এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ০৪ মে ২০১৫ ১১:২৬292500
  • কতগুলো মিথকে মিথ নয় বলে চাপ দিয়ে বলাবে ? সব ধর্মগ্রন্থ ভর্তিই গাদাগাদা অলৌকিক ঘটনাবলী। doesnt make sense সেখানে বলতে শুরু করলে চাপ আছে।
  • Abhyu | ০৪ মে ২০১৫ ১১:২২292499
  • " গোলমাল মাথায় আর খুঁড়ছে মাটি "
    হ্যা হ্যা হ্যা হ্যা হ্যা
  • একক | ০৪ মে ২০১৫ ১১:২০292498
  • হ্যা,তুমি দেওয়ার পর পড়লুম। থ্যাঙ্কু ! :)
    এই মাঝে মাঝেই মাটি খুঁড়ে জেসাস উঠে আসার গপ্প বেশ খোরাক। এসব করে কী লাভ। বরং পোপ কে ভয় দেখিয়ে/চাপ দিয়ে বলিয়ে নিক ইম্যাকুলেট কনসেপশন একটি মিথ। সেটা কাজের কাজ হবে। গোলমাল মাথায় আর খুঁড়ছে মাটি :|
  • Abhyu | ০৪ মে ২০১৫ ১১:১২292497
  • আরে cnn টা পড়ো না? পোষ্কার বলেছে The media attention around this story is easy enough to explain: Jesus is hot right now, and this would be a blockbuster if it were true. Unfortunately, the evidence is faulty, and the story doesn't make sense.
  • একক | ০৪ মে ২০১৫ ১১:০৭292496
  • yeshua ha-nozri মানে নাজারেথ এর জোশুয়া। সরাসরি জেসাস কেমন সন্দেহজনক লাগচে..
  • san | ০৪ মে ২০১৫ ১১:০৫292495
  • হায় হায় পুনরুত্থান ঘটেইনি ?
  • h | ০৪ মে ২০১৫ ১১:০২292493
  • একটা লাইন অফ থট দিলাম;-) এইটা নিউজ পড়ার সময় খেয়াল করিশ। আর মিলিয়ে পড়িশ দুটো জিনিশ, আমাদের এখানে স্টেট ট্রান্সপোর্ট এর পেন্সন এর অবস্থা আর ভলান্টারি রিটায়ারমেন্ট এর তোড়জোড় এবং একই সংগে পাবলিক ট্রান্সপোর্টে নানা জাতের গাড়িতে কর্পোরেট ফ্লিট এর আগমন। উদা- শুধু ওলা ক্যাব্স শুধু কলকাতায় পাঁচ হাজার। জেনেরালি যত বড় গাড়ি হবে তত বড় প্রাইভেট সেক্টর মালিক হবে, এই যে দু একটি বাসের মালিকের গল্প এটা উঠে যাচ্ছে। মদন মিত্র র সঙ্গে যে কটা বড় নেগোশিয়েশন হয়েছিল স্ট্রাইক ইত্যাদি নিয়ে, বাস মালিক দের ইউনিয়ন এর এটা অবসারভেশন ছিল। আর মেগাক্যাব সংক্রান্ত একটা অ্যাকিউজেশন ছিল ইয়েলো ক্যাব মালিক দের। তো যাই হোক, ভাল মন্দ, সরকার কেন ট্রান্সপোর্ট করবে (যেমন মুম্বাই এর বেস্ট) ইত্যাদি বিতর্ক ছাড়। কর্পোরেট প্রাইভেটাইজেশন যেমন পাবলিক ট্রান্স্পোর্টে একটা ট্রেন্ড, তেমনি মন্ত্রীর মালিকানা ও একটা ট্রেন্ড, সেই ট্রেন্ড এর শুরু পাঞ্জাবে। পাঞ্জাবে, এটা বড় 'শিল্প'। ইত্যাদি।
  • একক | ০৪ মে ২০১৫ ১০:৫৯292492
  • "যিশু" লেখা আছে ? !!! নাকী যশুয়া হা নোত-সৃ ? জেসাস শব্দটা তো অনেক পরের জানতুম !
  • Abhyu | ০৪ মে ২০১৫ ১০:৪৮292491
  • - | ০৪ মে ২০১৫ ১০:০৮292490
  • থ্যাংক্স, পাই।
    বাংলা কাগজগুলি এ-বিষয়ে অদ্ভুত নীরব! কিন্তু কেটের বাচ্চার সংবাদ দেওয়ায় খুবই তৎপর।
  • Samba Bump Cells Pen | ০৪ মে ২০১৫ ১০:০৩292489
  • পাখি/ওয়াইল্ড লাইফ ইঃ ফটোগ্রাফি প্রচন্ড খরুচে। অন্যদিকে স্ট্রীট/হিউম্যান ইন্টারেস্ট/ল্যান্ডস্কেপ/স্টিল ইঃ একটা ভালো ওয়াইড, একটা অল-পারপাস আর একটা বা দুটো প্রাইম হলে আরামসে চলে যায়। একে বলে ইনফর্মড ডিসিশন।
  • pi | ০৪ মে ২০১৫ ০৯:২৯292488
  • না, এটা খেয়াল করিনি, মানে ওদিকে স্টেট ট্রান্সপোর্ট প্রায় উঠে গেছে, জানতাম না !
  • h | ০৪ মে ২০১৫ ০৯:০৯292487
  • আরেকটা পয়েন্ট তুই খেয়াল করেছিশ কিনা জানি না। স্টেট ট্রান্সপোর্ট বিষয় টা পাঞ্জাবে শুধু না গোটা বেল্টেই প্র্যাকটিকালি উঠে গেছে, বা লিজ নিয়ে চলছে।।।ফ্লিট গুলো মূলতঃ বিভিন্ন মন্ত্রী ও কেষ্ট বিষ্টু দের বিজনেস ইন্টারেস্ট। গত বার পাঞ্জাবের ইলেকশনে এই ইসু টা পড়ে একটু চমকে ছিলাম। আমাদের এখানেও, সেটা শুরু হয়েছিল। তাতে মূল উৎসাহ কাহার বা কাহাদের ছিল, সেটা বলতে পারার জন্য কোনো পুরষ্কার নাই।
  • a x | ০৪ মে ২০১৫ ০৪:৩৭292485
  • ইন্দো, শর্মিলা বসু গেয়েছেন মনে হয়।
  • - | ০৪ মে ২০১৫ ০১:৫৪292484
  • বাংলা কাগজে এখনও আপডেট আসে নি। কোনও লিং? হহপা নির্ভয়া ২-এর?
  • pi | ০৪ মে ২০১৫ ০১:৪৫292483
  • মোগার মেয়েটির হত্যা তো আরেকটা নির্ভয়া কাণ্ড হতে চলছে মনে হয়, লোকজনের রিঅ্যাকশন দেখে মনে হল। হওয়া উচিতও।
  • - | ০৪ মে ২০১৫ ০১:৪২292482
  • @আতোজ 03 May 2015 -- 11:23 PM, মাফ চাওয়া গুরুর নীতি বিরুদ্ধ। সরি চাইতে হয় ঃ-)
  • একক | ০৪ মে ২০১৫ ০১:২৭292481
  • এবার টেলিজুম,প্রাইম এগুলোও দেখো :) কেন পারফরম্যান্স কীসে বেটার। টেস্ট করো। তাপ্পর দেখবে একটা বিশাল ধাঁধায় পরে গ্যাচ এবং বাইশ-পঁচিশ-শো ডলার এর নীচে কিছুই নাবচেনা বরং খালি ওপর দিকে যেতে মন্চায় :(
  • শ্রী সদা | ০৪ মে ২০১৫ ০১:২৪292480
  • হে হে, সত্যি অ্যালার্মটা ভুলে গেছিলাম। থেন্কু।
    এই অ্যালার্ম নিয়ে আমার প্রোক্রাস্টিনেশনের একটা ইতিহাস আছে। লুরু যখন এসেছিলাম, প্রথম কয়েকদিন খুব ভালো ছেলের মতো সকাল ৯টায় আপিস ঢুকতাম। তো আপিস থেকে দশমিনিট অটো দূরত্বে থাকতাম, টু বি অন সেফ সাইড আটটায় অ্যালার্ম দিয়ে রাখতাম। মোবাইলে।
    এবার কিছুদিন পর থেকেই আমি এগারোটার দিকে আপিস যাওয়া শুরু করি এবং তার জন্যে বুঝে যাই যে দশটাই ঘুম থেকে উঠলে এনাফ। অ্যালার্ম ও লাগতো না। কিন্তু অ্যালার্মটা আর ডিসেবল করা হয়নি, রোজ আটটায় বাজতো, ঘুমচোখে অফ করে দিয়ে আবার ঘুমিয়ে পড়তাম, অভ্যেসের মতো। ঐ সময়ে মনে হত অ্যালার্মটা ডিসেবল করে দিতে হবে, কিন্তু সেকেন্ড রাউন্ড ঘুম দিয়ে উঠে আর মনে থাকতো না। পুরো সেই পাভলভের কুকুরের মতো হ্যাবিট হয়ে গেছিল।
    তো জিনিসটা ধরা পড়লো বাড়ি গিয়ে। বাড়িতে সকাল সকাল উঠে পড়তাম, কারণ জলখাবার সকাল সকাল হয়। রোজ ওঠার পরে পরে অ্যালার্ম বাজতো, এক-দু দিন পর ডিসেবল করে দিলামঃ)
  • Tim | ০৪ মে ২০১৫ ০১:১৬292479
  • এখুনি দেখলাম এমনি অ্যামেচার ডিজিক্যামের জুম এখন ৬০ এক্স। বাপ্পো, এরম হলে কে আর লেন্স কিনবে আলাদা করে? বনেবাদাড়ে ঘুরে ছবি তোলার সুবিধের জন্য ঐ ভালো।
  • Abhyu | ০৪ মে ২০১৫ ০১:১৩292478
  • অ্যালার্মটা ঠিক করে দিও, আর কিছু না হোক :)
    গান চালিয়ে গল্পের বই নিয়ে দেখতে পারো হয়তো ঘুম এসে যাবে।
  • শ্রী সদা | ০৪ মে ২০১৫ ০১:০৭292477
  • রোজ রাদ্দুটোয় ঘুমিয়ে ঘুমিয়ে এখন তাড়াতাড়ি শুয়ে পড়লেও ঘুম আসেনা। এদিকে কালকে সকাল দশটা থেকে মিটিং ঃ(
  • একক | ০৪ মে ২০১৫ ০১:০৬292476
  • লং ফটোগ্রাফি ছেড়ে দিয়েছি। খুব এক্সপেন্সিভ ব্যাপার।
  • একক | ০৪ মে ২০১৫ ০০:৫৯292474
  • :):)
    ওহ এই খাওয়ানোর আদর-যত্ন :( কলকাতায় চাগরি করার সময় রোববার দুপুরে খেয়ে উঠে মিশনে চলে যেতুম। সপ্তাহে একদিন বাড়িতে দুপুরে থাকি, না বলা যায়না। এবার গেলেই মহারাজ বলবেন একটু দই খা আর কিছু খেতে হবেনা। তারপর হলে নিয়ে গিয়ে পাশে বসিয়ে, শুধু কী কেও দই খায় ? এট্টু ভাত দিয়ে মেখে নে ! এদিকে পেট বাড়ির খাবারে ভর্তি !
  • Tim | ০৪ মে ২০১৫ ০০:৫৯292475
  • আহা কাল কি চমৎকার পাখপাখালী দেখে এলাম, সেই থেকে একটা লেন্সের জন্য মনটা বড়ো খারাপ। ব্ল্যাক লার্ক দেখলাম, সেন্ট্রাল এশিয়ার স্তেপ বাদে কোথাও দেখা যায়না, বিটার্ন, স্টিল্ট, ইয়েলো ওয়াগটেইল এসব চিনলাম, ওয়াগটেইলের অদ্ভুৎ ট্র্যাজেক্টরি, বিটার্নের ডাক যেন পাইপের মধ্যে হাওয়া চলছে, সারস ছিলো, হাঁস ছিলো। হুপার অর মিউট দুরকম সোয়ান চেনা হলো, এরা সব পুরো গরমকাল অবধি থাকবে, তারপর ভারতীয় উপমহাদেশের দিকে উড়ে যাবে। তিনটে মাইগ্রেটরি রুট কাজাখস্তান দিয়ে যায়, তার একটা সোজা ইন্ডিয়া দিয়ে গেছে (পূর্বদিক ঘেঁষে)। স্তেপে টিউলিপ ফুটতে শুরু করেছে, হাওয়ায় বুনো ফুলের গন্ধ। শীতের দেশের স্বল্পস্থায়ী বসন্ত। একইসাথে আবার বরফ গলে বন্যা হয়ে ভেসে গেছে বিশাল এলাকা, অনেকগুলো গ্রাম।
  • Abhyu | ০৪ মে ২০১৫ ০০:৪৩292473
  • আই এস আইয়ের এক সাউথ ইন্ডিয়ান বন্ধুকে নিয়ে সত্যদার কাছে গিয়েছিলাম - সত্যদা যথারীতি খুব আদর যত্ন করলেন। পাশে বসিয়ে খাওয়াতে খাওয়াতে হঠাৎ জিজ্ঞাসা করলেন তার দাদুর নাম কী। দেখা গেল তার নাম ও তার দাদুর নাম একই। সত্যদা বললেন - ও বুঝেছি - তোমার বাবা মা ভাবেন যে তোমার দাদুই তুমি হয়ে ফিরে এসেছ। ছেলেটা বলল - সে কি করে হবে, আমার দাদু তো দিব্যি বেঁচে আছেন। সত্যদা সে কথায় পাত্তা না দিয়ে বলে চললেন - এ রকম কিন্তু হয় ...
  • Abhyu | ০৪ মে ২০১৫ ০০:২৮292472
  • হুম, তাও ভালো সত্যদার কাছে নিয়ে যাওনি। কি হত প্রেডিকশন করাও সম্ভব নয় :)
  • Atoz | ০৪ মে ২০১৫ ০০:২৬292471
  • দূরদর্শী। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত