এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • d | ০৮ মে ২০১৫ ১২:৫৬293521
  • দ্যাকো বাপু আমাদের স্করপিওটাও বেশ ভালো গাড়ী। কিন্তু জাইলো বেশ ইসে। কিন্তু অত্ত বড় বড় গাড়ী দিয়ে কী করব? বরম নিজে নিজে খাঁজখোজ খুঁজে নিজেকে পার্ক করিয়ে নিতে পারবে এমন এট্টা গাড়ী পাইলে হওত।
  • সিকি | ০৮ মে ২০১৫ ১২:৫২293519
  • ন্যান, আপনারা খুব চিন্তা করছিলেন কাল থেকে, ভগমান ম্খ তুলে চেয়েছেন -

    Salman Khan Won't Go to Jail for Now, 5-Year Sentence Suspended
  • quark | ০৮ মে ২০১৫ ১২:৪৯293518
  • ও বাবা! কি আদুরে গলায় ফোন করে। "স্যার, সবক'টায় দশ দেবেন কিন্তু।"
  • Samba Bump Cells Pen | ০৮ মে ২০১৫ ১২:৪৬293517
  • আমার জাগুয়ার। কালো রঙের।

    এই ইকোস্পেসে কারো একটা আছে, প্রায়সই সে আর আমি পাশাপাশি যাই ফেরার সময়ঃ-)
  • de | ০৮ মে ২০১৫ ১২:৪৫293516
  • আহা - ল্যান্ডরোভার - আমার ছেলেবেলার থেকে শখ! কয়েকটা আঁচড়ের জোগাড় যদি হোতো! ঃ)
  • Samba Bump Cells Pen | ০৮ মে ২০১৫ ১২:৪৩293515
  • একদম প্রথম দিকে একজন সার্ভিস অ্যাডভাইসর দেখতো - সে খুব ভালো ছিলো। তারপর তাকে আর পাইনি - শুনেছিলাম বিএমডাব্লু-তে চলে গেছে। তাই হয়। এখন তো বিএমডাব্লু, জাগুয়ার-ল্যান্ডরোভার, পর্শে - সবের শোরুম খুলে গেছে।
  • d | ০৮ মে ২০১৫ ১২:৩৫293514
  • হে হে ও তো পোচ্চিমবঙ্গের পল্টুদারা। তার আর কি বা মারুতি কিবা হন্ডা।

    এদিকে আমার একটা কাজের ডিজাইনার কলকাতার। সে তো সপ্তাহে এক থেকে দুদিন ছুটি নেবেই নেবে। এদিকে এই করে সমানে কল ক্যানসেল করে করে এখন গত এক হপ্তা ধরে সে শয্যাশায়ী নাকি ভাইরাল ফিভার হয়েছে। এদিকে আজ ডিজাইন ক্লোজ করার দিন। ইধার উধার এসক্যালেশানের পর সে নাকি বাড়ী থেকে কাজ করবে ওদিকে নাকি গত পরশু না তরশু কলকেতায় খুব বিষ্টি হয়েছে, তার ইন্টারনেট নাকি চলতেছে না, তাই সে কম্যুনিকেটরে নাই। ঐ বিষ্টির জন্যই নাকি সে টোল ফ্রী নাম্বার থেকে ব্রীজেও জয়েন করতে পারতেছে না, তারে প্যাচ করা লাইগবেক।
    :-I
  • de | ০৮ মে ২০১৫ ১২:৩৩293513
  • এইরকম বলে নাকি!! এখানে কখনো বলেনি - আমার তো আগে ওয়াগন আর ছিলো - রেটিং সার্ভিস অনুযায়ীই দিতাম। ফোর্ডে তো মেল করেই জানাতে বলে, আবার ফোন করেও জিজ্ঞেস করে!
  • Samba Bump Cells Pen | ০৮ মে ২০১৫ ১২:৩০293512
  • ইটিয়সের অন্য একটা ঝাম আছে। ট্যাকোমিটার নেই, এবং স্পীডোমিটার খুব অড জায়গায় - ড্যাশবোর্ডের মাঝখানে। গাড়ি চালাতে চালাতে চোখ সরিয়ে স্পীড দেখতে হবে।
  • Samba Bump Cells Pen | ০৮ মে ২০১৫ ১২:২৯293510
  • হবে না। কলকাতায় গাড়ি চালাতে বাঁহাত গীয়ারে, ডান হাত স্টিয়ারিং আর ইন্ডিকেটরে কনস্ট্যান্ট। এবং ন্যাজ নাই।
  • j | ০৮ মে ২০১৫ ১২:২৯293511
  • টয়োটা এটিওস ওলাও বলল প্রচুর তেল খায়, যা ক্লেম করে অ্যাডে তার ধারেকাছেও নাকি আসে না
  • sosen | ০৮ মে ২০১৫ ১২:২৮293509
  • গাড়ি চালাতে চালাতে কেউ কলিদির ডায়েট প্ল্যানটা একটু বাঁ হাতে খুঁজে দেবেন?
  • Samba Bump Cells Pen | ০৮ মে ২০১৫ ১২:২৭293508
  • তারপরেও মারুতি থেকে ফোন করে বলবে সার্ভিসিং এর জন্যে দশে নয় বা দশের বাইরে কিছু না দিতে!
  • Samba Bump Cells Pen | ০৮ মে ২০১৫ ১২:২৫293507
  • তো প্রশ্ন হল - ওরা তো লিফটে গাড়ি তুলে সার্ভিসিং করে - তখন চেক করেও বোঝেনি যে ওটা আসলে সমান হয়ে যাওয়া টায়ারের জন্যে?
  • Samba Bump Cells Pen | ০৮ মে ২০১৫ ১২:২৪293506
  • আর ওয়ার্কশপের নমুনা দিই? ডিলার ওয়ার্কশপ।

    স্টিয়ারিংটা হঠাৎ করে হেব্বি টাইট হয়ে গেলো, পার্কিং করতে সে ট্রাকের মত লাগতো। সার্ভিসিং এ নিয়ে গেলাম - তারা রড ফড নিয়ে কীসব করলো, মেশিন শপে পাঠালো, তাতেও কিছু না হওয়ায় বল্ল পুরো অ্যাসেমব্লি পাল্টে ফেলতে - সত্তর হাজার না কত খরচ বলে রাজী হইনি। তবে ওই কীসব করার পর অল্প একটু হাল্কা হল।

    পরে টায়ার পাল্টানোয় সব ঠিক। আসলে টায়ারগুলো বেজায় পুরনো হয়ে গ্রিপ সব প্লেন হয়ে গেসলো - সারফেস এরিয়া বেশি, ফ্রিকশনও বেশি। তখন বুঝলাম যে ওদের ওই "অল্প একটু হাল্কা"-র কারণ হল ওদের বলেছিলাম সামনে-পিছনের টায়ারগুলো সোয়াপ করে দিতে।

    ঃ-)
  • j | ০৮ মে ২০১৫ ১২:২৩293505
  • এখানেও মারুতি সার্ভিসের বদনাম আছে, অথচ ফেকটরি, হেড আপিস সব এখানেই !
  • Samba Bump Cells Pen | ০৮ মে ২০১৫ ১২:১৯293504
  • ওই সার্ভিস এখানে হন্ডা দেয়, মারুতি দেয় না।
  • Samba Bump Cells Pen | ০৮ মে ২০১৫ ১২:১৭293503
  • সুইফটের জিসি ১৬৯মিমি, সিটি/অ্যামেজ ১৬৫মিমি। কিন্তু ঠিকঠাক স্পীডব্রেকার হলে অসুবিধা হয় না।

    স্পীডব্রেকারের হাইটের নির্দিষ্ট নিয়ম আছে। গলফ গ্রীন টিভি সেন্টারের ওখানে একবার বানিয়েছিলো - সাড়ে ছয় ইঞ্চি উঁচু - তাই নিয়ে টেলিগ্রাফ কিছুদিন লেখালিখি করার পর এখন নীচু করে দিয়েছে। আমাদের উদিকে নতুন ব্রীজের নীচে কিছু এন্থুসিয়াস্ট এমন স্পীডব্রেকার (তাও তিনটে) বানিয়েছিলো যে কিছুদিন পর অটো আর রিক্সাওয়ালারা মিলে সব ভেঙে দিয়েছেঃ-)
  • j | ০৮ মে ২০১৫ ১২:১৫293502
  • গ্রাউন্ড ক্লিয়ারেন্সে রিলেটেড প্রবলেমের সলুশন কোন সেডানই ভারতবর্ষে করতে পারবে না

    অগত্যা এস ইউ ভি
  • Arpan | ০৮ মে ২০১৫ ১২:১৪293501
  • আমার সুইফট আট বছর হল। কাষ্ঠস্পর্শ, একবার ব্যাটারি ডাউন হওয়া ছাড়া কোন প্রবলেমই হয়নি।

    সার্ভিস অসভব ভালো। আপিস থেকে ফ্রি পিকাপ/ ড্রপ। (সেম ডে)
  • Arpan | ০৮ মে ২০১৫ ১২:১১293500
  • ক্ষী মুস্কিল। শহরের রাস্তায় স্পিড ব্র্রেকার নেই নাকি? খানা খন্দ?

    সিটির ওপর লোভ ছিল, কিন্তু ওর গ্রাউন্ড ক্লিয়ারেন্স সুইফটের চেয়েও খ্রাপ। স্ট্যাট দেখিনি, তবে লুরুর রদ্দি রাস্তায় চালিয়ে যা মনে হয়েছে। পাঁচজনে চাপলেই বিশাল চাপ। ঃ( অবশ্য নতুন ভার্সনে ঠিক করে দিলে অন্য কথা।
  • j | ০৮ মে ২০১৫ ১২:০৯293499
  • কলকাতা ও আশেপাশে প্রায় সব অটো কোম্পানির অনেক ডিলার ও সার্ভিস সেন্টার আছে

    খুব একটা চাপ হবে না, কলকাতার রাস্তায় সব ব্র্যান্ডের গাড়ীই হইহই করে চলে
  • de | ০৮ মে ২০১৫ ১২:০৬293497
  • কলকাতায় গাড়ি কিনলে সবচে ভালো বোধহয় মারুতি - সার্ভিস সেন্টারের অ্যাভেলেবিলিটির জন্য - কলকাতার ফ্ল্যাট কমপ্লিট হয়ে গেলে আমাকে একখান কিনতে হবে।
  • j | ০৮ মে ২০১৫ ১২:০৬293498
  • বাজে কোয়ালিটির মুল কারণ হল দেশি কম্পোনেন্ট সাব সাপ্লায়ার

    এটা জানতেন বলেই মনে হয় "সিল্পিরা" সিঙ্গুরে অনুসারী কারখানার ৪০০ একরে রাজি হন নি ;-)
  • sm | ০৮ মে ২০১৫ ১২:০১293496
  • এ এক আশ্চর্য্য দেশ!বিদেশে (পচ ইউরোপ) একটা পোলো, গলফ বা ফোর্ড ফিয়েস্তা কিনে চোখ বুজে আরামসে ৪-৫ বছর চালান। কুনো ঝ্যাম নাই।আর দেশে কোনো গাড়িই সেরকম ভ্যালু ফর মানি দেবে না। উল্টে ইউরোপ আমেরিকার পুরনো (২-৩ বছর) গাড়িও মার্কেটে আসতে দেবে না। কি যে করা যায়।
  • Samba Bump Cells Pen | ০৮ মে ২০১৫ ১১:৫৮293495
  • হ্যাঁ, মারুতিতে ওসব হবে না। ওই উইন্ডোজের মত আরকি - পাড়ার পল্টুদাকে ডাকলেই হবে:-p
  • Samba Bump Cells Pen | ০৮ মে ২০১৫ ১১:৫৬293493
  • এবং যেটা সবচেয়ে চোখে লাগে বা গায়ে কটকট করে সেটা হল বছর চার পাঁচ পরেই সুইফটে এটা খুলে যায় সেটা ঝুলে যায়। ইউকেতে চার বছরের পুরনো সিভিক কিনেছিলাম, তারও পাঁচ বছর পর সেটাকে বিক্রি করে চলে এসেছিলাম - ওই পাঁচ বছরে কখনো কোনো প্রবলেম দেয়নি। রাস্তা অবশ্যই একটা ফ্যাক্টর, কিন্তু গাড়ির বিল্ড/ইঞ্জিনিয়ারিংও একটা ফ্যাক্টর।
  • j | ০৮ মে ২০১৫ ১১:৫৬293494
  • আপনার রিকোয়ারমেন্টে অ্যামেজই রেকো করব

    টাটা বোল্ট সেডানও নাকি ভাল, এই সেগমন্টে গ্রাউন্ড ক্লিয়ারেন্স সবচেয়ে বেশি যেটা নর্থ ইষ্টের রাস্তায় কাজে দিতে পারে কিন্তু ঐ .....টাটার ইন্টিরিয়র কোয়ালিটি মারুতির মতই একটু চাপের
  • b | ০৮ মে ২০১৫ ১১:৫৪293492
  • তবে দেখুন আমার এক বন্ধু পোলো কিনেছে। তাতে কি একটা ছোটো পিস খারাপ হয়েছে। তা সেটার জন্যে গেচে ডিলারের কাছে, ডিলার বলেছে ওটা জার্মানি থেকে আনতে হবে, সময় লাগবে।
    সেরকম বোধ হয় মারুতিতে হবার সম্ভাবনা কম।
  • Samba Bump Cells Pen | ০৮ মে ২০১৫ ১১:৫২293491
  • পূর্ব ইউরোপে যাইনি কখনো। পশ্চিম ইউরোপে shogun দেখেছি অল্প, আর কিছু না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত