এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ০৬ মে ২০১৫ ২০:৩০293070
  • সলমনের দেহরক্ষীর ( যিনি মূল সাক্ষী ছিলেন) মারা যাবার খবরটা শুনে কাল অবাক লাগছিল। কারণ দেখে বয়স বেশি মনে হয়নি। একটু আগে এটা পড়লাম।
    https://patil.wordpress.com/2013/07/08/ravindra-patil-salman-khan-hit-run-case-the-wretched-witness/
    কীরকম জীবন !
  • pi | ০৬ মে ২০১৫ ২০:২৬293068
  • কোলকাতা হলে মেয়েদের জন্য আলাদা করে এটা রয়েছে। সরকারি। মনে হয়না বেশি খরচ হবে।

    http://womentraining.gov.in/general/regularcourses.htm

    http://womentraining.gov.in/general/shortterm.htm

    অ্যাকাউন্টিং না হলেও একটা দুটো ফিট করতেও পারে। সেক্রেটারিয়াল প্র্যাকটিসে বিজনেস করেসপন্ডেন্স ইত্যাদি।

    ওহো, এটাও আছে। ব্যবসায় ইন্টারেস্ট থাকলে।
    http://womentraining.gov.in/general/trades/bs.htm
    ইন্টারেস্টিং কোর্স তো ! এরকম চালু হয়ে থাকলে বেশ ভাল ব্যাপার।
  • সিকি | ০৬ মে ২০১৫ ২০:২৬293069
  • হ্যাঁ। সলমন খানকে আমি চিনি না। সলমন খানদের চেনা অত সহজ নয়।

    এই দিয়ে ল্যাখা শেষ করতে হয়।
  • dd | ০৬ মে ২০১৫ ২০:২৫293067
  • আমার ভয়েসটাও থাকুক।

    সলমান খান মুসলমান বলেই তাকে কড়া শাস্তি দেওয়া হচ্ছে না তো? উনি যদি সনম্র কাপুর হতো তাহলে তো বেমালুম ছাড়া পেয়ে যেতেন।

    কিছুদিন আগেই তো দেখলেন কোলকাতায় কোরপান শাহকে বা দিল্লী রোড রেজের ঘটনায় কি ভাবে সংখালঘুদের পিটিয়ে মারা হোলো। সলমান খান এই লিস্টের আরেক সংযোজন। তীব্র ভোগবাদ বিরোধী অভিজিৎ বাবু তাও সাহোস করে প্রতিবাদটুকু রেখেছেন। তাকে অভিনন্দন।
  • সিকি | ০৬ মে ২০১৫ ২০:২১293066
  • অভিজিৎ যখন প্রথম বম্বেতে আসে - তাকে অনেকদিন লোকের বাড়ির বারান্দায়, গ্যারেজে শুতে হয়েছিল, মাঝরাতে বাড়ির মালিকের তাড়া খেয়ে পালাতে হয়েছিল - সব কথাই সত্যি। অভিজিৎ এর আগে অনেকবার সেই সব দিনের স্মৃতিচারণ করেছে বিভিন্ন রিয়েলিটি শো-তে। নিজের মাথা গোঁজার একটা জায়গা খুঁজতে ওকে সত্যিই অনেক স্ট্রাগল করতে হয়েছিল। সে জন্য লোকটার জন্য আমার একটা শ্রদ্ধাভাব ছিল।

    দিল্লিতে আমাদের পরিচিত এক ভদ্রলোক অভিজিতের সাথে একসাথে পড়তেন কলেজে। ইনিও টুকটাক গানবাজনা করেন, কলেজে অভিজিতের সঙ্গে কীবোর্ড বাজাতেন। তিনি কথায় কথায় বেশ কয়েকবার অলেছিলেন অভিজিৎ বেশ রুথলেস লোক, স্বার্থের বাইরে কাউকে চিনতে পারে না। আমি আর ও মিলে কলেজ গানবাজনায় মাতিয়ে রাখতাম, যেদিন ও বম্বেতে পায়ের নিচে মাটি পেল, সেদিন থেকে আর আমার সাথে যোগাযোগ রাখে নি।

    ভালোমন্দ মিশিয়ে মানুষ হয়। এক অভিজিৎকে জানতাম, আর এক অভিজিৎকে আজ জানলাম। ঘেন্না হচ্ছে আজকের অভিজিতের ওপর।
  • Arpan | ০৬ মে ২০১৫ ২০:১৬293065
  • পাই, কলকাতা।

    আমি ডিটেলসে খোঁজ নিয়ে দেখছি। থ্যাংকু।
  • pi | ০৬ মে ২০১৫ ২০:১৪293064
  • সবচেয়ে বিরক্তিকর হল, এই ঘটনায় নাকি পুলিশের কাছে যাওয়া যাবে না, বাড়ির চাপ আছে, ওদিকে ফেসবুকে এরকম সভা বসানো যাবে। সেটাও আবার ঠিক হয়েছে যাদবপুরের সালিশি সভায় ! মানে, সে ফেসবুকে এটা লিখবে, এই কড়ারে ছাড়া পেয়েছে। লিখেওছে দেখ্লাম,। 'complelled to write'।
  • byaang | ০৬ মে ২০১৫ ২০:১০293063
  • অভিজিতের আরো একটি টুইট

    "2Suicide is crime so is sleeping on footpath..80% homeles film ppl strugld achievd stardom but never slept on footpath (sick)."
  • aka | ০৬ মে ২০১৫ ২০:০৯293062
  • আমি যাদবপুরের ঘটনাটাই বলছিলাম। সকাল সকাল বিরক্ত লাগল। ছেলেটি তার পেজ ডিঅ্যাক্টিভেট বা রিমুভ করেছে। আইন নিজের হাতে তুলে নেবার কারুরই কোন অধিকার নেই।

    আবার এদিকে সলমন খান।
  • kc | ০৬ মে ২০১৫ ২০:০৪293061
  • এবিপি আনন্দে অভিজিৎ যা মণিমুক্তো ছড়াল। বাপ রে বাপ, এরকম লোকও হয় দুনিয়ায়!!
  • pi | ০৬ মে ২০১৫ ১৯:৫৬293058
  • ঐ টুইট করা ফারহা খান আলি কোন গহনা ডিজাইনার। সঞ্জয় খান কন্যা। অন্য ব্যক্তি।
  • kc | ০৬ মে ২০১৫ ১৯:৫৬293059
  • আরে টুইটারে আলবাল বকা ফারহা খান অন্য লোক। সুজেন খানের বোন। সঞ্জয় খানের মেয়ে। ম্যায় হুঁ না র ফারহা খান না।
  • T | ০৬ মে ২০১৫ ১৯:৫১293057
  • খিক। ও কেশীদা, এই ফারহা খান কোরিওগ্রাফার, আবার ডিরেক্টরও। এঁরই অবদান ছিল, ম্যায় হুঁ না।
  • 4z | ০৬ মে ২০১৫ ১৯:৩৫293055
  • এককালে জর্জ টেলিগ্রাফে কিছু ভোকেশনাল ট্রেনিং কোর্স করাত না?
  • S | ০৬ মে ২০১৫ ১৯:২৮293054
  • অপ্পনবাবু, খুব সস্তায় NCFM এর কিছু সার্টিফিকেশন হয়। একটু পড়াশুনা করতে হয়, বইও দিয়ে দেয়। বিকম দেখে বললাম। তারপরে ঐ ডিলার ব্রোকারদের কাছে কাজ করা যায়।
  • pi | ০৬ মে ২০১৫ ১৯:২৫293053
  • কোন রাজ্যে ?
  • Arpan | ০৬ মে ২০১৫ ১৯:২৩293052
  • পাই, অ্যাকাউন্টিং রিলেটেড ট্রেনিঙের ডিটেলস খোঁজ পেলে জানিও। কোথায় করা যায় আর কীরকম খরচ?
  • একক | ০৬ মে ২০১৫ ১৯:১৯293050
  • একটু ভালো বড় কোর্স হলেই খরচ বেড়ে যায়। আলাদা করে ছোটো কোর্সএর খোঁজ নিতে বলতে পারো। যেমন ডিওইসিসি র ও লেভেল। এটা একদম বেসিক কম্পিউটার কোর্স, সিলেবাস কভারেজ ভালো। খরচ আমাদের সময় হাজার পাঁচেক ছিল। এছাড়া মৌলালি যুবকেন্দ্র কিছু কোর্স করায়। স্পোকেন ইংলিশ কোর্স করাত নরেন্দ্রপুরে। এখনো আছে কী ? এগুলো আলাদা করে শিখে নিলে অফিস এসিত্যান্ট, বিপিও এসব জায়গায় ইন্টারভিউ তে বসতে পারবে। কেপিও গুলোতে প্রচুর বিকম জনতা ভালো মাইনে পাচ্ছে যারা একদম বেসিক কম্পিউটার +কাজ চালানো ইংলিশ জেনে ঢুকেছিলো। অনার্স থাকলে তো আরও ভালো।
  • pi | ০৬ মে ২০১৫ ১৯:১৯293051
  • কাল ই এবিই আনন্দে সলমন স্পেশাল প্রোগ্রাম ছিল। এই মামলার সব বয়ানের রেকর্ডিং শোনালো। সলমন ও ওনার দেহরক্ষী ( যিনি কয় বছর আগে মারা গেছেন), তাঁদের বয়ান জাস্ট ১৮০ ডিগ্রি উল্টো। সলমন বলেছেন উনি ড্রিংক ও করেননি, গাড়িও চালাননি, ঘটনার পরে গাড়ি তুলে বাঁচাতে গেছিলেন, ড্রাইভারকে থানায় পাঠিয়েছিলেন। এখনো জানিনা আজকের রায়ে এগুলো নিয়ে কী বলেছে, কিন্তু অপরাধী ঠাউরেছে যখন,এগুলো নিশ্চয় মিথ্যেই। তো মিথ্যে সাক্ষ্য দেবার জন্য কত শাস্তি হওয়া উচিত ?
    ওহ, এই পড়লাম, But the judge on Wednesday found Khan guilty of all charges including driving while under the influence of alcohol and without a licence.
    তাহলে এই নিজে মিথ্যা সাক্ষী দেওয়া, ড্রাইভারকে দিয়ে সাজিয়ে মিথ্যে বলানো, এসবের শাস্তি কই ?
  • kc | ০৬ মে ২০১৫ ১৯:১৬293048
  • ওহ, এই ফারহা খান কোরিওগ্রাফার, ডাইরেক্টর ফারহা খান নন। অন্য কোনও ফারহা খান। খুব মন খারাপ হয়েগেছিল।
  • Abhyu | ০৬ মে ২০১৫ ১৯:১৬293049
  • NDTV: ... the superstar's lawyers had urged the judge. "You can't punish him more because he is an actor. If he is to suffer, he should suffer as an ordinary person."
    যারা মরে গেল তারা তো আর সাফার করে নি, আত্মীয়-স্বজন কজনই বা... আর তারাও তো অর্ডিনারি পারসন।
  • Abhyu | ০৬ মে ২০১৫ ১৯:১২293047
  • একজন সেলিব্রিটি একটু ভুল করে বিপাকে পড়েছেন, কোথায় একটু সলিডারিটি দেখাবেন, তা না... তবে হ্যাঁ দেশটা ভারত আমার ভারতবর্ষ, এখনো চন্দ্রসূর্য ওঠে, উচ্চতর আদালত আছে,
    অসীম সময় আছে। বসুধা বিপুল অবশ্য নয়। অন্য দেশ হলে সারা জীবন ঘানি টানত, আর এই সব স্টেটমেন্ট দেওয়ার জন্যে অভিজিতের মতো লোকেদের এগেনস্টে মামলা হত। সেই হরিণ মামলাটারও কিছু হয় নি, না? অবশ্য মানুষের তুলনায় হরিণ... এই সলমনই না আচ্ছে দিন আসার জন্যে ক্যাম্পেন করেছিল?
  • pi | ০৬ মে ২০১৫ ১৯:১০293045
  • এছাড়া অ্যাকাউণ্টিং, ট্যাক্সেশন, অডিটিং, অফিস অ্যাসিস্ট্যান্ট,, কমার্স রিলেটেড এসবেরও ভোকেশনাল কোর্স হয় শুনেছি।
  • Arpan | ০৬ মে ২০১৫ ১৯:১০293046
  • এস - ভোকেশনাল ট্রেনিং।

    হসপিটাল ম্যানেজমেন্ট ইঃ খোঁজ নিচ্ছিলাম। অনেক খরচ।
  • sm | ০৬ মে ২০১৫ ১৯:০৩293044
  • যুক্তির কি বহর! রেল স্টেশনেও তো কুলিরা ভারী ভারী ট্রলি নিয়ে যায়।তারা কি ঘুমন্ত লোকের উপর দিয়ে চালিয়ে নিয়ে যাবে?যায় হোক একটু হলেও মুখোশ তো খুলছে।
  • S | ০৬ মে ২০১৫ ১৯:০২293043
  • অপ্পনবাবু বৃত্তিমুলক শিক্ষা মানে? আমি মনে হয় কিছু আইডিয়া দিতে পারবো।
  • kc | ০৬ মে ২০১৫ ১৮:৫৯293041
  • অপ্পন, নার্সিং।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত