝিনি। অন্ধজনকে আলো দিয়ে পুণ্য সঞ্চয় করুন। আপনাদের অনেক ব্লাইন্ড ডেট হউক।
  • Abhyu | ২৮ এপ্রিল ২০১৫ ১৯:১৬291579
  • আচ্ছা আচ্ছা টপিক চেঞ্জ। ভেরি ভেরি সরি মশলা খাবি?
  • byaang | ২৮ এপ্রিল ২০১৫ ১৯:১৬291580
  • অদ্ভুত তো তিমি। তোরা ফেক প্রোফাইলের পোস্ত রাষ্ট্র করে বেড়াতে পারিস। আমি অজ্জিনালের করলেই দোষ! ঃ(
  • Abhyu | ২৮ এপ্রিল ২০১৫ ১৯:১৬291581
  • হ্যাঁ ঠিকই ব্যাঙদি। যখন ছেলেটার একটা ব্যথা আছে তখন সেই দিকে ঘটকালি না করে কেন নতুন মেয়ে দেখতে গেলে? এখন যদি আমাদের বিয়েতে নেমন্ত না করে?
  • sosen | ২৮ এপ্রিল ২০১৫ ১৯:১৫291575
  • না সত্যি। আপনারা থামুন তো। টপিক চেঞ্জ।
  • T | ২৮ এপ্রিল ২০১৫ ১৯:১৫291576
  • এই তো না না, ফিরে এসেছে।
  • byaang | ২৮ এপ্রিল ২০১৫ ১৯:১৫291577
  • আচ্ছা কাজু। এই আমি নাক মলছি। কান মলছি। ঘাট হয়েছে। ফিরে আয় লক্ষ্মী ছেলে।
  • Abhyu | ২৮ এপ্রিল ২০১৫ ১৯:১৪291570
  • হেটরেড == রেড হেট?
    একেবারে লাল?
  • Tim | ২৮ এপ্রিল ২০১৫ ১৯:১৪291571
  • এই ব্যাঙদির জন্য এটা হলো
  • Kaju | ২৮ এপ্রিল ২০১৫ ১৯:১৪291572
  • আপনারা এতটা জঘন্য আমার সত্যি জানা ছিল না !
  • Abhyu | ২৮ এপ্রিল ২০১৫ ১৯:১৪291573
  • ওরে না না কাজু ফিরে আয়। তোর সব প্রশ্নের উত্তর দেব, জানি/না জানি/ভুল জানি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত