এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sibu | ৩১ জুলাই ২০১২ ০৩:৪৪29251
  • কুরুচি বাঙালীর একচেটে না। আমাদের পাড়ায় একটা ময়ূর থাকে। সেটাকে আম্রিকানদের খুব অপছন্দ। অ্যানিম্যাল কন্ট্রোলে খবর দিয়েছিল। চেঁচামেচি করে একবার রক্ষা করেছি।
  • aranya | ৩১ জুলাই ২০১২ ০৩:৪৩29249
  • পঞ্চাশোর্ধে বনং ব্রজেৎ - আর দু বছর কাটাতে পারলেই থোরো-র মত জঙ্গলে বসবাস..
  • VB | ৩১ জুলাই ২০১২ ০৩:৪১29248
  • একক, গুগুলকাকুও বিস্তর ছবি দেখালেন ইন্ডিয়ার নানা জায়্গায় বাওবাবের। গোরক্ষি(নাকি গোরক্ষী?)---বাহ, বেশ ভালো নাম দিয়েছিলো তো!
  • VB | ৩১ জুলাই ২০১২ ০৩:৩৮29247
  • বালাই ষাট, বাণপ্রস্থ কীসের? এই তো সবে সেকোয়া গাছ লাগালেন, এই গাছ আর বিরিঞ্চিবাবা---একই জিনিস। কাশীপত্তনের সময় বিরিঞ্চি আর ঐ গাছ দুজনেই ছিলেন। নেবুকাদনেজারের সময়েও, তুতেনখামেনের সময়ও।
    ঃ-)
  • কেও ঘাবড়াবে নাহ | ৩১ জুলাই ২০১২ ০৩:৩৭29245
  • বাওবাব বহু বচ্ছর আগে ভারতবর্ষে এসেছে। এমনকি একটা সংস্কৃত নাম ও আছে। গোরক্ষি। আমার মাথায় বাওবাব আচে বলে অনেক দিন ধরে খপর নিচ্চি।
    কুচুটে বাঙালিরা প্রতিবেশী রা ঘাবড়াতে পারে। মিউনিসিপ্যালিটি তে খপর দিতে পারে তাদের "অসুবিদে" হচ্ছে বলে। বছরখানেক আগে ব্যারাকপুরের "পাখিবাবু" কে পাখিছাড়া করলো কিছু লোক। প্রতিদিন সকাল বিকেলে পাখির ডাকে-শিসে তাদের নাকি অসুবিধে হচ্ছিলো। এদিকে বারমাসে তেরপার্বনে মাইক আর ঢাক পেটাতে কিচু হয়না।
    মাঝে মাঝে ইচ্ছে হয় বাঙালি প্রতিবেশী সমাজের গুহ্যদ্বারে ল্যাম্ব স্টেক ফিট করে পেচনে আলাস্কান মেলামিউট লেলিয়ে দি।
  • aranya | ৩১ জুলাই ২০১২ ০৩:৩৭29246
  • অরণ্যে যাওয়ার ডাক এলে তো যেতেই হবে :-)
  • Sibu | ৩১ জুলাই ২০১২ ০৩:৩৫29244
  • অরন্য আর আমি সমবয়েসী। বানপ্রস্থে যাবার সময় ওকে একটা ডাক দে যাব, যাবি নাকি?
  • Sibu | ৩১ জুলাই ২০১২ ০৩:৩৩29243
  • বাওবাব না, আমার একটা সেকোয়া চাই। অনেক বছর বাঁচে, আর তার তলায় ভালুক খেলা করে বেড়ায়।
  • VB | ৩১ জুলাই ২০১২ ০৩:৩২29242
  • একক, ডিজিটাটা কি ঐ উপরে ডালপাতা ওরকম মস্ত বড়ো হাতের কয়েকটা আঙুলের মতন ছড়ানো--ওরকম দেখতে লাগে বলে এরকম নাম দিয়েছে?
  • VB | ৩১ জুলাই ২০১২ ০৩:২৯29241
  • তাইলে তো অরণ্য আপনি যেকোনো জায়্গায় চলে যেতে পারেন, যেকোনো সময়। নিউ জার্সি তো প্রায় বলা যায় সমগ্র দুনিয়ার অ্যাকটিভিটির কেন্দ্রবিন্দু। ঃ-)

    বাওবাব নিয়ে বেশ কিছু ছবি টবি দেখে খুবই ভালো লাগলো, তবে বটগাছও কিছু কম যায় না, ঝুরি টুরি নিয়ে একেক বট ও কম নন, অশ্বত্থবটও চমৎকার।

    বাগান যেখানে হবে সেখানকার গাছগাছালি রাখাই আমার ব্যক্তিগত ইচ্ছে, পাখপাখালিরা তাইলে ঘাবড়াবে না। অবশ্য পাখিরা সহজে ঘাবড়ায় না, যেকোনো অবস্থাতে দিব্যি আত্মরক্ষা পিত্তরক্ষা বংশরক্ষা মর্যাদারক্ষা চালিয়ে যায়। ঃ-)
  • aranya | ৩১ জুলাই ২০১২ ০৩:২২29240
  • বাওবাবের গায়ে কুঁজ থাকার কথা না ?
  • aranya | ৩১ জুলাই ২০১২ ০৩:২১29239
  • নিউ জার্সী। ৪৮ বছর। শিবু কত বড় জানি না, তবে কাছাকাছি মনে হয়।
  • আমি যে | ৩১ জুলাই ২০১২ ০৩:২০29238
  • বাওবাব এর কথা বলছি ওটা আদান্সনিয়া দিজিতাতা। আলিপুর জু তে গেলেই দেখতে পাবেন আমি কলকাতা গেলেই দেখে আসি।
    গ্রিন্দিদিয়েরী স্পিসিস টা ইন্ডিয়া তে হয়না তেমন। দিজিতাতা টা হয়।
  • VB | ৩১ জুলাই ২০১২ ০৩:১৯29236
  • অরণ্য, আপনি কোথায়? আপনি এই দুনিয়ায় কত দিন আছেন? মানে শিবুর মতন বড়ো কি?
  • aranya | ৩১ জুলাই ২০১২ ০৩:১৭29235
  • ঘনাদার গপ্পোটা পড়েছি।
    বহু অতীতে কলকাতা ক-য়ে 'নেফা, সুন্দরী নেফা' নামে একটা নাটক হত।
  • নেফা তো | ৩১ জুলাই ২০১২ ০৩:১৬29234
  • নর্থ ইস্ট ফ্রন্টিয়ার কে বলে। ঘনাদা অবিস্সী সেই সেই ছুটবেলায় পরিচি। মনে নাই।
  • aranya | ৩১ জুলাই ২০১২ ০৩:১৫29233
  • ভারতে বাওবাব পাওয়া যাচ্ছে, ভাল খবর। আফ্রিকাটা সেশ অব্দি যাওয়া না হলে অন্তত একটা জিনিশ দেশেই দেখা যাবে।
  • Abhyu | ৩১ জুলাই ২০১২ ০৩:১৩29231
  • আমি তো আগে জান্তাম্না - খাসা গাছ দেখছি
  • VB | ৩১ জুলাই ২০১২ ০৩:১৩29232
  • প্রেমেনবাবুর ঘনাদার এক গল্পে আছে নেফা(সেকালে নেফা বলে একটা অঞ্চল ছিলো) তে যাওয়ার জন্য জপাচ্ছে ঘনাকে। বলছে সেখানে স্বর্গরাজ্য, অনেক গয়াল গাউর ঘুরে বেড়ায়, পুষতেও হবে না, ধরে দুইয়ে নিলেই হয়, তারপরে সেই দুধ থেকে ঘী মাখন ছানা এসব বানিয়ে ব্যবসা করা যাবে। খুব উর্বর জমি, আদিগন্ত পড়ে আছে, ফার্ম খুল্লে খুব লাভ হবে। একটু চষে দিয়ে শস্য দানা ছড়িয়ে দিলেই হবে, প্রচুর শস্য ফলবে, সেই থেকে ভালো ব্যবসা চলবে।
    ঘনাদা বললো,"আর তোমাদের গয়াল গাউরেরাই যদি সে শস্য খেয়ে যায়, তাতেও ক্ষতি নেই, ওরা তো সব তোমাদেরই ডেয়ারির।"
    ঃ-)
  • বাওবাব | ৩১ জুলাই ২০১২ ০৩:০৯29230
  • পশ্চিমবঙ্গে বাঁচে। আলিপুর জু তেই আছে, বিশাল চেহারা। বাওবাব দুরকম হয়। ওই মাদাগাস্কার এর বাওবাব মানে লাঠির মাথায় ঝুঁটির মতো দেখতে ইতে পব তে হওয়া চাপ। কিন্তু ঝাঁকড়া বাওবাব টা হয়।
    সাউথ ইন্ডিয়া তে কিছু বাওবাব গাছ আচে।
  • VB | ৩১ জুলাই ২০১২ ০৩:০৭29229
  • বাওবাব মনে হয় সব জায়্গায় বাঁচে না, আফ্রিকার কোনো কোনো দেশে বাঁচে। তবে সেদিন অচিন্ত্যরূপ বললেন পশ্চিমবঙ্গে কোথায় জানি একটা বাওবাব গাছ আছে!
  • aranya | ৩১ জুলাই ২০১২ ০৩:০৬29228
  • জংলী পশুপাখির মত, জংলী গাছ পোষাও বারণ নাকি?
  • অমন ইচ্ছে | ৩১ জুলাই ২০১২ ০৩:০৩29227
  • তো আমারও আচে। বেশি বড় কিছুও না। একটা বাওবাব গাছ লাগাবো। দুনিয়ার ট্রপিকাল পাখি থাকবে সেখানে। নিজেদের মতো। রোজ সকালে উঠে গরুর দুধ দোয়াব। প্যাঁক প্যাঁক করে হাঁস ঘুড়বে। সাপ থাকবে, বেজি থাকবে, সুগার গ্লায়দার খেলা কর্বে ইউক্যালিপ্টাসের ডালে। পুরো একদা আদর্শ ট্রপিকাল ইকোলজি।

    কিন্তু সে হবেকিনা জানিনে। এক বন্ধু শুনে বল্লো বাওবাব গাছ বড় হলেই নাকি পুলুষে এসে ধরবে !! এদিকে আমার বাওবাব না হলে চলবেনা। প্রিয় গাছ।
  • aranya | ৩১ জুলাই ২০১২ ০২:৫৯29226
  • ছাগলে সব খেয়ে ক্লিন করে দেয় বলে ঐ নাম।
  • aranya | ৩১ জুলাই ২০১২ ০২:৫৮29225
  • কি ঘন সবুজ, মন কেমন করা সবুজ - বম্বের ডামাডোলের মাঝে একটুকরো স্বর্গ।

    ব্ল্যাঙ্কির বকটা-ও সুন্দর।
  • VB | ৩১ জুলাই ২০১২ ০২:৫০29224
  • একক, আমারো পোষায় না পোষা। খোলা বাগান এর একটা প্ল্যান রেখেছি, সেখানে মুক্ত বিহঙ্গেরা নিজেরা নিজেরা আসবে থাকবে যাবে। কাঠবেড়ালী খরগোস ও। বাগানে পুকুর থাকবে, সেখানে হাঁস যদি আসে, তারাও ফ্রী। সব ওয়াইল্ড। শুধু বাগানের গাছ লতা এসব নিজে লাগানো।
    প্ল্যান ই রয়ে যাবে না কোনোদিন হবে, কেজানে!
  • VB .Net | ৩১ জুলাই ২০১২ ০২:৪৪29223
  • ওসব তারাই পারে যাদের পোষাপুসি পোষায়। আমার কুত্তার অবধি যাকে বলে একটা নিজস্ব মত আচে। বীফের ঝোলে হলুদ কম হলে খায়না এবং অন্যের তোয়ালে তে পা মোচেনা।
  • siki | ৩১ জুলাই ২০১২ ০২:৪১29222
  • দ্যাখো কাণ্ড। সারাদিনেমানে আসতে পারি না, অর আজ এসে দেখি সবকটায় মিলে কী ভালো কীভালো ভাট চালিয়েছে। মাধ্যমিকের আগে বই পড়া থেকে বু গু হয়ে ক্যামেরা নিয়ে ... ধুস ধুস এ পরবাসে রবে কে ইঃ।

    বু গু একসময়ে আমাকে স্বপ্ন দেখতে শুরু করিয়েছিলেন, আবার স্বপ্নভঙ্গ ঘইয়েছিলেন তিনিই। অবরোহী দিয়ে শুরু করেছিলাম বড়দের বই পড়া। যোজনগন্ধা নামটাকে হাজার চেষ্টা করেও মাথা থেকে আর বের করতে পারি নি। তার অনেক পরে পড়েছি মাধুকরী, তেমন ভালো লাগে নি, কিন্তু লেখাটা টেনেছিল। অবিশ্যি ঋজুদা আর ঋভুর সঙ্গে আলাপ ছিল অনেক আগে থেকেই। ঋভুর শ্রাবণে বুলবুলির ডুরে শাড়ির সঙ্গে তার খিলখিল হাসি আর সুব্রত গঙ্গোপাধ্যায়ের আঁকা ছবিতে কেমন একটা নিষিদ্ধ আনন্দ পেতাম।

    আকা লুডো খেলল, তাও অ্যানাকোন্ডার সাথে, আর সেটা স্যান আর অপ্পন মিলে একটু দেরিতে হলেও ধরল, এদিকে আর কেউ তারপরে কোদাল কুড়ুল নিয়েও বুইতে পারল না, হায় হায়, সত্যি, ছিপিয়েমের পতনের পরে কি বাঙালি জাতি এমনিভাবে উচ্ছন্নে গ্যাছে?

    মীরাক্কেলেও তো রজতাভ বেশ কয়েকটা এপিসোডে এই লুডো খেলা নিয়ে জোক বলেছিলেন, কেউ দ্যাখে নি?
  • VB | ৩১ জুলাই ২০১২ ০২:৩৯29221
  • ঘ্যান ঘ্যান করতে যে পারা কি সাংঘাতিক স্কিল ! এই করে করে কত সংসার দাঁড়িয়ে গেল, ন্যাড়া শুনশান ঘরদোর খাটে আলমারিতে চেয়ারে টিবিলে টিভিতে ডিভিডি প্লেয়ারে হোম থিয়েটারে আরো শত শত জিনিসে ভরে টরে গিয়ে পারফেক্ট হয়ে গেল। ঃ-)
    বাড়ীতেই তখন নিত্য মহাভারত চললো। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত