এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ০৬ মে ২০১৫ ২১:৫৯293099
  • আইনের কাজ আইনেরই করা উচিত। কি হয়েছিল, না হয়েছিল কেউই জানি না। আমরা আমাদের জাজমেন্ট দিই। সেই জাজমেন্টকে যেকোন ঘটনার বিচার থেকে সরানোর জন্যই বিচার ব্যবস্থার প্রয়োজন।
  • pi | ০৬ মে ২০১৫ ২১:৫৯293100
  • এফ আই আর করতে অসুবিধা আছে, মেয়েটিই জানিয়েছে।
  • pi | ০৬ মে ২০১৫ ২১:৫৮293097
  • বর্তমানে আরো একটি কেস নিয়ে নেমিং শেমিং চলছে। নামটা বাদ দিয়ে লিখলাম।
    'Last Thursday evening I was severely, physically assaulted and violently and aggressively molested by a person I had been in love with, with whom I had been in a relationship with for the past year, ..... He had been part of the massive gender sensitization movement that took place on our campus last year. He had always strongly condemned Gender Violence of any nature and shared a lot of sensitizing statuses concerning gender violence on social media during/ after the movement. Friends have been called up multiple times and harassed by him in an attempt to get through to me. I feel increasingly threatened and panicked as he hasn't stopped trying to contact me since. He has tried to justify his actions and has gone so far as to call my friends and ask them if the both of us have another chance at making our 'relationship' work. He is stalking me and my friends and he is refusing to stop until I accept his 'apology'. 'Gender violence is something we learn to expect from strangers on buses or people on the street. My experiences over the last few days have shown me how painfully mistaken that notion is.'

    মোলেস্টেশন মনে হলে পুলিশে কেন যাওয়া হচ্ছে না ?
  • lcm | ০৬ মে ২০১৫ ২১:৫৮293098
  • ঈশান, সময় পেলে একটু প্রথম পাতাটা দেখো তো, মানে ডিফল্ট টাইপ করলে যেটা আসে, ওটা কি পুরো ডিসপ্লে হচ্ছে।
  • a x | ০৬ মে ২০১৫ ২১:৫৭293096
  • এবং আইন, কোর্ট ইত্যাদির কথাও আছে মেয়েটির তরফ থেকে - ছেলেটি তাতে বলছে আমি ক্ষমা চাইছি, আমি বুঝিনি, আমাকে এইভাবে শেষ করে দিও না।
  • কেডি | ০৬ মে ২০১৫ ২১:৫৬293094
  • সাদা পাতা? মানে বাংলায় যাকে বলে white paper?

    মানে আগে গুরু খসড়া তৈরী করতো, এখন হোয়াইট পেপার।
  • Ishan | ০৬ মে ২০১৫ ২১:৫৬293095
  • ছেলেটি যাদবপুর থেকেই পোস্টটা করে। সালিশি সভা থেকেই।

    He was encouraged to give his version of events, and the chance to confess and understand the consequences and nature of his actions. For the most part, the discussion was civil, though several members of the student community did want to take a more physical course of action against the accused. Thankfully no physical violence was perpetrated in any way on *** (the boy) or any other members. *** (the boy) confessed publicly. Eventually ***(the girl) and the student body reached a consensus, where *** (the boy) was to post, publicly and for all to see on his Facebook Profile, that he had committed a molestation against ***(the girl), as well as his attempts to deny the allegations- failing to do so, would lead to him being handed over the cops and an FIR filed immediately or in the event he removes the update at any date or time. After some time, he consented to make the Facebook post, and then was safely escorted off Jadavpur University campus.

    এই হল অভিযোগকারিণীদের বয়ান। তারকা চিহ্ন গুলো আমি বসালাম। ইহাদের একক কথিত গাঁওবুড়ো হলেই ভালো মানাত।

    সে যাক, সবাই সাদা পাত দেখছে, এ খুব বাজে ব্যাপার। একটার পর একটা প্রবলেম আর ভাল্লাগেনা মাইরি।
  • a x | ০৬ মে ২০১৫ ২১:৫৪293093
  • স্ক্রীনশটে মেয়েটি লিখেছে - আমি যে তোমার নামে FIR করতে পারি, তা কি তুমি জান? ছেলেটি লিখেছে, আমি বুঝিনি তুমি এত রেগে যাবে।
  • a x | ০৬ মে ২০১৫ ২১:৫৩293092
  • you don't assume consent। বাবাহ! এখনও এই খান থেকে আলোচনা শুরু করতে হবে নাকি!!
  • lcm | ০৬ মে ২০১৫ ২১:৫২293090
  • "সালিশি সভা" !! ইউনিভার্সিটি-তে?
  • pi | ০৬ মে ২০১৫ ২১:৫২293091
  • এবং চ্যাটের কনভার্সেশনে ছেলেটি অনেক বার এও বলে, সে এগুলো করেনি। কিস করেছিল, কনসেন্ট আছে ভেবে। এনিওয়ে, কীহয়েছিল বলার জায়গায় আমি বা অন্যেরা আছে বলেই আমি মনে করিনা। কারণ ধূসর এলাকাও যে থাকতে পারে, অন্য ভার্শনও থাকতে পারে, সেটা আমরা জানার মত জায়গায় নেই। সেজন্যই মনে হয় বিচারব্যবস্থা দর্কার। অন্যথায় সালিশি সভা মনে হয়।
    কিন্তু যাদবপুরের কিছু লোকজন মনে করেছে আছে। মেয়েটির পুলিশে যেতে আপত্তি/অসুবিধে আছে। আর তাই যাদবপুরে সিদ্ধান্ত হয়, ছেলেটির নেমিং শেমিং করা হবে, সে যদি ফেবুতে অমুক অমুক অমুক লিখে পাবলিক মেসেজ দেয়, তবেই তাকে ছাড়া হবে !
    ছেলেটি এর্পর ফেবু তে পোস্ট করে। যেটির ভাইরাল শেয়ার চলে। এবং নেমিং শেমিং ক্যাম্পেন জিন্দাবাদ ধ্বনি ওঠে।
    ওয়েল, এই আপাত দ্ব্যর্থবিহীন স্বীকারোক্তির মধ্যেও দুটো লাইনে আমার খটকা লেগেছে। ছেলেটি লিখেছিল, I am compelled to write বা এরকম কিছু। আর লিখেছিল, সেইসব ঘটনার জন্য আমি দোষ স্বীকার করছি, যে ঘটনাগুলো আমার প্রায় কিছুই মনে নেই।
  • aka | ০৬ মে ২০১৫ ২১:৪৮293089
  • একজন প্রাক্তনী যাদবপুর ছাত্র একজন বর্তমান ছাত্রীকে ক্যাম্পাসে মলেস্ট করেছে বলে ছাত্রীটি অভিযোগ করে। ছেলেটির সাথে তার ওয়েব চ্যটের স্ক্রিনশট দিয়ে নিজের ফেসবুক পেজে পোস্ট করে। একটি ব্লগও লেখে। ছেলেটি অ্যাপলজি করেছে, মনে করেছিল যা হচ্ছে মিউচুয়াল। যদিও ছেলেটির এরকম মনে করার কোন কারণ নেই। মেয়েটির সাথে মনে হয় সেদিনই প্রথম দেখা। তারপরে ছেলেটিকে যাদবপুরে ডেকে পাঠিয়ে সালিশি সভা বসে। রফা হয় পুলিশে যাওয়া হবে না যদি ছেলেটি নিজের সেলফি তুলে ফেসবুক ওয়ালে সব স্বীকার করে পোস্ট করে। তারপরে ছেলেটি তাই করে। সবাই এসে ছেলেটিকে ডিফেম করে, পোস্টটি শেয়ার করে এমনকি মারার কথাও বলে। এখন আর ছেলেটির ফেসব্কু প্রোফাইল দেখা যাচ্ছে না। মনে হয় ডিঅ্যাক্টিভেট করেছে। এটা আমার মনে হয়েছে খাপ পঞ্চায়েত। পুলিশে যাওয়া উচিত।
  • a x | ০৬ মে ২০১৫ ২১:৪৭293088
  • যেটা আমার অবাক লাগে। ২০ বছর আগেও, আমার কলেজেও এরকম ঘটনা ঘটলে একে মোলেস্টেশনই বলা হত। গত পাঁচবছরে এই দেশের ক্যাম্পাসে ডিবেট হ্যাস মুভড অন ফ্রম "no is no" to "yes is yes"। মানে মেয়েটি yes (not just saying no) না বলা পর্যন্ত রেপ বলা হবে কিনা। সেখানে এরা এদিকে মুখে সারাক্ষণ ইংরেজি, মেটাল ব্যান্ড ইত্যাদি অথচ অন্যদিকে i thought it was mutual?!
  • lcm | ০৬ মে ২০১৫ ২১:৪৬293087
  • গায়ক অভিজিৎ - ওহ! একবার এখানে গান গাইতে এসেছে। গান কম, ভাট বেশি অবশ্য প্রায়ই বোঝা যাচ্ছে না কোনটা কম বিরক্তিকর। এদিকে জনগণ গানের সঙ্গে নাচবে বলে তৈরী হচ্ছে। হঠাৎ, অভিজিত বলে উঠল - কেউ নাচবে না আমার ফাংশানে, আমাকে দেখতে লোকে এসেচে এখানে, আপনাদের নাচ দেখতে আমি আসি নি।
    এক সর্দারজী অডিয়েন্স থেকে বলে উঠলেন - চালিশ মাইল ড্রাইভ করকে ইয়াহা আয়ে হ্যায় তেরে বকওয়াস শুনন কে লিয়ে নেহি, গানা গা।
    শো ইজ ওভার - বলে বেরিয়ে চলে গেল। তারপরে ক্যাওস, চেঁচামেঁচি।
  • একক | ০৬ মে ২০১৫ ২১:৪৪293085
  • ডিটেল দক্কার নাই। ডেট টার্নড টু মলেস্টেশন কেস। তারপর ? পুলিশ রিপোর্ট হয়নি ?
  • pi | ০৬ মে ২০১৫ ২১:৪৪293086
  • উল্টোমতকে কে চাপলো আবার ? ঠিক কীভাবে চাপলো ? বসলে আমার বিরক্তি আছে। সেটা আমি বলতেই পারি। যে লিং এ লেখা আছে, সেখানে ছেলেটির নাম ছবি আছে, তাই আমি দেবোনা। যে ইচ্ছে আলোচনা করুক না, বারণ তো করিনি। আলোচনা মানেই সালিশি সভা, সেটাও বলিনি ! তবে সালিশিসভা বসার আশঙ্কা তো অবশ্যই করি। সেটা আমার দিক থেকে লিং টা না দেবার আরেকটা কারণ। যেখানে যেখানে দেওয়া হয়েছে, আলোচনা করছি তো।
  • a x | ০৬ মে ২০১৫ ২১:৪৩293084
  • মেয়েটি ৮ বাসস্ট্যান্ড অবধি যায়, ছেলেটিও তার পেছন পেছন। সেখান থেকে মেয়েটি রিকশা ধরে বাড়ি যায়।

    সেলফোনের কনভার্সেশন অনুযায়ী, ছেলেটি বলে, আমি বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম "মিউচুয়াল", আমি কোনো ক্ষতি (harm করতে চাইনি। আমি ভালো (decent) ছেলে। আর হবেনা।
  • a x | ০৬ মে ২০১৫ ২১:৪১293083
  • মেয়েটি বলে যে ছেলেটি*
  • a x | ০৬ মে ২০১৫ ২১:৪০293082
  • দমু, মেয়েটির বয়ান ও সেলফোনের স্ক্রীনশট থেকে যা বুঝলাম একটি ছেলে একটি মেয়ের সাথে ফেবুতে পরিচিতি করে, তারপর যদুপুরে গিয়ে আড্ডা মারে। প্রথমে অন্যান্য বন্ধুবান্ধব ছিল, পরে দুজনে একাই ছিল। ছেলেটি চুমু খাবার চেষ্টা করে, ও বুকে হাত দেয়। মেয়েটি বাধা দেয় ও চলে আসে, তখন ছেলেটি আবার গিয়ে ধরার চেষ্টা ও চুমু খাবার চেষ্টা করে। মেয়েটি বলে জোর করে ধরে চুমু খাবার করে ও যৌনাঙ্গ ঘষার চেষ্টা করে।
  • a x | ০৬ মে ২০১৫ ২১:৩৬293081
  • বিরক্তি টিরক্তি প্রকাশ করাও চলবে, অথচ এই নিয়ে আলোচনা করলে "আবার সালিশি সভাও বসে যেতে পারে" এই বলে উল্টোমতকে আগেই চেপে দেবার চেষ্টাটা বেশ ক্লিশেড।
  • S | ০৬ মে ২০১৫ ২১:৩২293080
  • এখানে কেউ সলমন খান এবং তার ধর্ম নিয়ে লিখেছেন। ব্যাপারটা এক্চুয়ালি উল্টো। সলমনের বিরুদ্ধে কঙ্গ অনেক দিন ধরেই হাত ধরে পরে ছিলো। তাইতো মোদিজির সাথে ঘুড়ি উড়িয়ে কেসটা সলভ করার চেস্টায় ছিলো।
  • | ০৬ মে ২০১৫ ২১:২২293079
  • আকা, কী ঘটনা একতু বলবে? লিং খুলছেনা
  • pi | ০৬ মে ২০১৫ ২১:১৫293078
  • আমি বেশ কয়েকদিন ধরেই মাঝে মাঝেই এরর পাই।
  • সিকি | ০৬ মে ২০১৫ ২১:১৪293076
  • হ্যাঁ, গুরু মাঝে মাঝেই সাদা পাতা দিচ্ছে আজ।
  • T | ০৬ মে ২০১৫ ২১:১৪293077
  • এহ্‌, গেইল বিশ্রী ভাবে ঠেঙিয়েছে।
  • anandaB | ০৬ মে ২০১৫ ২১:১২293075
  • আমিও পাচ্ছি সাদা পাতা, খুব inconsistent কিন্তু পাচ্ছি মাঝে মাঝেই
  • san | ০৬ মে ২০১৫ ২১:০৭293074
  • হ্যাঁ, আমাকে আজ বেশ কবার দিয়েছে।
  • Ishan | ০৬ মে ২০১৫ ২১:০৫293073
  • গুরু কি মাঝে মাঝেই সাদা পাতা দিচ্ছে?
  • cm | ০৬ মে ২০১৫ ২০:৪০293072
  • এমন দিনে sch এর দেখা নেই!
  • pi | ০৬ মে ২০১৫ ২০:৩৮293071
  • ওঃ, এখুনি এটা পড়লাম। সত্যি কোনোদিন ও জানা যাবে কিনা সন্দেহ।

    'সলমনের জীবন থেকে পাঁচ বছর নষ্ট হয়ে যাচ্ছে। এমন খবরের পর আপনার মন কী কাঁদছে? খুব খারাপ লাগছে সল্লুর কারাবাসের কথা ভেবে ? তাহলে শুনুন তাঁর কথা যাকে দিয়ে শুরু হয়েছিল সল্লুর এই জেলের কাহিনি। এই যে সলমন খানের আজ যে জেলের শাস্তি হল, তার শুরুটা হয়েছিল তাঁর একটা স্টেটমেন্ট থেকে। তাঁর নাম রবীন্দ্র পাটিল, সলমন খানের বডিগার্ড।
    ২০০২ সালে সলমনের সাদা রঙের টয়োটা ল্যান্ড ক্রুজার বান্দ্রার হিল রোডের আমেরিকান বেকারির সামনের রাস্তায় শুয়ে থাকা একজনকে পিষে দেওয়ার পর এই রবীন্দ্রই প্রথম পুলিসের সামনে মুখ খোলেন। রবীন্দ্রই পুলিসকে জানান, মদ্যপ অবস্থায় সলমনই গাড়ি চালাচ্ছিলেন। সলমনকে তিনি নাকি সেই রাতে মদ খেয়ে গাড়ি চালাতে নিষেধ করেন। রবীন্দ্রের এমন স্টেটমেন্টের পর বিতর্কের ঝড় ওঠে। পুলিস জিজ্ঞাসাবাদের জন্য সলমনকে ডেকে পাঠান।
    ২০০৬ সালে হিট অ্য়ান্ড রান কেসে রবীন্দ্রকে ডেকে পাঠায় আদালত। তাঁর পরিবার জানায়, রবীন্দ্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরপর পাঁচবার কোর্টের তলবে সাড়া না দেওয়ায় রবীন্দ্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। মহাবালেশ্বর থেকে ধরা হয় রবীন্দ্রকে। আর্থার রোড জেলে তাঁকে দাগি কয়েদিদের সঙ্গে রাখা হয়। কিন্তু তিনি কেন নিখোঁজ হয়েছিলেন, কেনই বা সাক্ষ্য দিতে চাইছিলেন না তা জানা যায়নি। শোনা যায় তাঁকে নাকি চাকরি থেকে বরখাস্ত করা হয়।
    পরে শোনা যায় রবীন্দ্র নাকি তাঁর বয়ান বদল করেন। বলেন সেই রাতে সলমন গাড়ি চালাননি। জেল থেকে ছাড়া পাওয়ার পর রবীন্দ্রকে ঘরে ঢুকতে দেয়নি তাঁর পরিবার। কেউ চাকরিও দেয়নি তাঁক। হতাশায় ভুগতে শুরু করেন। ২০০৭ সালে সিওরির এক মিউনিসিপ্যাল হাসপাতালে টিবি রোগে আক্রান্ত হয়ে নি:শব্দে মারা যান রবীন্দ্র। কিন্তু অনেক অনেক প্রশ্ন রেখে যায় সেই মৃত্যু। সত্যি বলার জন্যই কি তাঁর জীবন বিসর্জন দিতে হল!'
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত