এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৪৩৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ২৭ এপ্রিল ২০১৭ ১০:৫৪712495
  • ইতিহাসের দৃষ্টিকোণ থেকে দেখলে বলা উচিৎ যে সাম্প্রতিক কালে "পহলে আপ" ভ্দ্রতা বাংলার রাজনীতিতে আমদানী করেন চারু-চ্যালা অসীম চাটুজ্জে। তিনি মাওদার কোন একটি তত্ব "সদরে (মানে আলিমুদ্দিনে) কামান দাগো" নিয়ে বিস্তর নাড়া-ঘাঁটা করে শেষ পর্যন্ত কামানের সন্ধানে তিনোদের ঘাটে নৌকা ভিড়িয়েছিলেন। ২০০৬-এ তিনোদের সমর্থনে ভোটেও দাঁড়ান।
    সেই প্রথম "পহেলে আপ" - তিনোদের ঝুলিতে অতি- ও বিক্ষুব্ধ বামেদের সমর্থন হাতে করে তুলে দেওয়ার শুরু!!
  • dc | ২৭ এপ্রিল ২০১৭ ১০:৫৬712496
  • "কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই দিন একদিনে আসে নি, কংগ বা এখন তিনোরা নিজেদের ভোট ব্যাংকের জন্য সংখ্যালঘুদের একটা মৌলবাদী অংশকে তোষণ করে এসেছে। তার পাল্টা রিঅ্যাকশন হওয়ারই ছিল"

    এখানেও পুরো একমত না। কং চিরকাল ভোট পাওয়ার জন্য সংখ্যালঘু অংশকে ব্যবহার করে এসেছে, কিন্তু সেটা ঠিক মুসলিম তোষন বলা যায় কি? কং কি কখনও মুসলিমদের পড়াশুনোর জন্য আলাদা করে কিছু করেছে? সাধারন মুসলিমরা যাতে চাকরি করতে পারে, মেইনস্ট্রিমে আসে, শহরে গ্রামে অনায়াসে অন্য সবার সাথে মিশতে পারে, যেকোন ফ্ল্যাটে বা বাড়িতে থাকতে পারে, এরকম কোনকিছু ক্যাম্পেন কি কং কখনো করেছে? এসব করলে তো মুসলিম তোষন করছে তাও বলার একটা সুযোগ থাকতো! কং শুধু চেয়েছে মৌলবীরা, জামা মসজিদের ইমামরা ফতোয়া দিক, যাতে মুসলিম ভোট ব্যাংক একবারে কংকে ভোট দেয়। আর কং আরেকটা কাজ করেছে, সফট হিন্দুত্ব। আসলে "মুসলিম তোষন" কথাটাই কিন্তু ডিসকোর্সে এনেছে আরেসেস। কারন আরেসেস চেয়েছে মেজরিটি হিন্দুদের মধ্যে একটা মাইনরিটি কমপ্লেক্স তৈরি করতে, "আমার দেশেই আমি আক্রান্ত" এরকম একটা ভয়ের বাতাবরন তৈরি করতে, যাতে করে মেজরিটি হিন্দু ভোট ব্যাংক বিজেপিতে কনসোলিডেটেড হয়। "মুসলিম তোষন" নামের এই কাল্পনিক ফ্রেগের রিয়াকশান হলো হিন্দু ভোট কনসোলিডেশান, যার ফায়্দা এখন বিজেপি ওঠাচ্ছে। কং এই প্রোপাগান্ডা ঠেকাতে ব্যর্থ হয়েছে কারন ওদের সফট হিন্দুত্বর স্ট্র্যাটেজির গোড়ায় গলদ ছিল।
  • dc | ২৭ এপ্রিল ২০১৭ ১০:৫৭712497
  • *ফ্রেজের
  • PT | ২৭ এপ্রিল ২০১৭ ১১:০১712498
  • "মুসলিম তোষন" নামের এই কাল্পনিক ফ্রেগের রিয়াকশান..."
    বিপদ বাড়ায়েন না। ইহা সত্যি না কাল্পনিক এই নিয়ে আদালতের অব্সার্ভেশন আছে। আগে লিং দিয়েছি।
  • কল্লোল | ২৭ এপ্রিল ২০১৭ ১১:০৪712499
  • পিটি উবাচ - "এইসব লিখে তুমি নিজেই নিজেকে নীচে নামাচ্ছ কল্লোলদা। এখন ফাঁকা আওয়াজ ছাড়া তোমার রাজনৈতিক যুক্তিজাল বলে আর কিস্যু বাকি নেই।"
    বোঝো ক্ষান্ডো। আমি আবার কোথায় কি বন্নু? যা বলার তুমিই তো বল্লে। বামেরা তিনোদের ভোট দিয়েছে বিজেপিকে ঠেকানোর জন্য। এসব তো তোমারই মস্তিষ্কপ্রসূত রাজনৈতিক যুক্তিজাল। এমনকি তুমি এও বল্লে এরকম পবতে আগেও হয়েছে। বাম ঠেকাতে মাওবাদী আর কংরা তিনোকে ভোট দিয়ে নিজেরা সাইনবোর্ড হয়ে গেছে। তাইতে আমি বন্নু, তা সিপুএম আর কং তোমার কথামতো বিজেপি আটকাতে তিনোদের ভোট দিয়ে, নিজেরা সাইনবোর্ড হয়ে যাচ্ছে, সে তো এক সাংঘাতিক আতমোতিয়াগ। হগলরে হত্তা৯ দিতে কয়েছি। আমি কি খুব ছোট হয়ে গেছি। ওরে!! আমায় বড়ো করে দে ভাই!!
    তবে রাজনৈতিক যুক্তিজাল তো তোমারই, আমার নয়তো!!
  • প্রবঞ্চক পানকৌড়ি | ২৭ এপ্রিল ২০১৭ ১১:১০712500
  • ডিসি ১০ঃ৫৬ - দেখুন দেখি চেনা লাগে কিনাঃ

    "The world over, the rhetoric of modern democratic politics has been marked by two rather opposed rhetorical styles. The first appeals to hope, to popular aspirations for economic prosperity and social peace. The second appeals to fear, to sectional worries about being worsted or swamped by one’s historic enemies. In the elections of 1946 the Congress relied on the rhetoric of hope. It had a strongly positive content to its programme, promising land reforms, workers’ rights, and the like. The Muslim League, on the other hand, relied on the rhetoric of fear. If they did not get a separate homeland, they told the voters, then they would be crushed by the more numerous Hindus in a united India." - India After Gandhi, Ramchandra Guha

    তফাতটা শুধু এই যে মোদীজী খুব শ্রুডলি দুটোকেই মিশিয়েছেন। শাইনিংদের জন্যে কিছু উন্নয়নের রেটরিক (গোটা পপুলেশনের ওপর এফেক্ট ধরলে সেটা খুবই নগণ্য), এবং লার্জ স্কেলে #গোমুত্র #গোবর #গোরক্ষক #অ্যান্টিরোমিও #হিন্দুত্ব রেটরিক।
  • amit | ২৭ এপ্রিল ২০১৭ ১১:১৩712501
  • সেই একই ঘুরপথে ঢোকা হয়ে যাচ্ছে আবার। যখন বলি মুসলিম তোষণ, তখন মৌলবাদী অংশ টাকে তোষণের কথাই বলা হয়, তাদের শিক্ষা দীক্ষা, কাজের ব্যবস্থা নিয়ে কোনো সরকার যদি এগিয়ে আসে, সেটা কেও কখনো তোষণ বলেনি। মমতার সরকার কি সেটা করেছে ? এরা তো এখন ইসলামিক মৌলবাদীদের তোষণ এর এক রাউন্ড শেষ করে এখন মন্দির বানাতে ব্যস্ত। যে খড়ের গাদায় আগুন রাজীব গান্ধী লাগিয়েছিল একবার মুসলিম মহিলা বিল এনে আর তারপর মসজিদের দরজা খুলে, সেটাকে মমতার সরকার আবার লাগাচ্ছে। ন্যাড়া বেলতলায় বারবার যায় দেখি। আর সেই মমতার ওপর ভরসা করে সেক্যুলার ব্রিগেড ঝাঁপাচ্ছে ? সাবাস।
  • T | ২৭ এপ্রিল ২০১৭ ১১:২১712502
  • হয় পুরোদস্তুর সেকুলার নয়তো দুঃখের চোটে বিজেপি। পানপসন্দ, পান কা সোয়াদ...
  • dc | ২৭ এপ্রিল ২০১৭ ১১:৩২712505
  • পানকৌড়ি, সে তো বটেই।

    amit বাবু, কার্যক্ষেত্রে ওই মৌলবাদী তোষন থেকে মুসলিম তোষন জাম্পটা খুব অনায়াসে দেওয়া হয়। যেমন ধরুন শুরু হয়েছিল গোমাংস নিষেধ করা নিয়ে, কার্যক্ষেত্রে সেটা হয়ে দাঁড়াল সব রকম মাংস নিষেধ। লি পচা, গৌমাতা দিয়ে শুরু করে ছাগোলমাতা, মুর্গিমাতা, পায়রামাতা সব মাতা। সেরকমই শুরু হয়তো হল মৌলবাদী তোষন দিয়ে, কিন্তু গ্রাসরুট লেভেলে গিয়ে দেখুন, সেখানে পাতি প্রচার চলছে এই বলে ঐ মুসলিম ব্যাটাগুলোর জন্যই আজ আমরা হিন্দুরা আমাদের দেশে কোনঠাসা।
  • amit | ২৭ এপ্রিল ২০১৭ ১১:৩২712503
  • পুরো একমত। হয় বাম, নয় রাম। মাঝে এই দিদির দু নৌকোয় ভাসা একেবারে হজম হয়না দাদা। যাদের হয়, অসাধারণ হজম শক্তি।
  • T | ২৭ এপ্রিল ২০১৭ ১২:০৫712506
  • খালি প্রজেক্টের ব্যাপারটাই শিশিবোতল হয়ে গ্যালো।
  • কল্লোল | ২৭ এপ্রিল ২০১৭ ১২:১৯712507
  • এবার একটু দেখা যাক পিটির রাজনৈতিক যুক্তিজাল কতটা পোক্ত।
    ২০১৬য় দঃ কাঁথির ফলাফল -
    তৃণমূল ৯৩৩৫৯
    সিপিআই ৫৯৪৬৯
    কংগ্রেস
    এসইউসি
    বিজেপি ১৫২২৩

    ২০১৭য় দঃ কাঁথির ফলাফল -
    তৃণমূল ৯৫৩৬৯
    সিপিআই ১২৭৪২৩২১১৬৯ (সিপিঅই+কং+সুসি)
    কংগ্রেস২২৭০
    এসইউসি১৪৭৬
    বিজেপি ৫২৮৪৩

    ২০১৬র তুলনায় ২০১৭য় ভোট বাড়া/কমা
    তৃণমূল +২০১০
    সিপিঅই+কং+সুসি-৩৮৭০০
    বিজেপি +৩৭৬২০
    বিজেপির ভোট যতটা বেড়েছে বামেদের ভোট কমেছে তার চেয়ে ১০৮০ বেশী। মানে ঐ ১০৮০ বাম+কং ভোট তিনোতে গেছে বিজেপিকে ঠেকাতে। তা নাহলে বাম+কং প্রায় পুরোটাই গেছে বিজেপিতে তিনো ঠেকাতে।
    কোথায় পেলাম -
    ১)
    http://www.hindustantimes.com/static/election-maps/state/west-bengal/2016/
    ২) http://eci.nic.in/eci_main1/ByeElec2017/Results/216-Kanthi_WB.pdf
  • PT | ২৭ এপ্রিল ২০১৭ ১২:৩১712508
  • তৃণমূল +২০১০
    সিপিঅই+কং+সুসি -৩৮৭০০
    বিজেপি +৩৭৬২০

    তো?
    তাতে কি করে প্রমাণ হচ্ছে যে তিনোরা বিজেপিকে ভোট দেয়নি? আর বাম ও কং-রা প্রায় সমপরিমাণে (সমাপতন!!) তিনোকে ভোট দিয়ে সেই ফাঁকটা পূরণ করেনি?
  • কল্লোল | ২৭ এপ্রিল ২০১৭ ১২:৩৭712509
  • প্রবঞ্চক পানকৌড়ি।
    আবুল হোসেনের সাথে সাথে প্রদীপ দিং ঠাকুর, কুশল দেবনাথ, শর্মিষ্ঠা চৌধুরী সহ এপিডিআরের আরও অনেক কর্মীকে ইউএপিএ দেওয় হয়েছে। অন্য আরও অনেকের নামে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি করা হয়েছে।
  • প্রবঞ্চক পানকৌড়ি | ২৭ এপ্রিল ২০১৭ ১২:৪৫712510
  • কুশল দেবনাথ, শর্মিষ্ঠা চৌধুরিদের আগেই দেওয়া হয়েছে। আমি কালকের খবরটা দিলাম। উইদাউট এনি ফাইন প্রিন্ট।
  • }8>X | ২৭ এপ্রিল ২০১৭ ১৩:১৮712511
  • এপিডিআর?? সবাই???
    প্রদীপ সিং ঠাকুর, শর্মিষ্ঠা চৌধুরী তো সি পি আই এম এল (রেড স্টার) বলেই জানতাম। নাকি ভুল জানতাম?
  • PT | ২৭ এপ্রিল ২০১৭ ১৩:৩৩712512
  • হরেক কিসিমের নকশালরাই ঐসব মানবতাকর্মীতে রূপান্তরিত হয় ও তারপরে সুযোগ মত তিনোদের সঙ্গে মিটিন করে। এমনকি তিনোরা তাদের জামিন অযোগ্য ধারায় পরোয়ানা দিলেও টিভিতে বসে বামেদের মুন্ডুপাত করে।
  • কল্লোল | ২৭ এপ্রিল ২০১৭ ১৩:৩৬712513
  • প্রদীপ দিং ঠাকুর, কুশল দেবনাথ, শর্মিষ্ঠা চৌধুরী সহ এপিডিআরের আরও অনেক কর্মীকে ইউএপিএ দেওয় হয়েছে।
    না প্রদীপ দিং ঠাকুর, কুশল দেবনাথ, শর্মিষ্ঠা চৌধুরী এপিডিআর নন। তাদের সাথে অনেক এপিডিআর কর্মীকেই গ্রেপ্তার করা হয়েছে ইউএপিএতে।
  • pi | ২৭ এপ্রিল ২০১৭ ১৩:৩৯712514
  • না না মুসলিম বুদীষ একেবারে নেই, বোঝা গেছে। যারা শুধু নিজেদের ভালোর জন্যই চিন্তিত তাদের মুসলিম মেয়েদের তালাকের দুঃখে ঘুম হচ্ছে না বলে বিজেপিকে সমর্থন করেন, অন্য লোকে গরুর মান্গ্স খেলে তাদের পাপ হবে বলে, তাদের নিরস্ত করলে নিজের পুণ্য হবে বলে বিজেপিকে সমর্থন করেন ই ঃ ইঃ। বোঝা গেল।
  • PT | ২৭ এপ্রিল ২০১৭ ১৩:৪২712516
  • ইনি কি তাহলে শুধু বিজেপি বিরোধীতা করার জন্যেই মুসলিম মেয়েদের তিন তালাকে বিবাহ-বিছিন্ন করাকে সমর্থন করছেন?
    নাকি এটা তিনোদের রক্ষা করার নতুন কোন পদ্ধতি?
  • }8>X | ২৭ এপ্রিল ২০১৭ ১৪:২২712517
  • সেই উনিশ্‌শো চৌষট্টি সাল, তখন তৃতীয় শ্রেণীর ছাত্র; আমাদের এক বাঙ্‌লার মাস্টারমশাই ছিলেন, কেলাসে পড়া ধরলে কেউ অলৌকিক, আধিভৌতিক বা আধিদৈবিক উত্তর দিলে(অথবা মন্তব্য করলে) উনি মাথা দুলিয়ে দুলিয়ে বলতেন...

    "মচৎকার ! মচৎকার !

    মাথা দুলুনি তো দেখাতে পাচ্চি নে, আপনারাই দুলে দুলে পড়বার কষ্টটুকু করুন দয়া করে।
    (খিস্তিটাও দুলে দুলেই দেবেন)
  • amit | ২৭ এপ্রিল ২০১৭ ১৪:৫২712518
  • আর চিন্তা নেই। এবার চেনা ছকে এসে গেছে ডিসকাশন। এবার লেসার ইভিল, বিগার ইভিল ইত্যাদি নানা তত্ত্ব দিয়ে তিনো সরকারকে চোখের মনির মতো রক্ষা করা দরকার এসব বলা হবে এবং সেই কাজে সমস্ত বামেরা না এলেই তাদের রামেদের দলে ফেলা হবে। আর তিন তালাকের সাথে গরু, মাংস ইত্যাদি মিশিয়ে যথারীতি সব কিছুতে এক সাথে ঘেটে গোবর মাখানো চলবে। বাদাম ভাজা নিয়ে বসি এবার।
  • amit | ২৭ এপ্রিল ২০১৭ ১৫:০২712519
  • দিদির আমলে পরীক্ষা ইত্যাদি কেমন চলছে তার একটু নমুনা থাক:

  • PT | ২৭ এপ্রিল ২০১৭ ১৫:২৮712520
  • এঃ এইসব লিং দিচ্ছেন!?!
    এক্ষুণি আপনাকে তিনোবিরোধী = বিজেপিপন্থী বলে দেগে দেওয়া উচিত!!
  • amit | ২৭ এপ্রিল ২০১৭ ১৫:৩৩712521
  • " তিনোবিরোধী = বিজেপিপন্থী " তো বহু স্বঘোষিত বুজিদের অফিসিয়াল অবস্থান। কি আর করা, সীতার আমলে ধরিত্রী ফেটে যেত, এখন তিনোরা বালি খাদান করে সেই সব গর্ত বুজিয়ে দিয়েছে।
  • amit | ২৭ এপ্রিল ২০১৭ ১৫:৩৪712522
  • তাই আর পাতাল প্রবেশ করতে পারছিনা
  • Pi | ২৭ এপ্রিল ২০১৭ ১৬:০০712523
  • তা মুসলিম মেয়েদের তিন তালাকের সাথে নিজের স্বার্থের যোগাযোগের যুক্তি না দেখাতে পারলে বাদামভাজা টাজার আশ্রয় নেওয়া ছাড়া আর উপায় কী ? ঃ)

    তবে এই যে নিজেকে বাম বলছেন আর তার কারণ হিসেবে সিঙ্গুর নন্দীগ্রামের প্রোজেক্ট দেখাচ্ছেন, এ সত্যই নির্মল আনন্দ। বা বলা ভাল সামনে আসা।
    নো ওয়ান্ডার, আজ আবার বিজেপির সমর্থক হয়ে গেছেন।
    এরকম হাতে গরম উদাঃ এখানেই থাকার পরেও কেউ এইসব 'বাম'দের বিজেপি হওয়া নিয়ে সন্গ্শয় প্রকাশ করেন ?
  • amit | ২৭ এপ্রিল ২০১৭ ১৬:৩৭712524
  • কি আশ্চর্য ? কার সংশয় হলো আবার ? আমার অবস্থান একেবারে 2011 -এর স্বঘোষিত বুজিদের মতো, যে আসে আসুক, মমতা যাক। আর আমি বাদাম ভাজা খেতে চাইলে তাতে কার কি এসে গেলো আবার ? তারা তাদের মতো যুক্তিবিন্যাস করুন না।

    আর তিন তালাকের বিরোধিতা করতে হলে তার সাথে নিজের স্বার্থের যোগাযোগ দেখতে হয় বুঝি আজকাল ? জেনে বড়ো আমোদিত হলুম। নির্মল আনন্দ
  • amit | ২৭ এপ্রিল ২০১৭ ১৬:৫০712525
  • আর নিজেকে বাম কোথায় বলা হলো আবার ? আরো নির্মল আনন্দ। আমি মমতার সরকারের থেকে বুদ্ধের সরকারকে ভালো মনে করি। এতে করে বাম হতে হয় বুঝি ? আবার তার জাস্টিফিকেশন সিঙ্গুর নন্দীগ্রাম হলেই গোড়ায় গন্ডগোল। আমি একেবারে কট্টর সুবিধাবাদী। নিজের ভালো ছাড়া কিছু বুঝি না।

    এবার তো আমেরিকান বার্গের ভালো লাগলে ট্রাম্প এর সমর্থক হতে হবে দেখছি। নির্মল টাই নরমাল হয়ে যাচ্ছে।
  • Pi | ২৭ এপ্রিল ২০১৭ ১৭:১৪712527
  • আরে বাহ, আমাকে আর কষ্ট করে আপনার স্বার্থ বুঝে সমর্থনের পোস্ট কোট করতে হলনা। ধন্যবাদ। নিজের ভাল ছাড়া আর কিছু বোঝেননা বলছেন বলেই তো তিন তালাক নিয়ে মুসলিম মেয়েদের কষ্ট পাওয়া নিয়ে আপনার এত আপত্তির আর সেজন্যো বিজেপিকে সমর্থনের আর কোন ব্যাখ্যা খুন্জে পেলাম না। এইজন্যই লিখেছিলাম,
    না না মুসলিম বিদ্বেষ আপনার একেবারে নেই, বোঝা গেছে। যারা শুধু নিজেদের ভালোর জন্যই চিন্তিত তাদের মুসলিম মেয়েদের তালাকের দুঃখে ঘুম হচ্ছে না বলে বিজেপিকে সমর্থন করেন, অন্য লোকে গরুর মান্গ্স খেলে তাদের পাপ হবে বলে, তাদের নিরস্ত করলে নিজের পুণ্য হবে বলে বিজেপিকে সমর্থন করেন ই ঃ ইঃ। বোঝা গেল।
    ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন