এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bhagidaar | ২৯ এপ্রিল ২০১৫ ০৩:০৪291750
  • যাহ শুধুমুধু টাইপ করালো !
  • Bhagidaar | ২৯ এপ্রিল ২০১৫ ০৩:০৩291748
  • 07:22 PM টাইম স্ট্যাম্প দিয়ে একচুয়ালি তিনটে পোস্ট পড়েছে, তার মধ্যে একটা এগরোল সম্পক্কিত। কোনটা কাজুর জন্য রেলেভ্যান্ট ?
  • - | ২৯ এপ্রিল ২০১৫ ০৩:০৩291749
  • ওঃ ঐ দিন ৭টা ২২ পিএম ঘটিকায় দেখছি ৩টে পোস্ট পড়েছে।
    শুধু আকার পোস্ট পড়তে বলবেন, হ্যাঁ?
  • - | ২৯ এপ্রিল ২০১৫ ০২:৫৭291747
  • কাজুবাবু এলে কেউ একটু মনে করে ওঁকে 28 Apr 2015 -- 07:22 PM-এর পোস্টটা দেখতে বলবেন, কেমন? ঃ-)
  • - | ২৯ এপ্রিল ২০১৫ ০২:৫১291746
  • আচ্ছা, ভূমিকম্প হচ্ছে বলে কুমু কথিত যে ভদ্রলোক সোফা থেকে উঠতে গিয়ে হুড়্মুড়িয়ে পা ভেঙে পড়ে গেলেন, তাঁর বিষয়ে দুটি প্রশ্ন ছিলোঃ

    ১) তিনিও কি ভূমিকম্পে আহত বলে কাউন্টেড হবেন? কিন্তু ওঁর পা ভাঙার কারণ কিন্তু অন্য আবার প্রেক্ষিত হল ভূমিকম্প। তাই একটু ঘেঁটে গেছি। শাস্ত্রসম্মত সমাধান পেলে বোঝাটা মজবুত হহপা।

    ২) তিনি কি তারপর ভাঙা পায়েই দোতলা (বা হোয়াটেভার তলা) থেকে নেবে আসেন? নাকি খাটের তলায় থাকা প্রেফার করেন? এই প্রশ্নের বিস্তারিত উত্তর কুমুই ভালো দিতে পারবেন। তবু "মোস্ট প্রোব্যাবলি" জাতীয় আন্সারেও কোনওমতে আপাতত চালিয়ে নিতে পারব।
  • Atoz | ২৯ এপ্রিল ২০১৫ ০২:৪৬291745
  • ব্রতীনকে দরকার আসলে।
    সেই মক্কেল এখন কোথা?
  • Abhyu | ২৯ এপ্রিল ২০১৫ ০২:১১291744
  • ওভারাভিমান বললেও হত।
    কিন্তু আমরা তো আর কিচ্ছু কচ্ছি টচ্ছি না? তবে কেন ওয়া-ওয়া?
  • Bhagidaar | ২৯ এপ্রিল ২০১৫ ০১:৪৭291743
  • কাজুর "আপনারা সব দুষ্টু লোক" মার্কা পোস্ট পরে পিছিয়ে দেখতে গেলাম কি বাওয়াল হয়েছে। ধুস! কাজুর পোস্টগুলো "ওভাররিয়াকশন এর উদাহরণ দাও" এর পর্যায়ে পড়বে। যত্তসব!
  • Abhyu | ২৯ এপ্রিল ২০১৫ ০১:৪২291742
  • বিনয়ঃ ফিরে এসো কাজু
    অতুলপ্রসাদঃ আজ আমার শূন্য ঘরে
    নজরুলঃ শুন্য এ বুকে কাজু মোর আয় ফিরে আয়
    গুরুদেবঃ আজ কিছুতেই যায় না মনের ভার
    ব্যাঙদিঃ আসবি না মানে, পিটিয়ে ছাতু করে দেব
  • Blank | ২৯ এপ্রিল ২০১৫ ০১:৪১291741
  • বাদু ? সর্পোদ্যান ? সেখানে কাজুর কি চাই ? দীপক বাবু তো ভাল করে মেন্টেন ও করে না ওটা।
  • Abhyu | ২৯ এপ্রিল ২০১৫ ০১:৩৩291740
  • আর বলিস না রে বুনু, সবাই বাদুর দুটি খবর জানতে চেয়েছিল, তাইতে কাজু আমাদের রেড হেট করে চলে গেছে। তবু আমরা বললাম সবই ব্যাঙদির দোষ, ব্যাঙদি মেনেও নিল, কিন্তু কিছুতেই কিছু হল না। এমনকি পাই না কে যেন বলল ও-ও নাকি দাদাকে বলেছিল আর জন্মের মতো কথা বলবে না, সেটা শুনেও ইন্সপায়ার্ড হল না।

    দুঃখের কথা বাদ দে, তুই কি ঘুমোতে যাবি না ঘুম থেকে উঠলি?
  • Blank | ২৯ এপ্রিল ২০১৫ ০১:২৯291739
  • কেন, কাজু কি ফের কোবতে লিখচে !
  • - | ২৯ এপ্রিল ২০১৫ ০১:১৪291738
  • যা বুঝলুম, এই তল্লাটে ভালো লোক একমাত্র আকা আর ভালো মহিলা একমাত্র কুমু। লক্ষ্য করবেন, দুইজনের নামেই "ক" আছে। সেই জন্য নিজের মত, যা কি না সর্বদাই ভালো মত, তাতে লোকে "ক" দ্যায়।
    ছয় মে-র পজ্জন্ত কাজুবাবুর সঙ্গে আপ্নারা সহযোগিতা করলে একটা নেমন্ত হহপা।
    যাগ্গে, কাজুবাবু এখন কুমু ও আকার পুণ্যে ফিরে আসুন, এছাড়া এই ভূমিকম্পের বাজারে আর কিই বা চাওয়ার আছে! ঃ-)
  • Abhyu | ২৯ এপ্রিল ২০১৫ ০০:২২291737
  • হয়ে গেল!
  • Bhagidaar | ২৮ এপ্রিল ২০১৫ ২৩:৪৯291736
  • ইবাবা!
  • T | ২৮ এপ্রিল ২০১৫ ২৩:৪১291735
  • আরে, মনিবটি আমার পিআই, চাকরটি আমার ল্যাবমেট।
  • Abhyu | ২৮ এপ্রিল ২০১৫ ২৩:৩৭291734
  • নীপিড়ীত / নিপীড়িত / নিপিড়ীত / নিপিড়িত / নীপীড়ীত মানুষেরা এরকমই করে থাকে।
  • Bhagidaar | ২৮ এপ্রিল ২০১৫ ২৩:৩৫291733
  • হোয়াই ইজ দা ড্রাইভার ক্র্যাকিঙ্গ আপ?
  • Tim | ২৮ এপ্রিল ২০১৫ ২৩:৩৪291732
  • ঃ-))
  • T | ২৮ এপ্রিল ২০১৫ ২৩:৩২291731
  • সক্কাল সক্কাল একটা অদ্ভুত কথোপকথন শুনলাম। লিপিবদ্ধ কচ্চি।

    মনিব - বুঝলে, আজকে একটা গাড়ি এসে আমার গাড়িটাকে সাইড থেকে জোর ধাক্কা দিল। খুব লেগেছে, বুঝলে, পাঁজরের কাছটা হাড়ে ক্র্যাক
    ফ্যাক হতে পারে।
    চাকর - হোঃ হোঃ হোঃ হোঃ তাই! সত্যি! হোঃ হোঃ হোঃ হোঃ

    মাক্কালী বলছি, সত্যি ঘটনা।
  • T | ২৮ এপ্রিল ২০১৫ ২৩:২৬291730
  • শোষিত নিপীড়িতদের জন্য মর্মপীড় কিছু লিখছেন না কেন?
    খাটিয়ে খাটিয়ে জান কয়লা করে দিচ্ছে :(। অ্যাতদিন ধরে তিলে তিলে গড়া সযত্ন ভুঁড়ির দফারফা। বেড়ালটা অবধি বিরক্ত।
  • sosen | ২৮ এপ্রিল ২০১৫ ২৩:২৩291729
  • বাঃ ছপি কপিতা সপ দিপ্পি হইছে!
  • Tim | ২৮ এপ্রিল ২০১৫ ২৩:১৯291728
  • হুঁ ঃ-)
  • | ২৮ এপ্রিল ২০১৫ ২৩:১৭291727
  • মানে বন্ধুদের পথই আসলে সত্যের পথ বলছ?
  • Tim | ২৮ এপ্রিল ২০১৫ ২৩:০৮291726
  • পাই এই পোস্টগুলো বরং কোথাও একটা তুলে রাখো।

    টি, অসা হইছে। পপিচু হয়ে যাচ্ছে তা সইত্যের পথ এরমই বন্ধুর
  • I | ২৮ এপ্রিল ২০১৫ ২৩:০৪291725
  • পাই, শেষ পোস্টটা পড়ে মন ভালো হয়ে গেল। খারাপও।
  • Du | ২৮ এপ্রিল ২০১৫ ২২:৫৩291724
  • অদ্ভুত অভিজ্ঞতা! তবে এই যে এটা মনুষ্যত্বের ওপর বিশ্বাসটাকেই দৃঢ়তর করে।

    সাইটে আর আসার সময় হয়না -- আজ এলাম একটা অনুরোধ নিয়ে। ইটিসি নিয়ে বিটেক ফ্রেশার রিক্রুট করবার মত অবস্থায় যারা আছেন -- আমার sudeshnas12 জিমেলে অথবা ফেসবুকে জানালে বাধিত হব। শিলচরের মেয়ে ( যদিও না নজর করতে হলেই ভাল ছিল কিন্তু সে ধর্মে মুসলমান তাই খুব খুব চাই সে এই যাত্রায় উন্নতি করুক) আর অসমে থেকে একটা ইঞ্জিনিয়ারের বেকার থেকে যাওয়া খুবই বাস্তব।
  • T | ২৮ এপ্রিল ২০১৫ ২২:৪৮291723
  • অন্ধ খেজুর বন্ধ ঘরে
    গুজুর গুজুর
    খানিকটা ঐ নকশী কাঁথায় টাপুর টুপুর
    গল্প হবে, মাঝ বাতাসে বৃষ্টি হবে
    নিদের মতোই ভালো।

    বিরক্ত উট জাবর কাটে
    খুটুর খুটুর
    ফাঁকতালে ঐ মুচকি হেসে অন্ধ খেজুর
    বাদুড়বনে মাদুর পাতে, আড়াল করা আলো
    সবই যখন কালো।
  • pi | ২৮ এপ্রিল ২০১৫ ২২:৪০291722
  • আর এটাও থাক। স্বর্ণেন্দুর লেখা।
    '৮বি দিয়ে যারা যাতায়াত করেন তারা হয়তো একটি ছোটো মেয়ে আর তার ভাইকে দেখেছেন।কখনো ধুপকাঠি নিয়ে হাজির হয়ে হাত পা জড়িয়ে ধরে ছেলেমানুষের মতো।
    নিতেই হবে।কখনো দুটো টাকা দাও। ছাড়বে না। না দিলে।
    আয়লা হয়েছিল যখন ওরা চলে এসেছিল। আর ফেরত যায়নি। ওরা আর ইস্কুল যায় না। গা হাত পা রুক্ষ, ফেটে যাওয়ার দাগ সারা শরীরে। মা কিছু একটা কাজ করেন। ওদের রোজকার টাকা বেঁধে দেওয়া আছে। অতোটা না তুললে কিছু জোটে না পেটে।

    আমার থেকে অনেকটা বেশী উৎসাহ নিয়ে।হয়তো আমাদের থেকেও। ছেলেটা আজ আমাদের সাথে সাথে ছুটেছে ওই সময়টা। হাতে থাকা কাটা বাক্সটা বাড়িয়ে বলেছে 'নেপালের জন্য কিছু '।'
  • pi | ২৮ এপ্রিল ২০১৫ ২২:৩৫291721
  • মৈনাকের একটা পোস্ট রইলো। দেওয়া না দেওয়া আলাদা ব্যাপার, কিন্তু এই ঘটনার ত্রাণ নিয়েও লোকে যে তাড়িয়ে দিতে পারে ..
    'গতকালকের পর আজ যাদবপুর,প্রেসিডেন্সি,সি ইউ, ডব্লু বি ইউ টি এর কিছু ছাত্রছাত্রী(তাও পরীক্ষার মার্কেটে নয় নয় করেও জনা ৪০) ও আরো কিছুজন মিলে আমরা বিকেল তিনটের দিকে পার্ক স্ট্রীট থেকে তিনটি দলে ভাগ হয়ে যাই।একটি দল যায় নন্দন-রবীন্দ্র সদনের দিকে,একটি যায় এস্প্লানেডের দিকে আর একটি দল যায় পার্ক স্ট্রীটের ভেতর দিয়ে জেভিয়ার্সের দিকে।সে এক অদ্ভুত অভিজ্ঞতা হল আজ।টাটা ডোকোমোর ইয়া বড় সেন্টার থেকে দিল শূন্য,স্যামসাং দিল ১০ টাকা আর "অক্সফোর্ড" তো জাস্ট দূর দূর করে দিল গেট থেকেই।যদিও ফুচকাওয়ালা থেকে ঝালমুড়িওয়ালা,চা-দোকানি থেকে ফলওয়ালারা নিজেদের সাধ্যমতো ৫-১০-২০-৩০ যা পারলেন দিলেন।পথচলতি মানুষজন তো ছিলেনই।
    এরপর সন্ধ্যের দিকে যখন আমরা অ্যাকাডেমির সামনে তিনটে দলই মিলিত হলাম তখন প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে।গুনে দেখা গেল যে আজকে সবমিলিয়ে উঠেছে ২৭,১৬৪ টাকা(কাল আর আজ মিলিয়ে ৩৫,৩৩০+২৭,১৬৪=৬২,৪৯৪ টাকা) আর কিছু ওষুধ।
    কাল আবার ৮বি তে বিকেলে সংগ্রহ করা হবে।পরশু ফার্স্ট টিম বেরিয়ে যাবে।তাই কালই প্রাথমিক পর্বের সংগ্রহের শেষ দিন।/
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত