এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • VB 6.0 | ৩১ জুলাই ২০১২ ০২:৩৫29220
  • ডমেস্টিক গোত্ তো ছাগল। এট্টু বেশি দারুচিনি দিয়ে রাঁধলে অবিস্যি খাসা !
    জমুনাপারিয়া খাসি বেস্ট।
  • হুতুম | ৩১ জুলাই ২০১২ ০২:৩২29219
  • বছর দুয়েক আগে বন্দিপুরের কাছে মসিনাগুড়ির জঙ্গলে বেড়াতে গেছিলাম। মাখা মাখা মেঘের মধ্যে দিয়ে হেঁটে ব্রেকফাস্ট টেবলে পৌঁছে ঝিমুচ্ছি, হঠাৎ আমার দোস্ত কাঁধে ঝাঁকুনি মেরে বল্লো "আরে হরিণ বে !" ততক্ষণে হরিণ হুশ্।আমি কেবল ন্যাজটুকু দেখতে পেলুম।বাতেলা বলবেন না। হরিণের ছোটো হলেও ন্যাজ আছে বইকি।
  • BV | ৩১ জুলাই ২০১২ ০২:৩১29218
  • মনের দুঃখ সাফ করে। খেলে দিল গার্ডের গার্ডেন হয়ে যায় কিনা?
  • Sibu | ৩১ জুলাই ২০১২ ০২:২৮29217
  • উইকি পাতায় ডোমেস্টিক গোটের পারপাস লিখেছে ক্লিনিং। সেটা কেমন হল?
  • BV | ৩১ জুলাই ২০১২ ০২:২৭29216
  • পশুপাখি বা গার্লফ্রেণ্ড...
  • কিছুই | ৩১ জুলাই ২০১২ ০২:২৬29215
  • অধ্যবসায় নয়। মানুষ হেব্বি ঘ্যানঘ্যান করতে পারে। একসময় পশুপাখি রা বিরক্ত হয়ে "আচ্ছা চলো,পোষ মেনেছি" বলে দেয়। আসলে মানে না।
  • VB | ৩১ জুলাই ২০১২ ০২:২৪29214
  • বরফ তো বটেই, ডীপে যে মাংস রাখা হয়, সেটাও পাথরের মতন শক্ত হয়ে যায়, তেমন তেমন লম্বা ঠ্যাং ওখানে রাখা থাকলে দরকারে সেটা ডান্ডা হিসাবেও ব্যবহার করা যায়।
  • VB | ৩১ জুলাই ২০১২ ০২:২০29213
  • থ্যাংকু বিভি। এ যে বিরাট তালিকা! আহা, মানুষের কী বুদ্ধি আর কী ধৈর্য আর কী অধ্যবসায়। কত রকমের প্রাণীকেই না পোষ মানিয়েছে।
  • aka | ৩১ জুলাই ২০১২ ০২:০৫29212
  • ফ্রিজের বরফ এমনিতেই পাথরের মতন শক্ত।
  • Sibu | ৩১ জুলাই ২০১২ ০২:০৪29210
  • নাঃ, পাথর আর বরফ একসাথে পাওয়াই যায়। আইস-ট্রেতে নুড়ি ও জল একসাথে দিয়ে ডিপ-ফ্রীজে ঢোকান। এবারে সুইচ অন করে ২৪ ঘন্টা অপেক্ষা করুন।
  • VB | ৩১ জুলাই ২০১২ ০২:০০29209
  • চেরাপুঞ্জি তে বর্ষাকালে মোহরলতা য় ফুল ফোটে, তারাপদ বলেছে।
  • Blank | ৩১ জুলাই ২০১২ ০১:৫৯29208
  • পাথর আর বরফ এক সাথে পাওয়া কি সমস্যা
  • san | ৩১ জুলাই ২০১২ ০১:৫৮29205
  • একক নিশ্চয় বর্ষায় চেরাপুঞ্জি গেছেন কখনও? না গিয়ে থাকলে একবার যাবেন। বাকিরাও।
  • VB | ৩১ জুলাই ২০১২ ০১:৫৮29206
  • একক, বোঝাই যাচ্ছে আপনি খুব ভালো লোক, একেশ্বরীবাদে বিশ্বাসী। ঃ-)
  • একক | ৩১ জুলাই ২০১২ ০১:৫৮29207
  • ওহো, সরি উত্তর দেওয়া হয়নি। পাথরে চল বেনি। গ্রিপ দ্রুত ক্ষয়ে যায়। ওটা জলকাদা আর বরফের জন্যে ভালো।
  • Blank | ৩১ জুলাই ২০১২ ০১:৫৬29204
  • কিন্তু ঐ জুতো খানি কি পাথর আর বরফে চলবে?
  • একক | ৩১ জুলাই ২০১২ ০১:৫৫29202
  • হ্যা, ওখানে যে কজন নারীজাতি আছেন সবাই মানে আদতে উনি ই আমার জিন্দেগী শেষ !
  • hu | ৩১ জুলাই ২০১২ ০১:৫৫29203
  • আইআইটির ভেতরেও তো দারুন সবুজ। বিশেষত বৃষ্টি হলে। খুব ভাল লাগল ছবিগুলো। একবার তুমুল বৃষ্টির মধ্যে মাথেরনে ট্রেক করেছিলাম - মনে পড়ে গেল।
  • VB র তালিকায় | ৩১ জুলাই ২০১২ ০১:৫৪29200
  • লামা নেই :P
  • VB | ৩১ জুলাই ২০১২ ০১:৫৪29201
  • ঐ রেনবো কালার ছাতা মাথায়--ওটা কি আপনের ইয়ে মানে জিন্দেগী সেশ? একক?
  • একক | ৩১ জুলাই ২০১২ ০১:৫৩29199
  • আমি সত্যি আশাই করিনি যে বম্বে তে এমন সবুজ পাবো। বউ তো আইআইটি তে। প্রায় ই শুনি চিতাবাঘ, সাপ এর গল্প। এবার গিয়ে বেড়িয়ে পড়লুম। এতো ভালো সবুজ পাবো জানলে ইলফর্দ ৪০০ বা এট লিস্ট ভেলভিয়া ১০০ নিয়ে নিতুম ২ রোল। এর পরের বার যন্ত্রপাতি গুছিয়ে হানা দেবো !
  • VB | ৩১ জুলাই ২০১২ ০১:৫১29198
  • কোথায় যেন শুনলাম, মাত্র বারোটি প্রাণীকে মানুষ পোষ মানাতে পেরেছে, সেই তালিকায় হরিণ নেই। এখন কথা হোলো, এই বারোটি প্রাণী কী কী?
    আমার তো গরু মোষ হাতী ঘোড়া কুকুর বিড়াল হাঁস মুরগী উট ল্লামা ভেড়া শূকর ছাগল খরগোস ময়ূর অস্ট্রিচ কত কী মনে পড়ছে!
    কেউ কনফার্ম করুন প্লীজ, আসল লিস্টটা দিন।
  • হুতুম | ৩১ জুলাই ২০১২ ০১:৪৯29197
  • সবুজেই তো শান্তি, *পূর্ণ সমর্থন*
  • Blank | ৩১ জুলাই ২০১২ ০১:৪৮29196
  • বাঁদর গরু দেখেছি আমি গরুমারায়
  • Blank | ৩১ জুলাই ২০১২ ০১:৪৭29195
  • সিকিম, অরুনাচলের সবুজ বর্ষার সময় অদ্ভুত
  • hu | ৩১ জুলাই ২০১২ ০১:৪৬29193
  • পশ্চিমঘাটের বর্ষার মত বর্ষা আর সেই বৃষ্টির পরের সবুজের মত সবুজ আর কোত্থাও নেই।
  • একক | ৩১ জুলাই ২০১২ ০১:৪৬29194
  • হু

    সেফটি ফিল্টার একদম তুলে দিলুম। মডারেট মড এ ছিল। এবার হয়তো সাইন ইন না করেও দেখা যাবে।

    ব্ল্যাঙ্ক

    আমি 'র' ফাইল এর হিসেবে হিস্টোগ্রাম মেন্টেন করি। আই।এস।ও ২০০ র ওপর যাইনা। তাতে 'র' ফাইল গুলো বেটার আসে। ওগুলোতে আলো ঠিক ই দেখাচ্ছে। জেপিজি তে ঠিক করে নিতে হয়। এখানে একেবারেই কোনো ফটোশপ করিনি। প্রিন্ট নেওয়ার আগে ঠিক করে নেবো।
  • san | ৩১ জুলাই ২০১২ ০১:৪৩29191
  • উঃ, কী সবুজ, কী শান্তি।
  • BV | ৩১ জুলাই ২০১২ ০১:৪৩29192
  • মানুষও ইন জেনেরাল বাঁদর না, আর হরিণও ঘোড়া না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত