এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | ১১ মে ২০১৫ ১২:২৯293970
  • চার মগজ জিনিস টা আখরোট তো?
  • sosen | ১১ মে ২০১৫ ১২:০৬293969
  • ভরদুপুরে রেজালা, আলু দেওয়া বিরিয়ানি, আপনারা পেয়েচেন কি, অ্যাঁ?
  • sosen | ১১ মে ২০১৫ ১১:৪৭293968
  • হ্যাঁ হ্যাঁ আটা /ময়দা/কর্নফ্লাওয়ার এইসব বাইন্ডার। বেসনের আবার নিজস্ব একটু গন্ধ আছে তো।
  • hu | ১১ মে ২০১৫ ১১:৩৯293967
  • মিঠুদি, তিল মেশালে সর্ষেবাটার ঘনত্ব বাড়বে, ঝাঁঝ কমবে। ভালো সর্ষের তেল থাকলে সর্ষেবাটার সাথে মিলিয়ে সেই ঝাঁঝ পুনঃপ্রতিষ্ঠিত করা সম্ভব। ২ঃ১ রেশিওটা স্ট্রিক্টলি মেইন্টেন করার দরকার নেই। ওটা ৩ঃ১ ও করে দিতে পারো।
  • dc | ১১ মে ২০১৫ ১১:৩৪293966
  • যাক এবার চেন্নাই মেট্রো চালু হয়ে যাবে।
  • quark | ১১ মে ২০১৫ ১১:১৯293965
  • তাও হয়, রেজালাতে চালায়, সস্তা রেস্তোঁরাতে।
  • san | ১১ মে ২০১৫ ১১:১৫293964
  • চারমগজ তো কাজু-বাটার অল্টার্নেটিভ।
  • সিকি | ১১ মে ২০১৫ ১১:১০293962
  • ব্যাস। আম্মা খালাস। সল্লুভাইয়াও খালাস হয়ে যাবে। জয় মোদীজির জয়।
  • quark | ১১ মে ২০১৫ ১১:১০293963
  • শুক্তোয় পোস্তবাটা? নাকি ওটা রাঁধুনি+সর্ষে?

    আর পোস্তবাতার সস্তা অল্টারনেটিভ (এই দ্যাখো, এর বাংলা মনেই পড়ল না) তো চারমগজ।
  • quark | ১১ মে ২০১৫ ১১:০৭293961
  • ওদিকে আম্মার নামে সমস্ত অপোপ্রোচারে আদালত জল ঢেলে দিয়েচেন।
  • a x | ১১ মে ২০১৫ ১০:৫৩293960
  • পোস্তোর সাবস্টিটিউট হিসেবে অনেক সময় তিল ব্যবহার হয়। শুক্তোয় পোস্তোবাটা দেয়, তাই তিলও দেওয়া যায় মনে হয়।
  • san | ১১ মে ২০১৫ ১০:৫০293959
  • শুক্তোর একটা ভ্যারিয়েশনেও সাদাতিলবাটা দেয়। সেটাও একদিন করে ফেলতে হবে। ছোটোবেলায় এই শুক্তো দেখলেই দুখী হয়ে যেতাম, আর এখন কি ভালই না লাগে। ঠান্ডা ঠান্ডা।
    সেদিন স্পেন্সারে দেখলাম 'বেঙ্গলি শুক্তো মসালা'।
  • d | ১১ মে ২০১৫ ১০:৪৫293958
  • ঐ যে কর্ণফ্লাওয়ার? আমি যা বুঝলাম ময়দা কিম্বা বেসনও দিয়েও মাখতে পার।
  • a x | ১১ মে ২০১৫ ১০:৪৪293957
  • থেংকু সোসেন। কিছু বাইন্ডার লাগবেনা? তিলগুলো আটকে থাকবে?

    কেসি, পাঠায়ে দিসি।
  • kc | ১১ মে ২০১৫ ১০:১৪293956
  • অক্ষদা, ওই পিসলিভিং এর ফীডব্যাকটা মেইল করবেন আমাকে?
  • sosen | ১১ মে ২০১৫ ০৯:৪৭293955
  • আস্ত তিল নুন মিষ্টি লঙ্কাগুঁড়ো আর আটা/ কর্ণফ্লাওয়ার সহযোগে মেখে চ্যাপ্টা চ্যাপ্টা করে গড়ে অল্প আঁচে শ্যালো ফ্রাই।
  • S | ১১ মে ২০১৫ ০৯:১৯293954
  • তিলের তেলও খুব ভাল জিনিস। মোস্টলি পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। আর স্মোকিং পয়েন্ট বেশ হাই। তাই স্টার ফ্রায়িং ইত্যাদির জন্যে খুব ভাল।
  • a x | ১১ মে ২০১৫ ০৯:১৩293953
  • থেংকু স্যান!
  • | ১১ মে ২০১৫ ০৯:১১293952
  • তিলের সঙ্গে চিড়িয়াখানার খুব যোগ আছে। আমার বন্ধু স্বাতী একবার চিড়িয়াখানা গিয়ে ঘুঘু দেখে বলেছিলো তিলে ঘুঘু আর তিলে খচ্চরের মিল টা নাকি ও ধরতে পেরেছে। মিলটা জানার আগেই ও অবশ্য মিলিয়ে গেছে। এখানে তিলে ঘুঘু দেখলেই আমার ওকে মনে পড়ে।
  • san | ১১ মে ২০১৫ ০৯:১০293951
  • নুন, কাঁচালংকা সহ সাদাতিল বেটে নি, তারপর গরম ভাতের মধ্যে একটু রেখে দিই যাতে সামান্য ভাপা-মতন হয়, নইলে কাঁচাও খাওয়া যায়। তার্পর সর্ষের তেল দিয়ে ভাতে মেখে খাওয়া।
  • a x | ১১ মে ২০১৫ ০৯:০৩293950
  • তিল এমনি এমনি ভাতে মেখে? সর্ষের তেল দিয়ে না এমনি? আর সোসেন কীভাবে তিলের বড়া বানায়?
  • san | ১১ মে ২০১৫ ০৯:০২293949
  • ইয়ে, তিলের বড়াও খেয়েছি (বেশ ভাল), যদিও মেদিনীপুরী নই।
  • | ১১ মে ২০১৫ ০৯:০০293946
  • লেঃ। গুনে গুনে!
  • san | ১১ মে ২০১৫ ০৯:০০293947
  • সাদাতিলবাটা তো এমনিও গরম ভাতে মেখে খেতে ভাল লাগে, একটু বেশি কিনলেই বা ক্ষতি কি ?
  • সিকি | ১১ মে ২০১৫ ০৯:০০293948
  • বি থেঙ্কু।
  • a x | ১১ মে ২০১৫ ০৮:৫৯293945
  • কেনার আগে না পরে গুনলে?
  • Abhyu | ১১ মে ২০১৫ ০৮:৫৪293944
  • সেদিন টপিক ছিল লঙ্কা আজ হয়েছে তিল।
    যাক বলে নি, আমি আজ (প্রায়) ছ্টাকা দিয়ে বাহাত্তরটি লঙ্কা কিনেছি।
  • a x | ১১ মে ২০১৫ ০৮:৫১293943
  • তিল তো sesame seed এইকুটু কুটু প্যাকেটে পাওয়া যায় সবখানে।
  • Abhyu | ১১ মে ২০১৫ ০৮:৪৯293942
  • এই গানের রাগ গানের মাঝখানেই বলা আছে :)
  • S | ১১ মে ২০১৫ ০৮:৪৭293941
  • আর একটা উপায় আছে। কোনো মিডল ইস্টার্ণ গ্রসারি স্টোর থেকে তাহিনি কিনুন। তাহিনি হল গিয়ে তিলবাটা। আমেরিকান গ্রসারি স্টোরে ইন্টারন্যাশনাল আইলেও তাহিনি পেতে পারেন। ছোটো শিশিতে পাওয়া যায়। এনে সর্ষে বাটার সাথে মিশিয়ে নিন। আমি অনেক সময় নিরামিষ আলুচচ্চরিতে তিলবাটা মেশাই। যদি বাঙালী রান্নায় ভাল না লাগে তাহলে টার্কিশ হালভা মানে হালুয়া বানিয়ে ফেলুন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত