এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭০৯২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.*.*.* | ২০ এপ্রিল ২০১৫ ০৯:২১660352
  • ভাষা-সন্ত্রাস অব্যাহত। এতে কি লাভ হয় প্রেকরের কে জানে!
  • PT | 213.*.*.* | ২০ এপ্রিল ২০১৫ ০৯:২২660353
  • **প্রেরকের
  • সিকি | 132.*.*.* | ২০ এপ্রিল ২০১৫ ০৯:৪৭660354
  • হেব্বি ক্ষিউট কিন্তু :)
  • সিকি | 132.*.*.* | ২০ এপ্রিল ২০১৫ ০৯:৪৮660355
  • কল্লোলদা রঞ্জনদাকে দেখেও শেখে না। কত বলেছি বাপু, ষাট বছর বয়েস হোক, রিটায়ার করো, হাতে অনন্ত সময় থাগবে, তখন এসে তক্কো কোরো। এই কি তক্কো করার বয়েস তোমার?
  • Abbe Calm Plumpness | 125.*.*.* | ২০ এপ্রিল ২০১৫ ১০:২৫660356
  • cb Date:20 Apr 2015 -- 06:58 AM

    ইয়ে মানে ঠিক বলেছিলুম না ভুল - তাই নিয়ে কনফিউজড হয়ে গেলুম যে।
  • সিকি | 132.*.*.* | ২০ এপ্রিল ২০১৫ ১০:৩৯660357
  • ওয়ার্ড নাম্বারগুলো বোধ হয় ভুল বলেছিলে :P বাকি সব ঠিক হ্যায়।
  • Abbe Calm Plumpness | 125.*.*.* | ২০ এপ্রিল ২০১৫ ১০:৪৬660358
  • ওয়ার্ড নম্বরও ভুল বলিনি, ১১৪ আমার ওয়ার্ড। কাজেই আদর্শ বিদ্যালয় আর কুদঘাটে কী হয়েছে আর কারা ছিলো সেতো জানিই। আরাবুলের একটা টীম বলেছিলুম তোঃ-)

    তবে ৯৯ নং থেকে ১০১ খুব দূরে নয়, আর ১০১ মানেই অল্প পরে সুবোধ মল্লিক রোড - বাঘাযতীন/গাঙ্গুলিবাগান/গড়িয়া। ছানা স্পেসশিপরা যেমন মাদার শিপের দিকে ধায়, এও সেরকম মনে হয়।
  • j | 230.*.*.* | ২০ এপ্রিল ২০১৫ ১১:০১660359
  • ওয়ার্ড ছিল আগে ৮৬ এখন ১০৪

    ৮৬ তে বামবিরোধীদের কোনওদিনই রিগিংয়ের দরকার পড়ত না, তাও এবার দুটি বস্তি অঞ্চলে ভোট দিতে বারণ করে দেয় ভোটের আগে ....কিসের ও কাকে যে ভয় কে জানে

    আর ১০৪ এ ? না থাক .... বলে কাজ নেই !
  • cb | 213.*.*.* | ২০ এপ্রিল ২০১৫ ১১:০৩660360
  • ওয়ার্ড নাম্বার ফ্যাক্টর নয়, যেটা বলার ছিল যে যা লিখছে কাগজে, সেটা সত্যের কাছেই
  • Abbe Calm Plumpness | 125.*.*.* | ২০ এপ্রিল ২০১৫ ১১:১০660362
  • ও, ওক্কে।

    আরাবুল তো অনেকদিনই মার্কেটে আছে, ২০০৯ এর লোকসভায় যাদবপুর লোকসভার ভোট "করিয়েছিলো"। তবে তারকের উত্থানটা নজরে পড়ার মত। তারক লাইমলাইটে এলো বাঘাযতীন/গাঙ্গুলিবাগানে সিপিএমের পার্টি অফিস ভেঙে আর আবাপ সাংবাদিককে কেলিয়ে। তারপর পুরো রকেটের মত। পুলিশ থেকে সাসপেন্ডেড, পুলিশ তাকে খুঁজে পায় না, অথচ দিব্যি দিনের আলোয় লোকজনকে কেলিয়ে যাচ্ছে।
  • cb | 213.*.*.* | ২০ এপ্রিল ২০১৫ ১১:১৬660363
  • তবে আপনার লেখার উপর নজর রাখব, অ্যাকচুয়ালি কি হচ্ছে সে সম্বন্ধে বেশ ওয়াকিবহাল মনে হল।

    রেস্ট ইনক্লুডিং মি, আবাপ খেয়ে ভাট বকি
  • Manish | 127.*.*.* | ২০ এপ্রিল ২০১৫ ১১:৩১660365
  • ৯৮ ওয়াড্র, বেলা ১ টা অব্দি ভোট মোটামুটি শান্ত। বেলা ১টা নাগাদ আরাবুলে ও শেখ বিনোদের পরিচালনায় ১৫০ ভ্দ্র ছেলেদের প্রবেশ। সকলের কোমড়ে হাত। স্থান খানপুর স্কুল। ভেতরের সবাইকে নাড়া ধরে বার করে দেওয়া। পুলিশ ঘিরে রেখেছে কোনো ভোটার কে ঢুকতে দিচ্ছে না। খেল খতম পয়সা হজম।
  • Manish | 127.*.*.* | ২০ এপ্রিল ২০১৫ ১১:৩১660364
  • ৯৮ ওয়াড্র, বেলা ১ টা অব্দি ভোট মোটামুটি শান্ত। বেলা ১টা নাগাদ আরাবুলে ও শেখ বিনোদের পরিচালনায় ১৫০ ভ্দ্র ছেলেদের প্রবেশ। সকলের কোমড়ে হাত। স্থান খানপুর স্কুল। ভেতরের সবাইকে নাড়া ধরে বার করে দেওয়া। পুলিশ ঘিরে রেখেছে কোনো ভোটার কে ঢুকতে দিচ্ছে না। খেল খতম পয়সা হজম।
  • adhuli | 190.*.*.* | ২০ এপ্রিল ২০১৫ ১১:৩৭660366
  • যা দিনকাল, কবে হয়ত এই টই গুলো দিদির চোখে পড়ল আর অরাবুলের ভদ্র ছেলেদের পাঠালো সাইট এডমিনিস্ট্রেটর দের একটু বাম্বু দিতে। দুগ্গা দুগ্গা। সব ভালো থাক।
  • একক | 24.*.*.* | ২০ এপ্রিল ২০১৫ ১১:৪৩660368
  • আরাবুল এর টিকি স্পর্শ্ব করার এক্তিয়ার পুলিশের নেই। দুবরাজপুর এর এস আই কে আরাবুলের নির্দেশে বোম মেরে ওড়ানো হলো, পুলিশ কিচ্ছু করতে পারেনি। আরাবুলের নামে কোনো পরিস্থিতি
    তেই কোনো ওয়ারেন্ট বেরোবেনা। দুবরাজপুর এর কেসটা নিয়ে খবরের কাগজেও আর ফলো আপ করেনি। পরিস্থিতি বুঝতে পারছেন ?
  • Abbe Calm Plumpness | 125.*.*.* | ২০ এপ্রিল ২০১৫ ১১:৪৩660367
  • এইটা আর "হয়তো" নয় মনে হয়।

    লার্জ স্কেলে ফেসবুক/টুইটার ট্রোল অলরেডি আছে, যারা জানে কাদের ফলো করতে হবে। এরকম কিছু কিছু সাইটও নিশ্চয় অজানা নয়। ফেবু/টুইটারে যে নজর রাখা হয় তার হাতে গরম প্রমাণ আছে আমার কাছে।
  • PT | 213.*.*.* | ২০ এপ্রিল ২০১৫ ১১:৪৫660369
  • Mmu
    কেমন আছেন?
    আগে অন্যকিছু প্রত্যাশা ছিল বোধহয়। কিন্তু আপনিও শেষে "৩৪ বছর" দেখাতে শুরু করলেন? বেশ হতাশ হলাম!!
  • d | 144.*.*.* | ২০ এপ্রিল ২০১৫ ১১:৪৬660370
  • হে হে সাইট অ্যাডমিনদের একটু বাম্বু দিলে ঐ বিভিন্ন চিহ্নের (পুটকি, হ্যাশ, সিএসসি'র একজন ইঃ) পেছনে লুকানো পাবলিকগুলো যা খুশী হবে না।
  • pi | 24.*.*.* | ২০ এপ্রিল ২০১৫ ১১:৪৭660371
  • কালকে এসব নিয়ে লেখায় আমাকে ফেবু গ্রুপে জানানো হয়েছে আমার সমস্ত অ্যাক্টিভিটির খোঁজ নাকি তাঁরা রাখেন। সমালোচনা, নিন্দা করা ছেড়ে আমার কী করা উচিত, সেসবও জানিয়েছেন। পুলিশের কাছে সব ইনফো আছে, চাইলেই পেয়ে যান/থাকেন/যাবেন ইঃ ইঃ। দু'পয়সার ম্যাগাজিন নিয়েও কথা শুনিয়ে দিয়েছেন। সুশীলদের গাল তো দিয়েছেনই।

    ওদিকে কিছু সিপিএম এর সমর্থকেরাও তিনোমুলের সমালোচনা, নিন্দা করতে বারণ করেছেন। বলেছেন এসব বল্লে হবেনা, করলে পার্টি করুন। নইলে এসব বলে কোন লাভ নেই। ও হ্যাঁ, সুশীলদের গাল তো দিয়েছেনই ঃ)

    বল মা তারা ...
  • d | 144.*.*.* | ২০ এপ্রিল ২০১৫ ১১:৪৮660374
  • পিটি, ম্মু'কে কই পেলেন? আহা কতদিন ওনাকে দেখি না।
  • একক | 24.*.*.* | ২০ এপ্রিল ২০১৫ ১১:৪৮660373
  • এরকম পরিস্থিতি আলোম্বাজারে দেখেছি একসময়। দিনদুপুরে রেগুলার বোম পরত। থানা,ফাঁড়ি বন্ধ করে বসে থাকত পুলিশ। তারপর একদিন এলাকার লোকজন ঘিরে ধরা রড চেন বঁটি দা এবং খতম। পুলিশী নিস্ক্রিয়তা সীমা ছাড়ালে জনতাকে লং টার্মে আটকে রাখা মুশকিল।
  • b | 135.*.*.* | ২০ এপ্রিল ২০১৫ ১১:৫১660375
  • হেমেন মন্ডলকে এইভাবেই ভাগিয়েছিলো না বাগমারীর লোকজন?
  • d | 144.*.*.* | ২০ এপ্রিল ২০১৫ ১১:৫২660376
  • হ্যাহ! সচলায়তনে একটা ব্লগ লিখেছিলাম ২০১২ তে বোধহয় 'নীল গানে সাদা সুর কাদা কাদা গন্ধ' নামে। ঐটের জন্য গতব্ছর ২০১৪ তে একজন আমারে লিঙ্কডইনে খুঁজে বের করে আমার ভাল চেয়ে 'ভাল বুদ্ধি' দিয়েছিলেন।
  • Abbe Calm Plumpness | 125.*.*.* | ২০ এপ্রিল ২০১৫ ১১:৫৩660377
  • দুবরাজপুরে আরাবুল কেং কোয়ে? ওটা তো কেষ্টর এলাকা।
  • একক | 24.*.*.* | ২০ এপ্রিল ২০১৫ ১২:০২660379
  • মনে নেই আরাবুল বল্লো পুলিশের ওপর বোম মারুন। এটা ঠিক তার পরের ঘটনা। অফিসার অমিত চক্রবর্তী তিন মাস কোমায় থেকে মারা যান। কিন্তু পুলিশ কারো নামে ওয়ারেন্ট বের করতে পারেনি। মার্কেটে খবর আরাবুল এখন তৃণ দের পুরো ক্রাইম দপ্তর তাই দেখছে। যে যা একশন করে ওর নির্দেশেই। আরেকটা দুলাল হবে আরকি :) এই লেখাটায় পুলিশের কোমর কতটা ভেঙ্গে গেছে সেটাই দেখো। কিস্যু করার নেই।

    Birbhum police finds itself in a humiliating situation. On June 3, a crude bomb was hurled on Dubrajpur police station sub-inspector Amit Chakraborty, which led to his death a month later. One of the accused - a Trinamool Congress Dubrajpur panchayat samiti member - is still absconding. A month later, on July 21, Trinamool supporters raided the Lokpur police outpost. Again, on September 5, former Trinamool Youth Congress district president Sudipto Ghosh and others raided Bolpur police station and allegedly assaulted on-duty officers. Police lodged an FIR themselves. A Birbhum court has twice rejected Ghosh's bail plea but he is still 'absconding'.

    "Give us more power so that we can act freely. The criminals know that we only carry INSAS rifles but have no power to fire. Why will they fear us?" said a RAF jawan posted at Makhra. IGP (western range) S N Gupta had a meeting in Parui police station, trying to boost the sagging morale of cops apart from sorting out other issues.
  • PT | 213.*.*.* | ২০ এপ্রিল ২০১৫ ১২:০২660378
  • d
    Name: Mmu
    IP Address : 102.90.16.180 (*) Date:19 Apr 2015 -- 11:50 PM
  • কল্লোল | 125.*.*.* | ২০ এপ্রিল ২০১৫ ১২:০৪660380
  • ওম্মা বোঝো। পিটি নিজেই তো লিখলো 19 April 3.16pm - "সিপিএমের ক্ষমতা দখলের ব্যাপার আছে। আমার নেই। কজেই তাদের সব কিছুই আমাকে সমর্থন করতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই।"

    তা, উপরের বাণী অনুযায়ী লিস্টি তো তোমার দেবার কথা ভাই।
    তা যে তুমি দেবে না, সে আমি জানি। দিলেই ক্যাচ কট কট। কাজেই এখন কথা নিয়ে খেলে যাবে।
    ধক নেই যখন, তখন এসব কথা লিখতে যাও কেনো? বল্লেই পারো সিপিএম যা করবে তাতে আমার হাত তোলাই আছে।

    কে যেন লিখেছিলো তোমার মতন সমর্থক সিপিএমে আর দুচ্চার পিস থাগলে পট্টিটা নাকি দেঁইড়ে যেতো। আমার তো উল্টোটাই মনে হয়। এই সব মায়াপাতায় বুকনিই সার এদের রাস্তায় নামতে বল্লেই এদের "গম ভাঙ্গানোর" কথা মনে পড়ে যায় ও বাসায় গিয়ে গম বাছতে বসে।

    যাই হোক সাহস করে উঠতে পারলে লিস্টিটা দিও তাদের কোন কোন কিছুকে তোমার সমর্থন করার বাধ্যবাধকতা নেই।
    আর না দিতে পারলে, খামোখা বুকনি দিও না।
  • একক | 24.*.*.* | ২০ এপ্রিল ২০১৫ ১২:০৫660381
  • সরি, তিন না পরের মাস। খবরটা আর ফলো আপ হয়নি। পুলিশ-রা ফেসবুকে নিজেদের মধ্যে রাগে ফুঁসছে। কিছু করার নেই। অমিত আমাদের বয়েসী। ব্যারাকপুরে ট্রেইনড।
  • একক | 24.*.*.* | ২০ এপ্রিল ২০১৫ ১২:০৭660382
  • মজার এটাই যে পুলিশ থেকে ফুলিশ সবাই সোশাল মিডিয়াতে নিজেদের বন্ধু সার্কল এ গজরাচ্ছে। ময়দানে শুধু কিছু পোষা গুন্ডা। ওগুলোও ভার্চুয়ালায়স হয়ে গেলে আমার স্বপ্ন সফল হয় :D
  • b | 135.*.*.* | ২০ এপ্রিল ২০১৫ ১২:০৯660384
  • আরাবুল বলে নি। অনুব্রত ঘোষ বলেছিলো পুলিশকে গিয়ে বোমা মারুন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন