এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | ১০ মে ২০১৫ ১৬:০৭293820
  • পাঁচফোড়নেই তো সরষে কালোজিরে একত্তর থাকে, নাকি?
  • sosen | ১০ মে ২০১৫ ১৬:০৪293819
  • ছোটাইদি, দুধ দিলে একটু ভারি হয়ে যাবে রান্নাটা, ঐ জল জল ব্যাপারটা থাকবেনা। তবে সেটাও খেতে ভালো হবে, গরমমশলা দিও তবে।
  • sosen | ১০ মে ২০১৫ ১৬:০১293818
  • (১)হ্যাঁ দমুদি, ঝোলে আরো একটু জল লাগবে। ডুবো ডুবো হয়।
    (২) সরষে ফোড়ন মুলোছেঁচকিতে দিলে মুখে পড়ে ভাল্লাগে।

    আমি বাড়ি ফলো করা রাঁধুনী নই তাই আমার রান্না একটু মিলানো মিশানো হতে পারে।
  • I | ১০ মে ২০১৫ ১৪:৩৮293817
  • এয়ারপোর্টের ব্যাপারটা মজালে যাবে।
  • Pi | ১০ মে ২০১৫ ১৪:১৪293816
  • কিন্তু লাউ তে আলু না দিলে খাবোটা কী?
  • pi | ১০ মে ২০১৫ ১৪:১০293815
  • এআরপোর্টের টিভির সুইচ অফ করে দিলে কোন অপরাধ হতে পারে?
  • i | ১০ মে ২০১৫ ১৪:০৯293814
  • চাট্টি চন্দ্রমল্লিকা ভেজে গার্নিশ করলে ১০ এ ১০ হত।
  • | ১০ মে ২০১৫ ১৪:০৬293813
  • আমিই কবে যেন অল্প খানিক মিষ্টি কুমড়ো আর একটা কাঁচা আম ফ্রীজে পড়েছিল দেখে কুমড়োটা কিউব করে কেটে, আমটাকেও অমনি করে কেটে সরষে, কালোজিরে, শুকনোলঙ্কা ফোড়ন দিয়ে বেশ ভাজাভাজা করে তারপর আন্দাজমত নুন আর একচিমটে চিনি দিয়ে অল্প জল দিয়ে আস্তে আস্তে জলটা মরিয়ে নিলাম।
    হালকা মিষ্টিছোঁয়া টকঝাল একটা ব্যপার হল খেতে। দিব্বি খাসা সাইড ডিশ হিসেবে চলে।
  • i | ১০ মে ২০১৫ ১৪:০৪293812
  • আরশোলার আইডিয়া খারাপ নয়। ক্রাঞ্চিনেস আসে। টেক্সচারের কথা ভাবতে হবে বৈকি।
  • | ১০ মে ২০১৫ ১৩:৫৯293811
  • হ্যাঁ দুধ দিলে মিষ্টিটা অ্যাডজাস্ট করতে হবে। অতিরিক্ত মিষ্টি লাগবে না, দুধেই হয়ে যাবে।

    হ্যাঁ অক্ষ ঐটেই পোরভাজা।
  • i | ১০ মে ২০১৫ ১৩:৫১293810
  • জলের বদলে দুধ দিয়ে রাঁধলে হয় না? আলুটা বাদ দিয়ে?
  • a x | ১০ মে ২০১৫ ১৩:৩৪293809
  • আমি কখনও কালো জিরে আর সর্ষে একসাথে ফোড়ন দিতে দেখিনি বাড়িতে। তারপর কখনও লাউএর তরকারিতে আলু দেওয়া হত বলে মনে পড়ছেনা। পেঁপেতে দেওয়া হত জানি। এগুলো নিশ্চয়ই কোনো অঞ্চল ভিত্তিক ভেরিয়েশন। এদিকে মিঠুর রান্নাগুলোর সাথে আমাদের বাড়ির রান্নার মিল পাই আবার।
  • Abhyu | ১০ মে ২০১৫ ১৩:১৪293808
  • একটা গোটা আরশোলা ফোড়ন দিবি, ঝোলে সাঁতার কাটবে।
  • | ১০ মে ২০১৫ ১৩:১৩293807
  • ইকি! লাউ থেকে এমনিই একগাদা জল বেরোয় সোসেন। লাউয়ের রান্নায় আলাদা করে জল দিতে হবে মাঝে মাঝে?
  • san | ১০ মে ২০১৫ ১২:৫২293806
  • এইগুলো সোজা, আমি করতে পারব :-) থ্যাংকু !
  • sosen | ১০ মে ২০১৫ ১২:৪৮293805
  • নারকেল দিয়ে লাউটাও খুব সোজা। লাউ খোসা ছাড়িয়ে বড় বড় চৌকো টুকরো করে কাটবি। আধখানা আলু খোসা ছাড়িয়ে নিবি। সাদা তেল বা এক চামচ ঘি-য়ে জিরে, একটা এলাচ আর তেজপাতা ফোড়ন দিবি। তারপর আগে আলুটা দিবি, অল্প সাঁতলে, লাউগুলো দিয়ে, জিরে গুঁড়ো আর নুন দিয়ে চাপা দিবি, মাঝে মাঝে খুলে একটু জল দিবি আর আলুটা ভেঙ্গে ঝোলে মিশিয়ে দিবি। একটা কাঁচালঙ্কা আর নারকেল কোরা দিবি লাউটা সেদ্ধ হয়ে এলে। পাতলা ঝোল থাকবে, নারকেলকোরাটা ভাসবে। নুন মিষ্টি দেখে নামিয়ে নিবি।

    এটা শশা দিয়ে বা ঐরকম যে কোনো তরকারি দিয়েই করা যায়। খুব ঠান্ডা তরকারি।
  • i | ১০ মে ২০১৫ ১২:৪১293804
  • দ গত ৮ই মে র এই সময়ে বৈজয়ন্তর লেখার একটি লিংক দিয়েছেন। লিংক না দিলে পড়া হত না। অনেক অনেক ধন্যবাদ।
    আসলে গত ১৭ই এপ্রিলের দেশে জোড়াসাঁকোয় একটি অনুষ্ঠানের কথা পড়ে এ ব্যাপারে আগ্রহী হই। অনুষ্ঠানটি ছিল টেগোরিয়ানাঃ আ ওয়েস্টার্ন ট্রিবিউট টু টেগোর। গান গেয়েছিলেন এডেন সোডর ( বৈজয়ন্তর লেখায় আইডান সডার-কোন্‌ উচ্চারণটি সঠিক জানি না), আর মেঘাতিথি বন্দ্যোপাধ্যায়, পিয়ানোয় জেনিফার হিমস্ট্রা।
    জোড়াসাঁকোর এই অনুষ্ঠানটির কোন রেকর্ডিং, সিডি কোন কিছু পাওয়া গেলে আমাকে একটু জানাবেন আপনারা।

    অর্পণ,
    মা সেরে উঠুন তাড়াতাড়ি।
  • sosen | ১০ মে ২০১৫ ১২:৩৯293803
  • মুলো ছেঁচকি তো খুব সোজা।
    মুলো ঝিরিঝিরি করে কাটতে হবে, এক্টু চেপে চেপে জল বার করে দিবি, নুন হলুদ মাখাবি, সর্ষের তেলে কাঁচালঙ্কা কালো জিরে সর্ষে ফোড়ন দিবি, মুলোগুলো দিয়ে ভালো করে কষাবি, বেশ ভাজা ভাজা হয়ে এলে মিষ্টি দিবি স্বাদমতন, বড়ি ভাজা দিবি, ধনেপাতা থাকলে তাও দিবি। শুকনো হবে।
    এখনকার মুলো একটু ভাপিয়ে নিলে ভালো।
  • h | ১০ মে ২০১৫ ১২:২৩293802
  • মোদীর গ্রুম অফ স্টুল ' এর পরে পরেই লৌকি কি ক্ষীর থাকায় খানিক্টা অসুবিধে হচ্ছে।তবে বেশি না।
  • san | ১০ মে ২০১৫ ১২:১৬293801
  • পটলপোস্ত আর সর্ষে-পটল করতে জানি। মুলো-ছেঁচকি আর নারকোল দিয়ে লাউটা লিখে দাও না।

    আর এবার থেকে শুধুই ক্যাকটাস কিনে আনতে হবে দেখছি, এই গরমে কোনো টবের গাছ বাঁচানো যায় না :-(
  • sosen | ১০ মে ২০১৫ ১২:১৪293800
  • মুলো ছেঁচকি বড়ি দিয়ে
    পালংশাক দিয়ে পনিরের সুপ
    পটোল সরষে/পোস্ত
    লাউ তো ঘন্ট কল্লেই ভালো কিন্তু বড়ো বড়ো করে কেটে নারকোল দিয়ে সাদা ঝোল করে, গরমে ভাল্লাগে

    আর কি সবজি ছিলো ভুলে গেছি
  • san | ১০ মে ২০১৫ ১২:০৯293799
  • বাই দ্য ওয়ে অক্ষদির হলদে জবা বেশ ভাল দেখতে।
  • san | ১০ মে ২০১৫ ১২:০৬293798
  • কিন্তু আমি তো নতুন নতুন রান্না শিখতে চাইছি।
  • a x | ১০ মে ২০১৫ ১১:৫৩293796
  • আর পনিরটা না ফেলে ঐ পোস্তো দিয়ে ভাপা করে নাও। অভ্যুই চেটেপুটে খাবে।
  • a x | ১০ মে ২০১৫ ১১:৪৯293795
  • আর স্যান এত ঝামেলা না করে তেলে খানিক পাঁচফোড়ন দিয়ে সব সব্জি ঢেলে দাও। ব্যাস।
  • a x | ১০ মে ২০১৫ ১১:৪৮293794
  • ঐ চালকুমড়োর মাঝে পুর ভরে চালগুঁড়ো ডোবাতে মাখিয়ে ভাজাটাকে পোরভাজা বলে?
  • Abhyu | ১০ মে ২০১৫ ১১:০১293793
  • স্যানিনি -
  • | ১০ মে ২০১৫ ১০:৩৯293792
  • কাল তো মা দিবস। টিনটিন ঘুরেফিরে কদিন ধরে জিগিয়েই চলছে কোথায় খেতে যেতে চাই- তোমার মেনু শুনে মনে হচ্ছে, কালকে রাত্তিরের জন্যে এঁচোড়(টিনের) রাঁধলেও হয়ঃ)
  • | ১০ মে ২০১৫ ১০:৩৪293791
  • আমার এরসাথে ইঁচড় দিয়ে ছোলাড্ডালও আছে অবশ্য।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত