এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ০৬ মে ২০১৫ ২৩:২১293130
  • ছেলেটি যদ্দিন জেলে ছিল প্রোফাইলময় রেপিস্ট বলে দাগানো কমেন্ট ও বাছাই গালাগাল জ্বলজ্বল করতো। জামিন পাওয়ার পর মনে হয় প্রোফাইল উড়িয়েছে।
    যদি কোনোদিন প্রমাণিত হয়, ছেলেটি নির্দোষ ? নাকি, ছেলে বলে তারা কখনো নির্দোষ হতে পারেনা, যেমন মেয়েরা দোষী হতে পারেই না ? আমি জানি, এসব বললে আমাকে কীসব শুনতে হবে। কিন্তু এটা একটা সম্ভাবনার কথা যেটাকে উড়িয়ে দেওয়া যায়না। বিচারেও ভুল হয়। কিন্তু এক্ষেত্রে ভুল হবার সম্ভাবনা অনেক বেশি, কারণ দু'পক্ষের কথা নিরপেক্ষভাবে আমরা শুনছি ই না। শোনার সুযোগ বা দরকার কোনোটাই আছে বলে মনে করি। তার জন্যই বিচারব্যবস্থা আছে, এবং সেটা ঠিক করার জন্য চাপ দেওয়া দরকার মনে করি।
    মেয়েটির কথা দুক্ষেত্রেই সত্যি বলে বিশ্বাস করলেও একথা বলবো। এটা কোন পদ্ধতি বলে জাস্ট মেনে নেওয়া যায়না।

    এরকম কেসে অভিযুক্তের আত্মহত্যার কথাও পড়েছি, মিডিয়া ট্রায়ালের পর। তার দায় কেউ নেয়নি।
  • একক | ০৬ মে ২০১৫ ২৩:১৩293129
  • ফেসবুকে এরকম ঘটনা ঘটতে দেখলে কী করা উচিত ? আমার সামনে ঘটলে সিধে এদের লিংক কলকাতা পুলিশের পেজে দিয়ে দিতে পারি। এসব খাপবাজি দেখলেই বহুত মাথা গরম হয়। কিন্তু তাতে মেয়েটি বিপদে পরতে পারে। তাই ভেবে চুপ করে থাকা কি উচিত হবে ?
  • pi | ০৬ মে ২০১৫ ২৩:০৭293128
  • আগের কেসটাতেও অভিযুক্তর প্রোফাইল শেয়ার করে হুলিয়ে নেমিং শেমিং হয়েছিল। মেয়েটির নাম কোথাও আসেনি। ছেলেটির নাম, প্রোফাইল শেয়ার এগুলো কারা শুরু করেছিল জানিনা, কিন্তু এই ঘটনার পর মনে হচ্ছে হয়তো মেয়েটি ও তার বন্ধুরা করে থাকতে পারে, নেমিং শেমিং স্ট্র্যাটেজিতে।
  • pi | ০৬ মে ২০১৫ ২৩:০১293127
  • এই নিয়ে দ্বিতীয়বার শুনলাম। একবার শুনলাম আমি অন্যদের মুখ বন্ধ করতে চাইছি, অন্যবার আমি আলোচনা করতে চাইছিনা।
    এর মধ্যে কোনটা আমি বলেছি ?

    আমি স্পষ্ট লিখেছি, 'উল্টোমতকে কে চাপলো আবার ? ঠিক কীভাবে চাপলো ? বসলে আমার বিরক্তি আছে। সেটা আমি বলতেই পারি। যে লিং এ লেখা আছে, সেখানে ছেলেটির নাম ছবি আছে, তাই আমি দেবোনা। যে ইচ্ছে আলোচনা করুক না, বারণ তো করিনি। আলোচনা মানেই সালিশি সভা, সেটাও বলিনি ! তবে সালিশিসভা বসার আশঙ্কা তো অবশ্যই করি। সেটা আমার দিক থেকে লিং টা না দেবার আরেকটা কারণ। যেখানে যেখানে দেওয়া হয়েছে, আলোচনা করছি তো।'

    আমি জানতে চাই, কোথায় বলেছি আলোচনা করতে চাইনা।
  • pi | ০৬ মে ২০১৫ ২২:৫৫293126
  • আলোচনা করছি না তো কী করছি ! আর কোথায় বলেছি করব না ?

    সিলেক্টেড ভার্শন আসতে দেখেই এটা দিলাম।
  • | ০৬ মে ২০১৫ ২২:৫২293125
  • হুঁ মেয়েটির দিক থেকে বুঝতে পারছি, একাধিকবার পুলিশ ছেড়ে দাও বাড়ীতে বললেই প্রচুর বাজে কথা শোনার বিশেষ করে 'তোর সাথেই কেন হয় বারবার?' টা শোনার চান্স খুবই বেশী।
    কিন্তু এইটাও ঠিক মানতে পারছি না।
    মনে পড়ল আগে মানে আমাদের ছোট ও মেজবেলায় পাড়ার মেয়েদের বেপাড়ার প্রেমিককে বাগে পেলে পাড়ার ছেলেরা তুমুল কেলিয়ে এরকম মুচলেকা লিখিয়ে ছেড়ে দিত।
    নাঃ সত্যিই বুঝতে পারছি না ....
  • a x | ০৬ মে ২০১৫ ২২:৫১293123
  • এবার তো তাহলে পুরোটাই দেওয়া উচিৎ। নিজের পছন্দ মত দেব, কিন্তু আলোচনা করতে চাইনা, এইটার কি মানে?
  • pi | ০৬ মে ২০১৫ ২২:৫১293124
  • এবং আগের মোলেস্টেশন কেস নিয়ে অন্য ভার্শন এত রয়েছে, সেখানেও আমি জাজমেন্ট দেবার জায়গায় নেই। ঐ কেস টা নিয়ে তৃণমূল এত উঠে পড়ে লাগার পরেও ছেলেটির জামিন পেয়ে যাওয়ায় একটু অবাক হয়েছি অবশ্য। ভাবিনি, ছেলেটি জামিন পাবে।
  • pi | ০৬ মে ২০১৫ ২২:৪৮293122
  • চ্যাটের স্ক্রিনশট অনুযায়ী ছেলেটি বুকে হাত দেওয়া অস্বীকার করেছিল।


    এনিওয়ে, আবারো বলছি, এ নিয়ে আমি কোন পক্ষ নিতে চাইনা, কারণ নেওয়ার মত জায়গায় আমি আছি বলে মনে করিনা। সালিশিসভার কেউউ আছে বলে মনে করিনা।
  • একক | ০৬ মে ২০১৫ ২২:৪৬293119
  • লিভ ইট। আপনি আমি কেও জানিনা কী ঘটেছে। ডেট মলেস্টেশন খুব সায়কলোজিকালি জটিল কেস। এমন অনেকে আছে যারা ইন্টারনেট এ হট চ্যাট অবধি চলে যায় কিন্তু সামনে বডি শাই। এটা কোনো দোষ এর না। মেন্টাল ব্যারিয়ার আর ফিসিকাল ব্যারিয়ার সেম না। সেটা ডেট করতে আসা উল্টোদিকের লোকটা বুঝতে চায়না। এখানে ঘটনা আদৌ কী আমরা কেও জানিনা। কাজেই বেটার টু লীভ ইট।
  • b | ০৬ মে ২০১৫ ২২:৪৬293120
  • পড়ে জাস্ট মোজা জ্বলে গেলো।
  • a x | ০৬ মে ২০১৫ ২২:৪৬293121
  • একটা মেয়ে কটা FIR করবে? আমি যদি আজ অবধি যতবার পরিচিত ও অপরিচিত লোকেদের দ্বারা মলেস্টেড হইছি, সবার বিরুদ্ধে একটা করে কেস করি আমার চাকরি ইত্যাদি ছেড়ে দিতে হবে। আত্মীয় স্বজন ত্যাগ করবে, ব্যক্তিগত জীবন থাকবেনা। চাকরি এমনিতেও পাবনা। স্লাট শেমিং, অ্যাটেনশন সিকিং, পার্সোনাল খার, মিথ্যে কথা, আইসোলেট করা এবং এইসব শোনা চলবে। পুলিশ যেখানে রেগুলার এইসব ক্ষেত্রে ডেকে এনে মস্তি লোটে, সেখানে কোথায় যাবে? আমি জানিনা কজন এখানে পুলিশের কাছে গেছে। আমার নিজের চোখে দেখা রাস্তা থেকে স্রেফ একসাথে হাঁটছে বলে পুলিশ তুলে এনেছে এক কাপল কে। দুজনকে আলাদা করে মেয়েটিকে প্রশ্ন - রেঞ্জিং ফ্রম ভদ্রলোক কবার লাগান থেকে ওয়াইট ডিসচার্জ হয় কিনা।

    সুতরাং সেখানে একমাত্র বিকল্প রাস্তা হল মুখ না খোলা। এবং ঠিক সেটাই ৯৯% কেসে হয়।
  • | ০৬ মে ২০১৫ ২২:৪২293118
  • কিন্তু প্রথমদিন মুখোমুখী পরিচয়ের পরই চুমু খেতে গেল শুধু তাই না বুকেও হাত দিল? এরা কারা?? রাস্তায় ঘাটে সুযোগ খুঁজে হাতমারা নয় তো। নাকি ঐ রাস্তাঘাটে হাত মারতে মারতেই এটাই স্বাভাবিক মনে করেছে!!
  • একক | ০৬ মে ২০১৫ ২২:৩৯293117
  • এই টপিক টা সিরিয়াসলি ধুর্ধুর। মানে আলোচনা হওয়া উচিত কিন্তু কিরমেত্তা ইরিটেশন লাগচে। পাই এর লাস্ট কোট টা পড়ার পর বুঝছি ইন্টারনেট গ্লোবাল ভিলেজ কথাটা আইরনির চূড়ান্ত হয়ে দাঁড়িয়েচে :((
  • sosen | ০৬ মে ২০১৫ ২২:৩৬293116
  • কয়েকদিন আগে এক বান্ধবীর বোনকে গুয়াহাটি টু কোলকাতা ফ্লাইটে চার ব্যক্তি উত্যক্ত করে। ওরা ঐ লোকগুলোর ছবি তুলে এফ বি তে পোস্ট করে এবং সবাইকে শেয়ার করতে অনুরোধ করে। প্রচুর শেয়ার হয়েওছিল। জানিনা ঐ লোকচারটির চেনাশুনোদের কাছে ঐ শেয়ারগুলো পৌঁছেছিলো কিনা।
    আমি ঐ ছবিগুলো দেখে খুব দোটানায় পড়ি। সেশ অব্দি শেয়ার করিনি কারণ সত্য মিথ্যা জানার কোনো উপায় ছিল না। তা ছাড়াও এরকম করাটা উচিত বলে মনে হয়নি।
    এক্ষেত্রেও এই সালিশিসভা অপ্রয়োজনীয় মনে হচ্ছে।
  • pi | ০৬ মে ২০১৫ ২২:২৫293114
  • আরিব্বাস ! পকেটমারদের লোকে পেটায়না জেনে খুব ভাল লাগলো।
  • a x | ০৬ মে ২০১৫ ২২:২৫293115
  • যারা কেলাত তারা বুক বাজিয়ে বলে বেড়াত না?! তারাই তো মেয়েদের রক্ষাকর্তা বলে পরিচিত হত। এখানেও কেউ কেউ গিয়ে, গিয়ে কেলিয়ে দেব, বল? এইসব লিখেছে।
  • a x | ০৬ মে ২০১৫ ২২:২৩293113
  • মেয়েটি আগে আরেকজনের ক্ষেত্রে FIR করেছিল। বাড়ির থেকে চাপ তো বোঝাই যায় আছে। তোর সাথেই কেন এসব হয়, তুই নিশ্চয়ই ঝামেলা ডেকে আনিস। এরকম কি আর আমাদের সাথে হয়নি, আমরা তাই নিয়ে এত কিছু করিনি। তোকে কে ফেসবুকে আলাপ করে যেতে বলেছিল, তুইই তো ওকে ভুল বুঝিয়েছিস, এইসব কথাবার্তা হলেও অবাক হবনা। আর ছেলেটিও FIR ও কোর্ট কাছারি শুনেই কেঁদে কেটে ফেলল দেখলাম।
  • একক | ০৬ মে ২০১৫ ২২:১৮293112
  • আইন ইম্প্লিমেন্টেশন যে চিরকাল ছিল তা নয়। এসব কেসে একটা প্রাকটিস চিরকাল চলে আসছে। একদিন অন্ধকার গলিতে
    মেয়েটির পরিচিত কিছু ছেলে গিয়ে ওই ছেলেটিকে ধুমুসধামুস কেলিয়ে দেবে। আজকাল সেটাকেও এই সিস্টেম টার চে বেটার লাগে। উভয় পক্ষই আগে জানতো অন্যায় এর বিরুদ্ধে অন্যায় হচ্ছে। যারা কেলাতো বুক ফুলিয়ে বলে বেড়াত না। এই ফেসবুকে সালিসি সভা, "স্টুডেন্ট বডি" (ঝাঁট জ্বলে গ্যালো ওয়ার্ড টা পড়ে) দ্বারা মধ্যস্থতা এই সব কিছুর মধ্যে দিয়ে একটা প্যারালাল প্রসেস মান্যতা পাচ্ছে। এস ইফ এটা ন্যায়। খুব খুব বাজে ব্যাপার। গিল্ট ইস ইন দ্য ফিলিং। সেটা একবার কালেক্টিভের গঙ্গাজলে ধুয়ে শুদ্ধ হয়ে গেলে ........পোচ্চুর ব্যথা আছে যাই বলুন :|
  • pi | ০৬ মে ২০১৫ ২২:১৬293111
  • 'Eventually ....and the student body reached a consensus, where .... was to post, publicly and for all to see on his Facebook Profile, that he had committed a molestation against ..., as well as his attempts to deny the allegations- failing to do so, would lead to him being handed over the cops and an FIR filed immediately or in the event he removes the update at any date or time. After some time, he consented to make the Facebook post, and then was safely escorted off Jadavpur University campus'.

    এক্কেরে খাপে খাপ খাপ !

    যাহোক, ছেলেটি এখন প্রোফাইল ডিঅ্যাক্টিভেট করেছে, এখন নিশ্চয় এফ আই আর করা হবে !
  • a x | ০৬ মে ২০১৫ ২২:১৪293110
  • র‌্যাডিকাল না আকা। এমনকি এদেশেও অনেক জায়গা আছে, যেখানে পুলিশ ডাকলে তুমি নিজেই বিপদে পড়বে। তারা কম্যুনিটি রিড্রেসাল সিস্টেম ব্যবহার করে। বহু দশকের আলোচনা ও মেয়েদের তরফ থেকে লড়াইএর ফল।
  • a x | ০৬ মে ২০১৫ ২২:১২293108
  • আর সবাই যাতে নিজের জাজমেন্ট দিয়ে বিচার না করে, তারজন্যই এই ইয়েস ইস ইয়েস, নো ইস নো।
  • | ০৬ মে ২০১৫ ২২:১২293109
  • আকা আর অক্ষকে ধন্যবাদ।

    কিন্তু যাদবপুরে ডেকে এটা তো সত্যিই খাপ পঞ্চায়েত টাইপ। মানে এরা কারা শাস্তি দেবার?
  • a x | ০৬ মে ২০১৫ ২২:১১293107
  • কিছুদিন আগে একটি মেয়ে তার ছোটবেলার মামা তাকে মলেস্ট করেছিল সেটা লিখেছিল ফেসবুকে। পাব্লিকলি কলিং হিম আউট। তার কোন পুলিশে যাওয়া উচিৎ ছিল?
  • a x | ০৬ মে ২০১৫ ২২:০৯293106
  • না, পকেটমারের ক্ষেত্রে উল্টো হয়। পুলিশ বরং পকেটমারকে পেটায়। পকেটমারের ক্ষেত্রে কোনো "ধূসর এলাকা" নেই। একটা দুটো এরকম হোক, এরা শিখবে ব্যপারটা অত সোজা না। হাত মেরে বেরিয়ে যাব, এসব হয় না।
  • pi | ০৬ মে ২০১৫ ২২:০৮293105
  • একদম এক যুক্তি/জাস্টিফিকেশন 'অপরাধী' র মব লিঞ্চিং এর পক্ষে দেওয়া হয়।
  • aka | ০৬ মে ২০১৫ ২২:০৭293104
  • এই কথাটা র‌্যাডিকাল। সবাই নিজের নিজের জাজমেন্ট অনুযায়ী বিচার করতে শুরু করলে মুশকিল। এই একই কথা লোকে বলে যখন পকেটমারকে মারে।
  • a x | ০৬ মে ২০১৫ ২২:০৫293103
  • আকা, ইয়েস, ইন অ্যান আইডিয়াল সোসাইটি। যেখানে ম্যারিটাল রেপকেই রেপ বলে মানছেনা, সেখানে এগুলো একটু সখের আলোচনা নয় কি?

    আর এই সো কলড প্রোগ্রেসিভ বৃত্তে এই ঘটনা যে কি রেটে হয়, লোকে জানেও না।
  • pi | ০৬ মে ২০১৫ ২২:০৩293102
  • প্রথম পাতা উপরের অংশটা বাদ দিয়ে সমানে সাদা আসছে। কিন্তু ভাট, টই ঠিক।
  • Ishan | ০৬ মে ২০১৫ ২২:০১293101
  • প্রথম পাতাটা আগেই দেখেছিলাম। কাউক্কে বলিনি। :-)

    হ্যঁ, কাল অবধি একটাই নেমিং-শেমিং শুনেছিলাম। আজকে সকালে এসে পাইয়ের দেওয়া কেসটা দেখলাম। এখানে আবার পুরানো প্রেমের জের। সবই কলরবের নামে চলছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত